এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ৩১ জানুয়ারি ২০১৫ ০৮:৩০275730
  • গুচ খুলতে গেলেই ক্ম্পুটার চোখ রাঙাচ্ছে। কইছে "খুব খারাব সাইট। ভেরী আনসেফ"।
    তাও জোরজার করে খুল্লে উপরে https লেখার উপর লাল দাগ দিয়ে দিচ্ছে।

    অসুখটা কি?
  • Abhyu | ৩১ জানুয়ারি ২০১৫ ০৮:২১275729
  • নস্টালজি গান শোনেন
  • Abhyu | ৩১ জানুয়ারি ২০১৫ ০৬:০৮275728
  • ব্যাঙাচি উঠল? আর তো দু ঘন্টার মধ্যে বেরোতে হবে!
  • Abhyu | ৩১ জানুয়ারি ২০১৫ ০৬:০৫275727
  • তিমি, ক'দিন আগেই অনেকগুলো ভালো চিরসখা দিয়েছিলাম, শুনেছিলি?

    দমুদির কি খবর?
  • Atoz | ৩১ জানুয়ারি ২০১৫ ০৬:০৪275726
  • আমি কেবল দৃশ্যটা কল্পনা করছি- রাত্রি একটা কি দেড়টা, চারিদিক নিশুতি। ছিন্তুনে লোকগুলো কাঁচুমাচু মুখ করে নিজেদের সেদিনের রুজি ব্যাংদিকে দিয়ে দিচ্ছে আর ব্যাংদি কটমট করে তাকিয়ে বলছে, " ছি ছি ছি আপনারা এরকম নোংরা নোট পকেটে রেখেছেন? মুছে রাখতে পারেন্নি? অপদার্থ! একটা কাজও পারেন্না ঠিক করে। এই ভুতো, ওয়াইপ কোথায় রাখলি? দে শিগ্গীর"।

    ঃ-)
  • Blank | ৩১ জানুয়ারি ২০১৫ ০২:১৭275725
  • জ্জিও ব্যাঙাচি। গড অফ ওয়ার খেলার জন্য রেডি।
  • Abhyu | ৩১ জানুয়ারি ২০১৫ ০১:২৫275724
  • জ্জিও ব্যাঙাচি!
  • aranya | ৩১ জানুয়ারি ২০১৫ ০১:০১275723
  • ব্যাঙাচি রকস :-)
  • aranya | ৩১ জানুয়ারি ২০১৫ ০০:৫৬275722
  • টিনেজ বড় সুখের সময় নয়
    বাচ্চার মা, বাবা-র জন্য
  • sinfaut | ৩১ জানুয়ারি ২০১৫ ০০:৫৩275721
  • কাল স্বপ্ন দেখলাম একক টিভিতে একটা প্রোগ্রাম করছে শরীরের মধ্যে আরেফাইডি চিপ ফিপ কিচু একটা ঢোকানো নিয়ে। কিন্তু প্রোগ্রামটা করার জন্য দুটো পার্ফেক্টলি রেক্ট্যাংগুলার কলাপাতা পরার ও শুধুই তা পরার কী কারণ সেট জানিনা।
    পরের স্বপ্নটা দেখলাম একট বিদেশ বিদেশ মতন জায়গায় একট স্কোয়ারে বেশ কিছু লোক খাচ্চে দাচ্চে কলকলাচ্ছে। একজন পাগল আফগান সেখানে একট পেন্সিল নিয়ে লোকজনের মাথার পিছনে আড়াআড়ি ভাবে দাগ টেনে দিচ্ছে, যেমন ভাবে বিড়াল কাঁচের উপর থাবা টানে আর লেখা থাকে স্ক্র্যাচ ফ্রি। আমার মাথায় এমন পেন্সিল টানতে আমি পুলিশ পুলিশ করে খুব হাঁকডাক করলাম। কারন জানি এটা বিদেশ, এখানে ডাকলেই পুলিশ চলে আসবে। কিন্তু যেদিকেই তাকাই দেখি খাকি পোষাকের পুলিশ যাঁরা ব্যান্ডউইদ জনিত অক্ষমতায় স্বাভাবিক ভাবেই সাড়া দিচ্ছেন না। কিন্তু ততক্ষনে আমি পাগল আফগানের পিছনে ছুটতে শুরু করেছি ও কিচুক্ষনের মধ্যেই দেখলাম আফগান আর আমি পাশাপাশি দৌড়াচ্ছি আর আফগান আমাকে বলছে - আমি ডেকে দেব? শুনতে পাচ্ছেনা? এইসব করতে করতে দেখলাম আমি একট বিশাল ব্রিজের উপর দৌড়াচ্ছি আর আফগানও ঠিক সমকোনে আরেকটা অমনই বিশাল ব্রিজের উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে ঠিক মাঝখানটায় এসে একটা বিন্দুর মতন হয়ে গেল। আর আমিও বোধহয় ফিরতে শুরু করলাম।
  • potke | ৩০ জানুয়ারি ২০১৫ ২৩:৪৯275720
  • ঃ)))))))))))))))
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৫ ২৩:২৭275719
  • হো হো হো হী হী
    ঃ-) ঃ-) ঃ-)
  • byaang | ৩০ জানুয়ারি ২০১৫ ২৩:২৫275718
  • আমি চিরখোকা ভাবি কিনা জানি না। তবে সে আজকাল আমার উপর খুবই বিরক্ত হয়।
    তাকে নিয়ে আমি প্রায়ই নানাধরণের সিনেমা দেখে থাকি, অ্যাডাল্ট সিনেমাও। তার দুই-তিন বছর বয়স থেকেই। তা সে বরাবর বেশ নির্বিকার মুখেই গোলমেলে সীনগুলো পার করে দেয়। কোনো প্রশ্ন করে বা রিঅ্যাক্ট করে সীনগুলিকে বিশেষ প্রাধান্য দিত না। এ হেন ছেলে কিছুদিন আগে কী একটা যেন সিনেমা দেখতে গিয়ে একটি ঘনিষ্ঠ দৃশ্যের সময় মন দিয়ে নিজের জুতোয় হাত দিয়ে জুতোর ভেলক্রো স্ট্র্যাপ ফড়ফড় করে খুলছিল। এবার ছেলে জুতোয় হাত দিচ্ছে দেখে আমি আমার ব্যাগ খুলে ওয়াইপসের প্যাকেট হাতড়াতে হাতড়াতে হাঁ হাঁ করে বলে উঠেছি, "দিব্যি তো সিনেমা দেখছিলি, হঠাৎ জুতো খুলতে আরম্ভ করলি কেন? চুপচাপ বসে দেখতে পারছিস না? সিনেমাটা তো স্ক্রীনে হচ্ছে, নাকি জুতোয় হচ্ছে?" বলতে বলতে হাত টেনে নিয়ে আঙুলগুলো চেপে চেপে মুছে দিচ্ছিলাম। তখন সে খুব বিরক্তমুখে বলে উঠল, "সবই তো বুঝতে পারছ। তাহলে এখন সিনেমাটা দেখছি না কেন এটা জিজ্ঞেস করছ কেন? তোমাকে নিয়ে না .... উফ্ফ!"
    আমি হ্যা হ্যা করে হাসতে লাগলাম বুঝতে পেরে। আর সে রাগ রাগমুখে বসে থাকল।
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৫ ২৩:২৪275717
  • অতি ভালো, খুব ভালো।
    ব্যাংদির এই আসন্ন অভিযান।
    আর ব্যাঙাচির তো জবাব নেই!!!!!
    ব্যাঙাচির ঐ উত্তর শুনে কীরকম অবস্থা হয়েছিল তার বাবার, সেটা জানতে ইচ্ছে করছে। ঃ-)
  • 4z | ৩০ জানুয়ারি ২০১৫ ২২:৫২275715
  • খুব করে ব্যাঙাচির পিঠ চাপড়ে দিলাম :-)
  • Tim | ৩০ জানুয়ারি ২০১৫ ২২:৫২275716
  • চিরখোকা দেখে চিরসখা মনে পড়ে গেল। শুনছি

    ব্যাঙাচিকে সাবাশি দিয়ে গেলাম। ঃ-)
  • sosen | ৩০ জানুয়ারি ২০১৫ ২২:৩৯275714
  • যাক তবুএকজন মা ছেলেকে চিরখোকা ভাবছে না দেখে শান্তি পেলুম
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১৫ ২২:২২275713
  • তো, সে ঠিকই বলেছে - টিনেজার তো হয়েই গেল। এবার গার্লফ্রেণ্ড হবে। অল্প গোঁফ দাড়িও হবে। সে বেশ কথা।
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১৫ ২২:২০275712
  • রাগতে বারণ কোরো।
  • byaang | ৩০ জানুয়ারি ২০১৫ ২২:১৭275711
  • না শিশুটকে দিলে ব্যাঙাচি রেগে যাবে। দিস না। ব্যাঙাচি কদিন আগেই বলে দিয়েছে তাকে এখন থেকেই টীনেজার বলে ভাবা প্র্যাকটিস করতে।
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১৫ ২২:১৪275710
  • হা হা - ব্যাঙাচি ভালো দিয়েছে - শিশুটকে তুলে দিই
  • byaang | ৩০ জানুয়ারি ২০১৫ ২২:১০275709
  • ব্যাঙাচি আর তার বন্ধুরা যেতে চাইছে, তাই। ঃ)
  • sosen | ৩০ জানুয়ারি ২০১৫ ২২:০০275708
  • এঃ ব্যাঙাচিকে এখনই ঐসব আজে বাজে জায়গায় ক্যানো নিয়ে যাচ্ছ! আই আই এস সি, আই আই এম---
  • byaang | ৩০ জানুয়ারি ২০১৫ ২১:৫৮275707
  • অভ্যুকে বলে রাখি, আমি দুই চোক্ষে দাড়িওয়ালা লোক দেখতে পারি না।
  • potke | ৩০ জানুয়ারি ২০১৫ ২১:৫২275706
  • উফ ব্যাঙাচি, অসাম অসাম ঃ) এই ছেলের আমি পাখা হয়ে গেলাম।
  • byaang | ৩০ জানুয়ারি ২০১৫ ২১:৪৮275705
  • আমাদের কালকের যাতায়াত কীরকম হবে সেটাই বরং লিখে দিই। তারপর বেঁচে থাকলে আবার এখানে লিখব।

    লেখা শুরুর আগে বলে রাখি। আজ বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা অব্দি আমি আর ব্যাঙাচি শুধু হেঁটেছি, একবারও বসি নি। জানি বিশ্বাস করবে না কেউ, তাই বলে সত্যের অপলাপ তো আর করা যায় না। পা এত চিবুচ্ছে এখন বলার কথা না।

    যাই হোক এবার কালকের কথা শুনুন।
    যাত্রা শুরু সকাল আটটায়। বানেরঘাটা রোডে আইআইএম থেকে দুইকিলোমিটার দূরে আমাদের বাড়ি থেকে।
    গন্তব্য আইআইএসসি, কুড়ি কিলোমিটার দূরে।

    আইআইএসসি থেকে পরবর্তী গন্তব্য ব্যাঙাচির ইস্কুল। আইআইএসসি থেকে ১০ কিমিদূরে।

    ব্যাঙাচির ইস্কুল থেকে পরবর্তী গন্তব্য আইআইএম, ব্যাঙাচির ইস্কুল থেকে দশ কিমি দূরে।

    সেখান থেকে গন্তব্য বাইশ কিমি দূরে হোয়াইট্ফিল্ডের এক মল। সেখান থেকে বেরোনোর কথা রাত পৌনে একটায়।
    আবার ফিরে আসা হবে চব্বিশ কিমি দূরে, এই বাড়িতে।

    পুরো যাতায়াতটাই করা হবে অটোয়।

    রাত পৌনে একটায় আমি আর ব্যাঙাচি অটোয় ফিরব শুনে বিভীষণ ব্যাগড়া দেওয়ার চেষ্টা করেছিল হোয়াইট্ফিল্ডে খুব মাগিং হয় বলে। এবং অটোড্রাইভাররা নাকি মাগারদের সাহায্য করে, বাধা না দিয়ে। সেই কথা শুনে ব্যাঙাচি হ্যা হ্যা করে হেসে উড়িয়ে দিয়েছে, "মা যা সাংঘাতিক, মা নিজেই মাগারদের সারাদিনের আরনিংস মাগিং করে নিতে পারে। আর অটোড্রাইভারও মায়ের ফ্যান হয়ে গিয়ে মায়ের টীম জয়েন করে নিতে পারে" বলে।
  • potke | ৩০ জানুয়ারি ২০১৫ ২১:৪৬275704
  • মানে অরভিন্দ এর।
  • potke | ৩০ জানুয়ারি ২০১৫ ২১:৪৫275703
  • স্ট্যাট-মেকে যদি কখনো ইন্টারেস্ট হয় এঁর ক্লাস করতে হবা।
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১৫ ২১:৪২275702
  • ঐ মঞ্জুনাথ অসাধারণ লোক। উনি বিকেল বেলা চেয়ারে বসে পাঁচিলে পা তুলে গল্পের বই পড়তেন (সংস্কৃত ভাষায় লেখা)।
  • aka | ৩০ জানুয়ারি ২০১৫ ২১:২৭275701
  • ব্রিলিয়ান্ট!!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত