এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১১ মার্চ ২০১৫ ১৩:২০668367
  • ঋদ্ধি, ISIS নিয়ে সোমনাথের ফেবুর ঐ পোস্টটা খিল্লি ছিল, আমি যদ্দুর জানি। যদিও এই খিল্লি আমার ঠিকঠাক লাগেনি।
  • Biplob Rahman | ১১ মার্চ ২০১৫ ১৪:৫৪668368
  • #আপডেট:

    ‘হামলার সময় দাঁড়িয়ে দেখছিল পুলিশ’
    লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার সময় পুলিশ কাছাকাছি স্থানে থেকে দেখলেও হামলাকারীদের ঠেকাতে এগিয়ে আসেনি বলে অভিযোগ করেছেন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ওই সন্ত্রাসী হামলায় বন্যাও আহত হন। চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন তিনি।
    বুধবার ফেইসবুকে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, “যখন অভিজিৎ ও আমার ওপর নৃশংসভাবে হামলা হচ্ছিল তখন পুলিশ কাছেই ছিল এবং তারা কোনো পদক্ষেপ নেয়নি।”
    খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি লিখেছেন, “হত্যাকারীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের কাছে সামর্থ্য অনুযায়ী সব কিছু করার দাবি জানাচ্ছি আমরা।”
    - See more at: http://bangla.bdnews24.com/bangladesh/article937430.bdnews#sthash.4cZPjJVc.dpuf
    ______________

    আপনাদের আলোচনা চলুক।
  • Biplob Rahman | ১১ মার্চ ২০১৫ ১৫:৪১668369
  • #অফটপিক:

    pi,

    আগে বোধহয় একবার বলেছি, বিনয় করে আবরো বলি, আমার লেখা "আমি অভিজিৎ রায়ের লোক" নোটটি গুরুর প্রথম পাতায় দুবার দেখাচ্ছে। যে কোনো একটি কি সরানো সম্ভব?

    একই নোট পর পর দুবার খুব চোখে লাগছে। সাইবার স্পেসের গুচ্ছের অপচয়। [টাশকিত ইমো :v]
  • Biplob Rahman | ১১ মার্চ ২০১৫ ১৬:৫০668370
  • পুরনো টই থেকে জানলাম, (সত্যিই জানতাম না!) ফারাবি 'জ্বিন জাতির ইতিহাস' (এই "জ্বিন" জীবতত্ত্বের "জিন" নয়) নামে আস্ত একটি বই লিখেছে! নেট ঘেঁটে বিশিষ্ট তালেবরদের এ সংক্রান্ত ই-বুকের কয়েকটি পরিচ্ছদ পেলাম। এমন মহান একটি জ্ঞান থেকে এতো দিন বঞ্চিত ছিলাম! ভাগ্যিস, অল্পের জন্য মানবজনম বৃথা যায় নি!

    ভাসাভাসা জ্ঞানটিকে এখন সমৃদ্ধ করছি। বলাভালো এই মহাজ্ঞান গোগ্রাসে গিলছি। শর্টহ্যান্ডে কয়েকটি পয়েন্ট:

    ০১. আদম সৃষ্টির আগেই জ্বিন জাতির সৃষ্টি, ০২. তারা আগুনের তৈরি ও সুক্ষ্ম দেহী, এ কারণে আমরা তাদের দেখি না, কিন্তু জ্বিনরা আমাদের ঠিকই দেখে, ০৩. তবে পরিস্থিতির কারণে জ্বিনদেরও দেখা সম্ভব, ০৪. মানুষের মতোই জ্বিনদের মধ্যেও নারী-পুরুষ এবং ভাল-মন্দ আছে। ০৫. কিছু কুকুর নিম্নশ্রেণীর জ্বিন, ০৬.্এছাড়া জ্বিনেরা মানুষ, গরু, উট, গাধা, বিছে, সাপসহ নানা রকম পশুপাখির রূপ ধারণে সক্ষম [ক্রমশ:] ...

    কতো অজানা রে!!! :D
  • [] | ১১ মার্চ ২০১৫ ১৭:৫১668371
  • এদিক থেকেও যমদত্তের ডায়রি বলে একখানি বই আছে। লেখক অবশ্য মৌলবাদী ছিলেন বলে জানা নাই।
  • a x | ১১ মার্চ ২০১৫ ১৮:৪৯668372
  • এই পুরো তর্ক বিতর্কের মুশকিলটা হচ্ছে অনেকেই কোথাও একটা এক্স্ট্রিম পজিশন নিয়ে নিচ্ছেন, যার জন্য তারা অন্য যেগুলো ঠিকঠাক বলছেন, সেগুলো তলিয়ে যাচ্ছে।
  • শ্রী সদা | ১১ মার্চ ২০১৫ ২০:২৬668373
  • যমদত্তের ডাইরি জ্ঞানগর্ভ সিরিয়াস বই বলে বোধয় লেখক লেখেননি।
    বরং স্বামী অভেদানন্দের লেখা "মরণের পারে" বইটা এই বিষয়ে চাডিদের পক্ষ থেকে এক উজ্জল অবদান বলা যেতে পারে। কোথায় লাগে ঐ জ্বীনের খিল্লি।
  • :) | ১১ মার্চ ২০১৫ ২১:৩২668374
  • সদা তিনটে বইই পড়েছে?
  • pi | ১২ মার্চ ২০১৫ ০৯:০২668377
  • কোন বাস্তবতা থেকে ব্রিটিশ তরুণীরা আসিইসে যান ?

    'একজন তরুণী বিবিসির নিউজনাইটকে বলেছেন, ইউটিউবে প্রচারণামূলক ভিডিওতে দেখা 'জিহাদিদের যৌন আবেদন' তাদের উগ্রপন্থায় আকৃষ্ট হবার পেছনে একটা বড় কারণ।...

    আয়েশা নিউজনাইটকে বলছেন, তার যখন বয়েস ১৬-১৭ তখন তিনি ইসলামিক স্টেট নয়, বরং তার পূর্বসূরী আল-কায়েদা বা আল-শাবারের ভিডিও দেখতেন এবং সেগুলোকে তার খুবই 'আকর্ষণীয়' এবং 'গ্ল্যামারাস' বলে মনে হতো।
    "আমার মনে হতো, আমি তো এমন একজনকে পেতে পারি যে আমার নিজ ধর্মের - কিন্তু আবার ভিনদেশী - ব্যাপারটা খুবই উত্তেজনাকর। যাকে বলা যায়, অজানার আকর্ষণ।"
    "তার পর ফেসবুকে হয়তো এমন একজন লোকের ছবি দেখলাম যে শহীদ হয়েছে, দেখে আমার মনে হতো - হায়, এই লোকটিকেই তো আমি অন্য একটি ভিডিওতে দেখেছি - আর এখন সে মারা গেছে!"
    আয়েশা বলেন, তখন এমন অনুভূতি হতো যে 'মারা যাবার আগেই এমন একজন লোককে পেতে হবে'।
    "মনে হতো, তাহলে তিনি মারা যাবার পর তার সাথে বেহেশতে দেখা হবে" - বলেন তিনি।
  • cm | ১২ মার্চ ২০১৫ ০৯:১২668378
  • কী আশ্চর্য! মনস্তত্ব মনে হচ্ছে অত সোজা নয়।
  • dc | ১২ মার্চ ২০১৫ ০৯:৩৫668379
  • সোজা কথায় অ্যাডভেঞ্চার এর নেশা।
  • Ekak | ১২ মার্চ ২০১৫ ১০:৩০668380
  • যে কোনো বিপ্লবের প্রোপাগান্ডার মধ্যেই কিছু পাগল-ছাগল-এদ্ভেন্চারাস পাবলিক জুট যায়। বিপ্লব একটা ক্যারাভান। সবার জায়গা আছে।
  • শাক্যজিৎ | ১২ মার্চ ২০১৫ ১২:০৬668381
  • বিপ্লব হল জনতার ভোজসভা। আর যে কোনো ভোজসভাই কার্নিভাল ছাড়া কমপ্লিট হয় না
  • ddt | ১৩ মার্চ ২০১৫ ০৪:২৪668382
  • "এই শাক্যজিৎ বা দিদিতি দুজনের কেউই না অভিজিৎকে চেনেন না ফারাবীকে। এই তালে নিজেদের টিআরপি নিয়ে একটু খেলছেন আর কি।

    এঁয়ারা বলাছেন কোরপানের সময় আমাদের কাউকে পোন্তিবাদ করতে দ্যাখেন নি, তেমনি আমিও সেই সময় যখন ঐ ডাক্তারী ছাত্রদের শাস্তির দাবী জানিয়েছিলাম ওদের ডাক্তার হয়ে আরও মানুষ মারা বন্ধ করার জন্য ডাক্তারী সনদপত্র পাওয়া বন্ধ করার দাবী জানিয়েছিলাম, আরও অনেকেই ভাটিয়া৯তে নিজেদের ক্ষোভ প্রতিবাদ জানিয়ে গেছেন, তখন কিন্তু এঁদের দুজনকেও দেখা যায় নি।

    আর যেহেতু এঁরা দুজনের কাউকেই চেনেন না, তাই জানেন না যে অভিজিৎ নিজেই দীর্ঘকাল ফারাবীর সাথে তর্ক চালিয়ে গেছ্যেন, কমিউনিকেট করেছেন। কাজেই ভয়েস শোনা হয় নি, এটা শুনলে শুধু ঘোড়া কেন গোটা জঙ্গল হো হো করে হাসবে।"

    ১। দিদিতি না, ডিডিটি। [কালো চশমা ইমো]
    ২। ভাল করেছিলেন, আপনাকে অভিনন্দন। আপনি আমাদের মধ্যে পড়েন না।
    ৩। শাক্যর কথা জানি না, আমি সত্যিই চিনি না।
    অভিজিৎ ফারাবির সাথে তর্ক চালাতে পারেন, যে সামাজিক আর্থিক পরিস্থিতি ফারাবি ও তার ভক্তদের জন্ম দেয় চিনতেন কি?

    "খুব সচেতন ভাবে বলতে পারি ফারাবিকে ঘৃণা করি তার ধর্মান্ধতার জন্য।...," "সমস্যাটা হচ্ছে অপরাধটা যখন ধর্মীয় কারণে সংঘটিত হচ্ছে। কোরপানের মৃত্যু ধর্মীয় কারণে হয় নি।" ইত্যাদি

    ভ্যালিড পয়েন্ট। কিন্তু সবিনয়ে নিবেদন, ইস্লামি মৌলবাদ/ধর্মান্ধতা ঘৃণা করি বলার মধ্যে বাহাদুরি নেই, নতুনত্বও নেই। এখানে তো মৌলবাদীদের সাথে কথা বলছি না। বলছি আমাদের মত লোকেদের সাথে। কাজেই প্রাথমিক প্রশ্নটা নিয়ে না ভাবলেও চলবে। জরুরি কোশ্চেন হল, তারপর? আমাদের ঘৃণাতে কি ধর্মান্ধতা কমাতে সাহায্য হবে? অভিজিৎ বাবুর লেখা পড়লে মনেহয়, ইসলাম ধর্মে হিংসার নির্দেশ আছে তাই ইসলামি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইটা আসলে ইসলামের বিরুদ্ধে করা উচিত। তা না করার জন্য উনি মার্কিন রাষ্ট্রপতিদের তিরস্কার করেছেন। বুশশুদ্ধু। আমাদের ধর্মান্ততা ঘেন্নার পরিনতি একই রকম হলে পোবলেম আছে বলেই মনে হয়।

    http://www.centerforinquiry.net/uploads/attachments/Avijit-Roy-Final-Free-Inquiry.pdf
  • ddt | ১৩ মার্চ ২০১৫ ০৪:৩৭668383
  • এঃ, মাওসাহেবকে দিয়ে পোমো ডিগবাজি খাওয়াচ্ছে। আমি আর নেই।
  • a x | ১৩ মার্চ ২০১৫ ০৬:৪৯668384
  • ইয়াপ, অভিজিতের এই লেখাটা নিয়ে কজনের সাথে কথা হচ্ছিল। শুধু বুশ না, অভিজিৎ ওবামাকেও তিরষ্কার করেছেন - ইসলাম ধর্মই যে নষ্টের গোড়া এটা যথেষ্ট জোরালো ভাবে না বলার জন্য। ওবামা অনেক স্পিচে বলেছে, we are not in war against islam - আমি বলব, yes you are, by your targeted killings. প্রতিটি ড্রোন অ্যাটাক, যেখানে শিশু সহ সিভিলিয়ান কিলিং হবেই বলে সুনিশ্চিত, সেগুলো ওবামা নিজে স্যাংকশন করে। যেখানে পাকিস্তানে আম্রিকার অ্যাম্বাসাডার বলে, I didn't realize my main job was to oversee killing people। সেখানে অভিজিৎ কেন আম্রিকার প্রেসিডেন্টরা - বুশ থেকে ওবামা যথেষ্ট ইসলামবিরোধি না, কেন তারা আরো পরিষ্কার করে, yes we are in war against islam বলেনা এই জায়গায় দাঁড়িয়ে। এই পজিশন নিও-কনদের থেকে খুব একটা আলাদা না। অভিজিত খুন হবার পরে তাকে যে ডেমিগডের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে যারা আগে এই লেখা পড়েনি, তারা বেশ অবাক হয় এই লেখাগুলোর কথা বললে।

    এই একস্ট্রিম পজিশনগুলো কাদের ক্ষমতা দৃঢ় করে তার জন্য খুব বেশি দূর অবধি ভাবতে হয়না।
  • SC | ১৩ মার্চ ২০১৫ ০৭:১০668385
  • আমি কয়েকটা লেখা পড়লাম উপরে। আমার লিবারালদের উদ্দেশ্যে একটাই বক্তব্য। এত মানুষ ধর্মের মধ্যে কিছু একটা পায়, যার ফলে এটা তাদেরকে এতটা নাড়ায়, যে তারা কোতল অবধি করবে বলছে, করছেও। কেন পায়, সেটা বোঝার চেষ্টা করাটা উচিত।
    আমি এখানে যে খুন করেছে তাকে দিফেন্দ করছি না। সবার মতপ্রকাশের স্বাধীনতা আছে, আধুনিক সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব সেটাকে রক্ষা করার।
    কিন্তু আপনারা যারা ধর্ম কে গাল পারছেন, আর "ধর্মান্ধ" দের, তাদের বলি, কারুর প্রেমে যখন এত মানুষ অন্ধ, সেখানে তারা খুব গভীর কিছু নিশ্চয় পেয়েছে। শুধু তারা বোকা, গরিব, আর কেউ তাদের মাথায় হাত বুলিয়ে brainwash করেছে, এটা ভাবলে সত্যকে অস্বীকার করা হবে।
    ইসলাম শান্তির ধর্ম কেন হবে, ইসলাম হচ্ছে "submission to আল্লাহ"। সেই আল্লার উপরে আঘাত এলে ইসলাম আঘাত করবে।
    যারা ধর্মকে আসতে আসতে পার্সোনাল স্পেস এ নিয়ে যেতে চাইছেন, তারা নিজেদের সংগ্রাম করুন। অনেকদিন তো হলো, খুব একটা কিছু করা গেল কি? নাজিবুল্লাহ কে দিয়ে আফঘানিস্তানে, তারপরে আমেরিকার পোষ্যদের দিয়ে ইরানে ইরাকে আলোক্প্রাপ্তরা অনেক বোমা বর্ষণ করলেন তো। তো ইসলাম কে টলাতে পারলেন? ভারতেও তো ব্রিটিশ সমাজতন্ত্র দিয়ে অনেক চেষ্টা হলো। হিন্দুত্ববাদীদের নির্মূল করা গেল?
  • - | ১৩ মার্চ ২০১৫ ০৭:৪৫668386
  • @ :-), 11 Mar 2015 -- 09:32 PM ইল্লি আর্কি! ৩টে বই পড়তে হবে ১-লাইনের মত দিতে! আপনার অবগতির জন্য জানাই, না পড়ে রিভ্যু লেখা ইন থিং ঃ-)
  • সুব্রত গোস্বামী | ১৪ মার্চ ২০১৫ ১২:০৫668388
  • শেয়ার ট্যাক্সিতে বালি হল্ট যাচ্ছি। দুজন সহযাত্রীর কথোপকথন -
    -শালা এই জাতটাই হারামি।
    -হ্যা, সরকার এদেরকেই সব সুবিধে গুলো দিয়ে রেখেছে।
    -আমাদের দেশ অথচ আমরাই এখানে পরের মত থাকি।
    -অন্যদেশ হলে না পুরো কেটে রেখে দিত, শালাদের চাকরবাকর বানিয়ে রাখা উচিত।
    -নাহলে দিকনা পাকিস্তানে পাঠিয়ে। বাংলাদেশওতো আছে।
    .
    আমি চুপচাপ শুনে যাচ্ছিলাম। সবসময় তো আর ‪#‎পোতিবাদের‬ মুড থাকেনা। একটা বদ বুদ্ধি মাথায় খেলল। ফোনটা বের করে মিছিমিছি ডায়াল করলাম। এবার পাশের লোকগুলোকে শুনিয়ে শুনিয়ে আমার কথোপকথন-
    -"খালা আমি রিয়াজুল বলছি, নাসির কে দাও একটু।" (কিছুক্ষন পজ, ওপারের কথা শুনতে যা সময় লাগে) "গোছলখানা থেকে বেরোলে আমায় ফোন করতে বোলো। আর বল তোমার কী খবর। আসমার WBCS এর প্রস্তুতি কেমন চলছে? " (কিছুক্ষন পজ, ওপারের কথা শুনতে যা সময় লাগে) "তোমার আর কী রেলের পাস পাও চাইলে যেখানে খুশি যেতে পার। আচ্ছা রাখছি। নাসির কে বলে দিও। খোদা হাফিজ।"
    আমার কথা যখন শেষ হল তখন গাড়ি বরাহনহর। বালি পর্যন্ত শুধুমাত্র গাড়ির শব্দ ছাড়া অন্যকিছু কানে আসেনি। ওঁদের মুখগুলো যদি ছবি তুলে রাখতে পারতাম। এক্সপ্রেশন এর মা মাসি পুরো।
  • শাক্য | ১৪ মার্চ ২০১৫ ১৬:৫৭668389
  • :)
  • Abhijit Nandi | ১৪ মার্চ ২০১৫ ১৯:০৬668390
  • Latest progressive standpoint হচ্ছে ইসলাম বিরোধীতা এবং যারা ইসলাম বিরোধী নয় - তাদের বিরোধীতা।
    কিন্তু এটা করতে গিয়ে কি পারবেন generalised মুসলিম বিরোধীতাকে দূরে রাখতে?

    যে কথাগুলো নতুন করে উঠে আসছে, সেটা হল ইসলামী মৌলবাদকে বিরোধীতা করতে গেলে ইসলামের বিরোধীতা করতেই হবে। The newer dimension is, Islam is being identified as a religion of violence. এনারা বলছেন, কুরানে প্রভূত হিংসার বাণী আছে। তাই ইসলামের বিরুদ্ধে না বললে, আর পাঁচটা পার্টির মতই কাজ করা হবে, আর এতে করে হিন্দু মৌলবাদ বাড়বে আমাদের দেশে।

    আর, এটা হিন্দুত্ববাদীদের বক্তব্য বলে উড়িয়ে দিলে হবে না, কারণ এই ভাষ্যটা উঠে আসছে যাদের থেকে তারা কোন ধর্মীয় মৌলবাদেরই সমর্থক নয়।

    মুসলিম ফোবিয়া বাঙ্গালী হিন্দু শিক্ষিত জনমানসে তো বহুদিন ধরেই কমবেশি বিদ্যমান। তার সাথে নয়া প্রযুক্তি ইসলামোফোবিয়া।
    ঠিক-ভুল সব গুলিয়ে যাচ্ছে। আমার সত্যিই জানা নেই ধর্মের বিরোধীতা করলে ধর্মীয় মৌলবাদ দূর করা যায় কিনা। তাই এই প্রশ্ন।
  • শাক্যজিৎ | ১৪ মার্চ ২০১৫ ২৩:২৩668391
  • ধর্মীয় মৌলবাদকে দূর করতে যাবার দরকারটাই বা কি? থাক না যেমন আছে। মানুষ ফানুষ মারলে শাস্তি দেওয়া যাবে, বা স্টেট যা মেজার নেবার নেবে। কিন্তু দুম করে একটা ডিসকোর্সকে হটাতে যাবই বা কেন? সব ধরণের জিনিসপত্র-ই পাশাপাশি চলুক। জীবনের বহু রঙ, সেগুলোকে মুছে দিয়ে একমাত্রিক করে দেবার মানে দেখি না।

    ইসলাম বা ইসলামিক মৌলবাদ মনে হচ্ছে নয়া যুগের কমিউনিজম হয়ে গেছে। যে যেখানে যেমন ভাবে পারছে বলে যাচ্ছে মৌলবাদ খুব খারাপ জিনিস মৌলবাদ হটাও, কিন্তু কেন খারাপ, সেটা কেউ-ই জানে না। সকলে বলছে তাই আম্মো বলছি। আরে একটা ডিসকোর্স আছে এতদিন ধরে, সব ধর্মেই আছে, সেটা জাস্ট এক্সট্রীম বলে দুম করে মেরে দিতে হবে? এ তো মাইরী পৃথিবীকে আমার ছাঁচে ফেলে দেওয়ার তোড়জোড়! এসব মাই ওয়ে অর হাইওয়ে নীতি নিতে গেলে মৌলবাদ আরো দাঁত নখ বার করে এগিয়ে আসবে। এই এক্সট্রিমিটিটা, যেটা মানুষ মারে, সেটাকে সাবসাইড করতে গেলে এলিমিনেট করার চেষ্টা করে লাভ নেই, বরং মূলস্রোতে নিয়ে আসা উচিত বলে মনে করি।

    মানে, মৌলবাদীদের চিন্তা ভাবনাকে বাজারের অংশ করে দেওয়া হোক। মৌলবাদী তৈরী করার স্কুল খুলে দেওয়া হোক। ইসলামিক এবং হিন্দু মৌলবাদকে স্কুল সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেওয়া হোক। মৌলবাদীদের অ্যাজেন্ডাগুলোকে নীলামে তোলা হোক। কে কত সফলভাবে এক্সিকিউট করতে পারে তাই নিয়ে সরকারী টেন্ডার ডাকা হোক। কিন্তু সাবক্লস জুড়ে দেওয়া হোক যে মানুষ ফানুষ মারলে পেছনে ডান্ডা ঢোকানো হবে। প্রতিটা শহরে একটা পাবলিক স্পেস তৈরী করে দেওয়া হোক যেখানে মৌলবাদীরা প্রতিদিন জড়ো হবে, হেট স্পিচ দেবে। মানুষ ক্ষেপাবে। স্টেট নিজে দায়ীত্ব নিয়ে সেখানে লোক জড়ো করাক। পাশাপাশি কঠোর পুলিশী প্রহরা বসানো হোক যাতে সেই মব কন্ট্রোল করা যায়।

    মোদ্দা কথায়, মৌলবাদকে আমাদের জীবনের পার্ট এন্ড পার্সেল করে ফেলা হোক। মার্জিনালাইজ না করে রেখে তাকে সিস্টেমের মধ্যে নিয়ে এসো। লাইক কমিউনিজম, মৌলবাদ-ও সাবসাইড করে যাবে। মানে, স্বমহিমায় মৌলবাদ বিরাজ করবে, শুধু ওই কোপানোর জায়গাটুক্য মেলো ডাউন করে যাবে, বিকস ইট উইল বি নাউ আ পার্ট অফ দ্য প্যানপটিকন।
  • :) | ১৪ মার্চ ২০১৫ ২৩:৩৯668392
  • প্র্যাকটিসিং একক।
  • শাক্য | ১৪ মার্চ ২০১৫ ২৩:৫৮668394
  • কারণ আমি স্বল্প বুদ্ধিতে যেটুকু বুঝেছি, যে জিনিসটা মানুষের মনের অন্ধকারের মধ্যে গেঁড়ে বসে আছে, সেটাকে ডান্ডা মেরে দূর করা যায় না। কিন্তু তাহলে সেটা নিয়ে কি করা হবে? এমন একটা জিনিস যা আমাদের রক্তে মিশে আছে এদিকে তাকে আমরা তাড়াতে চাই। একটাই রাস্তা। তাকে প্যানপ্টিকনের অংশ করে দাও। প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়ে দাও। পাবলিক প্লেসে তাকে হেট স্পিচ দেবার সুযোগ দিয়ে দাও। মোহন ভাগবতকেও, ফারাবীকেও। পারলে পাশাপাশি দুখানা মাঠে দুজন বলুক। হেট স্পিচের বই বার করা হোক বাজারে। আনন্দ বা বংকিম পুরষ্কারের মতন শ্রেশঠ মৌলবাদী সাহিত্যের পুরষ্কার দেওয়া চালু হোক। দেখাই যাক না, এই এক্সপেরিমেন্টটা করে কি দাঁড়ায় !
  • শাক্য | ১৪ মার্চ ২০১৫ ২৩:৫৮668393
  • সরকারী জীবিকা করে দেওয়া হোক। বা প্রাইভেটাইজড। ডি এ, বোনাস সবকিছুর ব্যবস্থা করা হোক। কে কত সফলভাবে মৌলবাদী চিন্তা ভাবনা এক্সিকিউট করতে পারে, বা লোক ক্ষেপাতে পারে সেটাকে কে আর এ-র মধ্যে ঢোকানো হক। লোকজন মৌলবাদ নিয়ে পিএইচডি করুক, বাজারে নতুন তত্ব নামাক। অন্য আর পাঁচটা চাকরির মতন করে দেওয়া হোক এটাকেও।

    স্টেটের এই মাই ওয়ে অর হাইওয়ে পলিসিতে মৌলবাদ আটকায় না। কোনোদিন-ও আটকায় নি। তাহলে যেটা মারের মুখে করা যাবে না, সেটাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসা হোক। প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়ে দেওয়া হোক।
  • Arpan | ১৫ মার্চ ২০১৫ ০০:৩৩668395
  • আর পুরো স্টেটটাই মৌলবাদীদের কব্জায় চলে গেলে কী হবে?
  • :) | ১৫ মার্চ ২০১৫ ০০:৪৫668396
  • বাংলাদেশ কে দেখে কয়েক বছরের মধ্যেই সেটা বোঝা যাবে বলে স্পেকুলেট করছি।
  • π | ১৫ মার্চ ২০১৫ ০১:৩২668397
  • আর শাক্যর মডেলে ভার্চুয়াল দুনিয়ায় মৌলবাদীদের জন্য স্পেস কীভাবে ঠিক করে দেওয়া হবে ? সেখানে পুলিশ মনিটরিং ই বা কীভাবে হবে ? মানে, এক্ষেত্রে মৌলবাদীদের কথায় মব তৈরি হলে সেটা ঠেকানোর উপায় কী থাকবে ? আর মৌলবাদীদের কোন ভয়েসই বা অ্যালাওড হবে, ডেথ থ্রেট বাদে বাকি সব কিছু, নাকি ডেথ থ্রেট ও ? তাহলে ফেসবুকের হেট স্পিচ পলিসিও বদলাতে বলছিস নিশ্চয় ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন