এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ০৭ মার্চ ২০১৫ ১২:২০279390
  • আজকালকার ছেলেপুলেরা সিনেমার আগের ফিল্মস ডিভিশনের নিউজরিলও দেখেনি সিনেমার শেষের জনগণমন অধিনায়ক গাওয়াও দেখেনি। শুধু বিবিসি আর সিয়েনেন।
  • lcm | ০৭ মার্চ ২০১৫ ১২:১৬279389
  • সত্যি বলেই তো বিতর্ক। যে ডকুমেন্টে কোনো দেশের ভালো ভালো কাজের কথা বাহার করে বলা থাকে (সে যুগে সিনেমা শুরুর আগে যেমন দেখাত), সে সব নিয়ে কখনও বিতর্ক শুনেছেন।
  • pi | ০৭ মার্চ ২০১৫ ১২:১৫279388
  • বিদেশীরা দেখালে আঁতে লাগে।
  • adhuli | ০৭ মার্চ ২০১৫ ১২:১২279386
  • এটা প্রথম নয়। জাস্ট ছমাস আগে আর একটা ডকুমেন্টারী দেখেছি BBC -তেই। " Why India is a dangerous country for women "। খুজলে হয়ত নেট-এ পেয়ে যাবেন। কিন্তু তখন জেনারেল ইলেকশন নিয়ে সবাই এত ব্যস্ত, যে এটা সবার চোখ এড়িয়ে গেছে। কিন্তু যা দেখানো হয়, তাতে যতই প্রেজুডিস থাকনা কেন, ঘটনা গুলো তো সত্যি। BBC -তে রেগুলার ডকুমেন্টারী দেখানো হয়, বিষয় নিয়ে যতই বিতর্ক থাক, এদের ক্রেডিবিলিটি নিয়ে কোনো প্রশ্ন ওঠে না।
  • lcm | ০৭ মার্চ ২০১৫ ১২:১২279387
  • কাজ হয়েছে তো, কেসি না কে লিখল না - যে ঐ দুজন উকিলের চাগ্রি যেতে পারে।

    আর, এই রকম ডকুমেন্টারিতে একটু কন্ট্রিভার্সি হয়। যাদের বিরুদ্ধে বক্তব্য থাকবে তারা একটু ক্ষুন্ন তো হবেই। মিশরের ঘটনা নিয়ে একটা ডকুমেন্টারি বানিয়েছিল - সেটা ব্যান করে দিয়েছে সিসি। বিভিন্ন দেশে হরদম ব্যান হচ্ছে। আবার বানানো ও হচ্ছে। বাংলাদেশের গারমেন্ট ফ্যাক্টরি নিয়ে এনপিআর-এর ডকু-তেও বাংলাদেশ কিছু বিষয় নিয়ে বোধহয় ক্ষোভ প্রকাশ করেছিল।

    ও অমন হয়।
  • cm | ০৭ মার্চ ২০১৫ ১২:১১279385
  • নিদেন পক্ষে ওর একটা দ্বিতীয় কিস্তি করে তার পরেও আমরা কোথায় সেটা না দেখালে আমি কোন মানেই পাচ্ছিনা। মেয়েদের সেফ হাউসের প্রোগ্রাম তো লাটে, সেটা নিয়েও যদি কিছু থাকত।
  • dc | ০৭ মার্চ ২০১৫ ১২:১০279384
  • ওদিকে চীন আবার এয়ার পলিউশন নিয়ে ডকু ব্যান করে দিয়েছে। ফিগ পাতার খোঁজে সব্বাই :p
  • cm | ০৭ মার্চ ২০১৫ ১২:০৮279383
  • সেটাই তো প্রশ্ন ঐ ভদ্রলোকের মহামূল্যবান মতামতে কোন মানবিক উদ্দেশ্যটি সাধিত হবে? সে জন্যই তো কীর্তনের কথা বললাম, ওতে তবু কারু মন ঠান্ডা হবে প্রাণে আনন্দ জাগবে। কিন্তু মাথামোটার কথায় কি হবে তা আমার বোধের বাইরে।
  • lcm | ০৭ মার্চ ২০১৫ ১২:০৫279382
  • ইন্ডিয়াস ডটার - মানে, ভারতের মেয়ে - এ আর না বোঝার কি আছে।

    উদ্দেশ্য আবার কি? এতো হিউম্যানিটেরিয়ান ডকুমেন্ট। এরকম কত ডকুমেন্টারি তো বিবিসি, এনপিআর বা অন্য দেশের মিডিয়া বানাচ্ছে - বাংলাদেশের ঐ যে গার্মেন্ট ফ্যাক্টরি ভেঙ্গে পড়ে গেল তারপরে বানিয়েছিল গারমেন্ট ইন্ডাস্ট্রিতে মহিলা কর্মী নিয়ে। সারা পৃথিবীর বিভিন্ন ঘটনা নিয়েই তো ডকুমেন্টারি হচ্ছে। সিরিয়ার রিফিউজি নিয়ে সেদিন একটা দেখলাম। এরকম ডকু তো তৈরী হয়।
  • ন্যাড়া | ০৭ মার্চ ২০১৫ ১২:০৪279381
  • ছিল। ছিল। অল্প বয়সে সব ব্যাপারেই স্ট্রং ওপিনিয়ন ছিল। যে কোন বিষয় এক ফোঁটা না জেনেও পাতার পর পাতা বক্তৃতা ও তর্ক করতে পারতাম। আজ, হায়, সে শক্তি নিঃশেষিত।
  • cm | ০৭ মার্চ ২০১৫ ১১:৫৮279380
  • ওটা তাহলে ইন্ডিয়াজ ডটার কি করে হল? তার জীবনে ঐ উকিলের অত খানি ভূমিকা কোথা থেকে এল? ঐ ভিউ এয়ার করার কারণ টা কি? আমি কালী কীর্তন ভালবাসি তাহলে আমার কালীকীর্তন প্রচার করা হবে না কেন? সম্ভাব্য উদ্দেশ্যটি কি তা আমি কোন মতেই বুঝতে পারছিনা। আর মনে হচ্ছে আমি বাদে সবাই বুঝে গেছে। তবে কেউই লেখেনি বা অমার নজরে পড়েনি।
  • cm | ০৭ মার্চ ২০১৫ ১১:৫১279379
  • এবার কোয়ান্টিটেটিভ আলোচনা ছাড়া গতি নেই। কোনটার পেছনে কত সময় ব্যয় করা হয়েছে?
  • lcm | ০৭ মার্চ ২০১৫ ১১:৪৫279378
  • বোঝো! ডকুটা-তো 'ইন্ডিয়াস প্রোটেস্ট' নয়
  • cm | ০৭ মার্চ ২০১৫ ১১:৪০279377
  • এবার কোয়ান্টিটেটিভ আলোচনা ছাড়া গতি নেই। কোনটার পেছনে কত সময় ব্যয় করা হয়েছে?
  • lcm | ০৭ মার্চ ২০১৫ ১১:৩২279376
  • যারা রাস্তায় নেমেছিল তাদের নিয়ে তো অনেক কথা রয়েছে ডকুতে - তাদের প্রতি অসম্মান কি করে করা হল বোঝা যাচ্ছে না।
  • শ্রী সদা | ০৭ মার্চ ২০১৫ ১১:২৮279375
  • একটা জিনিস বুঝছিনা, মুভমেন্টটা যদ্দুর জানি হয়েছিল ল অ্যান্ড অর্ডার ভেঙ্গে পড়া আর ঘটনা ঘটার পর পুলিশের অকর্মন্যতার বিরুদ্ধে, জুডিশিয়াল সিস্টেমের দীর্ঘসূত্রীতার বিরুদ্ধে। কিন্তু ডকুতে যেটা মেইনলি হাইলাইটেড হয়েছে সেটা তো ভারতীয়দের মেল শভিনিজম আর মেয়েদের ভোগ্যবস্তু ভাবার মানসিকতা - মানে যেটা রুট কজ। নির্ভয়া পরবর্তী আন্দোলনকারীদের অ্যাজেন্ডা কী এগুলোর বিরুদ্ধেও ছিল ? কনফিউজড।
  • cm | ০৭ মার্চ ২০১৫ ১১:২৫279374
  • আমার অনেকগুলি বক্তব্য। না ডিরেক্টরের জাতীয়তা নিয়ে আপত্তি নেই তবে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে। আর প্রধান আপত্তি আমি ঐ উকিলের বক্তব্য শুনতে রাজি নই। এতে তো সম্পূর্ণ ভুল জিনিস প্রচার হবে। আর তার চেয়ে বড় কথা যারা রাস্তায় নেমেচ্জিল তাদের আবেগের প্রতি চূড়ান্ত অসম্মান করা হয়েছে। মাসের অংশ নয় এক এক করে ওদের মত শোনাতো।
  • lcm | ০৭ মার্চ ২০১৫ ১১:১৬279373
  • সিএম-এর আপত্তি বোধহয় এই নিয়ে যে এটা অন্য দেশের লোক বানিয়েছে বলে। দেশের কোনো ডিরেক্টর বানালে আর ঐ - দ্যাখ তোরা নিজেদের, এই নে আয়না --- এই অস্বস্তিটা হত না।
    কিন্তু, তা বললে তো হবে না - বিশ্বায়ন। ভারতের সমস্যা পৃথিবীর সমস্যা। পৃথিবীর সমস্যা ভারতের সমস্যা।
  • lcm | ০৭ মার্চ ২০১৫ ১১:১২279372
  • ডকুটাতে বলেছে না সে কথা - যে একটা ম্যাসিভ মুভমেন্ট হয়েছে এটাকে কেন্দ্র করে, যারা সেই মুভমেন্টে অংশ নিয়েছে তাদের কয়েকজনের ইন্টারভিউ ও তো দেখিয়েছে - তাই না?
  • lcm | ০৭ মার্চ ২০১৫ ১১:১০279371
  • এইচ যে পয়েন্টটা লিখেছে সেটা একটা সঠিক টেকনিক্যাল পয়েন্ট - বিচার চলাকালীন কোনো বন্দীর ইন্টারভিউ নিয়ে এভাবে প্রকাশ করলে তা বিচারকে প্রভাবিত করতে পারে কি না, বা এরকম করা যায় কি না।
    কিন্তু তা বাদে আপত্তি কিসের?
  • cm | ০৭ মার্চ ২০১৫ ১১:০৮279370
  • তারা সবাই ইংরিজি তথ্যচিত্র দেখে নিজেকে চিনবে¡ সে জন্যই ওটি তৈরি হয়েছে? সেদিন যারা পথে নেমেছিল তাদের কারু কথা নেই কেন? ভিড় নয় ঐ উকিলের মত যদি ৩০ মিনিট ধরে ধরে শোনায় অন্যদের মুখের সামনে মাইক।ধরে ওদের কথা শোনাবে না কেন? অ্যানালজি দিই শাহবাগ নিয়ে তথ্যচিত্র বানিয়ে যাদের শাস্তি হল তাদের আর তাদের উকিলের বাণী শোনালে ঠিক হত কি?
  • কেসি | ০৭ মার্চ ২০১৫ ১০:৫৬279368
  • ই:, হিন্দীবলয়!! বাংলাবলয় কম কিসে? তথ্যচিত্রটা যদি অল্পকিছু মানুষকে আয়না দেখাতে পারে, সেটাই অনেক। আপত্তির প্রশ্নই নেই।
  • cm | ০৭ মার্চ ২০১৫ ১০:৫৬279369
  • অন্য খারাপ লোক দেখলে নিজের ভালত্ব সম্পর্কে একপ্রকার আত্মতৃপ্তি জাগে কি? আর অংশতঃ সেই আত্মতৃপ্তি প্রদানের উদ্দেশ্যেই কি পিতার দেশে ওটি সম্প্রচারিত হচ্ছে? যেন আঙুল তুলে বলছে দ্যাখ তোরা নিজেদের।
  • cm | ০৭ মার্চ ২০১৫ ১০:৪৯279367
  • হিন্দীবলয়ে ঐরকম।মনোভাবাপন্ন লোকের অভাব নেই এ আমরা সবাই জানি। তাই ওরকম দুচারটে উকিল ও থাকবে এতেও নতুন কিছু নেই। কিন্তু মানুষ যে ওভাবে পথে নামতে পারে সেটা নতুন আর সেটাই বার্তা। আমার তথ্যচিত্রটি আপত্তিকর লেগেছে।
  • kc | ০৭ মার্চ ২০১৫ ১০:৪৫279365
  • এদিকে ওই উকিল দুজনকে বার অ্যাসোসিয়েশন নোটিস পাঠিয়েছে।
  • cm | ০৭ মার্চ ২০১৫ ১০:৪৫279366
  • কদিন ধরেই বলব বলব ভাবছি লিখছি আর মুছছি। এই যদি ভারতের মুখ হয় তাহলে যারা সেদিন রাস্তায় নেমেছিল তারা কি? ওদের কে অপমান করা হল না?
  • শ্রী সদা | ০৭ মার্চ ২০১৫ ১০:৩৬279364
  • টিমদাকে ১০০% সমর্থন করি। চারিদিকে সো কলড শিক্ষিত ওয়েল আর্নিং ভদ্রলোকদের মেন্টালিটি যা দেখি তাতে এই রেপিস্টের বক্তব্য খুব একটা অবাক করে না।
    চাড্ডি আর শভিনিস্ট এ ভরে গেল দেশটা।
  • pi | ০৭ মার্চ ২০১৫ ১০:২৭279363
  • এটা তো পুরুষ বলে না, পুরুষতন্ত্রের বক্তব্য। প্রচুর মহিলাও তাতে অবশ্যই সাবস্ক্রাইব করেন।
  • . কেসি | ০৭ মার্চ ২০১৫ ১০:২৬279362
  • তিমি, কুডন্ট এগ্রি মোর।
  • Tim | ০৭ মার্চ ২০১৫ ১০:২০279361
  • মানে বেশির ভাগ ক্ষেত্রে। প্রহ্লাদ খুঁজে পাওয়া সম্ভব হয়ত, আমি দেখিনি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত