এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৬ মার্চ ২০১৫ ১৯:২৮279300
  • দমদি, হ্যাঁ।
  • Abhyu | ০৬ মার্চ ২০১৫ ১৭:৩৩279299
  • মিনিদি, খারাপ লাগল আপনার ননদের কথা শুনে। ভালো থাকবেন।
  • সিকি | ০৬ মার্চ ২০১৫ ১৪:২০279296
  • আর এইটা দিল্লি পুলিশের বিজ্ঞপ্তি।

  • | ০৬ মার্চ ২০১৫ ১৩:২০279295
  • এদিকে ওঃ ইন্ডিজের পিন্ডি চটকে দিয়েছে।৫৪/৪। ঃ)))
  • সিদ্ধার্থ | ০৬ মার্চ ২০১৫ ১৩:১২279294
  • মুকেশের ফাঁসী চেয়ে প্রবল জনমত গড়ে উঠতে পারার দাবীটা লজিকাল লেগেছে। কেন, পরে বিস্তারে লিখব। স্বনামে বা বেনামে
  • maximin | ০৬ মার্চ ২০১৫ ১৩:০৩279293
  • ২০১৩ সালে অনুমতি নেওয়া হয়। অনেকদিন আগে নেওয়া সাক্ষাতকার বলেই মনে হয়।
  • maximin | ০৬ মার্চ ২০১৫ ১২:৫৫279292
  • হ্যাঁ কুমু আমি তো ভালো, আমার ননদ ভালো নেই, হঠাত করে ব্রেনে টিউমার ধরা প'ড়ে অপারেশন করিয়ে তারপর কেমোথেরাপি -- কেমো শেষ হল এই সবে। ননদ আমার খুবই নিকটজন, মনটা খারাপ লাগে। তোমাদের সব কুশল তো?

    অভ্যু, 'এই উদাসী হাওয়ার পথে পথে' গানটার সঙ্গে সুচিত্রা-মিত্র জড়িয়ে আছেন অবিচ্ছেদ্য ভাবে। অন্তত আমার মনে তো সুচিত্রা-মিত্রই জড়িয়ে আছেন।

    লসাগু, মুকেশের ঐ অংশটা বাদ দিতে হলে ডকু ছবিটাকে পুরো নতুন করে বানাতে হত কেননা ডকু তৈরি হয়েছে প্রধানত তিনজনের জবানে --- মুকেশ, এম-এল-শর্মা ও জ্যোতির মা। (অবশ্য পুরোটা দেখি নি এখনও।)

    বিদেশী সাংবাদিকরা জেলের ভেতরে যাবেন, আন্ডারট্রায়ালের সঙ্গে দেখা করবেন ও রিপোর্ট করবেন, এটা আইনে আটকায় বলে মনে হয়না। ২০১৩-র প্রথম দিকে রয়টার্স তিহার জেলের অফিসারদের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন লিখেছিল জুভেনাইল বিষয়ে। জুভেনাইল নিজে অবশ্য কথা বলে নি, সে কারো সঙ্গে কথা বলত না, হাঁটু মুড়ে বসে থাকত চুপচাপ। তো, আইনে আটকানো উচিত নয়।

    মুকেশের ইন্টারভিউ কবেকার নেওয়া?
  • | ০৬ মার্চ ২০১৫ ১২:৪৭279291
  • আদিত্যনাথের পুরো ভিডিও দেখলাম ইউটিউবে আছে, কিন্তু লোকটা কি নেক্রোফিলিক?
  • hm | ০৬ মার্চ ২০১৫ ১২:২৮279290
  • শোভা ওঝা কেন চাইছেন না সেটা বোঝা যায় যখন দেখা যাচ্ছে পরিচালক ২০১৩ সালে তখনকার ইউপিএ স্বরাষ্ট্র মন্ত্রীর থেকে পারমিসন নিয়েছিলেন।
  • | ০৬ মার্চ ২০১৫ ১১:৫১279289
  • এইযো পাই ঠিকঠাক আছো তো?

    সবকটাই ভুলভাল যুক্তি। বা কুযুক্তি বলা যায়।
  • lcm | ০৬ মার্চ ২০১৫ ১১:৪৯279288
  • হাস্যকর যুক্তি, কারণ ধামাচাপা কোথায় - বরং কারণগুলো দেখা যাচ্ছে ডকুতে।
  • Pi | ০৬ মার্চ ২০১৫ ১১:৪১279287
  • *সওয়াল করতে দেখে।
  • pi | ০৬ মার্চ ২০১৫ ১১:৪০279286
  • আমি হুব্বা হয়ে গেছি সব নামজাদা ফেমিনিস্টদের এই ব্যানের হয়ে সওয়াল করতে। যা বুঝলাম দুটো পয়েন্টে আপত্তি। এটা দেখালে মুকেশের ফাসি চেয়ে প্রবল জনমত গড়ে উঠতে পারে, বিচার প্রভাবিত হতে পারে। দুই এটা শুধু ভারতের সমস্যা নয়, অন্য দেশেও হয়।কিন্তু এতে ভুল মেসেজ যাচ্ছে। ও আরো একটা আপত্তি এতে এই রেপ সমস্যার আসল অনেক কারণ ধামাচাপা পড়ে যাচ্ছে। তিনটে যুক্তি ই ফ্লড মনে হয়েছে। কেন,লিখছি পরে। তবে সরকার কেন চাইলো সে তো অতি স্পষ্ট।
  • LB | ০৬ মার্চ ২০১৫ ১১:৩১279285
  • দিল্লী পুলিশের গায়ে লেগেছে। দিল্লীর জমায়েতের ওপর পুলিশের লাঠিচার্জ ইত্যাদি আছে ডকুটাতে, তাই।
  • lcm | ০৬ মার্চ ২০১৫ ১১:২৮279284
  • মগের মুলুক হইসে। কোন আইনে ব্যান হইল - হেইডা বুঝা গেল না।
  • cm | ০৬ মার্চ ২০১৫ ১১:১৯279283
  • পেপারের টাইটেলে বা অ্যাবস্ট্রাক্টে জেনেরিক কেস করবে বলে স্পেশাল কেস করলে রাগ ধরে যায়্না?
  • | ০৬ মার্চ ২০১৫ ১১:১৭279282
  • সেটাই তো আমিও বুঝতে পারছি না।
  • LB | ০৬ মার্চ ২০১৫ ১১:১৫279281
  • ব্যবসায়িক কীভাবে হচ্ছে? বিবিসি এটাকে বিক্রি তো করছে না। বিবিসিকে পুরোপুরি কমার্শিয়াল অর্গ বলে ধরাও হয় না, যেহেতু ইংল্যান্ডের টিভি লাইসেন্স থেকে বিবিসির ম্যাক্সিমাম ফান্ডিং হয়।
  • lcm | ০৬ মার্চ ২০১৫ ১১:১৩279280
  • ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা নিউজে দেখলাম -
    ... Commissioner of Police B S Bassi said, “We have moved the competent court for issuance of a restraint order against the broadcast and publication of the content (interviews) in the documentary film. It contains offensive content which should not be broadcast in the interest of maintaining public order.”...

    অফেন্সিভ কন্‌টেন্ট... মেইনটেইনিং পাবলিক অর্ডার --- কিছু ভেগ স্টেটমেন্ট - কংক্রিট কিছু নাই
  • | ০৬ মার্চ ২০১৫ ১১:১২279279
  • লেসলি নিজে একজন রেপ-ভিক্টিম। তিনি জানিয়েছেন তিনি সবরকম অনুমোদন নিয়েই এগিয়েছিলেন। এদিকে আগের সরকারের তরফে এবং তিহার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে লেসলি নাকি তাঁদের বলেছিলেন যে তিনি ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করবেন না, তাই তাঁরা অনুমোদন দিয়েছিলেন।
    লেসলি কেন ব্যবসায়িকভাবে ব্যবহার করছেন, তিনি কিরকম মিথ্যেবাদী এইসব নিয়ে ফেবুতেও কিছু গরম গরম স্ট্যাটাস দেখলাম।

    যেটা বুঝলাম না, সেটা হল ব্যবসায়িক অর নো ব্যবসায়িক এইটা যে চেহারা দেখাচ্ছে মানসিকতার তাতে সেটাকে গোপন করার চেষ্টা কেন? দ্বিতীয়ত ইউটিউবে ছাড়লে ব্যবসায়িক লাভ কতটুকু হয়? কীভাবে হয়?
  • lcm | ০৬ মার্চ ২০১৫ ১১:০৯279278
  • হ্যাঁ, কারণটা এত ভেগ - কোনো মিডিয়া রিপোর্টে পরিষ্কার কোনো স্টেটমেন্ট দেখলাম না (অবশ্য সব সাইট পড়ি নি)
  • LB | ০৬ মার্চ ২০১৫ ১১:০৩279277
  • ইন্টারভিউ বেআইনী ভাবে নেবে কী করে? কেউ পারমিশন দিলে তবেই না ইকুইপমেন্ট নিয়ে ঢুকবে। আর ইন্টারভিউটা একেবারেই গোপন ক্যামেরা ইত্যাদি নয়, দিব্যি সরাসরি, টুলে বসিয়ে মুখোমুখি ইন্টারভিউ।

    শুনলাম বলেছে ইন্টারভিউটা সোশ্যাল কজে নেওয়া হয়েছিলো। ডকু-টা নামি সোশ্যাল কজ নয়।
  • lcm | ০৬ মার্চ ২০১৫ ১১:০০279276
  • একটা নিউজ দেখলাম যে, বিবিসি বেআইনি ভাবে জেল থেকে বন্দীর ইন্টারভিউ নিয়েছে - যদি সেটাই গ্রাউন্ড হয়, তাহলে তো বলা উচিত যে ঐ ইন্টারভিউর অংশটুকু বাদ দিয়ে ডকু দেখাতে। পুরো ডকুমেন্টারিটা ব্যান করার এগ্‌জ্যাক্টলি কী কারণ সেটা বোঝা যাচ্ছে না।
  • lcm | ০৬ মার্চ ২০১৫ ১০:৫৬279275
  • দেখলাম। স্বারাষ্ট্র মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে। কিন্তু ব্যান-এর অফিসিয়াল কারণ কি দেখিয়েছে?
  • | ০৬ মার্চ ২০১৫ ১০:৪১279274
  • এই তথ্যচিত্র উচ্চস্তরের সরকারী অনুমোদন ছাড়া কি করে তৈরী করা সম্ভব?
    এই নিষেধাজ্ঞা জারি করে আগের সরকারকে বেশ একটু কড়কে দেওয়াই বোধহয় একমাত্র লক্ষ্য নয়..
  • | ০৬ মার্চ ২০১৫ ১০:৪০279273
  • ল্যাদোশ হ্যাঁ অফিশিয়ালি ব্যান করেছে। ইউটিউবে বেরিয়ে গেছিল কালকে, আমি এখানেই লিঙ্ক দিয়েছিলাম। আজ সম্ভবতঃ সেইটা উঠিয়ে নিয়েছে ইউটিউব থেকে। তবে ঐ আর কি শ'য়ে শ'য়ে লোক ডাউনলোড করে রেখেছে, এইবারে হু হু করে ছড়াচ্ছে।
  • | ০৬ মার্চ ২০১৫ ১০:৩৭279272
  • ওদিকে অর্ণব, এদিকে ঐ খবর ৩৬৫ দিন এইগুলোর নামে বেশ মোটা অঙ্কের মানহানির মাqমলা করা দরকার।

    এদিকে ঐ উকীলের নামেও মামলা, অভিযোগ আনা দরকার।
    কিন্তু কে যে করবে!?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত