এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ২৪ মার্চ ২০১৫ ১৬:২১283081
  • সোয়েন্দি বরিশাইল্যা বলে কি আঁতেলের চন্দোবিন্দু-টাও বাদ দিতে হব্যা?
  • sosen | ২৪ মার্চ ২০১৫ ১৬:১৯283079
  • কুইন আমার খুবই ভালো লেগেছিল। খুশি হয়েছি। ঐরকম মেনস্ট্রিম সিনেমা আরো হোক। আপনারা এত আতেল কেন মশাই?
  • Arpan | ২৪ মার্চ ২০১৫ ১৬:১৮283078
  • সে যাক, পছন্দের বিচারে আমি ঐ শূন্য দশমিক পাঁচ শতাংশের মধ্যেই পড়ি।

    কিন্তু তাই বলে কি ভয়েসটা ছেড়ে যাবো না কালীদা?
  • ঊমেশ | ২৪ মার্চ ২০১৫ ১৬:১৫283077
  • এবছর সিনেমা'র অবস্থা এতো খারাপ না কি যে কুইন কে প্রাইজ দিতে হলো!

    অর্পন ঠিক বলেছে, বড্ড ওভারহাইপড
  • Arpan | ২৪ মার্চ ২০১৫ ১৬:১৪283075
  • ওটা হুমা কুরেইশি পেলে খুশি হতাম। দেড় ইশকিয়ার জন্য।
  • সিকি | ২৪ মার্চ ২০১৫ ১৬:১৪283076
  • কুইন দেখেছি। আমার খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, স্পেশাল হচ্ছে কঙ্গনার অভিনয়, ঐ টিপিকাল রানী ফ্রম রাজৌরি জি, অত্যন্ত ন্যাচারাল চরিত্র।
  • de | ২৪ মার্চ ২০১৫ ১৬:১১283073
  • কঙ্গনাকে দেখতে ভালো - কিন্তু (মুখোশটা?) অসম্ভব ন্যাকা!
  • Arpan | ২৪ মার্চ ২০১৫ ১৬:১১283074
  • কুইন একটা অতি রদ্দি ওভারহাইপড সিনেমা।
  • ঊমেশ | ২৪ মার্চ ২০১৫ ১৬:০৬283072
  • বদ্যি নিয়ে আমিও টিউব হয়ে আছি।
    ওটা কি গুপ্তিল এর জন্যে?
  • Tim | ২৪ মার্চ ২০১৫ ১৬:০৩283071
  • বাহ, কঙ্গনা রাওয়াতের মুখোশ প্রাইজ পেয়েচে?
  • Tim | ২৪ মার্চ ২০১৫ ১৬:০২283069
  • বেস্পতিবার আমরা জিতছিই
  • Kaju | ২৪ মার্চ ২০১৫ ১৬:০২283070
  • আবার আমি বদ্যি শেষ ৫ ওভার খেতে খেতে দেখলাম বলেই কিউয়ি বদ্যি জিতে গেল না কি? কিসে যে কী হয় !
  • সিকি | ২৪ মার্চ ২০১৫ ১৬:০১283067
  • এই খ্যালার মরসুমে হয় তো আপনারা পাত্তা দেবেন্না, তাও জানিয়ে যাই - কঙ্গনা রানৌত কুইন সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেল। বেস্ট অ্যাকট্রেসের।
  • de | ২৪ মার্চ ২০১৫ ১৬:০১283068
  • নিউজিল্যান্ডের টিমে ক'টা বদ্যি কুমুদি? ঃ)

    এবার বেস্পতিবারের প্রেডিকশন টা হয়ে যাক!
  • Kaju | ২৪ মার্চ ২০১৫ ১৬:০০283066
  • আচ্ছা কিউয়ির সাথে বদ্যি কী সম্পোক্কো কিছুতেই বুইদে পাচ্চি না। টিউবলাইট। ঃ( ও Guptill এর সাথে Gupta মিলিয়ে না কি?
  • Arpa | ২৪ মার্চ ২০১৫ ১৫:৫৭283063
  • ইয়েস উমেশ, মাই ব্যাড।
  • kumu | ২৪ মার্চ ২০১৫ ১৫:৫৭283064
  • বদ্যিরা জিতে এসেছে চিরকাল।
  • Arpan | ২৪ মার্চ ২০১৫ ১৫:৫৭283065
  • সিকির এরম স্বভাব আছে গ্যাজেটের উপর বসে পড়ার।
  • Tim | ২৪ মার্চ ২০১৫ ১৫:৪৫283062
  • হয়ত রিমোট চার্জ করছিলো, ওর ভয়েসটা শোনা হয়েছিলো তো?
  • Kaju | ২৪ মার্চ ২০১৫ ১৫:৪৩283061
  • আমাদের এখানে রিক্রিয়েশন রুমে দেখছিলাম সবাই মিলে, তো লাস্ট ওভারে দু বলের পর যখন বেশ খানিকক্ষণ থেমে রইল ওই সময় কে ব্যাটা রিমোটের ওপর বসে পড়েছে না কী, চ্যানেল ঘুরে গেছে আর তাকে তো সবাই এই মারে তো সেই মারে !
  • ঊমেশ | ২৪ মার্চ ২০১৫ ১৫:৪২283060
  • রস (টেলর) তো কোরি'র আগেই শুকিয়ে গিয়েছিল
  • Tim | ২৪ মার্চ ২০১৫ ১৫:৪১283059
  • রসগোল্লা খেতে খেতে খেলা দেখোনা। বিশেষ করে যে খ্যালায় চোকার্স আছে।
  • Arpan | ২৪ মার্চ ২০১৫ ১৫:৩৮283058
  • কোরি আউট হবার পরে রস শুকিয়ে গেছিল।
  • Kaju | ২৪ মার্চ ২০১৫ ১৫:৩৭283056
  • ডাকওয়ার্থ লুইসে এমনিতেই টার্গেট বেড়ে গেলে একটা এক্সট্রা প্রেসার থাকে নার্ভের ওপর। সেসব সামলে যা করল, শেষ বলে ছক্কা, সত্যি কিউয়িরা অসম্ভব ভালো খেলেছে। যেটা ওয়াইড হচ্ছিল সেটায় ঠেকিয়ে দিয়ে চার, ওটারও গুরুত্ব অনেক। শেষে এসে এই বল ! একটু আত্মতুষ্টি তো এসে যাচ্ছিলই সা-আ র।
  • সে | ২৪ মার্চ ২০১৫ ১৫:৩৭283057
  • ফাইনালেও জিতবে মনে হচ্ছে।
  • Tim | ২৪ মার্চ ২০১৫ ১৫:৩৬283055
  • হ্যাঁ ওরা কোরি দিয়ে কিনলো। বদ্দি কিনা। ইন্দ্রসেনের একসেশ
  • Arpan | ২৪ মার্চ ২০১৫ ১৫:৩৪283052
  • যাক, টাই হয়ে হারেনি।

    তালে ধাক্কাটা আরো মারাত্মক হত।
  • Kaju | ২৪ মার্চ ২০১৫ ১৫:৩৪283053
  • দুটো ক্যাচ ফেলে কি আর জেতা যায়? প্লাস আগের রান আউট মিস আর শেষের আগের ওভারে বোধায় আরেকটা। মনে হয় ওরা ভেবে নিতে শুরু করেছিল আর পারবে না। ওইটাই কাল হল।

    অস্ট্রেলিয়া পরশু তো মরণকামড় দেবে, স্লেজিঙের চূড়ান্ত তো ফাউ আছেই। নিজের দেশে যেভাবে হোক। খুব চান্স ফাইনালে ক্যাঙারু কিউয়ি। কবেই বলে দিয়েছি।
  • ঊমেশ | ২৪ মার্চ ২০১৫ ১৫:৩৪283054
  • কোরি আউট হবার পর, একটু দমে গিয়েছিলাম
  • Tim | ২৪ মার্চ ২০১৫ ১৫:৩৩283051
  • গিবসের পর এবিবেবিও ইতিহাস গড়েছে ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত