এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ২৭ মার্চ ২০১৫ ১১:০৩283890
  • অ্যাঁ, সোমেন মিত্তির কলেজেও পড়েছে?
  • S | ২৭ মার্চ ২০১৫ ১১:০১283887
  • হয় দাদা হয়। খেলা দেখতে গেলে হতে পারে। আপিসের অনুস্ঠানে ঢুকতে গেলে হতে পারে। আপাতত এইদুটো খুব মনে পড়ছে।
  • a x | ২৭ মার্চ ২০১৫ ১১:০১283888
  • বাবা ওখানে তো ফেস্ট বা কুইজ কিছুই হতনা, ঢপের চপ-ও না। তেমন গাঁজা বা মদও পাওয়া যেতনা, তুমি কী করতে মা সেখানে? আর কি বিস্তীর্ণ প্রান্তর মাইরি সাউথ সেন্ট্রাল নর্থ সব কভারড!
  • lcm | ২৭ মার্চ ২০১৫ ১১:০১283889
  • ফ্রিস্কিং কিছু কনসুলার আপিসে হয়, কিছু গভর্নমেন্ট আপিসে হয়, কিছু রিসার্চ ল্যাবে হয় (ভিজিটর এন্ট্রান্সে)
  • S | ২৭ মার্চ ২০১৫ ১০:৫৯283886
  • কিন্তু কোনো অচেনা পুলিশের থেকে বন্ধু/কলিগ ফ্রিস্কিঙ্গ করলে কম এম্বারাস্ড (স্পেস ইনভেশন ইত্যাদি) হতে পারে। এবারে আপনার চরম রাইভাল হলে অন্য কথা। এটা ঠিক যে পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। কিন্তু এই প্রশ্ন গুলো আসছে কেন - টোটালি ইরেলিভেন্ট।

    আসল কথা হোলোঃ
    ১) ওএটিতে অনুস্ঠানের দায়িত্ব কার? ধরা যাক "এ" (এটা ফ্যাক্চুয়াল)
    ২) যারা ব্যাগ চেক করছিলো তারা সেই "এ"র কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কিনা। সবসময় লিখিত অনুমতি না নিলেও চলবে। যদি অন্য কোনো ক্ষেত্রে এভিডেন্স থাকে যেখানে মৌখিক অনুমতি নেওয়া হয়েছে তাহলে ভার্বাল কন্ট্রাক্ট ভ্যালিড হবে। এবারে সেক্ষেত্রে এক পক্ষ অস্বীকার করলে অন্য পক্ষকে প্রমান দেখাতে হবে। নিরপেক্ষ কেউ যদি জানেন - বা অন্যপক্ষের কেউ যদি মুখ খোলেন। ইত্যাদি।

    এইখানেই মনে হয় এই কেসটার সমাপ্তি। আর কোনো অ্যাঙ্গেল আছে?

    ৩) এইবারে একটু জটিল কেস - ওএটিকে আদৌ পাব্লিক/প্রাইভেট প্লেস বলা যাবে কিনা। এবং যদি হয় তাহলে "এ" র অধিকার আছে কিনা কাউকে (ইনক্লুডিঙ্গ ফেটসু) চেক করার অধিকার দেওয়া। তাছাড়া ঐযে যেটি লসাগু বললেন। কিন্তু এইগুলো তো পুরো আইন বদলাতে হবে - সেটা হাই কোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে করতে হবে। লোকাল কোর্ট মনে হয়না সেই রুলিঙ্গ দেবে।

    আর আরেকটা কেস হোলো কোনো মিসিউজ (এটা ঠিক কথা নয় জানি) হোলো কিনা। যদি হয়ে থাকে - তার প্রমান - বিপক্ষ প্রমান - সাক্ষী ইত্যাদি।
  • byaang | ২৭ মার্চ ২০১৫ ১০:৫৭283885
  • ওমা সোমেন মিত্তিরের কলেজে পড়েছি কোথায় বললুম। ক্যান্টিনের কথা বললুম তো।
    আপনি তো ভারি দুষ্টবুদ্ধি দেখছি। কথার ফ্ল ধরেন।
  • a x | ২৭ মার্চ ২০১৫ ১০:৫৪283884
  • সোমেন মিত্রর পাড়া। কলেজ কিনা জানিনা অবশ্য।
  • a x | ২৭ মার্চ ২০১৫ ১০:৫২283883
  • এয়ারপোর্ট ছাড়া আর কোথাও ফ্রিস্কিং হয়?
  • ন্যাড়া | ২৭ মার্চ ২০১৫ ১০:৫০283882
  • সোমেন মিত্তিরের কলেজে পড়েছে বলে কী দম্ভ!
  • a x | ২৭ মার্চ ২০১৫ ১০:৪৭283881
  • এই মোলো যা! আমি বেশ 0.05% হয়ে বসেছিলাম, এর আবার সেটাও সহ্য হলনা!
  • lcm | ২৭ মার্চ ২০১৫ ১০:৪৫283880
  • ওভাবে বলা মুশকিল। ধরো কারো ব্যাগে কিছু ওষুধ আছে - ধরো এইড্‌স এর ওষুধ বা ক্যান্সারের ওষুধ, বা ধরো কন্ট্রাসেপটিভ কিছু আছে।
    এখন কোনো স্টুডেন্ট বা কলিগ সেটা খুলে দেখার চেয়ে, কোনো অচেনা সিকিওরিটি গার্ড বা এয়ারপোর্টে টিএসএ এজেন্ট বা পুলিশ খুলে দেখলে অস্বস্তি কম হতে পারে।

    পুরো ব্যাপারটাই ডিপেন্ড করছে পরিস্থিতির ওপর।
  • S | ২৭ মার্চ ২০১৫ ১০:৪৩283878
  • আপনারা বড্ড সেনসিটিভ। নিজস্ব স্পেসে ইনভেশন ইত্যাদি লিখে ফেলছেন। আমি দুটোকে স্ল্যাশ দিয়ে লিখছি কারণ বেশিরভাগ জায়্গায় দুটো-ই হয়। আর এখানে শুধু মাত্র একটা হয়েছে। আসলে লেখা উচিত ছিলো চেক ও/অথবা ফ্রিস্কিঙ্গ। লেভেল অবশ্যই আলাদা - কিন্তু সেটা পরে আসবে। আগে হোলো এটার পারমিশন ছিলো কিনা। কোনটার ছিলো। নাহলে শুধুমাত্র ব্যাগ চেকিঙ্গও ইল্লিগাল - স্পেস ইনভেশন ইত্যাদি।
  • byaang | ২৭ মার্চ ২০১৫ ১০:৪৩283879
  • অ্যাঁ, অক্ষ বুঝি সোমেন মিত্তিরের কলেজের ক্যান্টিনে বসত? বুকে আয় ভাই, বুকে আয়। কতদিন দেখা হয় নি। ঘুগনি খাবি? আর ছাঁচি পান? নিয়ে আসি।
  • sch | ২৭ মার্চ ২০১৫ ১০:৩৯283877
  • KC -দা OAT র ব্যাপারে আমিও একই দলে। সমর্থনার্থে জানালাম
  • a x | ২৭ মার্চ ২০১৫ ১০:৩৬283876
  • ফ্রিস্কিং আর চেক ওরম স্ল্যাশ দিয়ে লেখা যায়না। দুটো পুরো আলাদা লেভেলে। আমি আশা রাখছি (এখনও) যে ফ্রিস্কিং করার কথা হলে যদুপুরে যারা এই ব্যাগ চেকিংএ সায় দিয়েছে, তারা প্রবল আপত্তি জানাত।

    বরং আমার মনে হয়, এই যে আপনি চেকিং আর ফ্রিস্কিং এরকম একসাথে লিখলেন, সেটা দেখায় এই সম্পূর্নভাবে আমাদের শরীরে, নিজস্ব স্পেসে ইনভেশন কীভাবে নর্মালাইজড হয়ে গেছে। এটা আপনাকে ব্যক্তিবিশেষে বলছিনা। ইন জেনেরাল বলছি।
  • :) | ২৭ মার্চ ২০১৫ ১০:৩৫283874
  • না। চেক করলে নানাভাবে কেস খাওয়ানো সম্ভব। ব্যাঙ ও একক বলেছেন। এক্ষেত্রে অভিযোগকারিনী নিজের মত করে কেস খাইয়েছেন, যদি অভিযোগটি ফ্যাব্রিকেটেড হয়। আর যদি অভিযোগ সত্য হয়, তবে তো ঘটনা নিন্দনীয় - সে নিয়ে কোনো মতান্তর নাই।
  • কেসি | ২৭ মার্চ ২০১৫ ১০:৩৫283875
  • ল্যদোশদা আজকের ফর্মটা যদি গতকাল দেখাত, তাইলেই ইন্ডিয়া ফাইনালে চলে যেত। ধিক।
  • S | ২৭ মার্চ ২০১৫ ১০:২৫283873
  • আসলে দুটো সম্পুর্ণ আলাদা কেসকে একসাথে করে ফেলার চেস্টা হচ্ছে। ফ্রিস্কিঙ্গ/চেক করার অধিকার আইনত আছে কিনা। আর থাকলেও/না থাকলেও সেটার মিসিউজ করা হোলো কিনা। এই দুটো কোস্চেনের কোনো একটার উত্তরের জন্য মনে হয়না অন্যটা জানা দরকার।
  • S | ২৭ মার্চ ২০১৫ ১০:১৮283872
  • হ্যাঁ গান্ধীভবনের অ্যাকুস্টিক অসাধারন। তবে অনেক সিনেমাতে সাবটাইটেল থাকতো।
  • :) | ২৭ মার্চ ২০১৫ ১০:১৭283871
  • অন্তত ফেটসু নয়।
  • Tim | ২৭ মার্চ ২০১৫ ১০:১৬283868
  • কাব্লিদারও জন্মদিন? হ্যাপ্পি বাড্ডে, ভালো থেকো।

    আর হুতোর ওপর পীড়ের কৃপা অক্ষয় হোক। জনমদিন মুবারক ঃ)
  • S | ২৭ মার্চ ২০১৫ ১০:১৬283869
  • আচ্ছা আমি যদি বাড়ি ভাড়া করে মোচ্ছব করি। কিন্তু আমি ঠিক করি যে আমি/আমার লোক যারা আগত তাঁদের ব্যাগ চেক করবে, আর করতে না দিলে/ আপত্তিকর কিছু পেলে সেখানে ঢুকতে দেওয়া হবে না। সেটা কি আপত্তিকর/বেআইনি হবে? মানে আমি তো জোড় করে করছিনা। আমি বলছি এখানে ঢুকতে গেলে এটা হবে - নইলে ঢুকো না। ইন্ফির ক্যাম্পাসে ঢোকার আগে প্রাইভেট নিরাপত্তা কর্মীরা ব্যাগ চেক করতো, এমনকি মনে হয় মাঝে মাঝে ফ্রিস্কিঙ্গও হতো। এবারে ইনফি যদি মনে করে নিজেদের বাড়ির লোক নিয়ে এসে করবে - তাহলে কি কিছু বলার থাকে। এইবারে পোস্নো হোলো যদুপুরের সংস্কৃতির মালিক কে?
  • ন্যাড়া | ২৭ মার্চ ২০১৫ ১০:১৬283870
  • গান্ধীভবনে সিনেমা দেখাত। সে এক অভিজ্ঞতা। কথা কিচ্ছু বোঝা যেত না। আন্দাজে বুঝে নিতে হত। ইংরিজি সিনেমায় প্রবলেম নেই। এমনিতেই ইংরিজি বুঝতাম না। বাংলাতে কেসটা ধাঁধার মত। ফিল্ম ক্লাব ওখানেই দেখাত। কারুর মনে আছে কিনা জানিনা, বহুদিন কাঞ্চনজঙ্ঘার প্রিন্ট পাওয়া যেতনা। পাওয়া যাবার পরে ফিল্ম ক্লাবই প্রথম দেখিয়েছিল।
  • byaang | ২৭ মার্চ ২০১৫ ১০:১২283867
  • কাব্লিদা আর হুতোকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালো ভালো সব চর্ব্যচোষ্যলেহ্যপেয়ও দিলাম।
  • byaang | ২৭ মার্চ ২০১৫ ১০:১১283866
  • কুমুদি আমি করলাম। কারণ আমিও করেছিলাম। ঃ))
  • kumu | ২৭ মার্চ ২০১৫ ১০:১০283865
  • আমি, এমনকি আমিও যদুপুরে ছমাসের এক কোর্স করেছিলাম।

    হয়তো কেউ বিশ্বাস করল না।
  • S | ২৭ মার্চ ২০১৫ ১০:০৮283864
  • ও হ্যাঁ এক দুবার স্টেজ তৈরী হয়েছিলো মাঠে - ওয়ার্কশপের সামনে। দুএকটা অনুস্ঠান ওখানেও হয়েছে।
  • S | ২৭ মার্চ ২০১৫ ১০:০৪283863
  • আমাদের সময় তিনটে জায়্গায় অনুস্ঠান হোতো - সেন্ট্রাল লাইব্রেরির পাশের মাঠে (যেখানে মনে হয় সক্কলেই দেখেছেন), গান্ধী ভবনে (পরে দেখলাম এটা ভাঙ্গা হয়েছে। এখানেই All Quite on the western front দেখেছিলাম কোনো এক সময়ে), আর একদিন রাত্রের মেইন অনুস্ঠান হোতো ওএটিতে। আমি মনে বার দু-তিন গেছি - মুলতঃ শেষ বছরে।

    আমাদের সময়ে কোনো চেক করা হোতো বলে মনে হয়্না। তবে শেষের বার মনে হয় পাসের বন্দোবস্থ করা হয়েছিলো - বা আইডি দেখাতে হয়েছিলো ইত্যাদি। আমাদের ডিপের অনেকেই যেতো না। এমনকি ক্লাস আগে শেষ হয়ে গেছে/ প্রফকে বলে কাটানো হয়েছে - তবুও কোনো প্রোগ্রামে যাবেনা, সোজা বাড়ির/বাইরের দিকে রওয়ানা দিতো। সবার মধু তো এক জায়্গায় নয়।
  • kumu | ২৭ মার্চ ২০১৫ ১০:০০283862
  • কেডিদা ও হুতোকে জন্মদিনের শুভেচ্ছা।
    জীবন চিরনবীন থাকুক।
  • Tim | ২৭ মার্চ ২০১৫ ০৯:৫৭283861
  • আরে আমি ও আমার মত অনেকেও আছে। ওএটি না এওটি কি জিনিস জানিনা, গোল্ড মেডেল নাই, এমেন্সি নাই, ভলান্টিয়ার নই এমনকি এমনকি যদুপুরেও পড়িনি। সেইসব সমবেত ভয়েসের স্বার্থে লিখতেই হলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত