এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৭ মার্চ ২০১৫ ০৯:৫১283860
  • ও হরি, এইবার বুঝসি, ওপেন এয়ার থেটার - তাই বলি এত ব্যাগ ওপেন করার হুজুগ ক্যানে।
  • ন্যাড়া | ২৭ মার্চ ২০১৫ ০৯:৫০283859
  • সে তো আমার ডিপার্টেমেন্টের পাশের ইন্ডোরেও বোধহয় একবার না দুবার মাত্র ঢুকেছি।
  • ন্যাড়া | ২৭ মার্চ ২০১৫ ০৯:৪৮283858
  • আমি নন-ভলান্টিয়ার আছি। ম্যাঙ্গো পাবলিক। ওয়েটিতে গেছি বার-দুয়েক। একবার - "শিভা" বলে একটা জগঝম্প ব্যান্ড ইংরিজি গান গাইত - তাদের দেখতে না শুনতে, বন্ধুদের পাল্লায়। ফুল গাঁজায় দম দিয়ে। একদম উঁচু সিঁড়ির পাঁচিলে। না, স্যার। কোন ব্যাগ চেক-ফেক হয়নি।

    আর একবার মঞ্জুশ্রী চাকী-সরকারের নাচের অনুষ্ঠান। সে আর দেখা হয়নি। যে বন্ধু মাল নিয়ে আসার কথা ছিল তার বাইক খারাপ হয়ে গেল বলে এত দেরিতে এল যে তখন আর আনোয়ার শা-এ গিয়ে মাল কেনার সময় ছিল না। নাকি কি্নেছিলাম? এনিওয়ে, ওয়েটিতে গিয়ে আর ঢুকলাম না।

    তবে পোস্টাপিসে সামনের মাঠে সব এক্সিভিশন প্রোগ্রাম দেখতাম। ক্লাসে মাস দিয়ে মাঝে মাঝে দিনের বেলার প্রোগ্রামও। তখনো নব্বইয়ের দশক পড়েনি। তখনও কলকাতায় বরফ পড়ত।
  • | ২৭ মার্চ ২০১৫ ০৯:৪৪283857
  • ওপেন এয়ার থিয়েটার
  • কেসি | ২৭ মার্চ ২০১৫ ০৯:৪৩283856
  • open air theater
  • কেসি | ২৭ মার্চ ২০১৫ ০৯:৪২283854
  • ওএটিতে শুধু একটা মোচ্ছব হত। বাকি প্রোগ্রাম তুমি যেখানে বলছ সেখানেই হত।
  • lcm | ২৭ মার্চ ২০১৫ ০৯:৪২283855
  • বাই দ্য ওয়ে, এওটি কি জিনিস?
  • lcm | ২৭ মার্চ ২০১৫ ০৯:৪১283853
  • ওহ, আমি দুএকজনকে জানতাম, তারা কুনো প্রোগ্রামে যাইত না, কিন্তু ইস্টবেঙ্গলের মেম্বারশিপ গ্যালারিতে থাকত সবসময়। আর, দ্বাপরে অত নাচন কোঁদন হইত না।
  • কেসি | ২৭ মার্চ ২০১৫ ০৯:৪০283852
  • ট্রেন ঢাকুরিয়া থেকে যাদবপুরের দিকে এলে যদুপুরের ক্যাম্পাসের যেই শুরু হয়, প্রথমে ওএটি দেখতে পাওয়া যায়।
  • Mamba Bullpens Spec | ২৭ মার্চ ২০১৫ ০৯:৩৯283851
  • যতদূর মনে পড়ছে, ৯৬-৯৭ সালেও ওই মাঠে প্রোগ্রাম হত। ৯৭ সালে টেকফেস্ট তো হয়েছেই, কারণ সেটাতে জড়িত ছিলাম, শাহিদ পারভেজ এসেছিলো মনে আছে। সংস্কৃতিও মনে হয় ওখানেই হয়েছে। ওএটির প্রোগ্রাম তাহলে আরো পরে শুরু হয়েছে।
  • কেসি | ২৭ মার্চ ২০১৫ ০৯:৩৭283850
  • আরে পোস্টাপিসের গেট দিয়ে ঢুকে অখানে প্যান্ডেল করে সংস্কৃতির মেইন প্রোগ্রাম হত। আর ওয়েটি ছিল আর্টসের পিছনে, দর্শন ভবনের সামনে। ওয়েটিতে মোচ্ছব থাকলে ডেস্কলাররা রাত্রে হস্টেলে কারুর গেস্ট হয়ে থেকে যাওয়ার ট্রাই নিত।
  • Arpan | ২৭ মার্চ ২০১৫ ০৯:৩২283848
  • * নয়
  • Arpan | ২৭ মার্চ ২০১৫ ০৯:৩২283849
  • না, ওটা ওএটি হয়।
  • Mamba Bullpens Spec | ২৭ মার্চ ২০১৫ ০৯:৩১283847
  • আমি তো দেড় বছর ছিলাম, তাও সৎ ছেলের মত - আমি ওএটির প্রোগ্রাম দেখিনি কখনো। পোস্টাপিস গেট দিয়ে ঢুকে যে মাঠটা, সেখানে প্রোগ্রাম হত - সেটা দেখেছি (সেটাই ওএটি কিনা মনে নেই)। টেকফেস্টে তখন বড় প্রোগ্রামও হয়েছে, গুচ্ছ ভিড় - সেখানেও ব্যাগ চেকের কথা মনে পড়ছে না।
  • a x | ২৭ মার্চ ২০১৫ ০৯:২৯283846
  • আমি কদিন স্টাডি সার্কেল ছাড়া কোনোদিনও যদুপুর যাইনি। প্রেসি গেছি প্রচুর। প্রেসিতে পড়ার বিস্তর লোভ ছিল, আর ছিল জেএনইউতে পড়ার। কিন্তু এখন আমার পেটোপড়া সোমেন মিত্তিরের কলেজের বন্ধুগুলোকেই কত আপন লাগে। কদিনের জন্যে গিয়েও ওদের সাথেই সবচেয়ে আনন্দ হল। আমাদের কোনো ফেস্ট ছিলনা, কোনো ওপেন এয়ার ছিল না। একটা গোটা আটেক বেঞ্চ বসে কোনোমতে এরকম ক্যান্টিন ছিল, তাতে মাঝে মাঝে লুচি হলে আমরা হাতে স্বর্গ পেতাম। সেখানে উদুম গান হত সন্ধ্যে অবধি, আর একদম কলেজ শেষ, সন্ধ্যে শেষ, গান শেষ, তারওপরে টিমটিমে দুটো প্রাণী অনেকখন অবধি বসে থাকত। প্রেম ফ্রেম না করেই।
  • Arpan | ২৭ মার্চ ২০১৫ ০৯:২৬283845
  • এই আমিই তো প্রোগ্রাম দেখে চুপচাপ বাড়ি ফিরে যেতাম। অথবা সেলিমপুরে বন্ধুর বাড়িতে রাত কাটিয়ে নরক গুলজার করতাম।
  • S | ২৭ মার্চ ২০১৫ ০৯:১৭283843
  • আমি ছিলাম। তবে অনেক নাচন কোদন করে তবেই বাড়ি যেতাম।
  • | ২৭ মার্চ ২০১৫ ০৯:১৭283844
  • কেন থাকবে না কেসি, আছে। রাত পর্যন্ত বাড়ি বাইরে থাকার অনুমতি পেয়ে কত ছেলেমেয়ে প্রেম করতে যেত, চাঁদের আলোয় সিঁড়িতে বসে থাকতো- তাদের কেউ কেউ মুখে কুলুপ দিয়ে হাসছে তোঃ)
  • kc | ২৭ মার্চ ২০১৫ ০৯:১১283842
  • আচ্ছা এখানেতো যদুপুরের লোক থিকথিক করে। এমন কেউ আর নাই যিনি ওয়েটির প্রোগ্রাম দেখতেন না? মানুষ বড় হয়ে গেলে বোধহয় স্লাইট ঢপবাজও হয়ে যায়। সবাই দেখি ভল্যান্টিয়ার, পাতি পাবলিক যারা চুপচাপ প্রোগ্রাম দেখে বাড়ি চলে যায় এরকমও কেউ আসেই না। :-(
  • lcm | ২৭ মার্চ ২০১৫ ০৮:৫২283841
  • আচ্ছ, অভ্যুর এই লিংকে, বারবার 'কিরোপ্যাকটিস' লিখেছে কেন, কথাটাতো প্র্যাকটিস - এখানে বলে - কাইরোপ্র্যাকটিস - chiropractice
  • Abhyu | ২৭ মার্চ ২০১৫ ০৮:৪৩283840
  • lcm | ২৭ মার্চ ২০১৫ ০৮:৪২283839
  • আর্কাইভ্‌ড, অনেকদিনের পুরানো ভাট কে চন্দ্রবিন্দু দেওয়া যেতে পারে।
  • | ২৭ মার্চ ২০১৫ ০৮:০৩283838
  • 'ভাঁট' একটি জংলী গাছ, ফুল হয়, সাধারণত রেললাইনের ধারে হয়। আর আমরা এখানে যেটা করি সেটা বিশুদ্ধ ভাট কোনও চন্দ্রবিন্দু নাই।
  • S | ২৭ মার্চ ২০১৫ ০৭:৫৯283837
  • এটোজ, আমার বাংলা বানানের সমস্যে চিরকালীন। এক্ষেত্রে ভাঁট তো চন্দবিন্দু ওয়ালাই হবে। চন্দবিন্দু দিলে ভাটাত্ব বাড়ে। চেস্টা করি ঠিকঠাক উচ্চারণ করতে।
  • Atoz | ২৭ মার্চ ২০১৫ ০৭:৫৩283836
  • আচ্ছা বড়ো এস, আপনারা এত চন্দ্রবিন্দু দ্যান কেন? যেমন কিনা ভাঁট, হাঁসি, সাঁইকেল? উচ্চারণ ও কি ওরকম নাকিসুরে করেন? ঃ-)
  • Atoz | ২৭ মার্চ ২০১৫ ০৭:১৯283835
  • ডাবের মুখ কেটে জল ফেলে দিয়ে রাম ভরে নিয়ে রাম নাম কত্তে কত্তে গেলে কেমন হয়? ঃ-)
  • S | ২৭ মার্চ ২০১৫ ০৭:১৭283834
  • কে যেন সেদিন আমকেই কার একজনের মুখোশ বলে দিলেন।
  • Atoz | ২৭ মার্চ ২০১৫ ০৭:১৩283833
  • যেরম গোল গোল ঘোরা দেখি বছরের পর বছর, তাতে তো গীতা মনে পড়ে, "মা ফলেষু কদাচন"। ঃ-)
  • sosen | ২৭ মার্চ ২০১৫ ০৭:১২283832
  • কোথাও মুখোশ টুখোশ খোলা হচ্ছে দেখলে ভাটে লিখে যাবেন তো, এস। নেট বেশি নেই--ঐ পাতাগুলো পড়ে আসবো।
  • S | ২৭ মার্চ ২০১৫ ০৭:০৮283831
  • তার জন্যে তো ভাঁট পরিবার আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত