এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ১০ এপ্রিল ২০১৫ ১১:০২286261
  • আরে কিস্যু ঘাঁটেন নাই আফনে। ঐ ক্লিনিক প্লাস আর স্বচ্ছ নীল শ্যাম্পু আর বেশ তাজা একটা গন্ধ। আমাদের অবশ্য সানলাইট বার (কাপড় কাচার) ত্ঘেকে শ্যাম্পুতে উন্নীত হবার পর চত্ব চত্ব স্যাশে আসত।
    কিন্তু ক্লিনিকের গন্ধটা ভারী ভাল লাগত আমার।

    কথা হল অক্ষর সেই নীল সোনালী পাথর ভরা ছোট্ট থলিটার জন্য ভারী কৌতুহল হচ্ছে আমার। একটু একটু মন খারাপও হচ্ছে। যেমন অক্ষ তেমনি বুঁচি। দুটোকেই ধরে দিতে একটা একটা টেনিদামার্কা গাঁট্টা।
  • lcm | ১০ এপ্রিল ২০১৫ ১১:০০286259
  • বোঝো! তাইলে তো আলধর - অ্যাকাডেমিশিয়ান।
    আর, গলধর - গর্মেন্ট গাইস।
  • Tim | ১০ এপ্রিল ২০১৫ ১০:৫৯286258
  • সবারই যখন একটা করে ভালোনাম হলো, কর্পোগাইদের তালে কলধর বলা হোক
  • lcm | ১০ এপ্রিল ২০১৫ ১০:৫৬286256
  • অক্ষকে ধন্যবাদ। এদ্দিন বাদে জলধর-এর একটা ফিট রেসপন্স পাওয়া গেছে - স্থলধর।
  • Tim | ১০ এপ্রিল ২০১৫ ১০:৫৬286257
  • clinique ব্র্যান্ড ভারতের ঐতিহ্যবিরোধী। ওতে সেক্ষ ইঙ্গিত লুক্কায়িত আছে।
  • a x | ১০ এপ্রিল ২০১৫ ১০:৫৪286255
  • রিঠা থাকতে সোডা কেন? এত আমার মেয়ের মত, চুলের পাউডার বলে সিংকের তলা থেকে ভিমের বোতল নিয়ে মাথায় ঢালে!
  • a x | ১০ এপ্রিল ২০১৫ ১০:৫১286254
  • স্যানও তেমন, ঐ শ্যাম্পু নাকি আমি মাখতাম! আমি কেন কলকাতার কেউ মুক্তির দশক থেকে সুমনের দশক ঐ শ্যাম্পু দেখে নাই।

    এরপর বেশি বকলে ক্লিনিকের ওপর রিসার্চ পেপার ধরিয়ে দেব। বোতল খুঁজতে গিয়ে এক্ষুণি পেয়েছি।
  • Tim | ১০ এপ্রিল ২০১৫ ১০:৪৯286253
  • আমরা মাথায় ও গায়ে লাইফবয় মাখতাম। ভদ্রলোকের এক সাবান
  • Tim | ১০ এপ্রিল ২০১৫ ১০:৪৮286252
  • ডিম শ্যাম্পু দিয়ে চমৎকার ওমলেট হয়। একদিন ল্যাদোষদাকে খাওয়াবো। শ্যাম্পোমলেট উইথ হট্যান্ড সুইট ম্যাশড শ্রিম্প
  • sosen | ১০ এপ্রিল ২০১৫ ১০:৪৭286251
  • বাব্বা! এসব শ্যাম্পু ছোটোকালে চোখে দেখিনাই। হলদে রঙের হ্যালো শ্যাম্পু, তাও যাতে বেশি খচ্চা না হয় তাই আগে সোডা দিয়ে চুল কেচে দিতো মা।
  • lcm | ১০ এপ্রিল ২০১৫ ১০:৪৫286250
  • আর হ্যাঁ, যখন ডিম ফেনিয়ে ফেনিয়ে কিছুতেই ফেনিল হচ্ছে না, তখন কয়েক ফোঁটা ডিম শ্যাম্পু দিয়ে দেবেন - তারপরে দেখবেন ফেনা কাকে বলে।
  • kumu | ১০ এপ্রিল ২০১৫ ১০:৪৪286249
  • চুলে তেল দেন না কেনে।অ্যালমন্ড হেয়ার অয়েল ইত্যাদি।
  • Tim | ১০ এপ্রিল ২০১৫ ১০:৪১286248
  • লিস্পিক আর শ্যাম্পু গুলিয়ে ফেলুন ঠিকাছে, কিন্তু গাল আর পোসোংসা গুলাবেন্না।
  • san | ১০ এপ্রিল ২০১৫ ১০:৩৯286246
  • আসলে গাল দিলাম প্রবল বাম বলে, ওদিকে সেটা চেপে গ্যালো ! ক্ষি অবস্থা !
  • kumu | ১০ এপ্রিল ২০১৫ ১০:৩৯286247
  • সত্যি?আমার তো এক বোতলে এক মাস যায় না।
  • Tim | ১০ এপ্রিল ২০১৫ ১০:৩৭286245
  • এতো স্বতঃসিদ্ধ। বোরোলীন আর শ্যাম্পু দুটোই তোর অনেকদিন চলে।

    তবে অক্ষদার সত্যিই খারাপ সময় চলছে। একইদিনে জলধর আর সায়েব বলে লোকে গাল দিলো।
  • সিকি | ১০ এপ্রিল ২০১৫ ১০:৩৪286243
  • আমি যেদিন যেদিন চান করি, তার এক দুদিনই শ্যাম্পু মাখি। আর শ্যাম্পুর জন্য আমি বেছে নিইচি গার্নিয়ের ফলফাইট। এক বোতলে এক বছর আরামসে চলে যায়।
  • a x | ১০ এপ্রিল ২০১৫ ১০:৩৪286244
  • উফ্ফ এক শ্যাম্পু দিয়ে স্থলধরদের ক্যামন ঘেঁটে দিয়েছি দেখ!
  • san | ১০ এপ্রিল ২০১৫ ১০:২৫286242


  • এই যে দেখুন ছবি -
  • san | ১০ এপ্রিল ২০১৫ ১০:২২286241
  • তবে আমি যা বুঝলাম অক্ষদি ছোটো থেকে বেজায় সায়েবি কায়দায় মানুষ, আম্রিকায় গিয়ে প্রবল বাম হয়ে গ্যাছে ! একেই বলে বজ্র আঁটুনি, ফস্কা গেরো !
  • Tim | ১০ এপ্রিল ২০১৫ ১০:২১286240
  • কোডিং করে করে এরম বাজে অব্যেস হয়েছে
  • san | ১০ এপ্রিল ২০১৫ ১০:২০286239
  • আরে দূর অক্ষদি clinique এর কথা বলছে। ভারি সুদৃশ্য শিশিগুলো ছিল। আপনারাও যেমন, ক্লিনিক বল্লে ক্লিনিক প্লাস বোঝেন।
  • Tim | ১০ এপ্রিল ২০১৫ ১০:১৫286238
  • একটা নাঘনাঘা লিস্টি বানালে আম্মো সেখানে থাকবো।
  • Tim | ১০ এপ্রিল ২০১৫ ১০:১৩286237
  • অল ক্লিয়ার খুব সুন্দর চুল সাদা করে। সব্বোগুণসম্পন্ন
  • lcm | ১০ এপ্রিল ২০১৫ ১০:০৫286236
  • ওহো, রেসিপির কথা হচ্ছে, তাহলে আর একটা ফেভারিট খাবারের রেসিপি দিয়ে দিই।

    হানি-ওয়ালনাট-শ্রিম্প (আখরোট দিয়ে মধুচিংড়ি)

    সময়ঃ আধ ঘন্টা (প্রিপারেশনঃ ১৫ মিনিট, রান্নাঃ ১৫ মিনিট)

    খানিকটা জলে আধ কাপ সাদা চিনি গুলে গরম করুন, জল ফুটতে থাকেল এক মুঠো আখরোট (ওয়ালনাট) ছেড়ে দিন, আরো দু মিনিট পরে আখরোট গুলো তুলে একটা শুকনো কাগজে রেখে শুকোতে দিন। একটা বাটিতে চারটে ডিমের সাদা অংশ ফেনিয়ে ফেনিয়ে ফেনিয়ে (গুরুতে ভাট করার অভ্যাস থাকলে এতে অসুবিধে হবার কথা নয়) বেশ ফেনিল করে তুলুন। ওতে আধ কাপ চালের গুঁড়ো দিয়ে আবার মাখুন। কড়াইতে তেল গরম করুন। আধকিলো-র কম চিংড়ি সেদ্ধ (খোসা এবং শিরা ছাড়ানো) ঐ ডিম/চালের গুঁড়োর মিশ্রণ মাখিয়ে গরম তেলে ছেড়ে ভাজুন, রং বাদামী হওয়া অবধি অপেক্ষা করুন, মিনিট পাঁচেক সময় দিন, ভাজা চিংড়ি তুলে কাগজে শুকোতে দিন। একটা সার্ভিং বোল (জাম বাটি) তে দু চামচ মধু, এক চামচ কন্ডেন্স্‌ড মিল্ক আর দু চামচ মায়োনিস দিয়ে ঘাঁটুন, ওর মধ্যে ভাজা চিংড়ি আর আখরোট দিয়ে একটু মাখো মাখো করে দিন।
    ব্যস্‌, ডেলিকেসি।

  • a x | ১০ এপ্রিল ২০১৫ ১০:০০286235
  • নাহ, জলধর হতে পারলে তো ভালোই হত। না ঘাটকা না ঘরকা হয়েই রয়ে গেলাম।
  • | ১০ এপ্রিল ২০১৫ ০৯:৫৭286234
  • তবে অক্ষর নামটা এবারে জলধরদের লিস্টিতে সেফলি ঢুকিয়ে দেওয়া যায়
    (যা খচবে না ব্যটা ;-) )
  • | ১০ এপ্রিল ২০১৫ ০৯:৫৪286233
  • অল ক্লিয়ার হলো গিয়ে-খুসকির শ্যাম্পু। মাখলেই অল ক্লিয়ার।
  • | ১০ এপ্রিল ২০১৫ ০৯:৫৩286232
  • ইদিকে আমাদের পাড়ায় যে টর্নেডো হলো, সেখবর জানেন? তাইকুন্ডু তে গিয়ে শুনি একটা ঐ ৮০ আর ১৬ র( রাস্তার নাম) কাছাকাছি টাচ ডাউন করতে চলেছে। ভাবুন বাড়ির দোরগোড়ায় ঐ আপদ- ভয়েই ঘেমে গেলাম,এসে দেখি এদিকে শ্যাম্পুর বন্যা বইছে। কোনো একটা ইসে নেই কো।
  • Bhagidaar | ১০ এপ্রিল ২০১৫ ০৯:৪৯286231
  • একটা অল ক্লিয়ার বলে শ্যাম্পু ছিলনা? সত্যি, শ্যাম্পু-র কি ডেয়ারিং নামকরণ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত