এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ০৭:২৯286831
  • অ্যাটোজ, আমি মস্করা করছিলাম। এইটা আমাকেও কিছুটা সহ্য করতে হয়েছিলো ইস্কুল অবধি। তখন হিন্দি কোনো গান গাইলেই জিগ্যেস করা হোতো এই গানটা জানলাম কি করে। কোলকাতায় এই অবস্থা। কলেজে গিয়ে অনেকটা শিকল ছাড়া হলাম। বেশ প্রতিবাদি হয়ে উঠলাম - সজোরে ঘোষনা করে দিলাম আমার মত মতন আমি চলবো, ইত্যাদি। আমার বাবা-মায়ের-আত্মিয়দের ধারনা ছিলো যে আমি ছাড়া সব ছেলে পিলেরা বাবা-মায়ের বাধ্য আঁচলের তলায় থাক নেকু পুষু। শুধু আমিই একটা অবাধ্য ছেলে হয়েছি (কেলাস ৭-৯ অবধি ছিলামও)। পরে অবশ্য সব সত্যি-মিথ্যে দুধে-জলে আলাদা হয়ে গেছে।

    আর মরাল পুলিশ জ্যাঠামশাইদের সনস্কিতি দেখানোর স্বভাব অনেকদিন অবধি যায়নি। যে যেখানে পারতো দেখিয়ে দিতো। আমি অবশ্যি ইন্জিনিয়ারিঙ্গের পরেই বাড়ি ছাড়া। আর এইসব হিন্দি সিনেমা সম্বন্ধে গ্যান গম্মি হয় অনেক পরে। যখন বুঝলাম অতটা খারাপ জিনিসও নয় এইসব সিনেমা গান ইত্যাদি।
  • | ১৩ এপ্রিল ২০১৫ ০৭:২৬286829
  • এই কে শশীকাপুরের নিন্দা করে???
  • Atoz | ১৩ এপ্রিল ২০১৫ ০৭:১৭286828
  • ও বাবা!!!!
    বড়ো এস, আমাদের সময়ে গাঁয়ে-মফস্বলে পাড়ায় পাড়ায় সাংঘাতিক মরাল পুলিশ জ্যেঠামশায়রা ছড়ি হাতে ঘুরতেন। হিন্দি সিনেমা ছিল যাকে বলে সাংঘাতিক নিষিদ্ধ, এমনকি হিন্দি গান নাকি শুনলেই ছেলেপিলের মাথা খারাপ আর বোকা হয়ে যাবে। স্কুলের দিদিমণিরা ছিলেন এক কাঠি উপরে, তেনারা আমাদের শেখাতেন গজেন্দ্রগমনে নাকি চলতে হয়, স্বর নাকি এমন নম্র ভদ্র রাবীন্দ্রিক করতে হয় যে স্বয়ং রবীন্দ্রই কেমন ঘাবড়ে যাবেন( ঃ-) ) ইত্যাদি প্রভৃতি আরো নানা বিধিনিষেধ ও উপদেশামৃত। না মানলে অবস্থা কেরোসিন, কেরিয়ার থেকে শুরু করে সামাজিক অবস্থান সবই হারাতে হতে পরে।
    আরে স্কুলের পিকনিকে গিয়ে ছাত্রীরা গানের লড়াই করছিল, সেখানে হিন্দি গান হচ্ছিল সেত ধরা পড়ে কেলেঙ্কারি ঝাঞ্ঝাবাত।
    আহা, সেইসব যুগ কেটে এখন যে নতুন রেনেসাঁ এসেছে শুনেই আনন্দ হয়।
    ঃ-)
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ০৭:০৩286827
  • মেরে পাস মা হ্যায় - দিওয়ার - শশি কাপুরের সেই ব্যাকা চোখ আর ন্যাকা মুখ নিয়ে বলা হিট ডায়লগ। সামনে অমিতাভকে যাস্ট সুপারহিরো লাগছিলো।

    পরের দুটো শোলে - গব্বরের ভুমিকায় আমজাদ ফাটাফাটি। শোলের সব ডায়লগ মনে হয় পর পর বলে যেতে পারবো। প্রতি বছর নিয়ম করে একবার শোলে দেখি। পুরোটা। এমন এন্টারটেইনিঙ্গ দেশি সিনেমা আর হয়েছে কি? প্রত্যেকটা ক্যারেকটারকে সময় নিয়ে তইরী করা হয়েছে। আর সিনগুলো যাস্ট অসাধরন। বিশেষত গব্বরের বদলা নেওয়ার সিনটা - যেটা শেষ হয় এই ডআয়লগ দিয়ে ""ইয়ে হাথ মুঝে দে দো ঠাকুর -"

    এটোজ আপনি তো হেব্বি আঁতেল ঃ) মানে এইসব সিনেমা সম্বন্ধে জানেন না কেন? ছোটোবেলা থেকে বিদেশে মানুষ হয়েছেন? তাহলে অবশ্য কিছুই বলার নেই।

    বেদের মেয়ে জোজনা ওপার বাঙ্গলার একটা খুব নামকরা গল্প থেকে নেওয়া শুনেছিলাম। কেউ বলতে পারবেন সেটা ঠিক কি ছিলো।

    আর যে দেশে হ্যাপি নিউ ইয়ারের মতন সিনেমা সুপারহিট হয় তার তুলনায় বেদের মেয়ে জোজনা কি এমন খারাপ হোলো - বাজেট একটু কম।
  • Atoz | ১৩ এপ্রিল ২০১৫ ০১:৫৮286826
  • থ্যাংকু এলসিএম, থ্যাংকু ম।
    আমি ঐ বে মে জো লেখাটা পড়তে গিয়ে খানিকটা পড়ে ফেল্লাম, কিন্তু বেজায় বড়ো, পরে বাকীটা।
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ০১:৫৭286825
  • হমম গমন আমারও প্রিয়। তারপর রাণী রুপমতি র বাত -চলত। আমাকে অবশ্য এখন ভৈরবী তে পেয়েছে তাই এগুলোই মনে আসছে। কয়েকহপ্তা ধরে একটানা পেয়ে বসে থাকে :)

    লুরু তে কনসার্ট বড় কম। পুনে তে কত্ত কনসার্ট। কিন্তু উদিকে আবার বেজায় গরম :(
  • | ১৩ এপ্রিল ২০১৫ ০১:৫২286824
  • মেরে পাস মা হ্যায় - দিওয়ার মনে হয়।
  • lcm | ১৩ এপ্রিল ২০১৫ ০১:৫১286823
  • আমি এখন ফরহাদ মজহার এর লেখাটা পড়ছি, ভালো লিখেছে। লম্বা লেখা...

    এগুলো সব শোলের ডায়লগ।
  • Atoz | ১৩ এপ্রিল ২০১৫ ০১:৪৩286822
  • এরকম আরো কয়েকটা ভয়েস, কী সিনেমা জানি না, দেখা তো দূরের কথা। কিন্তু আসমুদ্রহিমাচল প্লাবী সেইসব ভয়েস!
    এইসব ডায়ালগঃ
    "মেরে পাস মা হ্যায়"
    "অব তেরা কেয়া হোগা কালিয়া"
    "ইয়ে হাথ মুঝে দে দো ঠাকুর -"

    এগুলো কোন কোন সিনেমার আর কে করেছেন কী চরিত্রে, এগুলো একটু কেউ দয়া করে দিয়ে দেবেন?
  • lcm | ১৩ এপ্রিল ২০১৫ ০১:৪০286821
  • তাই তো, এটা পড়তে হচ্ছে, এসব লেখা মিস করে গেছি।
    যাক, গুরুর ওপর আস্থা অটুট।
  • lcm | ১৩ এপ্রিল ২০১৫ ০১:৩৮286819
  • একদম হক কথা, এই ভয়েস কি চাপা দেওয়া যায়, আকাশে বাতাসে ভয়েস ভাসে।
  • pi | ১৩ এপ্রিল ২০১৫ ০১:৩৮286820
  • আঃ, গমন ! আমার খুব প্রিয় তো। সেই ছায়া গাঙ্গুলি। আমাদের লাইব্রেরিয়ান ওনার বোন ছিলেন শুনে তাতেই আমার কেমন একটা রোমাঞ্চ মত হত। মনে হত ওনার কাছে গেলেও গজলের গন্ধ বেরোবে।
  • Atoz | ১৩ এপ্রিল ২০১৫ ০১:৩৬286817
  • "বেদের মেয়ে জ্যোৎস্না" কোনোদিন না দেখলে কী হবে, তার ভয়েস আমার কানে এসে পৌঁছেছে। ওহ্হ, "বেদের মেয়ে জোছ্‌না আমায় কথা দিয়েছে এ এ এ/আসি আসি করে জোছ্‌না ফাঁকি দিয়েছে এ এ এ" এই গান যে কতবার হাটে মাঠে বাটে পথে ঘাটে হৃদয় কান প্রাণ প্লাবিত করেছে কী বলবো !!!! ঃ-)
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ০১:৩৩286816
  • রেইনকোট এর গান ভালোলেগেছিল। প্রথমবার দেখার পর গানগুলোই শুনেছি আবার। সিনেমা আর দেখিনি।এরকম অনেক সিনেমা আছে যার গান শুনি শুধু। বৈজু বাওরা যেমন। কদিন ধরে গমন এর গানগুলো শুনছি। আজা সাওয়ারিয়া। শুনে দেখ, বেশ অন্যরকম ভয়েসে পিওর ভৈরবী :)

  • lcm | ১৩ এপ্রিল ২০১৫ ০১:৩২286815
  • বেদের মেয়ে জোছনা, আর, এমএলএ ফাটাকেষ্ট - এই দুটি সিনেমার সিনেমার নোয়া/মোয়া, বা, জঁরা/ব্যাধি নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা চাই।
    এই সিনেমাগুলি কোটি কোটি মানুষের ভয়েস বহন করে, অথচ এদের ভয়েসের চয়েস নাই - গুরুর কি অবিচার !
  • Atoz | ১৩ এপ্রিল ২০১৫ ০১:২৫286814
  • টিম,
    "চিৎকার চেঁচামেচি দেয় যদি দমিয়ে
    তবে তুমি শুনো তাহা ভল্যুম কমিয়ে। " ঃ-)
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৫ ০১:২৪286813
  • এইটা দেখে নিন
  • pi | ১৩ এপ্রিল ২০১৫ ০১:২২286812
  • আমার রেইনকোট বেশ ভাল লেগেছিল। তবে সে বোধহয় ওরকম গান আর আবহের জন্য। ওতেই মোটামুটি ঘোর লেগে গেছিল। গান আর ব্যাকগ্রাউণ্ড স্কোর ভাল লেগে গেলে ঐ এক মুশকিল, অনেক খুঁত ঢেকে যায় ! নইলে সোহা আলি খানের ঐ অভিনয় সহ্য করে খোয় খোয়া চাঁদ দেখি !
  • Tim | ১৩ এপ্রিল ২০১৫ ০১:২১286811
  • কান ঝালাপালা হলে মিউট করে দেখতেও পারো ঃ-)
  • Atoz | ১৩ এপ্রিল ২০১৫ ০১:২০286810
  • অন্তরমহল আর বাড়িওয়ালি ও দেখেছি। বাড়িওয়ালিতে একেকটা চরিত্রের অভিনেতা আর ভয়েস দানকারী ভিন্ন ভিন্ন বলে কেমন একটা ইরিটেটিং লাগে। তাই কেবল কানে গুঁজেই শুনি। ঃ-)
  • Atoz | ১৩ এপ্রিল ২০১৫ ০১:১৬286809
  • "হীরের আংটি" আর "চোখের বালি" ও মাঝে মাঝে দেখি। ঐভাবেই, কানে গুঁজে। এছাড়া, উৎসব আর উনিশে এপ্রিলও দেখেছি অবরে সবরে।
    ঃ-)
  • Tim | ১৩ এপ্রিল ২০১৫ ০১:১৫286808
  • ও হ্যাঁ অন্তরমহল। জ্যাকি শ্রফ ঃ-(

    তবে পজিটিভ দিক হলো, সব সিনেমাতেই এমন কিছুমিছু মোমেন্ট আছে যেগুলো ফিরে দেখা যায়। সেগুলো একসাথে করে একটা সহনীয় ঋতুপর্ণ অমনিবাস হলে বেশ হতো। ঐটেই ফিরে ফিরে দেখতাম।
  • Atoz | ১৩ এপ্রিল ২০১৫ ০১:১৩286806
  • ঘোষ মশাইয়ের "নৌকাডুবি" আমার বেশ ভালো লাগে। অনেক গান আছে কিনা! মাঝে মাঝে ফিলার এর মতন ডায়ালগ। সিনেমা কানে গুঁজে অন্য কাজ করা যায়।
    ঃ-)
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৫ ০১:১৩286807
  • "দেখতে দেখতে শরীর খারাপ লাগে" :))))))))))))))
  • Tim | ১৩ এপ্রিল ২০১৫ ০১:১২286805
  • চিত্রাঙ্গদা ভালো লেগেছিলো আমারো। ঋতুপর্ণর সিনেমা প্রায় সবকটাই দেখেছিলাম কোন না কোন সময়ে। বেশিরভাগ সিনেমাতেই প্রসেনজিত বা ঋতুপর্ণা কে দেখতে দেখতে শরীর খারাপ লাগে। একজন মেইনলি অশিক্ষিত স্থবির বাদে অন্য চরিত্রচিত্রণে অক্ষম, অন্যজন অশ্রুসজল ওয়াক না তুলে ডায়লগ বলতে পারেনা। এইসব কাঁটা বাছতে বাছতে একসময় সিনেমাই শেষ হয়ে যায়। তাই ইলিশ না চারাপোনা কি খেলাম বোঝা যায়না।
    রেইনকোট ভালো, এই দুজনের কেউ নেই। বাড়িউলিও ভালো। শুভ মহরত মন্দের ভালো। হীরের আংটি যদিও রিলিজ্ড সিনেমা না, এবং কসকো সেন আছে, তবু ভালো।
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ০১:০০286804
  • তবে চিত্রাঙ্গদা ভাললেগেছিল। বাড়িওয়ালি জাস্ট মোটামুটি।
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ০০:৫৯286803
  • পাই

    ঋতুপন্ন একদম পোষায়না :| টেবিল ক্লথের কোনায় কলকা বুনছে মনে হয়।
  • | ১৩ এপ্রিল ২০১৫ ০০:৫৪286802
  • না জিগাতে হয় নি, তীব্র চোখে তাকিয়ে ছিলোমাত্র;)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত