এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৭ এপ্রিল ২০১৫ ০৩:২৪285659
  • দমু, হ্যাঁ, এনার একটা ফেবু গ্রুপও আছে। মেয়েকে দুটো ছবিই দেখিয়েছিলাম। অবধারিত ভাবে তার "মেক-আন্ডারের" আগের অবস্থা পছন্দ হল। কিছুক্ষণ আলোচনা (আহেম) করার পর জানা গেল, তার দুটোই পছন্দ।
  • Atoz | ০৭ এপ্রিল ২০১৫ ০২:৪৮285658
  • ঐ চাগ্রীর গপ্পো টই থেমে গিয়ে অবধি গুর্চতে পড়বার মতন তেমন কিছু ----
  • Atoz | ০৬ এপ্রিল ২০১৫ ২২:৩২285657
  • কিন্তু ব্যাং গেল কোথা? কী সুন্দর নানা গপ্পোগাছা করছিল!!!! কোথায় গেল ব্যাং?
  • | ০৬ এপ্রিল ২০১৫ ২২:২৪285656
  • ব্যাং যেন আমাকে দেখে শেখে মিনিময় কীভাবে জেনারেট করতে হয়। ;-)
  • সিকি | ০৬ এপ্রিল ২০১৫ ২১:৪৮285655
  • অরণ্যদা সর্ষে না লিখলে কিন্তু বাজে বাওয়াল হয়ে যাবে, বলে দিলাম।
  • pi | ০৬ এপ্রিল ২০১৫ ২১:২৭285653
  • কিম্বা তাওয়াং !

    এমনি ১০৬ খানা লেক আছে নাকি !

  • Atoz | ০৬ এপ্রিল ২০১৫ ২১:২৭285654
  • আমাদের সমাজ আসলে প্ররাচৌ জাতীয় জ্যেঠামশাইরাই আজও শাসন করে যাচ্ছেন। মৌলবাদ ফৌলবাদ এদের কাছে তুশ্চু। এরা চিরকালই মানুষকে ব্রীডিং স্টক হিসেবে দেখেছেন ও দ্যাখেন। এদের কাছে পুরুষ কেটলিমাত্র ও নারী কলসীমাত্র। এদের কাছে সমাজের প্রতিটি মানুষের প্রধান কাজ হলো প্রজনন, বাকী সবই ইয়ে আরকি, করতে হয় তাই করা।
  • aranya | ০৬ এপ্রিল ২০১৫ ২১:২৫285652
  • ইতালিতে ড্রাইভ করে বড় আনন্দ হয়েছে,থ্যাংকস টু ফোজ্জির ঘরের লোক। এবার হয়্ত সাহস করে ভারতেও গাড়ি চালাতে পারব
  • | ০৬ এপ্রিল ২০১৫ ২১:১৮285650
  • বি আছেন? একটা প্রশ্ন ছিল, বি কিম্বা অন্য কেউ উত্তর দিলে ভাল হয়।
    পাকিস্তান আর ভারতের মধ্যে কি আনুষ্ঠানিক সম্পদ ভাগাভাগি হয়েছিল? যেমন, সেন্ট্রাল ব্যাংকের কাছে থাকা ক্যাশ আর ক্যাশ ইক্যুইভ্যালেন্ট, বিদেশের কোন সোর্সের কাছ থেকে রিসিভেবলস, দেশের বাইরে থাকা সম্পদ, ন্যাশনাল আর্কাইভ, ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল লাইব্রেরি জাতীয় প্রতিষ্ঠানের সম্পদ ইত্যাদি?
    ক্যাশ নিয়ে কি একটা হয়েছিল আবছা মনে পড়ছে গান্ধী নেহেরুকে কত টাকা যেন পাকিস্তানকে দিতে বাধ্য করেন, সেই নিয়ে গান্ধী নেহেরুর মধ্যে ভালই বিরোধ হয়েছিল।
    নদীর জল নিয়ে বোধহয় চুক্তি হয়েছিল।
  • san | ০৬ এপ্রিল ২০১৫ ২১:১৮285651
  • অরিজিতকেও পোচুর হিংসে দিলাম, অরণ্যদাকেও। আরো যারা রাতদিন ঘোরে তাদের তো হরবখতই দিচ্ছি।
  • san | ০৬ এপ্রিল ২০১৫ ২১:১৪285649
  • আমি আজকাল দুঃখু হলে প্রায়ই সোসেনদির পদ্ধতিতে নিজেকে সান্ত্বনা দিই। ঠাকুমা-দিদিমা বা তাদের মায়েদের তো কোনো চয়েসই ছিলনা - আমার ( সেই তুলনায়) কতকিছু আছে, এই ভেবে।
  • Spaceman Bells Bump | ০৬ এপ্রিল ২০১৫ ২১:১৩285648
  • ইতালি - মাই ফেভারিট, এবার নিয়ে পাঁচবার হবে।
  • Atoz | ০৬ এপ্রিল ২০১৫ ২১:০৩285647
  • আলাকারাশ খাদেও যাওয়া হলো না। হবেও না।
    সেই চুক আর গেক এর বাবা আর তাঁর সহকর্মী গবেষকরা ওখানে কাজ করতেন। ঃ-)
  • sosen | ০৬ এপ্রিল ২০১৫ ২১:০০285645
  • আমরা যে কোনোকালে ইতালি গেলুম না এই ভেবে দুক্ষুটা কমিয়ে ফেলুন।
    মাঝে মাঝে যখন জীবনে কিছুই কত্তে পারলাম না বলে আফশোস হয়, তখন ভাবি আমার ঠাকুমা, দিদিমা কি তাদের মায়েরা তো সারা জীবন দেশের বাইরে কিছুই দেখতে পেলো না, দেশের ভিতরেও ঘরে বন্দী থেকে গেলো। নিজেকে খুউবই ভাগ্যবান মনে হয় তৎক্ষণাৎ।
  • aranya | ০৬ এপ্রিল ২০১৫ ২১:০০285646
  • নর্থ ইস্টে কাজিরাঙা ছাড়া কিছুই দেখা হয় নি :-(
  • 4z | ০৬ এপ্রিল ২০১৫ ২০:৫৯285644
  • অরণ্যদা, শোনার অপেক্ষায় থাকলাম।
  • pi | ০৬ এপ্রিল ২০১৫ ২০:৫৭285642
  • অরণ্যদা, এরপর নর্থ ইস্ট ভ্রমণটা করে ফেলুন। সবুজলোহিতকে একবার দেখে যান !
  • aranya | ০৬ এপ্রিল ২০১৫ ২০:৫৭285643
  • জীবন নিয়ে তো দুক্ষু আছেই, তবে ঘুরে বেড়াতে পারলে ভাল লাগে
  • sosen | ০৬ এপ্রিল ২০১৫ ২০:৪৮285641
  • তব্বে অরণ্যদা? এত যে দুক্ষু করছিলেন!
  • aranya | ০৬ এপ্রিল ২০১৫ ২০:৪৫285639
  • ওকে। খুবই ভাল লেগেছে ইতালি। কিছু দরকারি টিপস-ও দিতে পারব।
    সরেন্টো থেকে ভেনিস যাওয়ার পথে টায়ার বার্স্ট করে কয়েক ঘন্টা নষ্ট হয়েছে, তা ছাড়া আদর্শ ভ্রমণ
  • Arpan | ০৬ এপ্রিল ২০১৫ ২০:৪২285638
  • বেড়ানোর প্লানে লেখো।
  • aranya | ০৬ এপ্রিল ২০১৫ ২০:৪১285637
  • সর্ষে হইব না, ল্যাদ ইঃ। তবে ছোট করে কিছু একটা লিখব বেড়ানোর টইতে
  • quark | ০৬ এপ্রিল ২০১৫ ২০:৩৩285635
  • আর টিকটিকি?
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১৫ ২০:৩৩285636
  • হ্যাঁ অরণ্যদা ইতালি যেতেই তো সেই খবরটা এলো, পিৎজা খেয়ে পোপের ওজন বাড়ছে :)
  • Arpan | ০৬ এপ্রিল ২০১৫ ২০:৩১285634
  • অরণ্যদার ইতালি ভ্রমণ সেশ?

    একটা সর্ষে লেখো। না হলে একটা আইটিনারারি। ভবিষ্যতে কাজে লাগতেও পারে। ঃ)
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১৫ ২০:২৬285633
  • প্রস্তরযুগীয়শস্ত্রপ্রয়োগী
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১৫ ২০:২৫285631
  • প্রাণঘাতী(আরশোলার)
  • aranya | ০৬ এপ্রিল ২০১৫ ২০:২৫285632
  • অগস্টে নরওয়ে ঘুরতে যাব ভাবচি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত