এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:৪৫287338
  • বাঃ স্পেসশিপে বেড়াল যাবে না?
  • d | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:৪৫287339
  • টি না গপ্পো লিখছিলে? সেইটে কই?
  • de | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:৪৪287337
  • ড্রোন! বেড়ালেরা সব স্পাই!
  • san | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:৪৩287336
  • কিন্তু এ কিসের ল্যাব যাতে অ্যাতো অ্যাতো বেড়াল লাগে ?

    এ ল্যাবে ক্ষী তৈরি হয় ?
  • sch | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:৪২287335
  • @T, বেড়াল আর তার ছেলের একটা ছবি হয়ে যাক - ল্যাবের মধ্যেই
  • d | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:৪০287334
  • হেহেহেহেহেহেহেহে

    হ্যাঁ এটা বেশ তাড়াহুড়োয় লিখেছে মনে হয়।

    কাকের ছানা ময়লা খেলে একটু বেশী ছড়ায়, আমি না গজু মিত্তির বলেছেন। আবার ন্যাড়াদা বলেছেন কাকের ছানা গু খেতে শিখলে ছড়ায় এইটা নাকি ওঁদের বাড়ীতে বলা হত। (সম্ভবতঃ ন্যাড়াদার বাড়ী আর গজু মিত্তিরের বাড়ী কাছাকাছি হতে পারে)। কথা হল ধেড়ে কাকেরা ময়লা খেলেও ছড়ায় না, এইটা এই প্রবাদের বক্তব্য। আর এটা প্রবাদ, গালি নয়।
    (অবশ্য এটাকে গালি ধরে নিয়ে ব্যক্তি আমাকে টন্ট বা খিস্তির সুযোগ যদি কেউ নিতে চান যেমন এক মহান জীবপ্রেমী 'শিয়াল' বলে নিয়েছিলেন, নিতে পারেন। আমার এই মুহূর্তে সে নিয়ে কোনই বক্তব্য নাই।)

    কথা হইল লেখক গালি খাবেন কিনা? না অন্তত আমার কাছে খাবেন না। কলকাতার যা ওয়ার্ক কালচার আর যা ছিঁচকেপনা তাই নিয়ে আমি যথেষ্ট বলে থাকি,, আজ থেকে নয় বহু আগে থেকে। কলকাতার মতলববাজ ছিঁচকে পাবলিক যারা এই কিছুদিন আগেও হলদে ট্যাক্সিকে গালি দিয়ে ভুত ভাগালেও মেগাক্যাবের নাম শুনলে 'ওবাবা অত পয়সা কে খরচ করবে?' বলে আঁতকে উঠত (এখন অবশ্য আস্তে আস্তে অভ্যেস বদলাচ্ছে) কাজের মাসির ১০ টাকা মাইনে বাড়াতে যাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে, এজেন্সির ড্রাইভার সাইকেলে এলেও কেন যাতায়াতের দুই একশো চায় এই নিয়ে যারা খ্যাঁচোর খ্যাঁচোরে করে তাদের পক্ষে অন্য রাজ্যের মত কিছু হওয়া বেশ অনেকটা দূরের পথ। এই আবহাওয়া থেকে হঠাৎ বাইরে গেলে চোখে ধাঁধা লাগাই স্বাভাবিক, যত ধাঁদ্শা লাগা সয়ে আসবে ততই বোঝা যাবে কলকাতা ও তৎসন্নিহিত অঞ্চলের সমস্যা, আলসেমি, ছিঁচকেপনা চাট্টি গালি দিয়ে যাবে না।

    ন্যান আপাতত এইটুকু। আসেন কার স্টকে কি কি টন্ট, গালি ইত্যাদি আছে দিয়ে ফ্যালেন।
  • de | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:৩৭287333
  • টিকন্যা দৈত্যকে ডাইরেক্ট ফোন করুক! তাহলেই তার বাবা ছাড়া পেয়ে যাবে!
  • de | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:৩৬287332
  • কুমুদি - বম্বেতে চলে এসো - তোমায় সঙ্গে নিয়েই আমরা মা মেয়েতে যাবো!

    স্যান - এই উইকেন্ডে যাবো, সেরকমই প্ল্যান আছে! ঃ)
  • sosen | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:৩৫287331
  • দৈত্যের গল্প ওখানে গিয়ে লেখ
  • T | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:২৯287330
  • আমার বেড়াল তার ছেলেকে নিয়ে উপস্থিত। কবে বিয়ে থা করল টেরই পেলাম না। আজকাল যা অবস্থা। দুজনে মিলে ল্যাবের মধ্যে চোরপুলিশ খেলছে। ওদিকে মেয়ে ফোন করে বলল, বাবা তোমাকে দৈত্যটা আটকে রেখেছে কেন?
  • san | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:২৪287329
  • ডিঃ অ্যাকাডেমিক ইন্টারেস্ট ( গুরুকে বিশ্বাস নাই )
  • san | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:২৩287327
  • ভাল কথা, বদ্যিকুলের উৎপত্তি নিয়ে কেউ জানলে একটু লিখে ফ্যালেন দিকি।
  • T | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:২৩287328
  • আর আনন্দ! প্রায় মরেই গিয়েছি।
  • kumu | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:২২287326
  • মানে আমিও দেখতে চাই কিন্তু একা যেতে ভাল্লাগে না।
  • kumu | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:২০287324
  • দে না যায়, আমি মুন্নির সঙ্গে যেতে চাই।
  • san | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:১৯287323
  • আপনেরা সবাই এত এক্সট্রিম পোজিশনে থাকেন ক্যানো ? যেমন শাক্যের আম্বেদকর-জয়ন্তীর ছুটি কই বলে সরল প্রশ্ন, তেমনি আপনাদিগের উচ্চবর্ণের প্রিভিলেজ কই বলে সরলতর প্রশ্ন। কোন্দিকে যাই। আর মিনিময়ই যদি কর্বেন তো একটু জমিয়ে করেন্না ক্যান ?

    দে-দির মেয়ে সারসত্যটি বুঝে গেছে :-D অবশ্যই দেখো ব্যোমকেশ !
  • Spaceman Bells Bump | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:১৫287322
  • আরো খান ছয়েক বাকি - সেগুলোও মনে হয় সব চুরিঃ-(
  • Spaceman Bells Bump | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:১৪287319
  • কেন, কেন? সবাইকে পেপার লিকতেই হবে এমনটা মাথার দিব্যি কে দিয়েছে? আর যদি লিকতেই হয়, একটু জেনেবুঝে লিকলে কোন ইলিয়াড অশুদ্ধ হয়? খানিক উইকিপিডিয়া, খানিক আই ট্রিপল ই এক্সপ্লোর থেকে ঝাড়া অ্যাবস্ট্র্যাক্ট, খানিক নেটে পাওয়া অন্য কোনো ডকুমেন্ট থেকে ঝাড়া - তেরোটা পেপারের মধ্যে দশটা পেপারে ৪০% এর বেশি ঝাড়া মাল, তার মধ্যে একটাতে ৬০% আর একটাতে ৮৫%!!! কোন দেশোদ্ধার হচ্ছে এসব ট্র্যাশ লিখে? আর এগুলো রিভিউ করার জন্যে আমার কি চার্জ করা উচিত নয়? সকাল থেকে চুরি দেখে দেখে হেজে গেলুম........
  • de | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:১৪287320
  • ব্যাং ঃ))
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:১৪287321
  • তুই এখনও যাস নি? হায় রে। আর আমি ভাবছি, তুই বাড়ি গিয়ে আনন্দ করছিস অ্যাদ্দিন বাদে, তোকে জ্বালাতন করব না এখন। সেই ভেবে ফোন করছিলাম না।
  • T | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:১৩287318
  • শুনুন, পি আই নিয়ে টই খুলুন। এ আর পারা যায় না। দু ঘা দিতে ইচ্ছে করে। কবে থেকে বাড়ি যাব বলে বসে আছি। ধুত্তোর।
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:১২287317
  • দে ঃ))) কন্যার চুলগুলো একটু ঘেঁটে দাও তো আমার হয়ে।
  • de | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:১০287316
  • আমার কন্যাকে বল্লাম - ব্যোমকেশ কারো ভালো লাগেনি, দেখবো না! সে বল্লো - গুরুচন্ডালিতে লিখেছে তো? তাহলে শিওর ভালো হবে! দেখতেই হবে! ঃ)
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:০৯287315
  • kiki | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:০৮287314
  • BB= ব্যোমকেশ বক্সি

    কাল শিখেছি, এক বন্ধুর থেকে। যার পেন ড্রাইভ হারিয়ে ফেলেচি। এখন ও বলে ওঠার সাহস পাচ্ছি না।
  • শাক্য | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:০৬287311
  • বিয়ন্ড আ বাউন্ডারি বইটা রিভিসিট করলাম। ওয়েস্ট ইন্ডিজে কালো মানুষের ক্রিকেট খেলার মধ্যে দিয়ে আইডেন্টিটি পুনর্নিমাণ। সাব-অলটার্নদের রেড বুক বলা যায়। যাকগে, যা বলছিলাম। সেখানে ছিল যে, ত্রিনিদাদের মেপল ক্লাব বলে একটা ক্লাব ছিল যেখানে ক্রিকেট খেলতে পারত শুধুই সাদা এবং মিশ্র বর্ণের মানুষেরা। কালোদের অধিকার ছিল না সেখানে খেলার। এই পর্যন্ত ঠিক-ই আছে, চেনা গল্প। ইন্টারেস্টিং যেটা, সেটা হল, প্রচুর পয়সাওয়ালা, হয়ত ল্যান্ডেদ জেন্ট্রি, বা ধনী ব্যবসাদার কালো মানুষকেও সেখানে সুযোগ দেওয়া হত না, বদলে বেশি প্রেফারেন্স পেত সাদা রা, সে যতই গরীব বা বেকার হোক না কেন।

    অসাম্যকে শুধুমাত্র ইকোনমিক পার্স্পেক্টিভ থেকে দেখার কথা উঠলে ওই সি এল আর জেমসের উক্তিটাই একটু বদল করে বলতে ইচ্ছে হয়, "হোয়াট ডু দে নো অফ কাস্ট হু ওনলি কাস্ট নো?"
  • kiki | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:০৬287312
  • রঙ্গনের লেখা কোথায় পড়া যাচ্ছে?
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:০৬287313
  • উড়ন্ত বিবি কী গা? সিন্মা ? কে আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত