এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১৮:২১287130
  • অবশ্য বিদেশী ওয়েবসাইটেও হতে পারে। নাহ! এই ব্যাপারে ধারনা নেই খুব একটা।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১৮:১৯287129
  • ইন্ডিয়ান ওয়েবসাইটে বেচলেও এইরকম পয়সা পাবে? ব্ল্যাকমেলিং এর সম্ভাবনা ভারতে মনে হয় বেশি।
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৮:১৩287127
  • একটা ইউস কেস দি।
    ব্ল্যাকমেইল করে চাইছে ১০ হাজার ডলার। আর ওয়েবসাইটে বেচে দিলে ভিউআরশিপ থেকে আয় ৫০ হাজার ডলার। ব্ল্যাকমেইল করবে ক্যানো ?

    বাট, ইন এনি কেস পুলিশে জানানো জরুরি। আইক্লাউড হ্যাকিং নিয়ে এত হইচই হলো। কিছুই করা যায়নি। একটা জিনিস এখন হয় সেটা হলো ফেডারেল বুরো থেকে প্রেসার দিয়ে ইন্টারনেট থেকে রেগুলারলি রিপর্তেদ কন্টেন্ট সরিয়ে দেয়। এর বেশি সম্ভব না।
  • d | ১৩ এপ্রিল ২০১৫ ১৮:১৩287128
  • আহা দোকান নয়, দোকানের লোকেরা ক্ষেপে যায়।
  • d | ১৩ এপ্রিল ২০১৫ ১৮:১২287126
  • মোবাইলের ক্যামেরা অন করে অন্য কোনও ক্যামেরার দিকে তাক করলে একটা লাল ফ্লিকার মত আসে। অফিসের সিসিটিভি ক্যামেরার দিকে করে দেখবে ... অমনি। ঐটে থাকলে তো বুঝে যাবে।

    এছাড়া ফাঁপা কিছু দেখলে আমার ব্যাগে একটা স্টিক টাইপের জিনিষ থাকে ঐটে দিয়ে খোঁচা মারি। দু একটা দোকান খুব ক্ষেপে যায় অবশ্য।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১৮:০৭287125
  • কোন দেবলীনা? যে খুব রোগা? ওর বিয়ে হয়ে গেছে?
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১৮:০৫287124
  • আমার তো মনে হয় একটাই কাজ করা যায়। এগুলো নিয়ে কেউ যেন ব্ল্যাকমেলিং না করে। কেউ ব্ল্যাকমেল করতে এলে তাকে সোজা শ্রীঘরে পাঠানোর মনের জোরটা থাকতে হবে।
  • Kaju | ১৩ এপ্রিল ২০১৫ ১৮:০০287123
  • হু-দি, ওরম এক কথায় বলে দিও না ! বলো, মন-নিয়ে-কাছাকাছিতে বাসবদত্তার বর হতে চলেছে অনেক ঝগড়ার পর। এমনিতে দেবলীনা তথার বউ।
  • de | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৫৬287122
  • বাঃ - এককের এই কথাটায় টেনশনটা অনেক কমে গেলো তো!
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৪৯287120
  • মেয়েদের উদ্বেগ যে কারনে সে কারণ কি ছেলেদের নেই :( কিন্তু টেনশন নিয়ে তো লাভ নেই। সিকিওরিটির দরকার আছে আবার পীপিং টম রাও সেই সভ্যতার প্রথম থেকে আছে। খেলা হিসেবে দেখাই ভালো।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৪৯287121
  • তথাগত কে? বাসবদত্তার বর?
  • Kaju | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৪৫287118
  • 'মোটমুটি সব মানুষের শরীরই একরকম।' এটা কীরকম কথা হল? আমার আর তথাগত-র চেহারা এক হল? মোটামুটিতেও এক নয়। ভেউ ভেউ ভেউ। কী মাসল ব্যাটার, আমার চেয়ে মোটে ৪ মাসের বড়।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৪৫287119
  • খেলা হলে আলাদা কথা। কিন্তু অনেক মেয়েই খুব উদ্বিগ্ন এই ব্যাপারে।
  • dc | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৪২287117
  • ঠিক!
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৪১287116
  • প্যারানয়েড এর কিছু নেই :) এটা একটা খেলা। বড়দের লুকোচুরি :D
  • dc | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৪০287114
  • হুঁ, ক্যামেরা কোথায় আর কিভাবে লাগানো সেটা দেখা আমারো অভ্যাস। এয়ারপোর্টেও ক্যামেরা খুঁজে বার করতে ভাল্লাগে, আজকাল তো অনেক স্টেশনেও ক্যামেরা লাগাচ্ছে।
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৪০287115
  • রুমালের চারকোনে হিঞ্জ টেপ লাগিয়ে স্প্রিন্ক্লার এর ওপর আটকে দিলেই হলো।ভেতরে ক্যামেরা থাক। সমস্ত সন্দেহজনক জায়গাই রুমাল-তোয়ালে এসব দিয়ে ম্যানেজ হয়ে যায়। এসি টা হয়না। তাই ওটা দেখে নি।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৩৯287113
  • এগুলো নিয়ে এত প্যারানয়েড হয়ে লাভ আছে? অলরেডি এত চাপ জীবনে। মোটমুটি সব মানুষের শরীরই একরকম। তাও লোকে দেখে আনন্দ পায়। কেন যে পায়!! কেউ অজান্তে নজরদারী করছে এই ব্যাপারটা খুবই অস্বস্তিদায়ক। কিন্তু সেটা সর্বক্ষণ মনের মধ্যে থাকলে বোধহয় পাগল হয়ে যাব।
  • | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৩৭287112
  • আর বহু হোটেলেই ধূমপান বিরোধী ইসে লাগানো থাকে, তার সঙ্গে কুট্টি ক্যামেরা লাগানো থাকলেই বা কী করে বোঝা যাবে?
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৩৬287111
  • সিলিং এ লাগায় না । এসি মেশিনের লিড টার ভেতরদিক টা দেখে নেওয়া ভালো ।
  • de | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৩৪287109
  • আমি হোটেলের রুমেও ক্যামেরা খুঁজি আগে - কিন্তু চিন্তার বিষয় হোলো ক্যামেরার সাইজ দিন দিন ছোট হয়ে আসছে - ফলস সিলিংয়ে ক্যামেরা লাগানো থাকলে খুঁজে পাওয়া খুবই চাপের!
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৩৪287110
  • হোটেল,ট্রায়াল রুমে আয়নার দিকে নজর রাখা ভালো । স্টিকার লাগানো আয়না চিনতে পারেন নিশ্চই ।
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৩২287108
  • ক্যামেরা , মিরর খোঁজা আমারও অভ্যেস । যেখানেই যাই । আর খুঁজে পেলেই মুখ ভেংচে দি ।
  • d | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৩১287107
  • আর শপিং মল বা এয়ারপোর্ট এইসব জায়গায় একটু দূর থেকে চুপচাপ মানুষকে নজর করা, পর্যবেক্ষণ করা আমার প্রিয় হবি। একক ঠিক বলেছে, কথা শোনা না গেলেও দিব্বি বোঝা যায়।
  • d | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:৩০287106
  • ঠিক ফ্যাব ইন্ডিয়ার একই সাইজে এক একটা ডিজাইনে এক এক রকম ফিটিংস হয়। আমি আবার সেই ২০০৪ না ০৫ থেকে ট্রায়ালরুমেই ঢুকেই আচ্ছাসে খোঁজ দ্য সার্চ চালাই। আজও পর্যন্য কোথাও ক্যমেরা পাই নি।
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:২৮287105
  • ডিসি ভালো বলেছেন । একটা রুমে কোন কোন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তার তলায় দাঁড়িয়ে পসিষণ ইনপুট দিয়ে দিলে , এলগরিদম কষে বলা সম্ভভ কোন কোন এরিয়া তে ক্যামেরা কভারেজ মিনিমাম বা নেই । মোটামুটি একইরকম ফোকাল সার্কল মেন্টেন করে ওয়াইড লেন্স গুলো। এরকম কিছু বানালে শপলিফটার দের কাজে লাগবে ।
  • byaang | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:২৬287104
  • আমার এবার সত্যি সত্যিই গা ছমছম করছে। কাটলাম আমি।
  • dc | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:২৪287103
  • একক ভালো বলেছেন :d সিসিটিভি মাঝে মাঝে দেখি তো! অনেক স্টোরে টিভিটা সামনেই বসানো থাকে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কোথায় কোথায় ক্যামেরা বসানো আর কিভাবে ঠিকমতো অ্যাঙ্গেলে দাঁড়ালে টুক করে পকেটে কিছু ঢুকিয়ে নেওয়া যায়।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:২৩287101
  • টিমের গাইড তো লিকুইড নাইট্রোজেন দিয়ে ঘর পরিস্কার করত।
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:২৩287102
  • শপিং মলে যেখানে এস্ক্যালেতর দিয়ে উঠে লাইন ভাগ হয়ে যাচ্ছে , কিছু লোক দোকানে ঢুকচে,কিছু বেড়িয়ে রেলিং এ হেলান দিয়ে গপ্প করছে সেই জায়গাটা মজার । সাউন্ড থাকেনা কিন্তু পরিস্কার বোঝা যায় ক খ এর ওপর রাগ করে একটু সরে দাঁড়ালো । তারপর খ একটা দোকানে ঢুকতে চাইছে । ক বলছে ফিরে চলো ........।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত