এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৪৪286952
  • লিজ কে প্রথম দেখি দ্য ক্যাট অন দ্য হট টিন রুফ -এ। সেই ডিডি চ্যানেলে দিয়েছিল। তখনো এর মূল নাটক টা পড়িনি। লিজ একটু ভারী চেহারার সুন্দরী। বাঙালিদের মধ্যে জনপ্রিয়তার সেটা একটা কারণ হয়ত।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৪২286949
  • আমি প্রথম শোলে দেখি অনেক বড় বেলায়। আইআইটির ক্যান্টিনে। সেই প্রথম বোধহয় শোলে টিভিতে দিয়েছিল। ক্যান্টিন ভর্তি ছেলেমেয়ে ছিল। ক্রিকেট ম্যাচের মত ভিড়। যা তা ব্যাপার। তারপরেও দেখেছি কয়েকবার। অনেকবারই পুরোটা দেখিনি। ইউটিউবে টুকরো টুকরো অংশ পাওয়া যায়। সেইরকম। খুব এনটারটেনিং।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৪০286947
  • লাইফ ইজ বিউটিফুল - অসা। বাকি দুটো দেখিনি।
    বাস্তব খুব ভালো সিনেমা। কিন্তু একটা সিনেমা ছিলো যেখানে "কন্ফুজিয়া গয়া থা" ডায়লগ ছিলো - গঙ্গাজলই কি?
  • quark | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৪০286948
  • ও ইয়েস! তখনও বাড়িতে টিভি আসেনি। তিন-চারটে বাড়ি পরে একটা বাড়িতে টিভি ছিল। বাবা একদিন খবর নিয়ে এল। টিভিতে বেশ রাতের দিকে "লাস্ট ডেজ অব পম্পেই" আছে। খেয়েদেয়ে দুজনে মিলে তাদের বাড়িতে গেলাম। গভীর রাত অবধি দেখে বাড়ি এলাম।

    ঐ ক্লাস নাইন-টেনই হবে মনে হয়।
  • sosen | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৩৯286945
  • VS-8?
  • সিকি | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৩৯286946
  • টেন কম্যান্ডমেন্টসে মোজেসকে অতি অখাদ্য পাড়ার গুণ্ডা টাইপের লেগেছিল। সারা সিনেমা কেমন ধমকে চমকেই রেখে গেল সম্রাটকে।

    গুরুদক্ষিণা দেখেছিলাম ১৯৮৮ সালে। দুবার পরপর। সে অভিজ্ঞতা ভোলা যায় না।
  • সিকি | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৩৮286944
  • ইয়েস, আমিও এগুলো সবই দেসাকু অনুবাদ পড়েছি।

    আরেকটা বই ছিল - বিশ্বের শ্রেষ্ঠ গল্প। মাদার, কিডন্যাপড, ওল্ড ম্যান অ্যান্ড দা সী, ওয়ার অ্যান্ড পীস, গুড আর্থ - সমস্ত ঐ বই থেকে পড়া।
  • সিকি | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৩৬286941
  • দেখেছিলাম স্কুলে, ফাদার দেখিয়েছিলেন। তখনও ওটাকে বেন হুর নামেই জানতাম। সেই চ্যারিয়ট রেস দেখে মুগ্ধ হওয়া, তারপরে বংলা অনুবাদ খুঁজে পড়ে ফেলা। পরে জানলাম, উচ্চারণটা বেন "হুর" নয় - ওটা "হার" আর "হর"এর মাঝামাঝি একটা উচ্চারণ।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৩৬286942
  • দেবসাহিত্য কুটিরের বেন-হুর ছোটবেলায় আমিও পড়েছি। ওদের অনুবাদ সিরিজ বেশ ভালো ছিল। থ্রি মাসকেটিয়ার্স, কাউন্ট মন্টেক্রিস্টো, দ্য ম্যান হু লাফস, লাস্ট ডেজ অফ পম্পেই, লা মিজারেবল - সব দেব্সাহিত্য কুটিরের অনুবাদেই পড়েছি। ভেন্ডেটা কথাটাও ঐ বইগুলো পড়েই প্রথম জানি।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৩৬286943
  • ক্লিওপেট্রা অখাদ্য সিনেমা। বেনহার কিন্তু আমার ভালো লেগেছিলো। আর লিজ টেলার নিয়ে বাবা মায়েদের পোসোন্সাটা একটু বাড়াবাড়ি মনে হোতো। একটা কথা মাথায় রাখবেন, তখনো কিন্তু কম্পু আসেনি।
  • সিকি | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৩৫286940
  • শোলে হিন্দি সিনেমার জগতের মাইলস্টোন - অনেক রকমের অ্যাসপেক্টে। দু একটা এই মুহূর্তে মনে আছে। শোলে প্রথম হিন্দি সিনেমা যার সিনেমা রিলিজ হবার আগে গানের ক্যাসেট রিলিজ করেছিল। শোলে প্রথম সিনেমা - ফোর ট্র্যাক সাউন্ড সমেত। শোলে প্রথম দেখেছি মাধ্যমিক দেবার পরে, ছুটিতে, বন্ধুর বাড়ি ভিডিওতে। তার অনেক আগে মেজমামার কাছে শোলে দেখার গল্প শুনতাম, জয় যখন সেই খোটা সিক্কা টস করছে, পাথরে ধাক্কা খেয়ে গড়িয়ে পড়ছে সেই কয়েন, লোকজন নাকি নিজের নিজের সীটের নিচে দেখতে লেগেছিল, মনে হচ্ছিল তার সীটের ঠিক নিচেই একটা কয়েন গড়িয়ে যাচ্ছে শানের মেঝেয় ঠোক্কর খেতে খেতে, এতটা ন্যাচারাল সাউন্ড।

    শোলে হল-এ দেখলাম এই সেদিন, মেয়েকে নিয়ে - থ্রিডি শোলে রিলিজ করেছিল গতবছর। তার আগে অবশ্য অজস্রবার দেখা হয়ে গেছে। কিন্তু হলএ শোলে দেখার চার্ম আলাদা।

    S - শূল আর গঙ্গাজলের লাইনে যে সিনেমাটার নাম মনে করতে পারছিলেন না - বাস্তব কি? আমার বড় ভালো লাগে।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধকে নিয়ে যত সিনেমা হয়েছে, অন্য কোনও ইভেন্ট নিয়ে অত সিনেমা হয় নি। অনেকেই অনেক সিনেমার নাম নিয়েছেন, আমিও কটা নিই - সরাসরি যুদ্ধ দেখানো নেই সেখানে যদিও - দ্য পিয়ানিস্ট, লাইফ ইজ বিউটিফুল, আর হাল আমলের দ্য রীডার।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৩৩286938
  • আমার বাবা বলত বেন-হুর সিনেমাটার কথা। সে নাকি দারুন ব্যাপার। মা-য়ের খুব পছন্দের ছিল লিজ টেলরের ক্লিওপেট্রা। দুটোই আমি পরে দেখেছি ডিভিডি এনে। দুটোই বেশ অখাদ্য লেগেছিল। বড় পর্দায় হয়্ত ভালো লাগে। কে জানে!
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৩৩286939
  • আমিও বেনহুর শুনেই বড় হলাম। পড়ে টিভিতে শুনে অনেক বার বলে বলে অভ্যেস চেন্জ করতে হয়েছে।
  • quark | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৩২286937
  • হুঁ হুঁ, ওটা বেন হার আমিও শুনেচি পরে বড়ো হয়ে। তবে ঐ আর কি, বাবার কাছে শোনা, ছোটোবেলায় বাংলায় পড়া দেব সাহিত্য কুটীরের বই তো, তাই হুর ই বল্লাম।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:২৯286936
  • দেখে নিন। খুব ভালো করে তইরী করা হয়েছে - রেকর্ড বাজেটে। একটু ওভার অ্যাক্টিঙ্গ আছে - তা সেকালে সবাই অমনই অভিনয় করতেন। আর ওটা মনে হয় বেনহার - এইচবিওতে তাই বলতো।

    টেন কমান্ডমেন্টস হোলো ওল্ড টেস্টামেন্টের গল্প, আর বেনহার মনে হয় নিউ টেস্টামেন্টের।
  • d | ১৩ এপ্রিল ২০১৫ ১১:২৭286935
  • এহ আমার জেবনে প্রথম পেরাইজ পাওয়া বই হচ্ছে বেন-হুর। সে যে কি ভাল লেগেছিল আর কতবার করে পড়েছিলাম। সিন্মাটা দেখি নি।
    এবারে খুঁজে দেখতে হবে।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:২৬286934
  • আচ্ছা একটা সিরিয়াস কোস্নো আছে।

    সেক্টর ফাইভ থেকে গড়িয়া অবধি কোনো চার্টার্ড বাস আছে?
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:২৫286933
  • না না পোস্নো করেন, কিন্তু এমন বেকায়দায় ফেলে দিলে তো মুশকিল। যেখানে ভাট হচ্ছে সিনেমা নিয়ে। মানে নারী অধিকার ইত্যাদি নিয়ে হলে আলাদা কথা ছিলো।

    আচ্ছা হিন্দি সিনেমা মানেই হোলো গান। আমার আবার সিনেমার মাঝে গানে প্রচুর অ্যালার্জি - আদার দ্যন গোভিন্দার সিনেমা। গান নিয়ে একটু আলোচনা হোক।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১১:২৩286932
  • হু আপনিই বা অন্যরকম ভাবছেন কেন?

    ------------------------------------------

    প্রশ্নের অর্থ বুঝলাম না।
  • pi | ১৩ এপ্রিল ২০১৫ ১১:২২286931
  • বেস, আপনাকে আর পোস্নো করা যাবেনা ঃ)
  • সিকি | ১৩ এপ্রিল ২০১৫ ১১:২০286930
  • সিনেমা নিয়ে ভাট হচ্ছে বুঝি? দাঁড়ান একটু পিত্তরক্ষা করে আসছি।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:১৯286929
  • হু আপনিই বা অন্যরকম ভাবছেন কেন?
  • quark | ১৩ এপ্রিল ২০১৫ ১১:১৮286928
  • সকলেই যখন লিখছে তখন আম্মো ....। ক্লাস নাইন হবে। বাবা একদিন টিকিস কেটে আনলো, হোয়্যার ঈগল্‌স্‌ ডেয়ার (ক্লিন্ট ইস্টউড), লাইটহাউসে। তার আগে দৌড় মফস্বঃল শহরের সিনেমা হল অবধি।

    নিউ মার্কেটে এসেছি তার আগে, তবে সিনেমা হলে যাওয়ার ব্যাপারই ছিল না। এসে অতবড় বাড়িটা দেখেই চোখ গোল গোল। তার পর জাখন ঢুকছি টাইটেল মিউজিক বাজছে। দেওয়াল জোড়া পর্দা দেখে চক্ষু চড়কগাছ, আর তার সাথে গমগমে স্টিরিওফোনিক সাউন্ড। পর্দায় দেখাচ্ছে একটা রুক্ষ পাহাড়ি জায়গা, আর একটা প্লেন দূর থেকে আসছে, তার কাছে আসার সাথে সাথে আওয়াজটা ধীরে ধীরে বাড়ছে। এদিকে সীট খোঁজা চলছে। অত মোটা মোটা লাল গদী মোড়া সীটও কোনদিন দেখিনি। সীট খুঁজে বসতে যাব এমন সময় সেই প্লেনটা গগনবিদারী আওয়াজ ক'রে মাথার ওপর দিয়ে উড়ে গেল। বসেই একবার উঠে দাঁড়িয়ে পড়েছিলাম, ভয়ে না উত্তেজনায় কে জানে? বাবা হাত ধ'রে টেনে বসিয়ে দিল।

    তারপর বাবার সাথে দেখেছিলাম বেন হুর, টেন কম্যান্ডমেন্ট্স্‌।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:১৪286927
  • এতোগুলো কথা লিখলাম লাস্ট ছয় ঘন্টায়। কোনো পোস্নো নেই। আর একটা পলিটিকালি ইনকারেক্ট কথা বলতেই ঝাঁপিয়ে পড়েছে।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১১:১৩286926
  • বড় হওয়াকে বড় হওয়া লিখলেই আর মরাল জ্যেঠিদের দরকার পড়েনা।
  • pi | ১৩ এপ্রিল ২০১৫ ১১:১২286925
  • যাচ্চলে, প্রশ্ন করলেই মরাল জেঠি জেঠিমার ট্যাগ লাগাবেন নাকি ? ঃ)
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:১০286923
  • উফফ। এখানে কোনো কথা বলা যায়্না। মরাল জ্যাঠা জেঠিমারা এখানেও বসে আছেন।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:১০286924
  • মানে ছেলে থেকে পুরুষ হওয়ার জন্যে। মানে বড় হওয়ার জন্যে।
  • pi | ১৩ এপ্রিল ২০১৫ ১১:০৮286921
  • পুরুষ হওয়ার জন্যে প্রচন্ড প্রয়োজনীয় মানে ?
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১১:০৮286922
  • সব্বোনাশ! পুরুষরা কি কম বা বেশী মানুষ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত