এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ২১ মার্চ ২০১৫ ০৩:০১282150
  • বাংলায় মন্বন্তরের ব্যাকগ্রাউন্ড আছে অথচ সেভাবে জম্বি স্টোরি লিখলেন না কেও, আশ্চর্য্য। নাকী আমি মিস করছি ?
  • একক | ২১ মার্চ ২০১৫ ০২:৫৯282149
  • আরও আরও আছে :) বাংলায় আবার জম্বি নেই সেরকম। বেশিরভাগ গ্রাম সমাজ থেকে উঠে আসা ভূত।
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০২:৫৮282148
  • আর সেই দ্রি? ঐ যে রোমহর্ষক নানা কনস্পি নিয়ে লিখতেন? তিনি কোথায় গেলেন?
  • Abhyu | ২১ মার্চ ২০১৫ ০২:৫৭282146
  • রেল আছে জেল আছে
    আর আছে কতবেল
    সবচেয়ে বড়া হ্যায়
    জাঁদরেল জাঁদরেল
    -এটা কোন গল্পে ছিল? সেটা কোন টেম্প্লেটের গল্প?
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০২:৫৭282147
  • আর সেই বোজো? সে কেমন আছে, কোথায় আছে অভ্যু?
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০২:৫৫282145
  • কেষ্টাদিকে বহু বহু বহুদিন দেখি না। লেখাগুলো মিস করি। সে কেমন আছে, জানো অভ্যু?
  • Abhyu | ২১ মার্চ ২০১৫ ০২:৫৪282144
  • হেহ আপনারা কিছুই জানেন না, ব্যাঙদি হলে বুঝত। হয়তো বা কেষ্টাদিও, কিন্তু সে তো বোধ হয় আসে না। ভূতেরা অবশ্যই চাউমিন ভালোবাসে।
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০২:৫২282143
  • আসলে ভূতের গপ্পের কয়েকটাই মাত্র টেম্প্লেট দেখা যেত বেশীরভাগ গপ্পে।
    ১। অনেকদিনের পরে এক বন্ধুর সঙ্গে দেখা সন্ধ্যেবেলার ঝুঁঝকো আঁধারে, গল্প করতে করতে রেললাইনের বা পুকুরের কাছে চলে এলো দুজনে, ব্যস বন্ধু হাওয়া। পরে জানা গেল সেই বন্ধু মারা গ্যাছে কিছুদিন আগে।

    ২। একজন অনেক আগে খুন করে আইনকে ফাঁকি দিয়ে ফুরফুর করে ঘুরছিল। কিন্তু একদিন সেই খুন হওয়া লোক ভুত হয়ে এসে খুনিকে মেরে গেল।

    ৩। একজন খুব অসুস্থ রোগীকে দেখার জন্য ডাক্তারকে ডেকে নিয়ে গেল এক অল্পবয়সী ছেলে বা মেয়ে। দয়ালু ডাক্তার গিয়ে একলা রোগীকে বাঁচালেন, পরে শুনলেন যে ডেকে এনেছিল সে আসলে ভুত।

    ৪। রাস্তার কোনো একটা বাঁকে কেবলই একটা গাড়ী দেখা যায়, তাতে কেউ নেই, কিন্তু গাড়ী চলছে। কাছে গেলে ভ্যানিশ হয়ে যায়। সম্ভবত গাড়ীর চালক ভুত, গাড়ীটাও ভুত।

    ৫। আয়নার মধ্যে চকিতে দেখা ভুত, কিন্তু আর কেউ দেখতে পায় না।

    ৬। জঙ্গলের মধ্যে ভাঙা বাড়ী, ভুত।

    ৭। শীতের রাত, ধূ ধূঅ মাঠের মাঝে একটা দোকান, অন্ধকারে কুপি জ্বলছে। সেখানে লেখক গিয়ে দ্যাখে ভুত।

    ৮। খাটিয়ার তলায় ভুত।

    ৯। পুকুরে বা নদীতে টেনে নিয়ে মেরে ফ্যালে এমন ভুত।

    ১০। ইত্যাদি ইত্যাদি।

    ঃ-)
  • একক | ২১ মার্চ ২০১৫ ০২:৪৭282142
  • অভ্যুর মনে হয় টিপিনে চাউমিয়েন বেশি হয়েছে। আম্মো বেশি হলেই এদিক ওদিক খুঁজি কাকে খাইয়ে দেওয়া যায় :P
  • একক | ২১ মার্চ ২০১৫ ০২:৪৬282141
  • ওরম ইন জেনেরাল ভূত হয় নাকী ? যে ভূতেরা ভালবাসে বাসে :)
  • Abhyu | ২১ মার্চ ২০১৫ ০২:৪২282140
  • আপনারা কেউ ভূতেরা চাউমিন ভালোবাসে কিনা জানেন?
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০২:৩৬282139
  • শীর্ষেন্দুর কিছু কিছু ভূত গড়ভুতুয়া টাইপ। ছিল ভূত, শেষে দেখা গেল খুব জ্ঞানী গুণী ভিনগ্রহী। ঃ-)
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০২:৩৩282138
  • ভূ ভ তে তো একেবারে যারে কয় সমাজকল্যাণ পরিবেশ কল্যাণ বিপ্লব আন্দোলন ব্যান্ড ফ্যান্ড সে এক যাকে বলে মহাজগাখিচুড়ি। ঃ-)
  • একক | ২১ মার্চ ২০১৫ ০২:৩০282137
  • মানে কিছু গপ্প। সব না।
  • একক | ২১ মার্চ ২০১৫ ০২:২৮282136
  • আরে এরকম গপ্প আগে আনন্দমেলায় বেরুত :) পড়েচি। ভূত-ভুতের বাপ - ভুতের ঝগড়া -ভুতুরে সমাজ সব মিলিয়ে সেকী সাংঘাতিক সমাজতান্ত্রিক ঘুঁটে দেওয়া আর কী বলবো :( ভূতেদের গ্রামসি এওয়ার্দ থাকলে এই লেখকেরা পেতেন। ভূ-ভ তো ওই গোয়ালেরই আধুনিকতম গরু। একমাত্র শীর্ষেন্দুর ভূতেরা একা ভূত বলা যায় :) ওনার জনরা টা তো আবার আলাদা, "আমি ও আমার প্লেটোনিক ভূতফ্রেন্ডস "। আমি আগের যুগের কথা বলছিনা ....ওই আনন্দমেলার সময় টা ভেবে দেখুন। সামাজিক মেসেজওয়ালা ভূত, ভূত বলে আসলে কিছু নেই প্রমান করা ভুতে দাপিয়েচে :( আর মাঝে মাঝে কিছু অদ্ভূত যার লেখকরাও জানেনা সেটা আদৌ গপ্প কিনা :(
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০২:১২282135
  • ভূত ও সমাজকল্যাণ দপ্তর? কার কল্যাণ? ভূতসমাজের ? ঃ-)
  • একক | ২১ মার্চ ২০১৫ ০২:১০282134
  • মানে বাচ্চাদের একটা চোখ গোল গোল করা ভূত আছে। আমার ঐটে পছন্দ :)
  • একক | ২১ মার্চ ২০১৫ ০২:০৮282132
  • বাচ্চারা ভালো ভুতের গপ্প লিকতে পারে। বড়দের ভুতে বিবেকের জঞ্জাল খালি। একটা toi খুলে ছোটদের ভুতের গপ্প লেখার আহ্বান জানান :)
  • | ২১ মার্চ ২০১৫ ০২:০৮282133
  • পুরাকালে আমাদের স্টেশানে এক ভদ্রলোক ছিলেন।সকালে- বিকেলে কয়েকঘন্টার জন্যে আসতেন। চায়ের দোকানের পাশে একটা টেবিলে টাইপরাইটার জানলার গরাদের সঙ্গে লম্বা চেন দিয়ে তালা মেরে ঢাকা দিয়ে রাখতেন। লোকজন যাতায়াতের পথে কিছু টাইপ করার থাকলে ওনাকে বা চায়ের দোকানে দিয়ে যেত।উনি খুটখাট করে সে সব টাইপ করে রাখতেন। এছাড়াও জমির দালালি, মেয়ের বিয়ে এইসব সমস্যা নিয়েও ওনাকে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে শুনেছি। যাই হোক, চায়ের দোকানে আড্ডায় উনিও আমাদের সঙ্গে দিব্যি জমিয়ে গল্প করতেন। অমিতাবচ্চনের মত কানঢাকা চুল,বড় ঘেরের প্যান্ট- ওনার শখ ছিলো অভিনেতা হবার। সেদিকে বিশেষ সুবিধে হয় নি বলে মাঝেমাঝেই আক্ষেপ করতেন। দ্বিতীয় প্রেম ছিলো লেখালেখি।অন্যকারুর উপর ভরসা না করে উনি নিজেই একটা হাতে লেখা দেওয়াল পত্রিকা বার করতেন।একপাতার। সাদা চার্ট পেপারে লাল কালিতে ওনার যাবতীয় কবিতা-গল্প-ছবি সেখানে ঠাঁই পেতো। যখন ওনার যেমন বেগ আসতো সেইমত মাসে দুবার বা তিনমাসে একবার একটা করে সংখ্যা দেওয়ালে ঝুলিয়ে দিতেন।আমাদের মতামত না নিয়ে কিছুতেই ছাড়তেন না ফলে সে আমাদের পড়তেই হত।
    একবার আমার এক বন্ধু খুব উত্তেজিত হয়ে খবর দিলো, জানিস এই বার ' ভয়াল 'সংখ্যা বার করেছে। খুব ভালো হয়েছে, জনে জনে গল্পটা পড়িয়ে মতামত নিচ্ছে। খুব ভালো, দারুন বলে আর পার পাবার উপায় নেই।তো কি আর করা,গল্পে দেখলাম নানা রোমহর্ষক ঘটনা পেরিয়ে একটা কুকুর ভুত হয়ে এক কাপালিকের রক্ত চেটে খাচ্ছে। আবার সে কুকুরও ঠিক কুকুর নয়, শুধু কুকুরের মুন্ডু।
    এই সংখ্যার পর আর একটা সংখ্যা বেরিয়েছিলো বোধহয়। তারপর টাইপিস্টের কাজ ছেড়ে উনি জমির দালালি এবং রাতে শখের থিয়েটারে যোগ দেন।
    সেও তো কতবছর আগের কথা।ভুতের গল্প শুনে লোকটার কথা মনে পড়ে গেলো।
  • Phaltu | ২১ মার্চ ২০১৫ ০২:০৫282131
  • একটা ভূতূড়ে T-Rex আর একটা ভূতূড়ে মানুষ- কোনটা বেশি ভয়ের?
  • - | ২১ মার্চ ২০১৫ ০২:০১282130
  • ভূতেরা এখন সিনিমায় ব্যস্ত বেশী।
    ভূ-ভ, গ-বা, ইত্যাদি মুভি। শুনলাম আরেকটা বই এয়েচে তার নাম "ভীতু"।
    আবার পরে হয়ত কখনও সাহিত্যে আসবেন ফিরে ওঁয়ারা ঃ-)
  • একক | ২১ মার্চ ২০১৫ ০১:৪৬282129
  • @-

    অতটা নয়। কেও না কেও লেখেন নিশ্চয়। বাংলায় মানুষের দাম কম, ভুতের আরও কম। তাই হয়ত খবর হয়না।
  • একক | ২১ মার্চ ২০১৫ ০১:৩৯282128
  • মানে " ভূত নয় অদ্ভুত " বা "ভূত ও সমাজ কল্যাণ দপ্তর " বা " ভুতের চায়ের গন্ধ মিশিয়ে বিজ্ঞান এর হরলিক্স গিলুন" জনরা-র কথা বলছিনা। একদম ভুতের গপ্প আরকি :P
  • - | ২১ মার্চ ২০১৫ ০১:৩৫282127
  • তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো ইত্যাদি ঃ-)
  • একক | ২১ মার্চ ২০১৫ ০১:২৮282126
  • ভয় অর হরর সে ইয়াদ আয়া .......বাঙালায় ভুতের গল্প লেখক এখনো কেও আছেন ?
  • I | ২১ মার্চ ২০১৫ ০০:৪৮282125
  • ভুট্টাখেতেই তো সব ভুত-পেরেত আর জোম্বিগণ বাসা বাঁধে। হরর মুভি দেখনি?
  • | ২১ মার্চ ২০১৫ ০০:১৯282124
  • ভুট্টা ক্ষেত খুবই সুন্দর। মাইলের পর মাইল ধরে চলতে থাকলে স্টিয়ারিং হাতে ঘুমিয়ে পড়ার চান্সও ১০০ শতাংশঃ)
    আমার এক বন্ধুর দাদু-দিদা কান্ট্রি সাইডে নিজেদের ফার্ম হাউজে থাকেন। ক্ষেতের শুরুতে নাতি-নাতনীদের জন্যে মেইজ বানিয়ে দিতেন।
    তবে ভুট্টাক্ষেতে বাপু গা ছমছম করে। কেউ কোত্থাও নেই, উচ্চ্ফলনশীল গাছ আমার মাথার সমান কি তার চেয়েও বেশি লম্বা।দানাশষ্য ক্ষেত ব্যাপারটা দূর থেকে দেখাই ভালো।ম
  • Atoz | ২১ মার্চ ২০১৫ ০০:০৯282123
  • এরকম সর্ষে ফুলের ক্ষেতের গল্প আরণ্যকেই ছিল কি?
  • একক | ২০ মার্চ ২০১৫ ২৩:৫৭282122
  • হ্যা, সর্ষেফুলের টাও হেব্বি মস্তির :) ভুট্টার টাও ব্যাপক। ইউএসে তে আবার ফিল্ড কর্ন, মেইজ আলাদা ক্লাসিফিকেশন -গ্রেড মেইন্তেইন করে। অন্য দেশে করেনা। ইন জেনারাল ভুট্টার ক্ষেত দারুন লাগে।
  • - | ২০ মার্চ ২০১৫ ২৩:৪৩282121
  • ক্ষেত বোলে তো সর্ষে ফুলের ঃ-)
    আর কোনও ক্ষেতই ঐ ফুলন্ত মাঠের তুলোনায় কিছু না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত