এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৩ মার্চ ২০১৫ ২০:৩৩282720
  • Dantan often also spelled as Danton, is a border town in Kharagpur subdivision, Paschim Medinipur district of West Bengal state in India, bordering Sonakonia in Orissa. The name also gives rise to two subdivisional blocks, Dantan-I and Dantan-II.

    Dantan, was earlier a part of Hijli Kingdom, a Feudatory state of Orissa's Gajapati Kingdom. It was a thriving town on the route to the Jagannath Temple in Puri when Chaitanya Mahaprabhu reportedly passed through here in the 16th century.

    According to another version, the name is derived from Dandabhukti, which was an ancient territorial unit of Orissa comprising much of what are today Purba Medinipur and Paschim Medinipur in West Bengal, and the state of Orissa.

    Dantan is the location of at least three temples from the nineteenth century, the Jagannath Temple, the Shyamaleswar Temple, and the Chandaneswar Temple. All three temples are built in the curvilinear rekha style that is common to temples of Orissa.

    Near the town, there are two major tanks, the Bidyadhar and the Sarasankha. The Bidyadhar tank was created by a Minister named Bidyadhara of Pratap Rudra Deva, a king of Gajapati Kingdom. The Sarasankha tank is attributed to the king Shashanka who ruled in the seventh century A.D.
  • robu | ২৩ মার্চ ২০১৫ ২০:২৭282719
  • মেদিনীপুর
  • a x | ২৩ মার্চ ২০১৫ ২০:২৬282717
  • দাঁতন একটা জায়গার নাম? কোথায়?
  • a x | ২৩ মার্চ ২০১৫ ২০:২৬282718
  • ওদিকে কিছু হচ্ছেনা? সব এদিকে হচ্ছে?
  • kiki | ২৩ মার্চ ২০১৫ ২০:২৩282716
  • এদিকে আমি ছেলের কাছে এত প্রেডিক্টেবল যে পুরো ব্যাপারটাই চাপের হয়ে যাচ্ছে।

    এদিকে দাঁতন এ একগাদা পাল আর কোন যুগের জিনিস পাওয়া গেছে। এই খবরটা অনেকদিন আগে আমাদের ব্যায়লার মিউজিয়ামের এক দাদার কাছে পেয়েছিলুম, আজ কাগজে দেখে সকাল আট্টায় ভয়ঙ্কর উত্তেজিত হয়ে ফোনিয়ে দেখি তিনি ঘুমুচ্ছেন, ঘুম গলায় বললো, জানি তো! লাফাচ্ছিস কেন!
  • kiki | ২৩ মার্চ ২০১৫ ২০:২০282715
  • কি শান্তি! ছেলের পরীক্ষা শেস হলো। এদিকে শেস হবার পর এখন না পাচ্ছে ঘুম, না পাচ্ছে সিন্মা দেখা। কি অদ্ভুত!!

    খালি ছেলে থেকে থেকে বলছে, তোমার কুট্টু বাবাটা বড়ই হয়ে গেলো, আর আমি এত অন্যমনস্ক হয়ে থাকছি যে ধান্দাটাও ধরতে পাচ্ছি না।ঃ(
  • :) | ২৩ মার্চ ২০১৫ ২০:১০282714
  • টইতে না লিখলেই কি আর লেখা থেমে থাকে?
    কপি পেস্টের দায়িত্ব নেওয়ার জোয়ান দরকার এবার।
  • h | ২৩ মার্চ ২০১৫ ২০:০৯282713
  • অক্ষ, এই উত্তরাঅধুনিক মেডেল দেখতে দেখতে আমার নব্য আধুনিক যুগ টা ফুল মারা গেল।
  • সে | ২৩ মার্চ ২০১৫ ২০:০২282712
  • ওঁকে তাইলে অফিসের ড্রয়ার বেচে দিতে হতো।
  • সে | ২৩ মার্চ ২০১৫ ২০:০১282711
  • এদেরও শ্রেণী বিভাগ আছে। এরা ইঞ্জীনিয়ার। আরো ছিলো যাদপ্পুরের এমসিয়ে। এদের চেয়ে জাতে নীচু। কিন্তু হনুভাব প্রবল (ইঞ্জীনিয়ারদের সামনে অবশ্য নয়)। যেমন পন্ডিত, তেমন আঁতেল। তেমনি ভোকাবুলারি।
  • T | ২৩ মার্চ ২০১৫ ১৯:৫৯282710
  • বাড়িতে ড্রয়ার থাকলে বেচে দিন।
  • cm | ২৩ মার্চ ২০১৫ ১৯:৫৮282709
  • এই প্রসঙ্গে ছোটবেলা নারদের সেই গপ্পো পড়ার পর থেকেই ভীষণ কনফ্যুশনে আছি। নিজেকে নিরহঙ্কারী বললে অহঙ্কার দেখান হয় আর অহঙ্কারী বললে তো হয়েই গেল। কি করা উচিত বলুন দেখি?
  • সে | ২৩ মার্চ ২০১৫ ১৯:৫৬282708
  • কোনো অজুহাতেই মেডেলটা বের করে দেখানোর চেষ্টা করত।
  • সে | ২৩ মার্চ ২০১৫ ১৯:৫৫282707
  • ড্রয়ার অল্প ফাঁক করে রাখত, কেউ এলে। সেখান থেকে উঁকি মারত মেডেল।
    আরো গোটা দশ কি বারো ছিলো যারা কোনো মেডেল পায় নি। নিজেদের খুব হনু ভাবত।
  • T | ২৩ মার্চ ২০১৫ ১৯:৫৪282706
  • ধরাটা উচিত বলেই মনে হচ্ছে। খাদ ফাদ জাতীয় দম্ভ থাকলে চলবে না।
  • cm | ২৩ মার্চ ২০১৫ ১৯:৫৩282705
  • গোল্ড মেডেলে সোনা কত আছে তাও কি হিসেবে ধরা হবে?
  • সে | ২৩ মার্চ ২০১৫ ১৯:৫২282704
  • আমার একটা চাগ্রীতে ছিলো তো। দু দুটো গোল্ড মেডালিস্ট। যাদপ্পুরের। একজন গ্রাজুয়েশন লেভেলের অন্যজন মাস্টার্স লেভেলের। দ্বিতীয়জন নিজের ক্যাবিনেটের ড্রয়ারে গোল্ড মেডেল রেখে দিতো। আর সার্টিফিকেটের কালার কপি ডেস্কের পাশে বোর্ডে লাগিয়ে রাখত।
  • T | ২৩ মার্চ ২০১৫ ১৯:৪৯282703
  • এইবার গুলিয়ে গেল। যাউপুরের গোল্ডমেডালিস্টের র‍্যাঙ্কিং কিভাবে ধরছে। সে কি এক না সাতশো সাতান্ন?
  • সে | ২৩ মার্চ ২০১৫ ১৯:৪৬282702
  • যাদের যাদের গোল্ড মেডেল আছে, সেগুলো সঙ্গে করে আনুক।
  • কেসি | ২৩ মার্চ ২০১৫ ১৯:৪৫282701
  • ভাটে কেঊ একবার যাদপ্পুরের লোক গুনো তো। একবার সবাই মিলে ঝাঁপাতে হবে। :+)
  • T | ২৩ মার্চ ২০১৫ ১৯:৪১282700
  • তাই বলি! এদিকে আশ্চর্য লাগে আমার ক্রিস গেলকে দেখলে। সেদিন দেখলাম খুব কষে ছক্কা মারছে, অথচ র‍্যাঙ্কিং দেখুন। কোনো লাজ লজ্জা নেই একেবারে!
  • robu | ২৩ মার্চ ২০১৫ ১৯:৩৯282699
  • টি, ৭৫৭। তাই নিয়েই হোল্ডারের কী দম্ভ!
  • সে | ২৩ মার্চ ২০১৫ ১৯:৩৮282697
  • আমি কারোর ই শত্রু নই। যাদের কাছে দাম্ভিক আচরণ পেয়েছি তাদের মধ্যে যাদপ্পুরের পাশ করা লোকের সংখ্যা অনেক। তারা তো নিজেদের আয়নায় দেখতে পায় না। দেখিয়ে দিলে রেগে যায়। আমার স্যাম্পল সাইজ ছোটো নয়। চাগ্রীর গপ্পেও লিখেছি (এই রে! এলো তেড়ে সব! আসুক গে! হুশ্‌! হুশ্‌!)। সব তো লেখা হয় ও নি, হবেও না। দাম্ভিক আচরণ বললেই গায়ে লাগে তাদের। কিন্তু এই গুরুচণ্ডালীতেও ঐরকম কয়েকজন পেয়েছি। আজও পেলাম। তারপরে তো র‌্যাঙ্কিং ও দেখলাম। হাজারের ভেতরেই। হেন্স্‌ জাস্টিফায়েড।
  • a x | ২৩ মার্চ ২০১৫ ১৯:৩৮282698
  • তোর সাথে কবে দেখা সেই ১৯৩০'এই নাকি '৫০-এ? ট্রটস্কির সাথে দেখা করার সময় তো নিশ্চয়ই পাশেই ছিলি, সিরিল তো আবার বাংলা বোঝেনা?
  • h | ২৩ মার্চ ২০১৫ ১৯:৩৫282696
  • দ্যাকো বাপু, আমাকে বেশি বোলিয়ো না, সেবার যখন সিরিল প্রথম বার বিলেতে এলো, সে তখন কাঁচা যুবক, ত্রিনিদাদে ফার্স্ট ক্লাস খেলে একটু হাত পাকিয়েছে, কিন্তু মেনলি যাকে বলে পলিটিক্স করা ছেলে, দু চারবার অ্যারেস্ট ও হয়েছে। আমি ই বলে কয়ে জামিন ও করেছি, গবর্নর আবার আমাদের ক্লাবের জামাই। মান্যি গণ্যি করতো। তো প্রথম বার যখন এলো, তখন আমি বলেছিলাম, হা ঃ দ্য ব্রিটিশ ইনটেলেকচুয়াল ইজ কামিং তো ব্রিটেন ফর দ্য ফার্স্ট টাইম। তো লাইন টা বেমালুম ঝেড়ে দিয়ে ছেলে নাম কিনে ফেল্লে। মানে কেতগ্গতা বলে কিছুটি নেই কো গো।

    http://en.wikipedia.org/wiki/C._L._R._James
  • T | ২৩ মার্চ ২০১৫ ১৯:৩৪282695
  • ওয়েস্ট ইন্ডিজের র‍্যাঙ্কিং কত এখন?
  • sm | ২৩ মার্চ ২০১৫ ১৯:৩২282694
  • ওরে পিসিমা রে! কার কাছে খুলেছি খাপ! এযে বাপের ও বাপ!
  • - | ২৩ মার্চ ২০১৫ ১৯:৩০282693
  • ছায়া অর্থাৎ একটা কালচে রঙের ব্যাপার। সেটি পাওয়া যায় হোক আপডেটের পাতায়। সেকেনে গেলেই ব্রেডের রসও পাওয়া যাবে ঃ-)
  • b | ২৩ মার্চ ২০১৫ ১৯:২৯282692
  • আপনারা বড়ই ছোটো। মুস্তাক আলির খেলা, আহা সে কি মার মশায়। কি সব সেহবাগ আর রিচার্ড্স নিয়ে আপনারা মাতামাতি করেন। সেই ল্যাংকাশায়ার লিগে, এজবাস্টন '৩৮ কি? না না মনে পড়েছে, ওভাল '৩৭। আগের দিন বৃষ্টি হয়েছে, পিচ শুকিয়ে আসছে, বল প্রায় চার ফুট করে স্যুইং করছে। সবাই নাজেহাল। মুস্তাক একা এগিয়ে গিয়ে কি হুকটাই না মেরেছিলো প্রথম বলে, চোখে লেগে আছে। ফাইনলেগ ফিল্ডার ক্যাচটা ধরে ফেলায় কোনো রান হয় নি অবিশ্যি।
  • - | ২৩ মার্চ ২০১৫ ১৯:২৮282691
  • ছায়া ঘনাইছে বনে বনে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত