এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৭:১০285481
  • আমি কোকও খাই নে, পেপসিও খাই নে। আমি বিন্দু জিরা মসালা ড্রিন্ক খাই। এমনকি কোন একটা ভিডিওয়ে নেসলের মালিকের (নাকি সিইও, একটা ফরসা করে লোক) বক্তিমে শুনে ঘেন্না ধরে যাওয়ায় আমূল আর নন্দিনী ছাড়া আর কোনো দুধ, দই, মাখনও কিনতে দিচ্ছি না। ঘরের পয়সা ঘরে থাকুক।
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৭:০৭285479
  • দুচ্ছাই! যেতে চাইলাম ভুটান, সে নাকি ভালো লোকদের মনখুশি লোকদের জায়্গা! আর এদিকে দুই দেশ থেকে দুটো কারখানা দেখতে যাওয়ার নেমন্তন্ন দিচ্ছে। আর তাও নাকি বাইশ ঘন্টার ফ্লাইট!
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৭:০৫285478
  • অ্যাটলান্টা? ওখানে কী আছে? আমি কারখানা দেখতে যেতে পারব না। একবার বিভীষণের পালায় পড়ে জিন্দালদের স্টীলের কারখানায় ঢুকেছিলাম, সে কী কষ্টের জায়্গা রে ভাই! তারপরে আবার "বাফে লাঞ্চ, বাফে লাঞ্চ" বলে একগাদা নিরিমিষ্যি তরকারি খেতে দিয়েছিল। তারপর থেকে আমি আর কারখানা দেখতে যাই না।
  • 4z | ০৬ এপ্রিল ২০১৫ ০৭:০৩285477
  • না টরন্টো চলে এসো। আমার বুড়ি শাশুড়ি যদি রোজ বাথটবে দাঁড়িয়ে বালতি করে স্নান করতে পারে তো তুমিও পারবে।

    আর স্পেশাল পাস নিয়ে পেপসি কানাডার ম্যানুফ্যাক্চারিং ইউনিট ঘুরিয়ে দেখাব।
  • 4z | ০৬ এপ্রিল ২০১৫ ০৭:০০285476
  • ধুর ব্যাংদি, এসব কথায় কান দিও না। যত্তসব
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৫৯285474
  • কিন্তু আমেরিকানরা আর কানাডিয়ানরা ওয়াটারপ্রুফ ফ্লোর টাইলস বানানো শিখে নেয় না কেন?
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৫৯285475
  • ব্যাঙদি আটলান্টা এসো। বরপ দেখে কি হবে, ও তো ফ্রিজেই পাওয়া যায়। তোমাকে ওয়ার্ল্ড অফ কোকোকোলা দেখিয়ে দেব।
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৫৮285472
  • একমাস চান না করে থাকতে হবে! তাহলে বরং না যাওয়াই ভালো হবে।
  • 4z | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৫৮285473
  • ইকি রে ভাই, কানাডার সঙ্গে স্নান না করার এরকম সম্পর্ক হল কেন?
  • সিকি | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৫৬285471
  • আরে আমার কলেজ তো ভূটানের কাছে ছিল। আমি ফুন্টশেলিং আর চুখা গেছি। ওগুলো দেখা মানে ভূটান দেখা নয়।
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৫৫285469
  • আর ভূটানে যদি যেতেই হয়, তাহলে যেখানে ঐ জাহাজ নিয়ে রিসার্চ হয় সেইখানে যাওয়াই ভালো, হানুদার সঙ্গে দেখা হয়ে যাবার চান্স থাকবে।
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৫৫285470
  • না না একক লিখেছে, লিখেছে। নিরাশ করে নি। দাঁড়াও বাপু, তোমার পোস্ত পড়ে রিকোয়ারমেন্ট ফাইনটিউন করছি।
  • সিকি | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৫৪285467
  • আমি কোনোদিন কানাডা গেলে তো চানই করব না।
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৫৪285468
  • ওমা সিকি আবার কখন এসে ফুট কেটে গেছে! পাতা গলে পড়ে গেছিল, এখন খুঁজে পেলাম।
    মানে সিকি যে সিকি, সেও কিনা ভুটান গেছে! তবু একটাও কাজের পরামর্শ দিয়ে গেল না। আর এককও কোথাও ডুব মারল।

    যাই, কেমন করে হাজারদুয়ারি যায় কোলকাতা থেকে, ট্রিপঅ্যাডভাইসরে গিয়ে খুঁজি।
  • Abhyu | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৫৩285466
  • ব্যাঙদি আর কদিনের জন্যে আসবে? ম্যাক্সিমাম এক মাস। ঐ কদিন চান না করলে কিছু হবে না। আর ঐ কাজটাও তো কাগজ দিয়েই সারতে হবে।
  • 4z | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৫২285465
  • ধুর, এটা কোন সমস্যা? আমার বর যদি ফিট করে তো যে কেউ করতে পারবে। হে হে
  • একক | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৫১285464
  • ভুটানে কোথায় যাচ্ছেন তার ওপর দিপেন্দ করছে বরফ পাবেন কিনা। যেমন লায়া-লিন্গ্শি রুটে গেলে একটু এলিভেসনের পর প্রায় সারা বচ্ছর বরফ। কিন্তু ওটা টুরিস্ট রুট না। বিশাল খাড়া রাস্তা নয় কিন্তু ফুড হিসেবে ইয়াকের মাংশ আর সাদা ছুর্পি ছাড়া কিস্যু পাবেন না। এবার স্নোম্যান রুট, যুমালোহরী রুট এগুলোতেও অক্টোবর অনয়ার্দ্স বরফ পাওয়া যায় কিন্তু সেসব ট্রেকিং রুট। হাই এলিভেশন আর ড্রাই এয়ার। বাকি থাকলো টুরিস্ট রুট :

    পারো -থিম্ফু-পুনাখা-ওয়ান্গ্দীফদ্রং-ফোবজিখা-মনগর-জাকার-বুমথাং এইটা পুরো টুরিস্ট রুট। ডিসেম্বর ফার্স্ট উইক-সেকেন্ড উইক নাগাদ ফবজিখা ভ্যালিতে বরফ পরা শুরু হয়। ডিসেম্বর লাস্ট থেকে জ্যান ফার্স্ট উইকে বরফ পরে থিম্ফু-পুনাখা রুটের মাঝখানে একটা হিল টপ-এ। থিম্ফু তে বরফ পরে জ্যান মিডল থেকে। পারো তেও তাই। টানা মার্চের ফার্সট উইক অবধি বরফ টুকটাক বরফ পরে থিম্ফু পারো মিলিয়ে। ফেব মিডল এ জাকার ভিলেজ মানে বুমথাং এন্ট্রান্স বরফ পরে বন্ধ হয়ে যায়। সেই বরফ গলতে আবার মার্চ মিডল।

    মোটামুটি এই তিন মাসের মধ্যে যদি প্ল্যান করেন তাহলে এই বেল্ট টায় বরফ পাবেন। এগুলো তিন বছর আগের হিসেব। তবে পাহাড়ে এই হিসেব মোটামুটি এক উইকের বেশি এদিক ওদিক হয়না।
    কফি খেয়ে এসে একটা আইডিয়াল ছোটো ট্যুর লিখে দিচ্ছি।
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৪৮285463
  • হ্যাঁ রে আমার সেই কবে থেকে কানাডা যাওয়ার শখ। কিন্তু সেদিন কে একটা ভাটে লিখেছিল আমেরিকা কানাডার বাথরুমের টাইলস নাকি ওয়াটারপ্রুফ নয়, মানে হয় না। এদিকে আমি আবার এই চেহারা নিয়ে হাঁচোড়পাঁচোড় করে বাথটবেও ঢুকতে পারব না। তারপর থেকে ওসব জায়গায় গেলে কী করে চান করব, সেই ভেবে ঘাবড়ে আছি।
  • 4z | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৪৫285462
  • আরে আমি না গেলে কি হবে? প্রত্যেক বছর বেশ কিছু ট্যুরিস্ট যায়। তবে হ্যাঁ যেহেতু এটা ওয়ান ওফ দ্যা টাফেস্ট ট্রেক র‌্যুট, আর এক্সপেন্সিভ, খুব কম লোকে যায়।
  • 4z | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৪৩285461
  • ব্যাংদি, বরফ দেখবে তো এখানে চলে এস। আজও পড়েছে। আর ব্ল্যাংকি এখনও এদিকে আসেনি ;-)
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৪২285460
  • ফোজ্জি এত সুন্দর জায়্গায় যেতে নেই। এইধরণের জায়্গাগুলোকে ছাড়ান দে, পোষ্কার থাকতে দে। মানুষ বড় বদপ্রাণী।
  • 4z | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৪১285459
  • হ্যাঁ হ্যাঁ, আগে ব্যাংদির রিকোয়েস্ট।
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৪০285458
  • একক, আমি আগে জিগিয়েছি তো।
  • 4z | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৩৮285457
  • একক, অক্টোবর নাগাদ। তবে বেস্ট সময় কোনটা একটু জানালে ভাল হয়।
  • 4z | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৩৭285456
  • ছবি এল না কেন?
  • একক | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৩৬285455
  • @ফজ্জি

    স্নোম্যান ট্রেকের বেস্ট গাইড সিতার দর্জি। তবে তার এখন দর বেড়েছে শুনেছি। আরো গাইড আছে। আপনি সীসন বললে আমি পুরনো কলিগ দের মেইল করে জেনে নিতে পারি। আমি স্নোম্যান করিনি, ওই রাস্তায় একটা শর্ট ট্রেক করেছি। টাফ রুট। এলিভেশন চারহাজারের আশপাশ কিন্তু সেকেন্ড উইকের থেকে শরীর টানা চাপের। টাইম বললে জেনে বলে দেব।
  • 4z | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৩৫285453
  • ব্যাংদি, এই হল স্নোম্যান ট্রেক



    নো গাড়ির গপ্প
  • সিকি | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৩৫285454
  • ফুন্ট্শেলিংয়ে কুমীর চাষ হয়। ব্যাংয়ের কাজে লাগতে পারে।
  • byaang | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৩৪285452
  • কোন সময় বরফ পাওয়া যায়? আর ধরে নিন পাঁচ থেকে সাত দিন। এখনই যে যেতে হবে তার কোনো মনে নাই। কখন গেলে বরফ পাব? মানে ভুটানের বরফ খুব পরিষ্কার হবে নিশ্চয়ই। ঐদিকটায় নির্ঘাত ব্ল্যাংকি যায় নি।
  • 4z | ০৬ এপ্রিল ২০১৫ ০৬:৩৩285451
  • ব্যাংদি :-))

    ফুন্টসলিং এ ঘন্টা আছে। খালি পার্মিটের জন্য যাওয়া
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত