এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৫ মার্চ ২০১৫ ০৩:৩৪279180
  • বরের পিসেমশাই বা কনের মেসোমশাই হলে বেশ জমে যেতো। ঃ-)
  • a x | ০৫ মার্চ ২০১৫ ০৩:২৯279179
  • কথাবার্তা শুনে বরপক্ষের মনে হল।
  • Atoz | ০৫ মার্চ ২০১৫ ০২:০৭279178
  • চারুবাবুর নিজের বিয়েতে ন্যাড়াদা কি কন্যাকর্তা ছিলেন?
    ঃ-)
  • a x | ০৫ মার্চ ২০১৫ ০১:৪০279177
  • ও আপনাদের তো আসল কথাটাই বলা হয়নি। কাল রাতে আমি ন্যাড়াদাকে স্বপ্নে দেখেছি। সে কি ধুন্ধুমার স্বপ্ন রে ভাই!

    দেখলাম আমি আর মা আমাদের পুরনো বাড়ির সামনে একটা অ্যাম্বাসাডার গাড়ির ভেতরে বসে আছি। হঠাৎ একটা বেড়াল উড়ে এসে জানলা দিয়ে ঢুকল, বেড়ালটাকে হুই হুই করে তাড়াতে মুখ বার করে দেখি সামনের বাড়ি থেকে ন্যাড়াদা উঁকি মারছেন (এই বাড়ি এককালে কলকাতার বেশ বনেদী কেউ ছিলেন, শুনেছি বিধান রায় হাউজ ভিজিট করতেন এদের)। তো ন্যাড়াদাকে দেখে আমি একি আপনি এখানে কেন, এইসব বলছি, ন্যাড়াদা হঠাত আমার হাতে দুটো টিশার্ট ধরিয়ে দিয়ে বললেন, এই তো কদিনের জন্য এসেছি, জামাকাপড়ও আনিনি, অমি তখন বললাম পারমিতা এলনা কেন, বললেন পারমিতা চারু বাবুর ছেলের বিয়েতে গেছে (কোন চারু বাবু তা নিশ্চয়ই জিগাবেন না), এই বলে ন্যাড়াদা চারুবাবুর নিজের বিয়ের বৃত্তান্তের গল্প করতে লাগলেন, তার মধ্যেই হঠাৎ শুনি ছোট ছেলের চিৎকার আর ন্যাড়াদাও গল্প থামিয়ে আমাকে হাত পা নেড়ে জানলার পেছনের দিকে আঙ্গুল তুলে কিসব দেখাতে লাগলেন। পেছনে তাকিয়ে দেখি গাড়ির পেছনের জানলার ওপরে বেড়ালের ল্যাজ, বেড়ালের মুখ নিচে আর সে এক ছোট বাচ্চা ছেলের হাত কামড়ে ধরেছে, তারইমধ্যে কি করে জানি আমার হাতে একটা সাঁড়াশি চলে এল সেই সাঁড়াশির বাড়ি জানলায় মেরে বেড়ালটাকে তাড়ানোর চেষ্টা করতে করতে ঘুম ভেঙ্গে গেল।

    পুরো মনে আছে, এমনকি একটা টি-শার্টের রং মেরুন তাও মনে আছে!
  • ;-)) | ০৫ মার্চ ২০১৫ ০০:১৯279176
  • সত্যি কি হোলো?
  • :) | ০৪ মার্চ ২০১৫ ২৩:৩১279175
  • বোতিন্দার চায়ের দোকানটার কী হোলো?
  • | ০৪ মার্চ ২০১৫ ২২:৫৩279174
  • NDTVতে রোব্বার রাত ন'টায় দেখাবে।
  • lcm | ০৪ মার্চ ২০১৫ ২২:৫২279173
  • মেয়েটির নাম জ্যোতি - বিবিসির লিংক থেকে জানলাম। নির্ভয়া বোধহয় মিডিয়ার দেওয়া নাম ছিল, ভিক্টিমের নাম পাবলিশ না করার একটা নিয়ম আছে বোধহয়।
  • Paallin | ০৪ মার্চ ২০১৫ ২২:৫১279172
  • উফ্ফ আসল কথাটাই লিখলাম না। ইউ কে তে।
  • Paallin | ০৪ মার্চ ২০১৫ ২২:৪৭279171
  • " India's Daughter" অজ রাত ১০ ট GMT তে BBC4 দেখানো হবে।

    http://www.bbc.co.uk/programmes/b05534p0
  • lcm | ০৪ মার্চ ২০১৫ ২২:৪৪279170
  • নেতানইয়াহু বলছে - শত্রুর শত্রুও শত্রু।
    ইয়াহু বলছে - কুড়ি বছর আগে ওদের জন্মের সময় এইসব শব্দ (ট্যুইট, পডকাস্ট, ব্লগ, পডকাস্ট, ব্লগার, টেক্সটিং, সেক্সটিং... এমন ২০টি শব্দ ) ছিল না। অর্থাৎ, বাপের জন্মে শোনে নি।

    আর, মাউন্ট এভারেস্টে মানুষের হাগুর পাহাড় জমেছে, অভিযাত্রীদের ফ্রোজেন বডি (এখনও অবধি ২০০র বেশি) পাওয়া যাচ্ছে। গুগল-এ frozen bodies টাইপ করলে অটোসাজেস্টে প্রথমেই আসছে on Everest। তার ম্যাপও নাকি পাওয়া যাচ্ছে।
  • | ০৪ মার্চ ২০১৫ ২২:০৩279169
  • পাপোস তাল রোজভ্যালীতে ফাঁসতে চলেছে?
  • LB | ০৪ মার্চ ২০১৫ ২২:০২279168
  • @কেসি - ইনডিফারেন্ট হয়ে গেছি। খবর রাখি বা টিভিতে/লাইভ স্ট্রিমিংএ দেখলেও বিশেষ আশা করার কিছু নেই, অন্তত যতদিন অ্যাশলি নামক ব্যক্তিটি আছে। মিড টেবিলে টিঁকে থেকে টিভি স্পনসরশিপের অংশ পাওয়া ছাড়া ওর কোনো অ্যাম্বিশন নেই।
  • LB | ০৪ মার্চ ২০১৫ ২২:০০279167
  • অভ্যুকে - সবকিছু বলে দিলে আর বাকি রইলো কী?
  • | ০৪ মার্চ ২০১৫ ২১:৫৫279166
  • আজকে লাঞ্চে সবাই খুব খুশী হয়ে বলছিল এই গরুব্যানের ফলে রেস্টুরেন্টে নিশ্চিন্তে চিকেন মাতন খাওয়া যাবে, নাহলে কখন কি মিশিয়ে দেয় ... আফটার অল গরু তো সস্তা। ইত্যাদি। এদের রেস্টুতে খাওয়া নিয়ে এত ফুর্তি করতে দেখে বললাম যে দ্যাখো বাপু এচ্চেয়েও সস্তা অপশান হল কুকুর। মাটনের সাথে নিশ্চিন্তে কুকুর মিশিয়ে দেবেখনে তোমরা টেরটিও পাবে না। গরু হলে তো তাও মাংসের স্বাদ বা সাইজে টের পাওয়া উচিৎ। কিন্তু কুকুর বেমালুম টের পাবে না এই বলে দিলাম।

    সব্বাই তারপর গুম হয়ে গেল। :-D

    এদিকে আজ কাগজে এইটে দিয়েছে। রাজ্যভিত্তিক ব্যানের হিসেব।

    http://indianexpress.com/article/india/india-others/india-mapped-states-where-you-can-order-a-beef-steak-for-lunch/
  • শ্রী সদা | ০৪ মার্চ ২০১৫ ২১:৩৬279165
  • হানুদা ঃ))
  • aranya | ০৪ মার্চ ২০১৫ ২১:৩৩279164
  • আম্মো পড়েছি, অলমোস্ট সেম বয়ান, চিন্তার কিছু নাই :-)
  • | ০৪ মার্চ ২০১৫ ২১:৩১279163
  • হুঁ বলেছ তো।
  • h | ০৪ মার্চ ২০১৫ ২১:২৩279161
  • এটা কি আগে বলেছি, মানে অন্তত তার কাছাকাছি হল কিনা একটা চিন্তা থেকে গেল।
  • h | ০৪ মার্চ ২০১৫ ২১:২৩279162
  • আমি একবার হায়াত বলে একটা হোটেলে ছিলাম পাঁচ তারা দিল্লী তে। সেখানে ঘরের মধ্যে কি আপদ বাত্তুম খুঁজে পাই না। ওদিকে বিভিন্ন রিমোট নিয়ন্ত্রন সুইচ। একটাতে টিভি চলে, আরেকটা তে আলো জ্বলে, আরেকটাতে একটা ঝরনা মত কুলু কুলু করে চলতে আরম্ভ করলো। এবার আমার প্রয়োজন ক্রমশঃ বাড়ছে। শেষে আমি হোটেল থেকে বেরিয়ে একটা অটো করে কাছের (তিন কিঃমিঃ) সুলভে গিয়ে সেরে এলাম। অটো কে বলেছি একটু দাঁড়ান আসছি, তিনি খুব অবাক হলেন, যাই হোক, শেষে খুশি খুশি মুখে দুটো সিগারেট শেয়ার করে ফিরে এসে আবার হোটেলে শুলাম। অটো ড্রাইভার এর অবাক প্রশ্নবোধক চাহনি টা এবং লবি র লোকেদের দৃষ্টি এখনো ভুলিনি। এবং সবচেয়ে রাগের কথা, ফিরে গিয়ে একটা রিমোটে যেটাতে মাক্কালি আগে টিভি বা আলো টুনি ঝিকি আলো জ্বলছিলো কিংবা অন্তত কুলু কুলু ঝরনা ঝরছিল, সেটা র একটা বোতাম টিপতেই একটা খুল জা সিমসিম একটি কাঁচের দজ্জা খুলে গিয়ে শুভ্র প্রস্তর শোভিত কমোড আত্মপ্রকাশ করলো, এবং সেখানে থেটারের মত জোরালো আলো। অদ্ভুত একটা গায়ে কাঁটা দেওয়ার মত ঘটনা।
  • কেসি | ০৪ মার্চ ২০১৫ ২১:২০279160
  • *ম্যাচের
  • কেসি | ০৪ মার্চ ২০১৫ ২১:১৯279159
  • অরিজিৎ, বেস্ট অব লাক। আজকের ম্যাচে জন্য।
  • aranya | ০৪ মার্চ ২০১৫ ২১:১৭279158
  • হ্যাপি বার্থডে ছোট্ট কিকি, হ্যা ম্যা অ্যা ঈশেন, মিঠু
  • aranya | ০৪ মার্চ ২০১৫ ২১:১৬279157
  • ব্রতীন ফিরে এসেছে, ক্ষি ক্ষান্ড, বড়ই আনন্দ হইল। বেলকাম ব্যাক, ব্রতীন
  • শ্রী সদা | ০৪ মার্চ ২০১৫ ২০:৩৫279156
  • কিকিদি কে হ্যাপি বার্থডে, সৈকতদা-মিঠুদি কে হ্যা ম্যা অ্যা ঃ)
  • bratin | ০৪ মার্চ ২০১৫ ২০:২৬279155
  • কিকি হ্যা বা।
  • kiki | ০৪ মার্চ ২০১৫ ২০:২৪279154
  • মামু আর মিঠুকে হ্যা ম্যা অ্যা।
  • kiki | ০৪ মার্চ ২০১৫ ২০:২২279153
  • সবাইকে থেঙ্কু আর অপ্পনকে একটা এক্সট্রা গর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র।
  • Kaju | ০৪ মার্চ ২০১৫ ১৯:৫৯279152
  • ওরম নয়। বলো -

    ক-এ কাঠি, ট-এ লাঠি
    আমি কাটি
  • | ০৪ মার্চ ২০১৫ ১৯:৫২279151
  • সবাই কে দোলের শুভেচ্ছা

    আমি কাটি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত