এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৫৪287400
  • কেন - ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য - এইমিলিয়েই বর্ণহিন্দুর সেট না ?
  • dc | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৫৩287399
  • পিআই মানে কি?
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৫২287398
  • কিভাবে আপনার বিল্লির যত্ন নেবেন :
    ভেট কেয়ার সাইট গুলোর মধ্যে এই সাইট টা বেশ ভরসাযোগ্য।

    http://www.vet.cornell.edu/FHC/health_resources/NewCat.cfm
  • sch | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৫১287397
  • বর্ণহিন্দু জিনিসটা ঠিক কি ধরে নিয়ে আলোচনা হচ্ছে বুঝিয়ে বলবেন কেউ?
  • san | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৫০287396
  • এত সংরক্ষণের পরেও উচ্চশিক্ষায় ক্যান্ডিডেটদের প্রোফাইল বৈচিত্র্য কিরকম হে টিম ?
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৪৮287395
  • কি মুশকিল, সেইটা তো আছেই অলরেডি। একেবারে নিচুতলা থেকেই সংরক্ষণ তাহলে আছে কেন? এইজন্যেই তো। ইম্প্লিমেন্টেশনের ফ্যালাসিতে ঢুকছিনা, খাতায় কলমে যা আছে সেটাই বললাম। একজন এস সি ক্যান্ডিডেট অনার্সে ৪০% নম্বর নিয়ে বিটেক পড়তে পারতো আমাদের বেলায় (১৯৯৯), যেখানে অন্যদের জন্য কাট-অফ ৬০%। এটা জাস্টিস নয়? আর লো এনকাম গ্রুপের জন্য জাস্টিস কে আনবে? যে "উচ্চবর্ণের" লোক মাসে আটশো টাকা রোজগারে বউ বাচ্চা নিয়ে বাঁচার প্রহসনে আছেন তার জাস্টিস কে আনবে?
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৪৬287394
  • পরের কথায় যাবার আগে এইটুকু জিজ্ঞেস করি - মতে না মিললেই আমাকে "প্রিভিলেজড সেকশন" হিসেবে দেগে দেবার অধিকার তোমাকে কে দিয়েছে, শাক্য?
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৪৫287393
  • বিল্লির ভিডিও দেখুন :)

  • শাক্য | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৪৪287391
  • এহে, ভেরি সরি। শাক্য লিখতে গিয়ে সিকি লিখে ফেলেছি :(
  • ঃ)সিকি | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৪৪287392
  • যেকোনো আলোচনায় নিজের পয়েন্ট দেওয়ালে পিঠ ঠেকে গেলেই প্রিভিলেজড সেকশন এই লজিকটা দেয়, "এই দুখানা এক জিনিস নয়।" বা "তুলনা করা উচিত নয়"। অথবা "ওদের বাস্তবতা আমাদের বাস্তবতা আলাদা"। জাস্ট এইটুকুই :) কেন আলাদা, কেন তুলনা করা উচিত নয় সে বিষয়ে কোনো উচ্চবাচ্য আর করেনা কেউ :)

    এদিকে স্কুল লাইফ থেকে আমাদের লজিক স্ট্রাকচারটা গড়ে উঠেছে তুলনার মাধ্যমে। ২+২=৪ হয় সেই বোধটুকুও এসেছে দুখানা আপেল আর দুখানা আপেলে একসাথে নেওয়ার উপমা দিয়ে। আমাদের পুরো থট প্রসেসটাই তোইরী হয়েছে একটা ইস্যুকে অন্য কোনো প্রতিষ্ঠিত ইস্যুর আলোয় ঝালিয়ে নেওয়ার মাধ্যমে। সিকি নিজেও ইন ফ্যাক্ট বাসের সীটের তুলনা করেও সেই থট প্রসেসেই চলল :) কিন্তু যেখানে নিজের অসুবিধে হছে সেখানে বলে দিল তুলনা চলবে না :)
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৪০287390
  • তুমি যেটা চাইছো সেটা রিভার্স ডিসক্রিমিনেশন - জাস্টিস নয়। জাস্টিস হচ্ছে সংরক্ষণ ব্যবস্থা - যেটা আছে।
  • শাক্য | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৩৯287389
  • আসলে অ্যাফার্মেটিভ অ্যাকশন করতে গেলেও তো সব পার্টিগুলোকে একটা কমন গ্রাউন্ডে আসতে হয় ! এক পার্টি দোতলার ছাদে দাঁড়িয়ে আরেক পার্টি মাটিতে, এবার তাদের দুজনকে ইকুয়ালি অ্যাফার্মেটিভলি আপনি ট্রিট করবেন কি করে? সেটা করতে গেলে তো আগে নিচের পার্টিকে দোতলার ছাদে তুলতে হবে ! ওই তোলার প্রসেসটুকুতেই বলেছি যে জাস্টিস চাই, সাম্য চেয়ে লাভ নেই
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৩৭287387
  • শাক্য ওয়েস্ট ইন্ডিজের বর্ণবিদ্বেষের সঙ্গে ভারতের অস্পৃশ্যতাকে এক লাইনে বসিয়ে বিবেচনা করছে, ফলে এই ধরণের লজিকই আসবে, স্বাভাবিক। ওয়েস্ট ইন্ডিজের থট প্রসেসকে ভারতে ইমপ্লিমেন্ট করার স্বপ্ন দেখা। অনেকটা চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান টাইপের স্বপ্ন আর কি।
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৩৭287388
  • কম এলার্জেন্ট ওয়ালা বেড়াল হয় তো। এই যেমন সাইবেরিয়ান ক্যাট। এদের ফেল-ডি প্রোটিন কম। এছাড়া রেগুলার চান করালেও লোমে ফেল-ডি লেগে থাকার সম্ভাবনা অনেক কমে যায়।
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৩৫287386
  • শাক্যর কথার কাউন্টার করার ইচ্ছে ছিল না, কারণ ফ্র্যাঙ্কলি ওর লজিকহীন বক্তব্য পড়তে গেলে মনটা তেতো হয়ে যায় - সেটা আবার আমি বর্ণহিন্দু প্রিভিলেজড পুরুষ বলেই হয় তো - তবু একটা কথা এই কনটেক্সটে না বলে পারছি না।

    একটা খুব কমন পারসেপশনে ভোগে সাধারণ মানুষ। বাসেট্রামে কিছু সীট মেয়েদের জন্য সংরক্ষিত মানেই নাকি বাকি সীট পুরুষদের জন্য। সেখানে মেয়েদের বসার হক নেই। এই যেমন শাক্যর আজকের বক্তব্যের ফ্যালাসিটাই হল, শাক্য ভেবে নিয়েছে এসসি এসটি ওবিসিদের যে তিরিশ পার্সেন্ট সংরক্ষণ, তার বাইরে বাকি সত্তর পার্সেন্ট শুধুই উচ্চবর্ণের জন্য, সেখানে "নিচুজাতের" অধিকার নেই। তাই এর রিভার্স ঘটানোর কথা ভাবছে।

    যাক - আর কিছু বলার নেই। এখন শাক্য অস্বীকার করলেও বলব, এর মাধ্যমে ওর উচ্চবর্ণীয় ফিউডাল মানসিকতা প্রকাশ পাচ্ছে।
  • san | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:২১287385
  • ভিডিওটা ভাল।
  • hu | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:১৫287384
  • অসাম্যকে অসাম্য দিয়ে কাউন্টার করলে আবার একটা অসম সিস্টেমই তৈরী হবে। প্রিভিলেজদ ক্লাসের চামড়ার রং বদলাবে হয়ত। কিন্তু সেই সমাজেও আন্ডার প্রিভিলেজডের সংখ্যা কমবে না। কারন অসাম্য যে খারাপ সেটাই তো আপনি শেখাচ্ছেন না কোথাও। অব্শ্য চামড়ার রং বদলানোই যদি একমাত্র উদ্দেশ্য হয় তাহলে আলাদা কথা।
    ভিডিওটা দেখলাম। পয়েন্টগুলো সবকটাই ঠিক। কিন্তু ছক ওল্টাতে গেলে শিক্ষা ও স্বাস্থ্যখাতে গ্রাসরুট লেভেলে কাজ করা ছাড়া আর কোন পথ আছে বলে মনে হয়্না। বর্ণহিন্দু মেয়েরাও তো একসময় আন্ডার প্রিভিলেজড ছিল। তাদের ভাগ্যের চাকা কিভাবে ঘুরল ভাবুন।
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:১১287383
  • শাক্যর*
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:১০287382
  • ভিডিওটা ভালো। অ্যাফার্মেটিভ অ্যাকশনকে কেন শাক্য পছন্দ নয়? পারফেক্ট সলিউশন নয় আমি জানি, কিন্তু কোন সলিউশনই বা পারফেক্ট?
  • d | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:০৮287380
  • উফ্‌ আমার দুটো মামাতোবোনের ছিল বেড়ালের শখ। বাপরে ওদের বাড়ীতে গেলেই গন্ব্ডা গন্ডা বেড়ালের লোমের জন্য হাঁচি শুরু হয়ে যেত। তারপর কোনও না কোনও প্রেগন্যান্ট বেড়াল কোলে এসে বসতে চাইত আর তাদের পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে কেমন ক্রিপি একটা ফিলিংস :-(
  • সে | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:০৮287381
  • দেখলাম ভিডিও টা। ভালো। সবকটা পয়েন্ট কভার করেছে।
  • Spaceman Bells Bump | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:০৭287379
  • #নেটনিউট্রালিটির বিপক্ষে একটা যুক্তি শুনলাম।

    ভাইবার/হোয়াটস-অ্যাপ ইত্যাদির ব্যবহার বেড়ে যাওয়ার ফলে লোকজন এদিক থেকে আইএসডি করা বা যারা আগে ইন্টারন্যাশনাল রোমিং নিয়ে বাইরে যেত তাদের এদেশে কল করা নাকি কমে গেছে। ফলে সার্ভিস প্রোভাইডারেরা যারা এইগুলো ব্যবহার করে তাদের ওপর চার্জ বসাতে চাইছে। এইটা না হলে নাকি তারা আপামর জনসাধারণের বেসিক রেট বাড়িয়ে দেবে - তাতে গরীব লোকজন ক্ষতিগ্রস্ত হবে। তারচেয়ে "অ্যাফ্লুয়েন্ট" ল্লোকজনের ওপর চার্জ বসানো ভালো। #নেটনিউট্রালিটির পক্ষে নাকি এরাই আছে।
  • san | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:০৩287377
  • আমি প্রস্তাব করছি এইবার রিভার্স ডাউরি আর রিভার্স সতীদাহ চালু হোক। রিভার্স বৈধব্যপালন ইত্যাদি যা যা লিস্টি করতে পারেন সব ইনক্লুড করুন। নাহয় শুধু বর্ণহিন্দু মেল দের জন্যই হোক। আশা করি বৈষম্যের প্রতিকার হবে ! শাক্য কি সমর্থন করবেন ?
  • Sakya | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:০৩287378
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:০২287374
  • একটা ছোটখাটো ফার্ম হাউস পেলে একপাল সাইবেরিয়ান বিল্লি পাল্তুম। আর গোটা দুই মেইনে ক্যুন। কুকুর খুবই প্রিয় কিন্তু এই যে বেড়ালদের নানারকম বেড়াল বেড়াল ব্যাপার এটাও দারুন। ল্যাপটপ পেলেই কিবোর্ড এ ঘুমায় এইটে একটা বদভ্যেস। আর চশমায় থাবা দেওয়া।
  • Sakya | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:০২287375
  • অসাম্যকে তো ইকুয়ালিটি দিয়েও কাউন্টার করা যায় না। কেন, লিখলাম এখানেই। একটা ভিডিও দিচ্ছি, অ্যানিমেটেদ ভিডিও। নাম 'আনইকুয়াল অপরচুনিটি রেস'। আমেরিকায় কালো মানুষদের নিয়ে তৈরী ৩ মিনিটের ভিডিও। একটু দেখলে বোঝা যাবে কেন সাম্য চাই না। এই ভিডিওটা আমার বান্ধবী আমায় দেখিয়েছিল, এবং দেখে জাস্ট ছিটকে গেছি। যা যা বলতে চেয়েছি, সব ৩ মিনিটে দেখিয়ে দিয়েছে চোখে আংগুল দিয়ে

    <
  • সে | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:০২287376
  • মারামারি খুনোখুনি বাদ দিয়ে, যদি শিক্ষার অধিকার, জীবিকার অধিকার নিয়ে কথা হয় - তবে গোড়াতেই গলদ। সবার জন্যে পর্যাপ্ত শিক্ষার ব্যবস্থাই নেই। কম আছে, তাই কাড়াকাড়ি। তখন শিক্ষা প্রিভিলেজ। চাকরির ক্ষেত্রেও।
  • hu | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:০১287373
  • টিম 2.49 PM এ মজা করে লিখেছে। কিন্তু শাক্য আজ যেটা প্রোপোজ করেছে - অর্থাৎ আগামী পাঁচ প্রজন্ম সব বর্ণহিন্দুকে বঞ্চিত করা হোক - সেটা অনেকটা এই রকমই।
  • সে | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৫৮287371
  • উনি শুধু আমাদের ইতিহাসের সিলেবাসে ছিলেন।
  • hu | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৫৮287372
  • যে হায়ারার্কি দেশের নীতি নির্ধারণ করবে তাকে পার্সোনাল চয়েস হতে দেওয়া যায় কি? আমি দে-দির সাথে একমত। অসাম্যকে অসাম্য দিয়ে কাউন্টার করা যায় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত