এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১০ এপ্রিল ২০১৫ ২২:১৮286469
  • চাম্বা লামায় স্কাল রিং আমি কখনও দেখি নি :-(
  • aka | ১০ এপ্রিল ২০১৫ ২২:১৮286470
  • বড় হও আর যাই মাইওয়ে অর হাইওয়ে, এই হল মোদ্দা কথা।
  • Atoz | ১০ এপ্রিল ২০১৫ ২২:১৬286468
  • আমার তো সব কটাকে বত্রিশটা করে দিতে ইচ্ছে করে।
    ঃ-)
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ২২:০৭286466
  • তোর জঙ্গল অভিযান কেমন হলো কাল ? গাড়ি ঠিক হয়েছিল
  • | ১০ এপ্রিল ২০১৫ ২২:০৭286467
  • অক্ষ, ঠিক। তারসঙ্গে এটাও মনে হয়, ওর বড় হওয়ার সঙ্গে আমিও নিজেকে নতুন করে জানছি,চিনছিঃ))
  • pi | ১০ এপ্রিল ২০১৫ ২২:০০286465
  • একক, এখনো ভীড় হয় ঃ)
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ২১:৫৮286464
  • সে দোকান এখনো আছে ? আমি ন বচ্ছর হলো পুরো কলকাতা ছাড়া।
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ২১:৫৫286462
  • হ্যআআ চাম্বা লামা ! নাম মনে পরছিল না। প্রচন্ড ভীড় থাকত ওখানে।
  • a x | ১০ এপ্রিল ২০১৫ ২১:৫৫286463
  • মিঠু, যদ্দিন ছোট আছে তদ্দিন এবং বিশেষ করে এই বয়সে তো একটা আনকন্ডিশনাল ভালোবাসা থাকে। কিন্তু আস্তে আস্তে যেন স্পেস দিতে ও নিতে পারি, এটা চেষ্টা করব। জোর করে কিছু চাপাব না, কোনো কিছুতে একমত না হলেও ভরসা করতে পারে যেন, সেই বিশ্বাসটা ঢোকানোর চেষ্টা করব। এর বেশি কিছু না। বন্ধু বা নিজের পৃথিবী নিজেই তৈরি করে নেবে। সেটা তৈরি করাও তো একটা স্কিল।

    আমি খুব নিশ্চিত করেই জানি কেন আমার মা-র সাথে আমার এরকম সম্পর্ক। কোনো ভেগ ব্যাপার নেই - কাজেই সেগুলো অন্তত অ্যাভয়েড করার চেষ্টা করব।
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ২১:৫৪286461
  • ভূটানে কিছু ভালো দিসায়নের হার আর কাঁকন পাওয়া যায়। মুনস্টোন,তারকৈস,আল্মান্দায়ত এর দারুন সব কাজ। তিব্বতী রা নিয়ে আসে। একবার এক থলে আসল জেড কিনেছিলুম এত সস্তায় ভাবা যায়না !
  • | ১০ এপ্রিল ২০১৫ ২১:৫১286460
  • কোথায়,নিউ মার্কেটে? চাম্বা লামা?
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ২১:৫০286459
  • নিউমার্কেটে পাওয়া যায়। তারপর ওই কিড স্ট্রিটে কটেজ ইন্দাস্ত্রিস ছাড়িয়েই যে রাস্তার ওপর গয়না নিয়ে বসে, ওইখানে। আমার হেব্বি গয়নার শখ :) হাতের বালা, চেইন, নানারকম রিস্টব্যান্ড সব ওদিক থেকেই কেনা। আরেকটা দোকানে আগে খুব যেতুম নাম মনে পরছেনা,খুব পুরনো পাথরের আর এম্বারের গয়নার দোকান ....
  • | ১০ এপ্রিল ২০১৫ ২১:৪৮286458
  • অক্ষ, তোমার কী মনে হয়, আমাদের ছেলেমেয়েদের আমাদের সম্পর্কে( মা হিসেবে) কী ভাবে?
  • d | ১০ এপ্রিল ২০১৫ ২১:৪৫286456
  • ঐ অরণ্যদেবের মত আংটি কোথায় পাওয়া যায় একক? আমাচ্চাই।
  • hu | ১০ এপ্রিল ২০১৫ ২১:৪৫286457
  • বোঝে না সে বোঝে না...
  • a x | ১০ এপ্রিল ২০১৫ ২১:৪৪286455
  • সোসেন, হ্যাঁ, একই অবজার্ভেশন। আর না। বাবা-মা কে সবচেয়ে কাছের মনে হয়নি। কখনই, কোনো বয়সেই। বরং একেবারেই চেনেনি বলে মনে করি।
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ২১:৩৮286454
  • আমি এগুলো মেনে নি। পাথর পরা, যে কাওকে প্রণাম করতে বললে করা। আমার অসুবিধে হয়না। বিনীত বলে নই, অহং খুব বেশি বলে। মুশকিল হলো সেটাও মা জানেন এবং মাঝে মাঝেই শোনান :/ আমাকে একদম মাথার ভেতর ঢুকে পাল্টাতে পারলে ওনার শান্তি হত :))
  • san | ১০ এপ্রিল ২০১৫ ২১:২৮286453
  • আপনারা দেখি সকলেই খুব দুর্বোধ্য ( শ্রদ্ধাসহ বল্লাম, রাগ কইরেন্না), আমায় তো মা মহিলা ১০০ ভাগ না হোক ৯৯ ভাগ বোঝেন। মতবিরোধ পদে পদে, কমিউনিকেশন গ্যাপ নেভার ! গুরুতে ১%, HHB !
  • hu | ১০ এপ্রিল ২০১৫ ২১:২৩286452
  • একক খুব লক্ষ্মী ছেলে। আমি একবার পাথর ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তারপর শুনলাম নাকি ঘুমোতে পারছে না। তখন প্রথম বাইরে থাকছি। কিছুদিন পরলাম। আবার খুলে রাখলাম। তারপর আর কিছু বলে নি। আস্তে আস্তে সওয়ালে সয়ে যায়।
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ২১:১৪286451
  • বোঝা টোঝা এক্সপেক্ট করিনা কারো কাছ থেকেই। আমার লাইফ শেপ আপ করার চেষ্টা না করলেই হলো। ঘন ঘন এক্সিডেন্ট করি বলে চাট্টি পাথর এনে দিলেন। বিনা বাক্যব্যয়ে পরে ফেল্লুম। কে কী ভাবলো বোয়ে গ্যালো। মা যদি নিশ্চিন্ত থাকে এইটুকুতে নো প্রবলেম। এবার তার পাশের আঙ্গুলে একটা বড় সাইজের স্কাল রিং পর্লুম। অরণ্যদেব মার্কা। ব্যাস ঝামেলা শুরু। ভদ্রলোকে এসব পরেনা .........ইঃ ইঃ। এই ভদ্রলোক, বংশ,ঘরোয়া এরকম কিছু ওয়ার্ড আছে শুনলেই হাড় জ্বলে যায়। এটা একেবারেই নির্বিষ উদাহরণ। তবে সবক্ষেত্রেই এই অভিধান টা ঘুরে ফিরে আসে এবং তারপর এমন কিছু কথা বলি যার ধাক্কায় দুদিন খাবেননা, প্রেসারের ওষুধে গ্যাপ এইসব চলবে। আর আমাদের দুজনেরই প্রচন্ড বদভ্যেস হচ্ছে প্রচুর পুরনো ঘটনা ডায়ালগ শুদ্ধু মনে রাখা এবং এক্সট্রিম গোলমাল লেগে যাবে জেনেও সেইটাই তুলে আনা। তবে বয়েস হচ্ছে। এইটাই চিন্তার। মায়েদের যদিও হার্ট এটাকের হিস্ট্রি নেই।
  • kiki | ১০ এপ্রিল ২০১৫ ২০:৫১286449
  • হুঁ, সেটাই করছি। আর ভাই যথেষ্ট দায়িত্ববান। আমার ই ভুল।
  • hu | ১০ এপ্রিল ২০১৫ ২০:৫১286450
  • ইশ! একটু আগে "স্বীদ্ধান্ত" লিখে নিজের কেমন যেন লাগছিল, কিন্তু আসল বানানটা কিছুতেই মনে করতে পারছিলাম না। মিঠুদি বাঁচালে। এসো তোমাকে একটা ক দিই ৮.৪১ এ।
  • | ১০ এপ্রিল ২০১৫ ২০:৪১286448
  • কিকি,বাবা-মা যাদের সঙ্গে আছে( তোমার ভাই) সিদ্ধান্ত তাদেরকেই নিতে দাও। তুমি তোমার মতামত স্পষ্ট করে জানাতে পারো, চাপিয়ে দিও না। সম্পর্ক ভালো থাকবেঃ)
  • kiki | ১০ এপ্রিল ২০১৫ ২০:৩৯286447
  • আর কলি-র ২ নম্বর এ ক। এখন মনে হয় বাড়ীর লোকেদের মুখ চেয়ে যেসব ভুল করে ফেলেছি, তার জন্য নিজেকে কখন ও ক্ষমা করতে পারবো না। নিজের নির্বুদ্ধিতা, নিজের নরম সরম ভালো ব্যাপারগুলোকে এত ঘেন্না করি আর এত ক্লান্তি আসে যে নিজের উপর কন্ট্রোল থাকে না। মুস্কিল হলো আমার প্রবলেম গুলো আমি জানি, কাজেই কোনো কাউন্সেলিং এও আমার ঠিক হবার উপায় নেই। চিরকাল গোল গোল করে ঘুরতেই থাকবো............ ভীষন ক্লান্তিকর।
  • kiki | ১০ এপ্রিল ২০১৫ ২০:৩৩286446
  • এইরে ! কেলো করেছে!

    আসলে আমার মাথায় ই পোকা আছে। আগেও ছিলো, কিন্তু এমন উগ্র টাইপ ছিলুম না।

    বাবার সোমবার একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেলো। আরো নানান প্রবলেম ধরা পরেছে। সেইদিন ই আমি আর ভাই গিয়ে (নাম এখন করছি না) একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করি। সেখানে বাবাদের অফিসের ( এখন বি এসেনেল) সুবিধা আছে। এদিকে নানান দিক দেখে আমার ডাক্তার আর প্রাইভেট হাসপাতালে খুব ভয়। আর ভাই সেই আঠারো বছর বয়সে ডিফেন্সে চলে গেছে, এদ্দিন পরে কলকাতাই ফিরে এসেছে, সে কলকাতার কিছুই জানে না, ইত্যাদি। তো শেষের দিকে যথারীতি আমার মনে হলো এবার বাবাকে নিয়ে খেলা শুরু হয়েছে, কারন অলরেডি বাবা ওষুধে রেসপন্স করতে শুরু করেছে, তার্পর ও এল পি করতে চাইলো। আমি আপত্তি জানালাম। সেটা বাদ হলো। পরদিন শুনি তাই ই ই জি করবে। এবার আমি পুরো বেঁকে বসেছি। এইসব। আর বাড়ী ফিরিয়ে আনতে চাইছি। আর ভাই আর ভাই এর বৌ ও যথেষ্ট বাবা মাকে দেখে, যদিও খটাখটি আছে, আর সেটা দুপক্ষেই। এটা স্বাভাবিক। এবং দুপক্ষই দুপক্ষকে ভালো ও বাসে। আর আমি অনেক কারনেই দুরত্ব রাখি। আমার জীবনটা ওদের কেন্দ্রীয় সরকারি চাকুরে, গোলমাল না ভালোবাসা সাধারন মানুষেরা ভাবতেও পারবেনা, খামোকা টেন্সড হবে, ইত্যাদি। এবং এখন ও বাড়ীতে আমার বেশ গুরুত্ব আছে।

    এবার এই সব নিয়ে ভাইয়ের সাথে কথা কাটাকাটি হলো, মেজাজ নিচ্ছে, আমারো মেজাজ কম নয়, (তখন ও বাবা বাড়ী আসেনি) তো আমায় অত মেজাজ দেখাস না বলে ঋভুকে ধমকে নিয়ে চলে এলাম। আজ সকালে মা কিছু একটা বলেছে, প্রচন্ড ঝেড়ে দিলাম। ব্যাপারটা হলো, ঠান্ডা মাথায় সামলে নিতে পারতাম হয়তো, কিন্তু পারলাম না। সেটাই কুরে খাচ্ছে আমাকে, কারন বাবাকে নিয়ে ওরাও যথেষ্ট চিন্তিত।

    আর এটাও সত্যি, বাড়ীর লোকেরা আমায় ভীষন ভালোবাসে, খুব আগলে রাখার চেষ্টাও করে, কিন্তু আমায় বিন্দুমাত্র বোঝে না। সে নিয়ে আর নালিশ ও নেই। আজকাল মনে হয় কেউ ই বোঝেনা, কাজেই প্রবলেমটা আমার ই আছে। ইত্যাদি।
  • একক | ১০ এপ্রিল ২০১৫ ২০:২৬286445
  • আমি ও আমার মা পাঁচ মিনিট টানা ফোনে কথা বললেও ঝন্ঝাট লেগে যায়। দুজনেরই বয়েস হলো।ভাবি এবার ক্ষান্ত দেবো। কিন্তু হয়ে ওঠে না।
  • | ১০ এপ্রিল ২০১৫ ২০:১৮286444
  • সোসেন,আমার মায়ের সাথে আমার সম্পর্ক তেমন ভালো ছিলো না। কেন ছিলো না, তার হাজারটা কারণ ছিলো,কিম্তু এমন কারণও ছিলো,যাতে আমার কোনো হাত নেই- যে বয়েসে মেয়ে এবং মা বন্ধু হয়, আমরা ছিলাম না। দায়িত্ত্ব/কর্তব্য পালনে কোনো ঘাটতি ছিলো না, কিন্তু মা যে মেয়ে চাইতো আমি তা ছিলাম না, হতে চাই নি। তর্ক বিতর্ক হত,জোরালো ঝগড়াও- আমি জানতাম, এইসব অনন্তকাল ধরেই চলবে।যখন সম্পর্ক বন্ধুর মত হওয়ার দিকে এগোচ্ছিলো,তখনই মা চলে গেলো। ফলে বাকিটা অজানাই রইলো।
    বাবা চিরকালই আমার বন্ধু ছিলো, এখনও তাই।পৃথিবীর যাবতীয় বিষয়ে বাবার সঙ্গে কথা বলা যায়।বাবার সঙ্গে ফাটাফাটি ঝগড়া কখনো হয়নি। যা হয়েছে,তা তীব্র মান-অভিমান।সেসব মিটেও গেছে। তবে দুজনের সবকিছু ভুলে গেছি এমন নয়, সময়ের সঙ্গে কিছু ফিকে হয়েছে,কিছু মনে আছে,কোথাও অভিমান,দুঃখও আছে- খানিকটা নির্মোহ ভঙ্গী জীব্নও শিখিয়েছে।

    রোজের জীবনে জড়িয়ে না থাকলে এমনিতেই সম্পর্ক ভালো থাকে।। দীর্ঘদিন বহুদূরে থাকায় বাড়ি যেতেও ভালো লাগে। বাড়ির আদর, সবার ভালোবাসা এইগুলো খুবই উপভোগ্য তবে সেটা অল্পদিনের জন্যই বলেই ' হয়তো' এত ভালোলাগে- এখন পরিবারের সঙ্গে সবসময় থাকবো এমন মনে হয় না। বড় হয়ে গেলে সবার আলাদা ছাতা থাকাই ভালো। একসাথে থাকলে সংঘাত অনিবার্য- এইটা বুঝতে পারিঃ)
    বাবা আর শাশুড়ি দুজনকেই এখন টিনটিনের পর্যায়ে নামিয়ে এনেছি। ওদের দুজনের সঙ্গে গল্প করতে, সময় কাটাতে ভালো লাগে- চেষ্টাও করি ওদেরকে কদিনের জন্যে হলেও আনন্দে,খুশিতে রাখতে। বাবা-মা বুড়ো হয়ে যাচ্ছে এইটাও একটা সমস্যা। সত্যিই বিশ্বাসও করি, ভালোবাসার ধরণ টা সবসময় পছন্দ না হলেও এরা ভালোবাসে, শুভাকাঙ্খী। তাই এখন অধিকাংশ সময় সমর্পণের ভঙ্গীতে থাকি।
  • সিকি | ১০ এপ্রিল ২০১৫ ২০:১১286443
  • আমি আজকাল অন্ধকারের ধারেই থাকি :) খুব দমবন্ধ লাগলে এখানে চলে আসি।
  • d | ১০ এপ্রিল ২০১৫ ২০:০৯286442
  • নিশ্চয় পশ্চিমবঙ্গে পাঠিয়েছিলে?
    বলে দিয়েছি তো পশ্চিমবঙ্গ বাদ্দিয়ে অন্যত্র ব্লু ডার্ট।
  • dc | ১০ এপ্রিল ২০১৫ ২০:০৮286441
  • DHL আর ব্লুডার্ট তো একই কোম্পানি! DHL অফিসে গেলেও দেখবেন ওরা ব্লুডার্টের স্টেশনারি ব্যবহার করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত