এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ মার্চ ২০১৫ ২১:৪৭283800
  • হ্যাঁ সে ওদের নাকি আজ ঈদের চাঁদ উঠেছে .... হেন তেন।
    এরা মনে হয় নতুন নতুন খেলা দেখছে, সেই থার্ড আম্পায়ার ইত্যাদির আগের যুগের খেলা যখন আম্পায়ারের আঙুল উঠে গেল তো গেলই --- সেসব এরা দ্যাখে ট্যাখে নি।
  • Binary | ২৬ মার্চ ২০১৫ ২১:৪১283799
  • এত ভারী মুস্কিল, অপার বাংলার লোকেরা এতো খিস্তচ্ছে কেন ? জীবনে এতো শুনিনি বাপু। কতবার বললুম, ওরে, আমিও তাগো সাপোর্ট করেছিলুম। যাই হোক সে ব্যাপারে আমরা এদিকের বাঙালিরাও কম যাই না। কোত্থেকে কিছু নেই একটা মাইরা ফ্যালুম কাইট্যা ফ্যালুম ভাব সবার। এখান চলছে
  • S | ২৬ মার্চ ২০১৫ ২১:২৮283798
  • একটা গিলক্রিস্ট আর একটা গেইল চাই একসাথে। অলরাউন্ডার ছড়া কোনো উপায় নেই।
  • Arpan | ২৬ মার্চ ২০১৫ ২১:২৩283797
  • স্পিনের কড়াইতে ভাজুন।
  • 4z | ২৬ মার্চ ২০১৫ ২১:১৪283796
  • ম্যাচের দিন ওদের থেকে বেটার খেলুন
  • S | ২৬ মার্চ ২০১৫ ২১:১৩283795
  • অস্ট্রেলিয়াকে হারানোর একটা ফর্মুলা চাই।
  • aka | ২৬ মার্চ ২০১৫ ২০:২০283794
  • ধোনি দাদার তৈরি রাস্তায় ভালই হেটেছে। দাদা অন্য জিনিষ। একটা হেরো, বেটিঙ্গ ফেটিঙ্গ নিয়ে নাকানি চোবানি খাওয়া টিমকে ধরে তাও আবার অনেক সিনিয়র প্লেয়ার ছিল, সেটাকে আমুল বদলে দিতে অনেক ক্যাপা লাগে। হ্যাভিঙ্গ সেইড দ্যাট ধোনিও ভালই করল ওয়ানাডে তে।
  • aka | ২৬ মার্চ ২০১৫ ২০:১৫283792
  • ২০০৩ এর মতন আজও মনে হয় টসই ভাগ্য নির্ধারণ করল। শেষে একটু দেখে মনে হল বল পড়ে আস্তে আসছিল, সত্যি হলে স্ট্রোক প্লে খেলা খুব মুশকিল।
  • aka | ২৬ মার্চ ২০১৫ ২০:১৫283793
  • ২০০৩ এর মতন আজও মনে হয় টসই ভাগ্য নির্ধারণ করল। শেষে একটু দেখে মনে হল বল পড়ে আস্তে আসছিল, সত্যি হলে স্ট্রোক প্লে খেলা খুব মুশকিল।
  • dd | ২৬ মার্চ ২০১৫ ২০:১৩283791
  • ঝাঃ। লরেন বাবু ফ্যাল কল্লেন।

    তবে চেষ্টা তো করেছিলেন। রাগা রাগির কিসু নাই।
  • quark | ২৬ মার্চ ২০১৫ ১৯:৪৮283789
  • বেশ!
  • Arpan | ২৬ মার্চ ২০১৫ ১৯:৪৮283790
  • যদুপুরের এরিনাও তাই।

    (যদুপুরের কথা তুললাম, আবার কেউ দাম্ভিক না বলে বসে)
  • d | ২৬ মার্চ ২০১৫ ১৯:৪৭283787
  • ওদিকে রূপম ইসলাম কি একটা বলেছে বাঙ্গলাদেশ পাকিস্তানের মত না কি একটা তাই নিয়ে লোকে হেব্বি খেরে গেছে
  • dc | ২৬ মার্চ ২০১৫ ১৯:৪৭283788
  • ছোটবেলায় শুনতাম সেলিম মালিক, জাভেদ মিয়াঁদাদ, এরা নাকি খিস্তিতে খুব দক্ষ, বৌ-টৌ নিয়ে এমন চিমটি কাটতো যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটাররা খুব রেগে যেতো। শুনে আমাদের বন্ধুদের মধ্যে খুব লজ্জা হতো। যেকোন বাঙ্গালি পাড়ায় মিয়াঁদাদ-মালিক বা বর্ডার-মার্ক ওয়ারা এসে আসল খিস্তি শুনে কিভাবে পালাত আমরা সেই নিয়ে হাসাহাসি করতাম।
  • ক্যাপ্টেন | ২৬ মার্চ ২০১৫ ১৯:৪৫283786
  • ক্যাপ্টেন হিসেবে ধোনি যথেষ্ট অ্যাজাইল, প্রোঅ্যাক্টিভ - নো সেকন্ড থট অ্যাবাউট দ্যাট। কিন্তু মিডিয়ার এই "ধোনির হাল না ছাড়া ভাব" পেইন্ট করাটা একটু ট্যাড ক্লিশে। একেবারে সেই শুরুর দিকের ইনিংসগুলো ছাড়া সেই ফ্ল্যাম্বয়েন্সি খুব বেশী দেখা যায় না আর। ক্যাপ্টেন'স নক সেই হিসেবে রিসেন্ট সময়ে খুব বেশী নেই। ধোনি কোনও এক্সেপশন্যাল ম্যাচ উইনারও নয়। অ্যাট লীস্ট নট এনি মোর। যদিও বলতে শুনলাম আরও এক বছর ওডিআই খেলে টি২০ ওয়ার্ল্ড কাপের পর রিটায়ারমেন্টের জন্য চিন্তা ভাবনা করবে। আই ডোন্ট থিঙ্ক সো। ওডিআই ক্যাপ্টেন না থাকলেও ধোনি টিমে ঠিকই থাকবে। ক্যাপ্টেন হিসেবে জয়ের রেকর্ডে ১) একটা তৈরী, হাই পারফর্মিং টিমের অবদান আর ২) ট্যালেন্টেড নিউকামারদের অবদান অস্বীকার করা যায় না। টিম গেমে এরাই ধোনির অনেক রেকর্ড তৈরী করেছে।
  • quark | ২৬ মার্চ ২০১৫ ১৯:৪৪283785
  • সেই! হিন্দু হোস্টেলের মাঠে যে কী বাণী বৃষ্টি হ'ত, সে যাঁরা জানেন বলবেন। প্রথম প্রথম শুনে হাঁ হয়ে গিয়েছিলাম।
  • Arpan | ২৬ মার্চ ২০১৫ ১৯:৪০283784
  • আর টেস্ট ক্রিকেটে ধোনির হাল ছেড়ে দেওয়া ক্যাপ্টেন্সি অনেকদিন হল দেখলাম।

    ইন্ডিয়া বোধহয় একমাত্র দেশ যেখানে টেস্ট আর লিমিটেড ওভার এই দুই ফর্ম্যাটের জন্য কখনো আলাদা ক্যাপ্টেন নিয়োগ করেনি।
  • Arpan | ২৬ মার্চ ২০১৫ ১৯:৩৯283783
  • ধোনির কৃতিত্ব ততটুকুই যতটুকু প্রাপ্য। কিন্তু মিডিয়া বা সাধারণের মধ্যে একটা পার্সেপশন তৈরি হয়ে গেছে ধোনির জন্যই ২০১১ ওয়ার্ল্ড কাপটা এসেছে।
  • dc | ২৬ মার্চ ২০১৫ ১৯:৩৮283782
  • আমি আর আমার বন্ধুরা ছোটবেলায় খুব অবাক হয়ে যেতাম এটা শুনে, যে কোন কোন টিম নাকি মাঠে গালাগাল দেয় আর তাতে অপোনেন্ট নাকি খুব রেগে যায়! আমাদের মতো পাব্লিকের সামনে যদি পড়তো তাহলে এই টিমগুলো যে কোথায় পালাতো সেই ভেবে আমরা খুব হাসাহাসি করতাম। মানে আমাকে মাঠে কেউ হয়তো কিছু একটা গালাগাল দিল, তাহলে তো আমি শুরুই করতাম নানারকম চারঅক্ষরের দশটা গালাগালির একটা সিরিজ দিয়ে! আর স্রেফ গা ঘামানোর জন্য সেই ক্রিকেটারের ঠাকুর্দা-ঠাকুর্মা দিয়ে শুরু করে করতাম, কোথায় গিয়ে থামতাম সে আমিও জানিনা। তবে এটা নিয়ে কিছুদিন গবেষনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আন্তর্জাতিক ক্রিকেটাররা বোধায় খুব নরম প্রকৃতির নিষ্পাপ মনের লোক হয়, অপোনেন্ট অল্প একটু গাল দিলেও রেগে যায়।
  • quark | ২৬ মার্চ ২০১৫ ১৯:৩৬283781
  • ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক আছে কিনা জানিনা, তবে হাল না ছাড়া ভাবটা ক্যাপ্টেন হিসাবে ধোনিকে এগিয়ে রাখে এটা না মানলে কিছু বলার নেই।

    তবে সেই, টিম গেমে বাকীদেরও যে কিছু করতে হয়, সেতো আজকের ম্যাচেও পরিষ্কার।
  • Arpan | ২৬ মার্চ ২০১৫ ১৯:৩০283779
  • টেস্ট সিরিজে তো শুরুটা ভালোই করেছে। দেখা যাক।

    তবে আনফরটুনেটলি আমাদের দেশে ক্যাপ্টেনকে বেশি কৃতিত্ব দেবার একটা রোগ আছে। আগের বারে ওয়ার্ল্ড কাপ জেতার পেছনে ধোনির ক্যাপ্টেনসি নাকি "ফেডিং" লিজেন্ডদের পারফর্ম্যান্স কোনটায় বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা ডিবেটেবল।
  • quark | ২৬ মার্চ ২০১৫ ১৯:৩০283780
  • আরে বাবা অনুষ্কা নিয়ে এত দুশ্চিন্তা কিসের? আগের ম্যাচগুলোতে তো তিনি ছিলেন না।

    আর বিরাটের ক্যাপ্টেন্সি? অজিদের থেকে শুধু তেড়ে গাল দেওয়া শিখলে ওয়ার্ল্ড কাপ জেতা যায় না।
  • লীডার | ২৬ মার্চ ২০১৫ ১৯:২৭283778
  • লীড করার জন্য আপাতত কেউ নেই। বিভ্রাট অলরেডি যথেষ্টই বিভ্রান্ত। ধোনির ভয়েড ফিল আপ করতে গেলেও অনেক খাটতে হবে। শুধু অ্যাগ্রেশন আর অ্যাটিট্যুড দিয়ে কিস্যু হবে না। তবে কিনা, মাসখানেকের মধ্যেই আইপিএল, নিজেদের মধ্যে ছোটখাটো পরিসরে একটু লড়াই-লড়াই খেললেই সবাই সব ভুলে যাবে।
  • Arpan | ২৬ মার্চ ২০১৫ ১৯:২৫283777
  • কোহলি উইল গো প্লেসেস অ্যাজ ক্যাপ্টেন, IMHO
  • Arpan | ২৬ মার্চ ২০১৫ ১৯:২৪283776
  • আগের বারের ইন্ডিয়া টিমটার অনেকেও বহুদিন একসাথে খেলে একটা টিম হিসেবে খেলছিল। সেহবাগ, গম্ভীর, যুবি, সচিন, জাহির, ভাজ্জি এরা চারশোর বেশি ওডিআই খেলে ফেলেছে তদ্দিনে। আমার মতে ভারতের অলটাইম সেরা ওয়ার্ল্ড কাপ স্কোয়াড।

    এই টিমটার অনেকেই অনভিজ্ঞ এখনো। সেই হিসেবে সেমিফাইনালে এক নং টিমের কাছে হারা ঠিকই আছে। চার বছর একসাথে খেলুক তারপরে দেখা যাক। আর হ্যাঁ, সাত আর আট নম্বরে (না হলে শুধু সাত) ভালো অলরাউন্ডার লাগবে। না হলে ব্যথা আছে।
  • অনুষ্কা | ২৬ মার্চ ২০১৫ ১৯:২৩283775
  • দেবুদি', অ্যান্ড আই এগ্রী উইথ ইউ। এটা অনুষ্কার ফল্ট নয় তো। কিন্তু বিভ্রাটকুমার যদি এটা হ্যান্ডল না করতে পারে, তাহলে আজকে মাঠে নাই আসতে বলতে পারতো। আফটার অল, ইট ওয়জ আ বিগ গেম, বিগেস্ট অফ দেম অল সো ফার।
  • quark | ২৬ মার্চ ২০১৫ ১৯:২০283774
  • তার আগে ভাবুন এই অনেক দূর পর্যন্ত কে লীড করবে? ধোনি তো আর নেই। বর্ডারের পরে স্টিভ, তারপরে পন্টিং। এটা একটা সংস্কৃতিতে পরিণত করেছে, ফুটবলের ব্রাজিলের মত।
  • অজি অজি অজি | ২৬ মার্চ ২০১৫ ১৯:১৪283773
  • ২০০৩ ২০০৭ এর অস্ট্রেলিয়া সুপারস্টারে ভর্তি টিম ছিল। সেই তুলনায় এখনের টিমে যারা পারফর্ম করছে তারা সেভাবে কেউই লেজেন্ড নয়। বলতে পারি, এরা ইন্ডিভিজ্যুয়াল বেঞ্চমার্ক অনেক ওপরে নিয়ে গেছে - যেখানে বরাবরি করতে অন্য অন্যান্য দলকে অনেক পাপড় বেলতে হবে। পন্টিং-ম্যাকগ্রা-ওয়ার্নি-চার্চ-হেডেন-লী, ভার্সাস আমাদের কিলার ট্রায়ো। ধোনি'র লাস্ট ওয়ার্ল্ড কাপের টিম আর আজকের প্রেজেন্ট-ডে টিমের কম্পোজিশনে অনেক পার্থক্য আছে। এখান থেকে চার বছর আগের টিম পর্যন্ত যেতে অনেক খাটতে হবে, উইদাউট এনি লেজেন্ডস। ওয়ান-অফ জেতাগুলো, অপেক্ষাকৃতভাবে স্ট্রাগলিং দলগুলোর বিরূদ্ধে, বাদ রাখলাম।
  • pi | ২৬ মার্চ ২০১৫ ১৯:১১283772
  • *বলান
  • Arpan | ২৬ মার্চ ২০১৫ ১৯:০৯283770
  • ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত