এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২১ মার্চ ২০১৫ ০৪:১৯282181
  • কেন? একটা মামদো আর একটা শাকচুন্নি ভাড়া করল। তারা ওকে উড়িয়ে বাড়ি পৌঁছে দিল। তখন ওদের তাড়াতাড়ি তিনটে ডিম দিয়ে চাউমিন রেঁধে দিল। ওরা সেটা খেয়ে প্লীজড টু মিট য়্যু গ্লাড টু হেল্প বলে চলে গেল সকাল হবার আগেই।
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০৪:১৮282178
  • রাতে।
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০৪:১৮282179
  • অত রতে নিগ্ঘাত পথে ভুত ছিল দু একটা। ঃ-)
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০৪:১৭282177
  • না না তাড়াবো ক্যানো? শুধু তোমার স্বাস্থ্য সুস্থতা ইত্যাদি ভেবেই-
    যাগ্গে ঘুম আজকে ছেড়ে দাও। গপ্পো বলো। কী করলে সেদিন ঐ রাত দেড়টার সময় বাড়ী ফিরতে গিয়ে?
  • Abhyu | ২১ মার্চ ২০১৫ ০৪:১৬282176
  • শুধু তাই না, মানুষ ম'লে ভূত হয়, কিন্তু ভূত আর মরে না, তাই ভূতের সংখ্যা বাড়তেই থাকে।
  • byaang | ২১ মার্চ ২০১৫ ০৪:১৪282175
  • তাড়িয়ে দিলে? আচ্ছা গেলাম। ঃ'(
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০৪:১১282174
  • এই শেষরাত্রে এখানে কী করছো ব্যাংদি? ঘুমাও না? ঃ-)
  • byaang | ২১ মার্চ ২০১৫ ০৪:০৯282173
  • ওমা কী ভালো ভাট হচ্ছে রে!
    ভূতেরা চাউমিন ভালবাসে, সেকথা লামাও জানে।
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০৪:০৮282172
  • আমাদের এই একাকারতাবন্যার কালচারে ভালো সায়েন্স ফিক্শন অথবা ভালো ডিটেকটিভ স্টোরিও হয় না। সায়েন্স ব্যাপারটাই এই কালচারে এলিয়েন টাইপের জিনিস, লোকে জানে সায়েন্স পড়ে বড়লোক হওয়া যায় তাই বাচ্চাদের ঠেলে ঠেসে পাঠায় কিন্তু সত্যিকারের সায়েন্স কালচার মনগুলোকে মোহমুক্ত করে, সেটা আমাদের নেই। কারণ ঐ কোনো না কোনো দলে মিলে হরেকৃষ্ণ গাইতে হবে, সেখানে ত্যারা ত্যারা প্রশ্ন করলেই তো দল থেকে বাদ পড়তে হবে। তাই এই কালচারে সেরকম সায়েন্স ফিকশনও হয় না, বেশীরভাগই হয় ছেলেভুলানো গপ্পো টাইপ হয় নয়তো নকল টাইপ।
    ডিটেকটিভ স্টোরি আরোই হয় না, কারণ ধরে ই বা কী হবে, সবাই জানেই কলার তুলে সে ঘুরছে। কারণ সেভাবে তো লুকায়ও না। লুকিয়ে কী হবে, জোর যার মুল্লুক তার। আবার এই শ্মশানপ্রেমী কালচার তো এও বলে, যে মরেছে সে মরে বেঁচে গেছে, ড্যাং ড্যাং করে সগ্গে গেছে।
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০৩:৫৯282171
  • এক্কেবারে। বাস্তবেই যা সে আর গপ্পে পড়ে কী হবে?
    ঃ-)
  • একক | ২১ মার্চ ২০১৫ ০৩:৪৯282170
  • আর আতোজ ঠিকই বলেছেন। আমাদের কালচার, মোর স্পেসিফিকালি পলিটিক্স আলাদা একটা বড় সময় জুড়ে। ইন্ডিভিজুয়াল গোল নেই প্রায়, সব কমন গোল। কে কাকে কী করেছিল তার শাস্তি দিতে গেলে মরে ভূত হতে হয়। ভূতেদের প্রচুর ইন্ডিভিজুয়াল এজেন্ডা থাকে। জম্বিরা শুধু কমন। মানুষ দেখলেই ঘিরে ধরে খামরে-ছিঁড়ে জম্বি বানাও। একচুয়ালি যেটা আমাদের রিয়েল লাইফ কালচার। তাই ভূতেরা থাকে গল্পে, রিয়েলিটি তে জম্বিরা। ওদের অনেকটাই উল্টো :)
  • S | ২১ মার্চ ২০১৫ ০৩:৩৬282169
  • আজকাল তো ভুতেরা বাঙ্গলা হিন্দী সিনেমাতে সমাজ সেবা করছে। মানে মানুষের উপরে ভরসা চলে গিয়ে শ্যাশে ভুত।
  • S | ২১ মার্চ ২০১৫ ০৩:৩৫282168
  • আমি রাত্রে হোস্টেলের ঘরে বসে গ্রাজ সিনেমাটা দেখতে গিয়ে কাটিয়ে দিয়ে পরের দিন দুপুরে দেখেছিলাম।
  • একক | ২১ মার্চ ২০১৫ ০৩:৩০282167
  • জাপানি হরর ভালো ! আমি ওনিবাবা ভক্ত। সুযোগ পেলেই বসে যাই।
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০৩:২৭282166
  • জাপানী কালচারে তো কয়াইদান বলে একটা বিশেষরকম গল্প বলার কায়্দাই আছে, সব নানারকম ভয়াল ভূতের গল্প।
  • একক | ২১ মার্চ ২০১৫ ০৩:২৬282165
  • এক সময় পৃথিবী জুড়েই লোমশ হাত খুব চলেছে।
  • S | ২১ মার্চ ২০১৫ ০৩:২৫282164
  • ভুতের সিনেমা করে হোলো জাপানীরা। জম্বি ব্যাপারটা আমার আবার খুবএকটা জমে না।
  • S | ২১ মার্চ ২০১৫ ০৩:২১282162
  • অ্যাজ অ ম্যাটার অব ফ্যাক্ট এই প্লটটাও মনে হয় ঝাড়া। ঐ সবাই লোমশ হাত দেখায় টাইপের।
  • একক | ২১ মার্চ ২০১৫ ০৩:২১282163
  • ওরকম মরে যাওয়া নয়। জম্বি। গ্রাম্শুধ্ধু মরে যাওয়ার গপ্প আছে। সবাই জীয়ন্তে জম্বি হয়ে গেছে এমন পড়িনি।
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০৩:২০282161
  • ঐ তো জামাই গ্যাছে গ্রামে, গিয়ে দ্যাখে সব ভুত।
    এইরকম টাইপের টেম্প্লেট। মরেছে না যেন আপদ গেছে। একঘেয়ে ভোঁতা গপ্পো।
    অথচ এই জিনিস কী বিশাল মহা সম্ভাবনাময় কাহিনি হতে পারতো যদি আমাদের কালচার অন্যরকম হতো।
  • S | ২১ মার্চ ২০১৫ ০৩:১৮282160
  • গ্রামের সকলে মহামারীতে মারা গেছে। আর আপনি সেইরকম এক গ্রামে গিয়ে পড়েছে। এমন গল্প তো লেখা হয়েছে বলেই মনে পড়ছে।
  • একক | ২১ মার্চ ২০১৫ ০৩:১৬282159
  • ওহ আপনি লিখেছেন :) হ্যা, তাই। তারমধ্যে নীলরক্ত থাকায় সাহেবী ভূত রা কবরে গেলেও সাহেব তাই এসেছে।
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০৩:১৫282158
  • মহামারী টারী তো রীতিমত অনেক হতো, গোটা গ্রাম সাফ। কিন্তু সেসব নিয়ে ভুতের গল্প জাস্ট ঐ একটা ধাঁচের কিছু কিছু আছে, সেরকম বেশী ইম্প্যাক্ট ওয়ালা না। কেউ বেড়াতে এলো, দেখলো গ্রামে সব ভুত-এই টাইপ। আসলে আমাদের কালচারে বাঁচার লড়াই এর চেয়ে তো পরপারে ড্যাঙ ড্যাং যাবার জন্য আকুতি বেশী, মরলো না যেন বাঁচলো, আপদ গেল--তাই ভয়ওলা ভুতের গপ্পো সেরকম নেই ই।
  • একক | ২১ মার্চ ২০১৫ ০৩:১৪282157
  • এটা বামুনদের প্রকোপ বেশি হওয়ার ফলে হয়েছে। এমনকি একসময় খুব সীমিত সংখ্যক দাহ হত। নন মুসলিম দের মধ্যেও অনেক সম্প্রদায়ে সমাধি হয়। অনেকের নদীতে ভাসানোর চল ছিল, এটলিস্ট তখনও। বামুন লেখকরা নিজেদের সীমার বাইরে এক্সপ্লোর করেন নি।
  • একক | ২১ মার্চ ২০১৫ ০৩:১০282155
  • *এপক্যালিপ্স
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০৩:১০282156
  • আসলে বাংলাসাহিত্যের লেখকরা বেশীরভাগই মৃতদেহ দাহ করে দেওয়া সম্প্রদায় এর, তাই ঐ কবর এর ভুতের বিশাল সম্ভাবনা তত এক্সপ্লোর করে নি। পুড়িয়ে দিয়ে ছাই জলে দিয়ে খেল খতম, ভুত হয়ে ফিরলেও ছায়াদেহ।
  • একক | ২১ মার্চ ২০১৫ ০৩:০৮282154
  • আরে আগে তো গালাপাগোস দ্বীপপুঞ্জের কথাও একসময় জানতুম না :)
    ভেবে দেখুন গ্রামভর্তি লোক মন্বন্তরে খেতে না পেয়ে জম্বি হয়ে গেছে। ফুল এপল্যালিপ্স !
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০৩:০৬282153
  • বাংলাদেশের গল্প উপন্যাস নেটে পাবার পরে জ্বীন, আছর, কোহকাফ নগরী থেকে তাবিজ আনা ইত্যাদি টাইপের ভুত গল্প কিছু কিছু তাও পড়তে পারলাম।
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০৩:০৩282151
  • জম্বি ব্যাপারটাই তো আগে জানতাম না। ঃ-)
  • একক | ২১ মার্চ ২০১৫ ০৩:০৩282152
  • বা নীলচাষীদের জম্বি। সেও কী আছে। অথচ কী দারুন কন্টেট ! নীলচাষী ভূত আছে। সে বোরিং !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত