এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২২ মার্চ ২০১৫ ০৯:১৩282390
  • পাঁপড়ের তরকারি ঃ((
  • Arpan | ২২ মার্চ ২০১৫ ০৯:১২282389
  • সিকি লিখেছিল পাড়ার দোকানে তাও মেলে না। দোকানি তেরচা চোখে তাকায়।
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০৯:১১282388
  • একবেলা খিচুড়ি উইথ বেগুনি। অন্যবেলা আফগান ভেজিটেবল সুপ উইথ অল্প রুটি। তার পরের বেলা পাঁপড়ের তরকারি, একটা ভাজা ও পোস্তর বড়া। শেষবেলা ডিমের ভুর্জি, বড় বড় পিসের বেগুনভাজা ও সোনামুগ ডাল।
  • a x | ২২ মার্চ ২০১৫ ০৯:০৬282387
  • ডিম তো পাওয়া যাবে?
  • Arpan | ২২ মার্চ ২০১৫ ০৮:৫৬282386
  • বড় রিটেল স্টোরেও পাওয়া যায় না?
  • kumu | ২২ মার্চ ২০১৫ ০৮:৪৪282385
  • কুমুদির সামনে এখন একটি কঠিন দিন।নবরাত্রে মাছমাংস কিচ্ছু পাওয়া যায় না,নিরামিষ রান্না কর্তে হবে।চার্বেলা!!

    ইদিকে কাজের মেয়েটি ছুটি নিয়েচে।
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০৮:৩৯282384
  • কুমুদি কিনা আমাদের লীলা মজুমদার, তাই বাংলা পড়াবে। আর কেমিস্ট্রি আমি কাউকেই পড়তে বলতে পারি না, ঐ একটা সাবজেক্টেই হায়ার সেকেন্ডারিতে ব্যাক পাবার অবস্থা হয়েছিল :(
  • kumu | ২২ মার্চ ২০১৫ ০৮:৩৩282383
  • সেশে অভ্যুও জেনে গেল কুমুদি কেমিস্ট্রি জানে না!!ফ্রগলেটকে পড়ানোর মতও না!!!
    বাংলা কুমুদি পড়াবে কেন?একক পড়াক।
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০৭:৪৩282381
  • থ্যাঙ্কু LB পেলে জানিও।
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০৭:৪৩282382
  • আগেকার দিনে লোকে কেমন ট্রাভেল করত :)
    সোনামুগ সরু চাল সুপারি ও পান;

    ও হাঁড়িতে ঢাকা আছে দুই-চারিখান
    গুড়ের পাটালি; কিছু ঝুনা নারিকেল;
    দুই ভাণ্ড ভালো রাই-সরিষার তেল;
    আমসত্ত্ব আমচুর; সের দুই দুধ--
    এই-সব শিশি কৌটা ওষুধবিষুধ।
    মিষ্টান্ন রহিল কিছু হাঁড়ির ভিতরে
  • LB | ২২ মার্চ ২০১৫ ০৭:৩৯282380
  • রচনাসমগ্র ১,২,৩,৪,৫,৬,৯,১০ এর মধ্যে দেখেছি বলে মনে পড়ছে না। আবার দেখবো। ১,২,৯,১০ এ নেই সিওর।
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০৭:৩৬282379
  • অপ্পন হিনী দেবে? Date:22 Mar 2015 -- 01:06 AM পোস্টটা দ্যাখ!
  • সিকি | ২২ মার্চ ২০১৫ ০৭:৩৩282378
  • (লিখেই মনে হল - প্পন আবার যেন হিনী না দেয়)
  • সিকি | ২২ মার্চ ২০১৫ ০৭:৩২282377
  • অভ্যুর কাজ সেরে একটু ঘুমুতে ব্যস্ত ছিলাম - আর অমনি ব্যাং আমার নামে কুচ্ছো গেয়ে গেছে? নাঃ, ব্যাংয়ের সাথে একটা হেস্তনেস্ত করতেই হবে। আমার প্রথম বে যে চার বছর বয়েসে, সেটা পজ্জন্ত ভুলে মেরে দিয়েছে!
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০৬:৩০282376
  • আচ্ছা অরিজিতদা, আমাকে একজন বললেন যে রামকৃষ্ণদেবকে নিয়ে মুজতবা আলীর একটা লেখা আছে, যেটা প্রায় একটা বইয়ের মতো বড়। সেটা নাকি এখন আলাদা বই হয়ে বেরিয়েছে। আমি তো কিছুতেই মনে করতে পারছি না। কোন লেখা বলতে পারো?
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০৬:০৬282375
  • এই যে কুমুদি, এইটা শোনেন দেখি http://tinyurl.com/ld2trm4
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০৪:৩৮282374
  • আচ্ছা আচ্ছা :)
  • 4z | ২২ মার্চ ২০১৫ ০৪:৩৫282373
  • কিছু জিনিস অফলাইনেই থাকা ভাল অভ্যু বিশেষ করে আজকালকার দিনে
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০৩:৪৭282372
  • মেয়েরা এরকম অফলাইনে বলাবলি করে কেন?
    মামারা গল্প শুনলে ক্ষতি কি?
  • 4z | ২২ মার্চ ২০১৫ ০৩:৩২282371
  • ও ব্যাংদি, আমি তো ফ্লো চার্ট নিয়ে বললাম।

    আর ঘুঁটেপোড়ার কথা বলছ? তোমাকে অফলাইনে বলব একজন কি কীর্তি করেছে এখানে। তার তুলনায় তো তুমি অনেক বেটার অফ ব্যাঙাচিকে নিয়ে। পরে বলছি।
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০২:৩৪282370
  • ব্যাঙাচি দিদিমণিদের আর টাইট দেয় না?
  • lcm | ২২ মার্চ ২০১৫ ০২:৩২282369
  • গড়িয়ার ডাক্তার নাকি সাঁড়াশিতে কাজ না হলে ঘুষি মারত (সহজ উপায়) বলে শোনা যায়
  • byaang | ২২ মার্চ ২০১৫ ০২:৩১282367
  • ঘুঁটে পোড়ে, গোবর হাসে ইত্যাদি।
  • byaang | ২২ মার্চ ২০১৫ ০২:৩১282368
  • খুব দুঃখ পেলাম ফোজ্জি। সিরিয়াসলি। মাকে এরকমভাবে অপমান করছে, আর তুই তা জেনে খুশি হচ্ছিস?
  • 4z | ২২ মার্চ ২০১৫ ০২:২৮282366
  • ওঃ ব্যাঙাচি জিনিয়াস।
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০২:২৭282365
  • ওদিকে দ্রি টইতে লিখছেন। আচ্ছা আপনার গাড়িতে যদি মাখন মাখানো হয় কেমন লাগবে?
  • byaang | ২২ মার্চ ২০১৫ ০২:২৫282364
  • ঃ))) চোখ বন্ধ করে ভরসা করা যায়, ডিডি।
  • Abhyu | ২২ মার্চ ২০১৫ ০২:২৩282363
  • দাঁত তোলা সেই যুগান্তকারী পোস্ট

    খালি ঐ ওয়েটিং রুমে বসে থাকা কালীন বার বার শোনা যায় ভিতরের রোগীদের হাহাকার আর তীব্র আর্তনাদ,ঐ টা একটু অস্বস্তিকর।

    আর চেয়ারে প্রায় শুইয়ে দিয়ে ডাক্তার যখন আলোর সামনে ছুরি কাঁচি গুলো ধরে ধার পরীক্ষা করেন আর অনেকবার করে ইনেজকশনের সিরিন্‌জটা ফ্যাঁচ ফ্যাঁচ করেন, তখন ভালো না ও লাগতে পারে।

    আর ঐ টাও একটু ইরিটেটিং লাগে যখন ডাক্তার গম্ভীর ভাবে সহকারীকে বলে "নেতাইএর মারে বলো তো আগে মেঝের থেকে রক্তটা ভালো করে মুছে দিতে। এঁঃ, হাঁটাই যাচ্ছে না।"
  • byaang | ২২ মার্চ ২০১৫ ০২:১৮282362
  • সহজ উপায়টা কী ছিল?
  • lcm | ২২ মার্চ ২০১৫ ০২:১৬282361
  • একি! ব্যাং তো সেই গড়িয়ার দাঁতের ডাক্তারের মতন, সহজ উপায়ে দাঁত তুলিয়া থাকতেন যিনি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত