এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ০৮ এপ্রিল ২০১৫ ১৭:১৮285990
  • :-))
  • Kaju | ০৮ এপ্রিল ২০১৫ ১৭:১৭285989
  • ঠিকঠাক হিনী দেয়া একটি সিল্পো, সবার কম্মো নয়। সত্যের প্রতি নির্জলা দায়বদ্ধ থেকে বলতেই হল।
  • Tim | ০৮ এপ্রিল ২০১৫ ১৭:১১285988
  • ঃ-))
  • h | ০৮ এপ্রিল ২০১৫ ১৭:০৫285987
  • আমি যৌবনের কথা পাড়তেই, হাতি ঠ্যাকানো প্রসংগ এলো, এ যে কাকতালীয় নয়, সেকি ধর্তে ফারি নাই?
  • h | ০৮ এপ্রিল ২০১৫ ১৭:০৩285986
  • লিবশ্টিক বিষয়ে আমার বক্তব্য কোনোদিন ই বিশেষ ছিল না, তবে তাই বলে, বলতে নেই, বয়সকালে সুরুপা দের অঙ্গের বাঁশি যে আমাতেও বাজে নি তা নয়। রাঙামাটি থেকে ঘাসফুলের শিশির থেকে বিলিতি মেবিলাইন, সব ই যখন যেখানে লাগার লেগেছে, ডিপেন্ডিং অন দ্য অঙ্গল অফ প্রোজেকশন। যৈবনের কথা, সবটা ভালো করে মনেও পড়ে না। তবে একবার মনে আছে, শ্বাশুড়ি মা খুব চেচামেচি করছেন, আরে একটু হ্যাজেলিন লাগা শীতের দিনে ঠোঁট ফাইট্যা শ্যাশ হইবো। উনি এরকম ই করে থাকেন, ওরে জুতো পড়লি, ওরে পাজামর দড়ি দেখা যাচ্ছে, ওরে চটি পরে যাশ, ওরে সাবধানে যাশ, এ বাবা পাউডার লেগে আছে, এ বাবা একটু জল খাইলি না, যাওয়া নাই, আসো গিয়া এইসব নানা বাণী দিনে তিরিশবার বেরোলেও দিয়ে থাকেন। তো সেদিন হ্যাজেলিন এর কথা বলছেন বার বার, ইদিকে আমার ত্বকের বা ওষ্ঠের যত্ন নেওয়ার সময় নেই, আমি বেরোতে বেরোতে বিনীত ভাবে যাতে পাড়ার বাইরে কেউ শুনতে না পায়, তাই বলেছিলাম, যে ঠোঁট দুটো, তো পারিবারিক শান্তির কারণে বাড়ির বাইরে বিশেষ কাজে লাগ না, এসেই না হয় বোরোলীন দিয়ে নোবো। তো এটুকু বলিচি কি বলিনি, দেখলাম, অনেক জানলা খুলে গেল, তার পর পর সাত দিন কন্টি করোলার তরকারি হল ও পরিবারের জ্যেষ্ঠ দের সংগে বাক্যালাপ বন্ধ। বাবা তার পর থেকে দেখি কেবলি কাগজ পড়ে আর মিটি মিটি হাসে। শীতে ও বসন্তে। আর কাকিমাও বিশেষ কিসু বলেন না। ইত্যাদি।
  • Tim | ০৮ এপ্রিল ২০১৫ ১৭:০১285985
  • আমার পোস্ট সরোল ও নিষ্পাপ, ওখেনে হিনীর মত কিসু নাই
  • d | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:৫৫285984
  • এই হেডিং পড়ে ভাবলাম বোধহয় হাতির সাথে রেসলিং করতে শেখাবে

  • quark | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:৪৯285983
  • হে হে! টিমিট্টা নেহাৎই সহজ ও স্বাভাবিক, ওতে আবার হিনীর কী আছে?
  • d | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:৪৭285982
  • হ্যাঁ দ্যাখো না, কোয়ার্ক কেমন টিমির পোস্ট ইগনোর করে আমাট্টয় হিনী দিতে চাইছেন।
    ছি ছি
  • sosen | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:৩৪285981
  • লিস্পিকের স্বাদ সম্পর্কে টিমের এই অকপট স্বীকারোক্তিতেও কেউ হিনী দেবে না?
  • quark | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:৩২285980
  • শেষ পোস্টে কি হিনী দেওয়া যায়? ঃ-)
  • d | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:২৮285979
  • হনুর কি লিবিশটিক বিষয়ে কোনোই বক্তব্য নাই? শুধুই বোরোলিন?
  • kumu | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:২৩285978
  • সে আবার কি!!সিকি তো বেশ লম্বা।
  • Tim | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:২২285976
  • শুধু সাইজ না, ওজনও খ্যাল রাখতে হবে। বহুস্তরীয় বোরোলীনের জল মিশিয়ে লোকসমাজে আনতে হয়েছে।
  • kumu | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:২২285977
  • নিতান্তই মাখবে?একটু অ্যালকোহলে ডুবিয়ে রাখো তবে।
  • h | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:২০285975
  • মাঝে 'হা রাম' টা বাদ্দিয়ে অন্যায় করেছি। ঐ পড়া থেকে বোরোলীন অযোগ্য কিছু উত্থানের শুরু।
  • h | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:১৮285974
  • বোরোলীন টা প্রশ্ন না। প্রশ্ন হল, টিউব টা কি সেটা কি কিসের আগের আমলের। সারদা কেলেংকারির না পরিবর্তনের না নন্দীগ্রমের না ব্র্যান্ড বুদ্ধের না কৃষি আমাদের ভিত্তি-শিল্প আমাদের ভবিষ্যতের না মুম্বাই রায়টের না অযোধ্যা কান্ডের, না মন্ডল কমিশনের না বন্ধু সরকারের, না অনিলায়নের না অপারেশন ব্লুস্টারের না ভূমি সংস্কারের না সেই ঐতিহাসিক জুন মাসের দিনটির যেদিন কৃষক-শ্রমিক-নিম্নবিত্ত র চোখের মণি প্রতিষ্ঠা হয় সেদিনের ও আগের। নাকি একেবারে সেই মুক্তাঞ্চলের আমলের না খাদ্য আন্দোলনের আগের, না ৬৭ র থিসিসের আগের না পার্টি ভাগের আগের না মুঘল ই আজমের রিলিজের আগের না পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগের না বহুমুখী নদী প্রকল্পের আগের না জুনাগড়ের ভোটের আগের না ইয়ে আজাদী ঝুটা হায় এর আমলের নাকি মধ্যরাতের শিশু রাষ্ট্রের দুর্বার স্বপ্নের বা তার ছেলেমেয়েদের নাকি একেবারে ভারত ছাড়ো আমলের নাকি বাইশে শ্রাবণের ও আগের নাকি কল্লোল যুগের না কানপুর ষড়যন্ত্র মামলার না শ্বেত-রক্তিম গৃহযুদ্ধের না বলশেভিক বিপ্লবের না ফার্দিনান্দ হত্যার আগের।

    অনেক টা কভার করলাম, কারণ সিকির যা সাইজ, তাতে হাতে পায়ে লাগালেও, মোনোগ্যামাস অব্যেসের মত একটি ই বোরোলিন টিউব লাগার কথা। এন্টায়ার জীবনে।
  • Tim | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:১৭285973
  • নিতান্তই গলে গেলে একটু কন্ডেন্সড মিল্ক কোট করে খে নিও। অনেকটা ফাইভ স্টারের মত লাগবে।
  • d | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:১৩285972
  • না না একি, ওদের মনে দুঃখ হবে না? লগাবো তো, মাঝে মধ্যে লাগালে কিস্যু হবে না, যা বুঝলাম। দিব্বি আছে তো, গলেফলে যায় নি।
  • Kaju | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:১২285970
  • সিকিস্যার মেয়েলী আড্ডাতেও অংশগ্রহণ করছে, স্যা স্যা !
  • sosen | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:১২285971
  • দমুদির লিস্পিকের দুখদ আত্মকথা শুনে মনে পড়লো আমিও ছোটবেলায় বটগাছের আত্মকথা লিখেছিলুম
  • kumi | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:১০285969
  • সাজিয়ে রাখো তবে।কিন্তু লাগাতে/খেতে যেও না।
    বোরোলীনে বোরিক অ্যাসিড থাকে।
  • d | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:০৬285968
  • আঃ কুমু, ব্যপারটাকে এইভাবে দেখো, এক ছিল লিবিশটিক, কত যত্নে তৈরী হয়ে সেজেগুজে বসে ছিল দোকানে, কত আশা নিয়ে, কবে যাবে নতুন বাড়ী, কে তুলে নেবে তাকে আপন করে। সে এলো, আরো আরো আদরে যত্নে রইল, অন্য দুই তিনজনের সাথে রোজ তার মনে মনে চলত রেষারেষি, কে যাবে আজ অফিসে, কে? কে? নাকি আজ দুজনে মিলেমিশে যাবে? তারপর একদিন কোথা হইতে কি হইয়া গেল লিবিশটিক চলে গেল এক ঠান্ডা ঠান্ডা অন্ধকার বাক্সের কোণে। সেখান থেকে সেই বাক্সে চেপে সে ঘুরেবেড়াল কত জায়গা, ছয় ছয়খান নতুন বাড়ীতে গেল সে, কিন্তু হায় আলোর মুখ দেখা, আয়নার মধ্যে দিয়ে নিজেকে দেখা সেই লিবিশাঅর হয় না। একবার সে ট্রাকে চড়ে ২১ দিন ধরে এসেছিল কোথায় যেন, আশেপাশের সব বাক্সদের ২২তম দিনে ধপাধপ খুলতে শুনে ভেবেছিল এবার সেও মুক্তি পাবে বুঝি। কিন্তু হায় কোথায় কি কেটে গেল আরো দুটো বচ্ছর।

    এতদিনে ....... এতদিনে অবশেষে লিবিশটিক দেখল কাল রাতের আলো, জানলা দিয়ে আসা চাঁদ তাকে মুচকি হেসে জিগ্যেস করল কীহে, কেমন বুঝছ? কি বলে বল দিকি সেই লিবিশটিকেরা? তারা যে এখনও তেমনি স্বচ্ছ, নিরপেক্ষ আন্তর্জাতিকমানের অই রয়ে গেছে, আশায়, আশঙ্কায় .....

    তাদের ফেলে দেব?? বল কী কুমু?
  • সিকি | ০৮ এপ্রিল ২০১৫ ১৬:০২285967
  • আমি চত্ববেলা থেকে একটাই ব্র্যান্ডের লিবস্টিক ইউজ করি। আজ পর্যন্ত ব্র্যান্ড পাল্টাই নি।

    বোরোলীন।
  • kumu | ০৮ এপ্রিল ২০১৫ ১৫:৫২285966
  • ইকি দমু!তোমার কি পয়্সার অভাব যে দশ বচ্ছরের পুরোনো লিপিটি মাখচো।।কোথায় কী মাইক্রোব তৈরী হয়েচে কে জানে, সে আবার পেটে চলে যাবে।ফেলো, ফেলে দিয়ে নতুন কিনে আনো।

    মনে পড়লো, এসব জাগতিক কামনা বাসনা কবেই ত্যাগ করেচি।লিপিটি
    মাখিনা কতদিন।
  • d | ০৮ এপ্রিল ২০১৫ ১৫:৫০285965
  • হুঁ নালার পাশ থেকে উঠে আসার জন্য সিকির এটা দরকার।
    কিনেই নাও সিকি, দুদিনের দুনিয়া বই তো নয়।
  • সিকি | ০৮ এপ্রিল ২০১৫ ১৫:৪৬285964
  • আমারো নাই।
  • sosen | ০৮ এপ্রিল ২০১৫ ১৫:৪১285962
  • আমান্নাই ঃ(
  • phutki | ০৮ এপ্রিল ২০১৫ ১৫:৪১285963
  • এরকম শখ এর লিস্টি এত্তো লম্বা হয়ে গেছে যে এবার টিক মেরে মেরে কেনা শুরু করবো ভাবছি। ম্যাক তো দারুণ, সোসেন ক্লিনিকের কালেকশান দেখো একবার। জম্পেশ।
  • d | ০৮ এপ্রিল ২০১৫ ১৫:৩৯285961
  • আমার শ্যানেল ফাইভ ১০০ এম এল ছিল। সেটাকে যথেচ্ছ মেখেফেখে প্রায় শেষ করে এনেছি। এখন দেখি উর্বিবাবা কি ভীষণ দাম হয়েছে
    :-((
    শ্যানেলের অ্যালিওর, নাইন ইত্যাদি বাকী কখানাও ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত