এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৫ মার্চ ২০১৫ ১৬:২০283290
  • ছোটোদের ছবি দেখতে হবে।
  • শ্রী সদা | ২৫ মার্চ ২০১৫ ১৬:১৬283289
  • চতুষ্কোণের মতো খাজা সিনেমা পেয়েছে শুনে আর ঐ নিয়ে কোনো মন্তব্য করিনি।
    তবে ছোটোদের ছবি বেশ ভালো সিনেমা।
  • Kaju | ২৫ মার্চ ২০১৫ ১৬:০৯283288
  • কুইন নিয়ে কাল থেকে এরা হেদিয়ে মোলো, এদিকে বাংলার জয়জয়কার সে নিয়ে কারুর কথা নেই ! চতুষ্কোণ পেল, ছোটদের ছবি পেল একটা উচ্চবাচ্য আছে?
  • Tim | ২৫ মার্চ ২০১৫ ১৫:৫৭283287
  • কিন্তু ভারতীয় ঐতিহ্যের বিরোধী সংস্কৃতি প্রচারের পরও কুইনকে জাতীয় পুরষ্কার দেওয়া কি উচিত হলো? এই কি ইন্ডিয়াজ ডটারের পোকিতো ছবি হওয়া উচিত? স্যা স্যা
  • কেসি | ২৫ মার্চ ২০১৫ ১৫:৩২283285
  • হ্যাঁগা, আপনাদের এরকম হয়েছে? একটা পোস্টো করলাম, তো দেখি একঘন্টা পর আপডেট হল। :-(
  • de | ২৫ মার্চ ২০১৫ ১৫:৩২283286
  • নোটিফিকেশন দেখেছি দমদি - ফেবু খোলার টাইম পাইনি - বাড়ি গিয়ে দেখবো।
  • kiki | ২৫ মার্চ ২০১৫ ১৫:০৩283284
  • হুম! বোঝা গেছে। এবার আমায় গড় পঞ্চকোট নিয়ে একটু জ্ঞানদান করুন। এই যেমন কোন ট্রেনে যাবো, কোন স্টেশনে নামবো, সেখান থেকে কিভাবে যাবো। গিয়ে হোটেল পাবো কিনা, ইত্যাদি।

    আবার গোল পাকিয়ে দেবেন না।
  • d | ২৫ মার্চ ২০১৫ ১৪:৪৬283283
  • এই দে, তোমার দেওয়ালে একটা খবর দিছিলাম। দেখছিলা?
  • de | ২৫ মার্চ ২০১৫ ১৪:৪৩283282
  • শুভেচ্ছাটা খাবে তো চেটেপুটে? ঃ)

    ঝুমঝুমিরও জন্মদিন বুঝি? খুব ভালো থেকো, দুই কন্যের জন্য অনেক আদর রইলো। তুমি আর দুখেবাবু তো গুরুর পথই ভুলে গেছো!
  • সিকি | ২৫ মার্চ ২০১৫ ১৪:৩২283281
  • ক্যানো? সাবানের স্যুপে মোমবাতি ডুবিয়ে ডুবিয়ে খেতে তো বেশ ভালোই লাগে।
  • byaang | ২৫ মার্চ ২০১৫ ১৪:১৩283280
  • ডিডিদা আর ঝুমঝুমি দুজনকেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, লুচি-পায়েস, কেক-মোমবাতি। (মোমবাতিটা খাওয়ার জন্য দেওয়া হয় নি)
  • ছুটি | ২৫ মার্চ ২০১৫ ১৩:৫০283279
  • জয়সলমের দূর্গের বাইরে সেই হিম ঠান্ডা সকালটা মনে পড়ে, আদ্ধেক শহর আড়মোড়া ভেঙে ওঠেনি তখনও এদিকে হাতের মুঠিতে গরম চায়ের গেলাস পুষি বেড়ালের গলার মত ওম দিচ্ছে। পাশে লোহার কড়াইতে নিটোল গোল কচুরিরা লাস্ট রাউন্ডের হাবুডুবু, উঠবে উঠবে আর কি। অ্যাসিস্ট্যান্ট ছেলেটা দেখে নিয়েছি পেঁয়াজ কুঁচিয়ে রেডি রেখেছে অলরেডি, সঙ্গে পুদিনার চাটনি ...

    - এখানে ক্যান্টিনে ধবধবে ইডলিশ্রীদের নির্লজ্জ প্যাটপ্যাট করে চেয়ে থাকা :-|

    অথবা শিবালিক পর্বতমালার সেই স্টীপ টার্নগুলো, ছোটখাটো জনপদ আর আলু পরাঠা, কিছু আন্ডার কনস্ট্রাকশন, কিছু গরম চাটুতে ঠিকঠাক টেক্সচার ফুটিয়ে তুলছে। ভাবি, তাওয়া থেকে নেমে আমার হাতে আস অব্দি ঠিক এতটাই সফ্ট থাকবে তো। এমন অ্যাবসেন্ট মাইন্ডে দু'চামচে দই-ই খেয়ে ফেলি। ছোট্ট ঝুপড়ির পশ্চাতবর্তী গবাক্ষের বেশ নীচে কলকল নদী দেখি। এরকম কতওও রাস্তা পড়ে রয়েছে এদিক সেদিক ...

    - এখানে সকাল সন্ধ্যে ট্রাফিক জ্যামেদের সঙ্গে মুঠভেড় :-|

    বেরিয়ে পড়তে হবে। খুব শিগ্গিরি।
  • নির | ২৫ মার্চ ২০১৫ ১৩:৪৪283278
  • অামেদাবাদে বি অার টি এস খুব ভালোই কাজ করে। অাবার দিল্লিতে ফেল হয়ে গেছে-- কেউ মানেনা। কলকাতায় কি হবে সেটা সময়ই বলে দেবে।
    তবু কিছু ডেভালাপমেন্ট হচ্ছে শুনে ভালো লাগে। মেট্রোগুলো তো স্টাক হয়ে পড়ে অাছে।
  • T | ২৫ মার্চ ২০১৫ ১৩:৩৭283277
  • Texmaker উইন্ডোজ এও চলে তো।
  • lcm | ২৫ মার্চ ২০১৫ ১৩:১৫283276
  • হ্যাঁ, ইউজেবিলিটি (ইউজার ইন্টার্ফেস) দিক দিয়ে দেখলে উইজিউইগ কিনা বলা মউশকিল, আমি অবশ্য লিনাক্স-এর গুলো দেখি নি, winedt ঠিক জেনারেল ওয়ার্ড প্রসেসিং ইউজারদের জন্য নয়।
  • ফুলটুস হুব্বা | ২৫ মার্চ ২০১৫ ১২:৫৩283275
  • টেকনিক্যালি wysiwyg বলা যাবে কিনা সিওর নই
  • ফুলটুস হুব্বা | ২৫ মার্চ ২০১৫ ১২:৫১283274
  • wysiwyg বোলে তো গামি আর টেক্সওয়ার্ক। মানে লাইভ চেঞ্জ দেখা যায় লিখতে লিখতে
  • Kaju | ২৫ মার্চ ২০১৫ ১২:৪৮283273
  • 'আসা যাওয়া মাঝে'-র জন্যে আদিত্য বিক্রম সেনগুপ্ত বেস্ট ডেবিউ ডিরেক্টার - দেখা হয়েছে নিশ্চয়ই? যেটা নিয়ে এতদিন কান পাগল করলাম আফনাদের।
  • ফুলটুস হুব্বা | ২৫ মার্চ ২০১৫ ১২:৩৫283272
  • Lyx আছে, এখন Gummi, TeXMaker, TeXWorks-ও মন্দ নয় (সবই লিনাক্সে)। ম্যাকে TeXShop। উইন্ডোজে WinEdt
  • de | ২৫ মার্চ ২০১৫ ১২:৩৪283271
  • ডিডিদাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা - এক জাহাজ গোলমরিচ আর এক পিপে রাম সহ!! বেশী করে লিখুন!
  • ফুলটুস হুব্বা | ২৫ মার্চ ২০১৫ ১২:৩৩283269
  • সিগন্যাল বসানো কপু-র একমাত্র সলিউশন।

    যা বুঝলাম, বিআরটিএস হওয়ার পরেও খুঁড়িয়ে খুঁড়িয়েই চলবে। ভিআইপি বাজার, পঞ্চান্নগ্রাম, রুবি - এখানে যেভাবে লোকে রাস্তা পেরোয়...
  • lcm | ২৫ মার্চ ২০১৫ ১২:৩৩283270
  • লেটেক-এর এখন ভালো wysiwyg এডিটর কোনটা? Lyx ছিল
  • ডিডিদা'কে | ২৫ মার্চ ২০১৫ ১২:২৮283268
  • তরুণ মশল্লাদিগ্গজ শ্রীডিডিদাকে রমরমা জন্মদিনের রমেচ্ছা। জীবন আরও রমচিক্যময় হয়ে উঠুক।
  • quark | ২৫ মার্চ ২০১৫ ১২:২৭283267
  • However, there won't be any underpass or overhead bridge for pedestrians to access the bus stations. There will be zebra crossings and signals to restrict traffic flow and help commuters cross the lanes.

    এই মালটা দাঁড়াবে?

    আরও আছে - Internationally, BRTS has changed the fate of many cities - from congested, polluted roads to a bus-friendly city with lesser pollution burden

    অথচ একটা শহরেরও নাম নেইকো!

    http://timesofindia.indiatimes.com/city/kolkata/Bypass-BRTS-may-be-ready-by-year-end/articleshow/46681658.cms
  • হম্‌ম্‌ | ২৫ মার্চ ২০১৫ ১২:২৩283266
  • অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইন্যালটা ফিক্সড্‌ নাকি!
    তাহলে তো সাউথ আফ্রিকা'র সাথে সেমিফাইন্যাল ম্যাচটাও নিউজিল্যান্ডকে ফিক্স করতে হয়েছে।
    তাহলে সাউথ আফ্রিকা "আসলি চ্যাম্পিয়ন" হল ক্ষী প্রকারে :-s

    ধুস, যাই একটু টিটি খেলে আসি।
  • ফুলটুস হুব্বা | ২৫ মার্চ ২০১৫ ১২:০৬283265
  • লেটেকের ধাক্কা এখনো যায়নি? :-p

    এদিকে আমাদের এখন অন্য ঝামেলা হয়। বাই ডিফল্ট, সবাইকে ওপেন আপিস দেবে, ওদিকে কিছু কিছু এলিট লোকজনকে মাঃসঃ আপিস। এইবার এই গুটিকয়েক এলিট লোকজনের ডকু বাকিদের কারো কাছে আসে, তখন ওপেন আপিসে সেগুলো ঘেঁটে যায়। তখন এই বাকিদের মধ্যে আবার গুটিকয়েক এলিটস্তরে উন্নীত হন (অফিশিয়ালি), আর কিছু লোক সেই এলিটস্তরে পাঁচিল টপকে ঢোকেন (ভার্চুয়ালবক্সের কল্যানে)। আবার কিছুদিন পরে এই সাইক্ল চলে। এমনকি, মাঃসঃ ২০০৭ আর ২০১০ এর মধ্যেও ঝামেলা হয়। কেন যে পিডিএফ বানিয়ে ডকু-আদানপ্রদানটা ম্যান্ডেটরি করে না, কে জানে!
  • সিকি | ২৫ মার্চ ২০১৫ ১১:৪২283264
  • এইমাত্তর একটা এসেমেস এল -

    Book release"Rabindranath Tagore - One Hundred Years of Global Reception" edited by Martin Kampchen, Germany, Imre Bangha, Hungary @ Hungarian Info & Cultural Centre Today 25 March at 5 pm @ 1-A Janpath Near Hotel Claridges Tel 23014497/4992 ([email protected]) for passes, Plesse contact Ms Rishika Kashyap, Bijoy B.
  • সিকি | ২৫ মার্চ ২০১৫ ১১:৩৭283263
  • অপ্পন, রোবু, ফোজ্জি, শ্রীসদা সবাইকে থ্যাংকু। একটা টেম্পোরারি সল্যুশন দিয়েছে অচিন্ত্যরূপ তাতে কাজ হয়েছে, তাই বাকিগুলো আপাতত আর ট্রাই মারি নি।

    এদিকে আমার মেয়েও বড় হয়ে গেল। ক্লাস ফাইভ। অ্যাডমিশন এবং প্রথম কোয়ার্টারের ফি বাবদ সাতচল্লিশ হাজার টাকা জমা করে এলাম। নিজেকে কীরকম নাগা সন্নিসী মনে হচ্ছে। তাও তো বইখাতা বাবদ আরো চার হাজার সাতশো তিরিশের খরচাটা বলিই নি আপনাদের। আর আগের বছরের জামাস্কার্ট এ বছরেও পরা যাবে বলে নতুং জামা কিনি নি।

    আমি কি কখনও ক্লাস ফাইভে পড়েছিলাম? ঠিক মনে পড়ছে না।
  • ফুলটুস হুব্বা | ২৫ মার্চ ২০১৫ ১১:০৮283262
  • যাদবপুরের ফেস্ট কী এখনো চলছে? ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেও একটা টেকনিক্যাল মীট হচ্ছে শুনলাম - দুটো প্যারালেলি চলছে, নাকি ফেস্ট শেষ?
  • potke | ২৫ মার্চ ২০১৫ ১০:৫১283261
  • হলধর-রত্ন পাওয়ার জন্য কাড়াকাড়ি পরে যাবে এবার, অক্ষ-ও ক্যান্ডিডেট!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত