এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১০ এপ্রিল ২০১৫ ১৭:১৪286351
  • জীবনে প্রথমবার মনে হয় কাজুকে ক দিলাম।

    সোসেনদি আমার তো একসঙ্গে না থেকে বা কোনো দায়িত্ব না নিয়েও কথায় কথায় ঠোকাঠুকি লাগে। বাবা বেঁচে থাকতে আরো বেশিই লাগত। প্রবল ঝামেলা, রাগারাগি কান্নাকাটি কথাবন্ধ সব এবং হামেশাই। কিন্তু দিনের শেষে দুপক্ষই জানি এদের( /এর) চেয়ে বড়ো বন্ধু আর নাই। কাজু যা বল্ল ঠিক তেমন। দূরত্ব বজায় রাখলে হয়তো সকলেরই জন্যই শান্তিপূর্ণ হত কিন্তু আমার জন্য সেটা জাস্ট ওয়ার্থ না। সব ব্যক্তিগত মত।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৫ ১৭:১৩286349
  • দুটিই ছেলে হলে স্নেহ জলের উল্টোপথগামী :)
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৫ ১৭:১২286348
  • আচ্ছা লাইফবয়ের গন্ধে তো সাপও পালাত, তিমি ওটা গায়ে মাথায় মাখত কি বলে?
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৭:১০286347
  • আরে জীবন সুন্দর তো বটেই। অ্যাভয়েড করার উপায়ও চাইছি না-জাস্ট জানতে চাইছি এটা কতজনের ক্ষেত্রে সত্যি, আর ছেলে-মেয়ে ভেদটা এক্ষেত্রে কতটা রেলিভ্যান্ট। কিকিদির পোস্টটা পড়ে মনে হোলো
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৭:০৮286346
  • এটাই আমি সব মেয়েদের কাছে শুনছি--বিবাহিত মেয়েদের নিজেদের ঘরটা কখনো ঠিকঠাক থাকে না বাপের বাড়িতে, মেয়েরা ডাক্তার থেকে জুতোপালিশ দাঁড়িয়ে থেকে করালেও, এবং ছেলে কুটোটিও না নাড়লেও, এবং রোজগার না করলেও স্নেহ সর্বদা প্রথমে পুত্রমুখী। আগে এগুলোকে জেনারালাইজেশন ভাবতাম, কিন্তু এতো বড়ো স্যাম্পল সাইজে ব্যাপারটাকে আর উড়িয়ে দিতে পারিনা।

    এক সন্তান মেয়ে, কিংবা দুটিই ছেলে হলে অবশ্য ডায়্নামিক্স আলাদা।
  • d | ১০ এপ্রিল ২০১৫ ১৭:০৭286345
  • ফেজটা আসুক না, আমাকে তোমাকে ইম্প্যাক্ট না করলেই তো হল রে বাপু। ঐ যা যা বললাম ঐগুলি করে দেখো, জীবন অনেক সুন্দর।
  • byaang | ১০ এপ্রিল ২০১৫ ১৭:০৪286342
  • আলাদা থাকলেও ঐ ফেজটা আসে। দমু ছাই জানে।
  • d | ১০ এপ্রিল ২০১৫ ১৭:০৪286343
  • আমি মেয়েদের একটা ক্লোজড গ্রুপের মেম্বার। আমিই বোধহয় একমাত্র ভারতের। যাই হোক চার হাজার মেম্বারের সেই গ্রোপে একটা সুবিধে আছে নিজের নাম জানাতে না চাইলে বা অন্য আত্মীয় বন্ধু গ্রুপে আছে, অসুবিধে হতে পারে মনে হলে 'বারোয়ারী বেনামী অ্যাকাউন্ট' থেকে পোস্ট দেওয়া যায়।

    তাতে যা সব পড়ি আর নিজের দেখা বোঝাও যা আছে, তাতে মোটামুটি ঐ যা যা বললাম আর কি।
  • Spaceman Bells Bump | ১০ এপ্রিল ২০১৫ ১৭:০৪286344
  • জেনু হাসলে বেশি মাস্কেলের ইনভলভমেন্ট থাকে - চোখের আশেপাশে তার ছাপ পড়ে। এই হল ক্লু।
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৭:০৩286340
  • আরে না, ছেলে মেয়ে উভয়েরি চাই
  • byaang | ১০ এপ্রিল ২০১৫ ১৭:০৩286341
  • আমার সঙ্গে কথায় কথায় লাগে, যত দূরেই থাকি না কেন। কিন্তু অবাক হয়ে দেখি আমার ভাইয়ের সাথে একেবারেই লাগে না। কিন্তু ভাইও দূরেই থাকে।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৫ ১৭:০২286338
  • বুঝতে পারছ না, একসাথে থাকার সাজেশনটা মেয়েলি ইনপুট - সবই সানি!
  • শ্রী ভৃগু | ১০ এপ্রিল ২০১৫ ১৭:০২286339
  • জাতিকার চন্দ্রের অবস্থান কি মাতৃস্থানে ? সেক্ষেত্রে প্রবল ঝামেলা হবে। বাবার সঙ্গেও হচ্ছে কিনা বুঝতে আলাদা করে বাবাকে নিয়ে থাকতে হবে :)
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৭:০১286335
  • আলাদা থাকার ব্যাপারে দমুদিকে সমর্থন করছি। কিন্তু তার মানে কি মেয়েদের এই ফেজটা বেশি আসে? ছেলেদের চেয়ে?
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৫ ১৭:০১286336
  • ভগবান করুন কারুর না হোক, হঠাৎ নিজের একটা বড় অসুখ হলেও ...

    অজ্জিতদা, কোন ফটোটা অজ্জিনাল?
  • Spaceman Bells Bump | ১০ এপ্রিল ২০১৫ ১৭:০১286337
  • একবার বল্ল মেয়েদের ইনপুট চাই। পরে বল্ল অভ্যু আর কাজুর ইনপুট পেলো। তাইলে কী...

    :-p
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৭:০০286334
  • আমার অভিজ্ঞতা মেয়ে হিসাবে অন্যরকম
  • d | ১০ এপ্রিল ২০১৫ ১৬:৫৯286333
  • ঐ যে বললাম, আলাদা থাকলে ঐ ফেজটা আসবে না। মেয়েরা সহজে আলাদা থাকার সাহস করতে চায় না, আর বাড়ীও খুবই আপত্তি করে। ঐটে করে ফেলতে পারলে আর সমস্যা নাই।
  • Spaceman Bells Bump | ১০ এপ্রিল ২০১৫ ১৬:৫৮286331
  • ফেলে দেওয়ার প্রশ্ন আসে না, কিন্তু চিন্তাভাবনার তফাতটা এতই বেশি যে...
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৬:৫৮286332
  • অভ্যুদা আর কাজুর ভয়েস পেলাম, আরো চাই
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৫ ১৬:৫৭286330
  • কাজু এক্কেরে ঠিক বলেছে - এই দুটি মানুষই আছে যারা কোনোদিন তোমায় ফেলবে না - যত যাই করো, আবার ফিরে এলে দেখবে তোমার জায়গাটা একদম ঠিক একই রকম আছে, একটুও ধুলো পড়ে নি, একটুও বেদখল হয় নি
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৫ ১৬:৫৫286328
  • কে জানে বাপু, আমার তো একসাথে থাকতেই ইচ্ছে করে, যতদিন আছে...
    এক পরিচিত পরিবার এদেশে মাসিমাকে এনে রেখেছিল, সে প্রায় বারো বছর হতে চলল, এবার দেশে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, আমার কি খারাপ লাগছে। গত পুজোয় একটা শাড়ি দিয়েছিলাম, সব্বাইকে ডেকে ডেকে বলেছেন - এমন বলেছেন যে লোকে ভেবেছে আটলান্টায় অভ্যুদয় নামে নতুন দোকান হয়েছে :)
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৬:৫৫286329
  • ইয়ে, অক্ষদা। ক্ষমা।
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৬:৫৪286327
  • মেয়েদের ইনপুট খুব জরুরি। ও দমুদি, ব্যাংদি, ফুটকি, স্যান, কুমুদি, মিঠুদি, অক্ষদি
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১৬:৫২286324
  • না ছেলের বউয়ের পোশ্নে যাচ্ছিনা সে অন্য বাড়ির লোক তার সাথে ডায়নামিকস অন্য। আমি জিগাই এই রোজগার শুরু করার পর, কিম্বা বাবা মার উপর নির্ভরশীলতা কেটে যাওয়ার পর কি একটা কথায় কথায় বিসম্বাদের ফেজ আসে, না আসে না। আমার সমস্ত পরিচিত মেয়েদের ক্ষেত্রে এটা দেখছি, বিশেষত সে যদি ফাইনান্সিয়ালি/ফিজিক্যালি মা -বাবার খানিকটা বা পুরোটা দায়িত্ব ন্যায়। কথায় কথায় ঝামেলা, সেন্টি---এগুলো কি ছেলেদের ক্ষেত্রেও হয়, জিগাই। নাকি বাবা মায়েরা ছেলেদের কথাটা যতোটা সহজে মানেন মেয়েদেরটা ততো সহজে মানতে পারেননা?
  • Kaju | ১০ এপ্রিল ২০১৫ ১৬:৫২286325
  • বাপ মা-র সাথে বিসম্বাদে চিন্তার কিছু নেই। পৃথিবীতে এই দুটি মানুষই আছে যে তোমাকে সত্যি করে চেনে। জানে তালপাতার আগুন ঠিক নিভে গেলে বুঝবে যা বলেছে রাগের মাথায় ভুল বলেছে। আর সব্বার সাথে ভয়ে ভয়ে চলতে হয়, এতই ঠুনকো সেগুলো। কিন্তু এই এক জায়গায় কোনো ভয় নেই। সারা বিশ্বের দরজা তোমার কাছে বন্ধ হয়ে গেলেও শ্রান্ত অবসন্ন তুমি এই দুটো মানুষের কাছে পৌঁছবেই লুটিয়ে পড়তে। আমার তো এমনই হয়।
  • Spaceman Bells Bump | ১০ এপ্রিল ২০১৫ ১৬:৫২286326
  • পুরোপুরি ক্ক। বাইরে ওইজন্যে একান্ন মানে শুধুই ফিফটিওয়ান।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৫ ১৬:৫১286323
  • আমার গেস ডানদিকেরটা জেনু
  • d | ১০ এপ্রিল ২০১৫ ১৬:৪৮286322
  • দ্যাখেন এট্টা মূল্যবান পরামর্শ দিই। গ্রোন আপ হয়ে গেলে না, ছেলেই হোন কি মেয়ে আলাদা এক্কেবারে আলাদা থাকাই ভাল। ঐ মাঝেসাঝে যাবেন (ক্ষেত্রবিশেষে যত বেশী ব্যবধানে যাবেন ততই ভাল) যখন যাবেন তখন একটু আলগা দেখনদারি টাইপের ব্যপার করতে পারলে ভাল। এই ধরেন একহাঁড়ি রসগোল্লা কি একটা ইলিশ কি চিতলমাছ নিয়ে আসলেন ইত্যাদি (সে আপনিই পুরো সবকিছু সারামাস চালালেও ঐ উপস্থিতির সময় এটি জরুরী)। কিন্তু কোনো গুরুতর মতামত দেবেন না, বা হালকা করে ভাসিয়ে দেবেন। আপনার আচরণ ব্যবহার ইত্যাদি সম্পর্কে উপদেশ এলে কানে প্লাগ গুঁজে হুঁ হুঁ করে গুনগুনান। তারপর আবার নিজের জায়গায় ফেরত আসুন।

    এইর'ম করলে দেখবেন আপনার মোটামুজ্টি খুব একটা অশান্তি ইত্যাদিও হবে না, বদনামও হবে না।

    মোদ্দা কথা বড়সড় হয়ে গেলে আলাদা ইউনিট বানানোই ভাল। ছেলেমেয়ে সকলের জন্যই।
  • Spaceman Bells Bump | ১০ এপ্রিল ২০১৫ ১৬:৪৭286321


  • বলুন দিকি - কোনটা জেনু হাসি, কোনটা ফেক? আর্টিকলটা না পড়ে কে পারে দেখি। আমি পেরিচি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত