এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ০৩ মার্চ ২০১৫ ২১:৫৬279000
  • ডিম-কলা শুনলেই পিকনিক মনে পড়ে। পচা ব্রেকফাসের লিস্ট।
  • I | ০৩ মার্চ ২০১৫ ২১:৫৫278999
  • ভাটিয়ালিতে এসে একটু হালকা হওয়া দরকার। অভিজিতকে নিয়ে এত বিপর্যস্ত হয়ে আছি !
  • Arpan | ০৩ মার্চ ২০১৫ ২১:৫১278998
  • কলা হাত দিয়ে (ছুরির অভাবে) টুকরো করার কথায় আমার আবার ব্রুস লি কে মনে পড়ল!
  • Arpan | ০৩ মার্চ ২০১৫ ২১:৪৯278997
  • হ্যাঁ এগুলো বছর পাঁচেক আগে থেকেই গেঁড়ে বসেছে।
  • | ০৩ মার্চ ২০১৫ ২১:৪৮278996
  • সকাল থেকে লক্ষ্য করছি তিমি আমার ভাবাবেগে জোরে জোরে ডিম, কলা ছুঁড়ে আঘাত করছে- আপনারাও দেখুন!
  • LB | ০৩ মার্চ ২০১৫ ২১:৪৫278995
  • সার্ভার লেভেলে নয়, কিন্তু প্রতিটা মেশিনে যদি এজেন্ট রাখা যায় যেটা ব্রাউজার হিস্টরির ওপর ব্যাকগ্রাউন্ড সার্চ করতে পারবে, তাহলে সম্ভব। যেভাবে ওয়েবসেন্স প্রতিটা মেশিনে বসে চেক করে কে কোন পেজ অ্যাকসেস করলো, বা পেনড্রাইভ লাগিয়ে মেশিন থেকে কোড কপি করলো কিনা, বা কনফিডেনশিয়াল মার্কা লাগানো ডকুমেন্ট কারো পার্সোনাল মেলে পাঠালো কিনা ইত্যাদি। গল্প নয়, এগুলো এখন সত্যিই হচ্ছে, এবং এরকম কিছু ডিটেক্ট করলেই সিকিউরিটি অ্যালার্ট জেনারেট করে দিচ্ছে।
  • Tim | ০৩ মার্চ ২০১৫ ২১:৪২278994
  • আর কলা নাস্তিক বলে তার ভাবাবেগ নাই। যে যা খুশি করছে।
  • lcm | ০৩ মার্চ ২০১৫ ২১:৪১278993
  • আসল কথাটি LB-র লাস্ট লাইনে আছে - "...যদি ধরেও নিই যে ব্রাউজার হিস্টরি অ্যাকসেসিবল..."

    ধরে নেওয়া মুশকিল। আমি বিং (bing.com) থেকে কোন ওয়েব সাইটে যাচ্ছি কি সার্চ করছি তা গুগল জানে না। আমি গুগল-এ গিয়ে কি টাইপ করি আমাজন জানে না। এক যদি না, ইউজার কোনো প্লাগইন বসিয়ে থাকে। এখন ধরো যদি ইউজার তা করেও, যদি ক্রোম প্লাগ-ইন বসায়, তাইলে প্লাগ-ইন থেকে ইনফরমেশন গুগল পাবে, কিন্তু যদি সেই ইউজার আইই ব্যবহার করে তার কোনো ডেটা পাবে না। কোনো কোম্পানী তাদের সাইটে গিয়ে ইউজার কি করে তা সহজেই ট্র্যাক করতে পারে, কিন্তু অন্য সাইটে কি করে তা তো জানা যাবে না। অন্তত প্রচলিত পোর্ট আশি বা চারশোতেতাল্লিশে http(s) দিয়ে জানা মুশকিল।

    এবার হবে, যদি ইন্টারনেট আইএসপি তাদের গেটওয়েতে কোনো স্নিফার জাতীয় জিনিস বসায়। আফটার অল, সব ডেটাই তো বিএসএনএল বা এয়ারটেল - বা যেখানে যা ক্যারিয়ার দিয়ে কানেক্ট করা হয়েছে তাদের মাধ্যমে যাচ্ছে।
  • Tim | ০৩ মার্চ ২০১৫ ২১:৪০278991
  • মামী হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করলো!
  • Tim | ০৩ মার্চ ২০১৫ ২১:৪০278992
  • তলিয়েই তো ভেবেছি, নাহয় দেখা হলে কনফার্ম করে নেবখ'ন ;-)
  • Tim | ০৩ মার্চ ২০১৫ ২১:৩৮278989
  • পরিচয়ের আজ একটা বেশ ভালো থ্রেড পড়লাম ফেবুগুরুতে। নানাকারণে অনেক সময় গালমন্দ করেছি, তাই আজকে ভালো লাগাটাও জানিয়ে দিলাম।
  • | ০৩ মার্চ ২০১৫ ২১:৩৮278990
  • পাল্লিন, যদিও কলা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। মা চিঁড়ে,মুড়ি ইত্যাদিতে কলা চটকেই মেখে দিত- এখন নিজের এবং অন্যদের সিরিয়াল ইত্যাদিতে কলা ছুরি দিয়ে অভাবে হাত দিয়ে টুকরো করে দি। চটকে মাখার পার্টটা আমার কোনোকিছুতেই পছন্দ না;)

    কিন্তু তোমার ঐ খুদে মেয়েদের গায়ে মাইমার হাওয়া লাগলো ক্যামনে?

    অপ্পন!!!!!! কালীগুন্ডা দিয়ে মার খাওয়াবো।
  • Arpan | ০৩ মার্চ ২০১৫ ২১:৩৬278988
  • ওরে নাদান, তলিয়ে ভাবো। ঃ |
  • Tim | ০৩ মার্চ ২০১৫ ২১:৩৫278986
  • ধুর লুরুতে ভয় কী, ওতো ভূস্বর্গ ;-)
  • সিকি | ০৩ মার্চ ২০১৫ ২১:৩৫278987
  • বন্যাকে ইউএস নিয়ে যাওয়া হচ্ছে বেটার ট্রিটমেন্টের জন্য।
  • Arpan | ০৩ মার্চ ২০১৫ ২১:৩০278985
  • আর টিম তাই যদি বলো, লুরুতে কি খতরা কম! ; -)
  • Arpan | ০৩ মার্চ ২০১৫ ২১:২৯278984
  • মিড ওয়েস্টে আমি আর কোনদিন হার্গিস যাবো না। ওর থেকে শ্রীসেন্নাই বেটার।
  • Arpan | ০৩ মার্চ ২০১৫ ২১:২৮278983
  • উফ, পুরো অর্ণব গোস্বামী লেভেলে দিলি তো!

    না না, সেসব কিছু না। ঃ) ট্রিপ অ্যাডভাইজারের সার্চ ইঞ্জিন সার্চ হিস্ট্রি আর্কাইভ কোদ্দিয়ে তোলে সেইটা বুঝতে চাইছিলাম।
  • Tim | ০৩ মার্চ ২০১৫ ২১:২৬278982
  • অর্পনের সামনে কোন মিডওয়েস্ট ট্রিপ নাই এটা জলের মত পরিষ্কার।
  • শ্রী সদা | ০৩ মার্চ ২০১৫ ২১:২৫278981
  • অপ্পনদা, কেউ বা কারা কি অদূর ভবিষ্যতে বাঁশ খেতে চলেছে ? ম্যাঞ্জার সার্চ হিস্ট্রি মনিটরিং এর উপায় খুঁজছে মানে চাপ হ্যাজ ঃ)
  • Arpan | ০৩ মার্চ ২০১৫ ২১:২২278980
  • নাক উঁচু না। মনে হয় ওসিডির পূর্বলক্ষণ। ঃ P
  • LB | ০৩ মার্চ ২০১৫ ২০:৪৭278979
  • ব্রাউজার হিস্টরির ওপর টেক্সট সার্চ করা খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু অর্পণ যেটা বলছো তার মধ্যে একটা কনটেক্সট আছে - হার্ড প্রবলেমটা সেখানে।

    ধরা যাক, আমি কখনো "নর্থ কেরালা বীচ" সার্চ করলাম, আবার কোনো এক সময় "বীচ ওয়্যার" সার্চ করলাম। দুটোই হিস্টরিতে রইলো। এরপর কোনোদিন "অন্ধ্র বীচ" সার্চের ক্ষেত্রে সাধারণ টেক্সট সার্চ দুটোতেই পার্শিয়াল ম্যাচ পেয়ে দেখাতে শুরু করবে। কিন্তু এইসময় "বীচ" বলতে তুমি যে কোনো জায়গা খুঁজছো সেটা এইসবের মধ্যে semantic link থাকলে তবেই বোঝা যাবে।

    ট্রিপ অ্যাডভাইজরের ক্ষেত্রেও একই ব্যাপার - সেটা যে ট্র্যাভেল রিলেটেড সার্চ এঞ্জিন সেই কনটেক্সটা কোনোভাবে মাথায় রাখতে হবে - তার জন্যে যে টেকনিকটা ব্যবহার করা হয় সেটা হল ontology - semantic web নিয়ে সমস্ত কাজই এর ওপর দাঁড়িয়ে আছে।

    সাধারণ স্ক্রিপ্ট লিখে ব্রাউজার হিস্টরি থেকে টেক্সট ম্যাচ (ফুল বা পার্শিয়াল) হবে - যদি ধরেও নিই যে ব্রাউজার হিস্টরি অ্যাকসেসিবল (সেখানে প্রাইভেসির পুরো হদ্দমুদ্দ হবে যদিও) - কিন্তু ওই কনটেক্সট জিনিসটা ধরা যাবে না।
  • Paallin | ০৩ মার্চ ২০১৫ ২০:০২278978
  • আমি আবার সবকিচু হাত দে চটকে-মটকে মাখতে বেশ পছন্দ করি। অ্যামনকি সক্কালবেলা সিরিয়াল-দুধে কলা বেশ করে চটকে দিই হাত দে। আমার দুই মেয়ে সেই কমিনিট রান্নাঘর ছেড়ে বেরিয়ে যায় তাদের মাম্মা "দ্যাট ডিস্গাস্টিং কাজ" করছে বলে।

    মাইমা ক্যামন যেন নাক উঁচু।
  • তাপস | ০৩ মার্চ ২০১৫ ১৯:১৩278977
  • সিকি, টইয়ে এসব কথা অবান্তর। শুধু তথ্যের জন্যে জানাই, ফেবুর কোন পোস্ট শুধু লাইক করলে নোটিফিকেশন আসে না। হয় নোটিফিকেশন টার্ন অন করতে হয়, নয়ত কমেন্ট করতে হয়।
  • Tim | ০৩ মার্চ ২০১৫ ১৮:৫৫278976
  • দিও দিও, বেশ কোলিষ্টরল ফ্রি ব্রেকফাস্ট হবে
  • | ০৩ মার্চ ২০১৫ ১৮:৪৮278975
  • হ্যাঁ তিমি, তোমার কথা ভেবে জমিয়ে রাখি। বিশেষ করে এখন তো বারান্দায় রেখে দিলেই হয়- মে নাগাদ তোমাকে ফেডেক্স করে দেবো।
  • | ০৩ মার্চ ২০১৫ ১৮:৪৬278974
  • :)) খাবারটার নাম ছিলো বেগুনবার্তা।
    তাতে পেঁয়াজ,রসুন,আদা,নুন, আমচুর, লংকাকুচি পাউডার,ধনেপাতা ছিলো ই- ধনে-জিরের গুঁড়োর কথা মনে নাই।

    লেবুর রস ও ছিলো(উৎকন্ঠিত হবেন না)। তাতে ডিম মেখে-তেলে দিয়ে ছোটছোট কেমন গোটানো কাঁচা২ বেগুন বার্তা তৈরি হলো!

    টিনটিন আমার চমকিত ভাব লক্ষ্য করে জানলো, ঐ শো তে গেলে আমরা বলবো( গৌরবে বহুবচন),আমরা খেয়ে এসেছি-কিছু খাবো না।

    উনি যা সুখাদ্য রান্না করেন, শো শেষে সেইগুলো অন্য খাবারের সঙ্গে পরিবেশন করা হয়ঃ)
  • সিকি | ০৩ মার্চ ২০১৫ ১৮:৪৪278973
  • এখন বেশির ভাগ ওয়েবপেজ বানানো হয় HTML5 দিয়ে। এটা আগের ভার্সনের HTMLএর থেকে একটু আলাদা। ঠিকঠাক ভার্সনের ব্রাউজার পেলে এরা সমস্ত পেজ তোমার ডিভাইসে অফলাইন স্টোর করে রাখতে পারে, তোমার নলেজ ছাড়াই।

    এবার একটা কুকি দিয়ে তোমার ডিভাইসের অফলাইন স্টোরেজ ফোল্ডারে যদি কোনও অ্যাপ্লিকেশন ঘাঁটাঘাঁটি করতে পারে - তা হলে অসম্ভব কিছু নয়। তবে হ্যান্ডশেকটা দুদিক দিয়েই হতে হবে, যে অ্যাপ্লিকেশন তার এইচটিএমেলে ঐ অফলাইন ক্যাশিং এনেবল করে রাখছে, আর যে অ্যাপ্লিকেশন তোমার অফলাইন স্টোরেজ ঘাঁটাঘাঁটি করছে।
  • LB | ০৩ মার্চ ২০১৫ ১৮:৪০278971
  • ব্রাউজার হিস্টরির ওপর সেম্যান্টিক সার্চ গোছের জিনিস। করা যায়, তবে ঝকমারির কাজ। বাড়ি যাচ্ছি, পরে ভেবে লিখবো।
  • Tim | ০৩ মার্চ ২০১৫ ১৮:৪০278972
  • সাদা অংশটা কি করো? জমিয়ে রেখে দাও এগ হোয়াইট হিসেবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত