এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৬:১৯266910
  • আর এটাও স্পষ্ট করে দি, সঙ্কোচের কারণে, লজ্জার কারণে, ভয়ের কারণে প্রথমে জানায়নি, এরকম হয়ে থাকলেও কেন জানায়নি এনিয়ে কিছুই বলার নেই, কোন প্রশ্ন তোলার নেই। কিন্তু চাকরিটা পেলনা বলেই জানালো, এখানেই অস্বস্তি হচ্ছে।
  • kc | ১৮ নভেম্বর ২০১৪ ১৬:১৩266909
  • ফাই, আমাকে পাঠাও।
  • sch | ১৮ নভেম্বর ২০১৪ ১৬:০৯266908
  • আলোচনা খুব অবান্তর জায়গায় যাচ্ছে - থামলাম। মেয়েটির প্রতি শ্রদ্ধা একটুও কমল না - প্রথম /দ্বিতীয়/তৃতীয় ইত্যাদি সহবাস কাম ধর্ষণ দেরীতে রিপোর্ট করার জন্যে

    আর চুমুর সাথে এর কোনো প্যারালাল টানি নি - বলেছি এ ভাবেও প্রতিবাদ জানানো যায় যাতে অনেক স্ত্রং ভাবে। চাদ্দিদের চুমুর জন্যে কেলানো গান্ডুমির চূড়ান্ত - কিন্তু তার পালটা ২০ মিনিটের চুমু সেসান কি করে হয় জানি না - বুঝিও না। ওদের দলের পতাকা পোড়ালে তাও বুঝতাম
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৬:০২266907
  • অনেক ছবি আছে। তবে হার্ডকপির মত কিনা জানিনা তো।
  • d | ১৮ নভেম্বর ২০১৪ ১৫:৫৯266906
  • ঈশানকে পাঠায়ে দাও। দ্যাখো তো হার্ডকপির মত ছবিগুলো ইকপিতে দিয়েছে কিনা?
    আমি এখন পর্যন্ত শুধু ছবিই দেখার সময় পেয়েছি। ব্যাঙাচি মনে হয় পড়ে শেষ করে ফেলেছে।
  • Kaju | ১৮ নভেম্বর ২০১৪ ১৫:৫২266904
  • যোগ্যতা যখন বেশি এবং পিশাচটিই দুনিয়ার একমাত্র চাকরিদাতা নয়, তখন অপশান তো ছিল মদ খে আনন্দ দান করার রাস্তাটাও বর্জন করা, তারপরের কীত্তির কথা পরে আসছে। শুরুতে মেয়েটি 'না' করে দিলে বলপ্রয়োগ করা হয়েছে এমন তো না। এই দিক থেকেই বোধায় আপত্তি উঠছে।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৫:৫২266905
  • শচিনের বইটা পেলাম। কারুর চাই ?
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৫:৫১266903
  • প্রথম কথা, এই কাজের জন্য গ, ঘ অমুক অমুক দেবে বলেছে, এগুলো অ্যাসাম্পশান। হতেও পারে, নাও হতে পারে। দ্বিতীয়তঃ, মেয়েটির যোগ্যতা তাদের চেয়ে বেশি, এটাও হতে পারে, নাও হতে পারে।
    এবার এগুলো সব হয়েছে ধরে নিয়েও বলি, মেয়েটির কাছে যে প্রস্তাব গেছিল, সেগুলোর রেকর্ডিং করে যদি সে পুলিশকে জানাতো, বা প্রথমবারের ঘটনার পরেই, তাকে অনেক বেশি কুর্নিশ দিতাম। চাকরিটা না পাবার ফলে গেছে, পেলে যেত না, এই জায়গাটাতে অনেক কিছু নেগেটেড হয়ে যায়।
  • sch | ১৮ নভেম্বর ২০১৪ ১৫:৪৪266902
  • আরো সহজ করে বলব? ধরা যাক এই মেয়েটির নাম ম্যাডাম ক। তাকে বলয়া হল দেখো এই কাজের জন্যে গ আর ঘ আমায় ৫০০০ টাকা দেবে বলেছে, খ একটা কালার টিভি দেবে বলেছে - তুমি কত দেবে? সে জানালো তার পয়সা নেই কিনতু তার চাকরীটা খুব দরকার। সে এ-ও জানে যে তার যোগ্যতা খ, গ ও ঘ এর চেয়ে বেশী। এই অবস্তায় তার কাছে যখন প্রস্তাব গেল একসাথে বসে মদ খেয়ে তাকে আনন্দ দান করার তখন সে রাজী হল। মদ্যপ অবস্থায় সে রেপড হল - তারপর তাকে ভয় দেখানো হল তুমি আবারও না করলে চাকরী পাবে না। এবার মেয়েটা যদি ভাবে একবার আর বারবারে কি তফাত - তাহলে কি সেটা খুব বড়ো অপরাধ ????
  • dc | ১৮ নভেম্বর ২০১৪ ১৫:৪৩266901
  • মেয়েটার যে মনের জোর আর সাহস আছে মানতেই হবে। বা দেওয়ালে পিঠ ঠেকে গেছিল, ভীষন রকম অপমানবোধ কাজ করেছিল, তাও হতে পারে। যাই হোক, এইভাবে ভিডিও রেকর্ডিং করে অপরাধীকে ধরিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছে। মেয়েটিকে সম্মান জানালাম।

    আজকাল বেশ কিছু ঘটনায় দেখছি মেয়েরা এগিয়ে আসছে, মুখ বুজে চুপচাপ সহ্য করছেনা, বা প্রথমে কয়েকদিন মেনে নিতে চাইলেও বেশীদিন সহ্য করছেনা। আশারাম, তরুন তেজপাল, এই কেসটা - প্রত্যেক ক্ষেত্রেই মেয়েরা চুপ আর থাকছে না, প্রতিবাদ করছে। এই ব্যাপারটা দারুন ভাল্লাগছে। আরো বেশী করে প্রতিবাদ হোক, আরো বেশী করে মেয়েরা নিজেরাই এগিয়ে অসুক।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৫:৩৫266899
  • দিনের পর দিন সহবাসে বাধ্য করা কিন্তু হয়েছে মদ খাইয়ে, এটাকেও ধর্ষণই বলতাম, ঐ চাকরির টোপ কথাটা না থাকলে। সহবাস না করলে চাকরি কেড়ে নেওয়া হবে বা এরকম যেকোন ভয় দেখিয়ে সহবাস করা হলেও, সে মদের প্রভাবে হোক, বা বিন প্রভাবে, তাকেও ধর্ষণ বলতাম। কিন্তু এ কেসটা তার থেকে যে আলাদা সেটা কি স্পষ্ট নয় ?
  • sch | ১৮ নভেম্বর ২০১৪ ১৫:৩৫266900
  • একজন যখন নিজের শরীর বেচতে বাধ্য হয় চাকরীর জন্যে সেটা সব সময় advantage পাওয়ার জন্যে না অন্যদের advantage nullify করার জন্য - মনেই হলো না এই angle এ ব্যাপারটার কোনো আনালিসিস হচ্ছে - তাই মঙ্গল গ্রহের কথা বলতে হল
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৫:২৯266898
  • 'আর পাই এমন বলছেন যেন মঙ্গলগ্রহ থেকে এসে জীবনে প্রথম শুনছেন।'

    এধরণের মন্তব্যের কোন মানে হয়না শ্চ। এক তো আমি এরকম কিছু বলিনি, আর দুই, আমি প্রথমবার শুনলে কি একশো একুশবার শুনলে এই আলোচনায় আমি যা মতামত দিয়েছি তা বদলে যেত এমনও নয়। শোনাশুনির সাথে এই আলোচনা বা মতামতের কোন সম্পর্ক নেই, সেটা আলাদা করে বলে দিতে হবে ভাবিনি।
  • sch | ১৮ নভেম্বর ২০১৪ ১৫:২৫266897
  • এই প্রথম ধর্ষণ পরবর্তী ধর্ষণ ব্যাপারগুলো বুঝলাম না - মানে একবার ধর্ষণ হলেই সেটা কি অপরাধ হবে না?

    সত্যিই গুরুতে মেয়েটির অপরাধ নিয়ে এই লেভেলের আলোচনা আশা করি নি - কেমন মনে হচ্ছে সেই পার্ক স্ট্রীটের ঘটনায় তিনোদের কথা শুনছি।
  • সে | ১৮ নভেম্বর ২০১৪ ১৪:৩১266895
  • তালিয়াঁ
  • de | ১৮ নভেম্বর ২০১৪ ১৪:১৮266894
  • দিনের পর দিন একই ভুল কি করে করলো মেয়েটি? আর্থিক দায়বদ্ধতা থাকলেই কি যেকোন টোপে রাজী হয়ে যেতে হবে? পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ানোর পথটা শক্ত - তাই সস্তার পথই বেছে নেওয়া।

    প্রথম বারের জন্য ধর্ষণ হলেও পরের বার থেকে এই ঘটনা মোটেও আর ধর্ষণের কেস থাকছে না।
  • hu | ১৮ নভেম্বর ২০১৪ ১৪:১৩266893
  • sch-এর যুক্তি খাটে না। ঘটনাটা যদি একবার ঘটত তাহলে বলা যেত মাদকের প্রভাবে হয়েছে। কিন্তু দ্বিতীয়বার থেকে মেয়েটি জানে কি হতে চলেছে। যাই হোক, মেয়েটি দায়ে পড়ে এই কাজ করেছে বোঝাই যাচ্ছে। এখন মেয়েটির কাজ ঠিক না ভুল এই নিয়ে বেশি জল ঘোলা না হয়ে লোকটির শাস্তি হলেই বৃহত্তর মঙ্গল।
  • sch | ১৮ নভেম্বর ২০১৪ ১৪:০৩266891
  • সে সহবাস যদি প্রতিবারই under the influence of Alcohol করে থাকে তাহলে আপত্তি কোত্থাকে আসছে।

    যদি এভাবে ধরি ঘটনাটা - মেয়েটি লোকটিকে মদ্যপানে সংগদানে বাধ্য হয়েছে চাকরি পাওয়ার প্রতিশ্রুতিতে - প্রথমবারে মদ্যপ অবস্থায় ধর্ষিতা হবার পর আরো একাধিকবার সে বাধ্য হয়েছে ভয়ে যে এই কাজ না করলে অন্য একজনকে চাকরি দেওয়া হবে।
    আর পাই এমন বলছেন যেন মঙ্গলগ্রহ থেকে এসে জীবনে প্রথম শুনছেন।

    একজন যোগ্য লোক বঞ্চিত যাতে না হয় তার জন্যও তাকে বে-আইনি প্রস্তাবে রাজী হতে হয়। আমাদের ইন্ড্রাস্ট্রীতে অনেক সময় "কিছু" দিতে হয় এই কারণে যাতে অন্য একজন বেশী লোক দিচ্ছে বলে সুবিধে না পায়। এখন নিয়ম কি জানেন?
    সবাই দিচ্ছে, তুমি যদি না দাও গোড়াতেই আউট। তুমি যদি দাও তাহলে সিলেকশানে আনফেয়ার ভাবে আউট হবে না। চাকরি থেকে ইন্ডাস্ত্রী সব কানে এই নিয়ম।

    দিনের পর দিন সহবাসে বাধ্য করা কিন্তু হয়েছে মদ খাইয়ে - ওই কথাটা না থাকলে প্রতারণাই বলতাম
  • hu | ১৮ নভেম্বর ২০১৪ ১৪:০১266890
  • পাই-এর সাথে মোটের ওপর একমত। সহবাসের বিনিময়ে যদি চাকরীর রফা হয়ে থাকে তাহলে মেয়েটিও দোষী। কিন্তু মেয়েটির আর্থসামাজিক অবস্থানটাও এক্ষেত্রে দেখতে হবে। সেখানেই সুইডেনের আইনটা গুরুত্বপূর্ণ। দেহব্যবসা মানেই মেয়েদের এক্সপ্লয়টেশন - এটা যদিও সর্বত্র সত্য নয়, কিন্তু মেজরিটির ক্ষেত্রে এটা বাস্তব। কাজেই মেয়েটি দোষী তাতে একমত হয়েও এটা ভাবতে হবে যে আমাদের দেশে প্রভাবশালী মানুষদের শাস্তি হওয়া কত কঠিন। আর সেক্ষেত্রে মেয়েটি যদি আইনের চোখেও দোষী হয় তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করেই হাত ধুয়ে ফেলব। অন্য লোকটির কথা লোকে ভুলেই যাবে। শ্বেতা প্রসাদের ক্ষেত্রে যেমন হয়েছিল।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:৫৯266889
  • চাকরিটা পেয়ে গেলেই যেটা নিয়ে আর কোন আপত্তি থাকতো না, না পাওয়ার ফলেই সেটাকে ধর্ষণ বলে দেওয়া, আপত্তিকর লাগেনা ?

    লোকটা চাকরি দেবার জন্য এই প্রস্তাব দিয়েছিল, যা যা বলেছিল, করেছিল, সেটা ভিডিও করে দেখানো হোক একশোবার, তার জন্য সাহস লাগে তাই নিয়েও কোন তর্ক নেই।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:৫১266887
  • মোহর, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসকে ধর্ষণ বলাতে প্রচুর আপত্তি আছে তো। এই নিয়ে অনেক তর্ক হয়ে গেছে। সেই জায়গা থেকে আপত্তি আছে তো বটেই। আর অন্যদিক থেকেও। এক্ষেত্রে এই কাজটাও অন্যায় হচ্ছিল। সহবাস করে ইন্ফ্লুয়েন্স করে চাকরি পাওয়া বা চাকরি দেওয়া তো অন্যায়। যে সহবাস করলো না, সেরকম কোন যোগ্য প্রার্থীকে বঞ্চিত করা হল।
  • sch | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:৪৮266886
  • "চাকরির টোপ দিয়ে এক কলেজ ছাত্রীকে দিনের পর দিন সহবাসে বাধ্য করার অভিযোগ"---

    "সহবাসে বাধ্য" আর ধর্ষণ কি আলাদা - জানি না। একটু বুঝিয়ে বলবেন।

    Indian penal code যা বলে তুলে দিলাম

    A man is said to commit “rape” who, except in the case hereinafter excepted, has sexual intercourse with a woman under circumstances falling under any of the six following descriptions:-

    1) Against her will.
    2) Without her consent.
    3) With her consent, when her consent has been obtained by putting her or any person in whom she is interested in fear of death or of hurt.
    4) With her consent, when the man knows that he is not her husband, and that her consent is given because she believes that he is another man to whom she is or believes herself to be lawfully married.
    5) With her consent, when, at the time of giving such consent, by reason of unsoundness of mind or intoxication or the administration by him personally or through another of any stupefying or unwholesome substance, she is unable to understand the nature and consequences of that to which she gives consent.
    6) With or without her consent, when sixteen years of age.

    এখানে মদ খাইয়ে যদি করে থাকে তাহলে ৫ নম্বর আর চাকরির টোপে করে থাকলে কিছুটা ৩ নম্বর
  • মোহর | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:৪৬266885
  • পাই, যদ্দুর জানি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস (ও পরে বিয়ে না করতে চাওয়া) রেপ হিসেবেই শাস্তি যোগ্য, তাহলে চাকরী দেবার প্রতিশ্রুতিতে সহবাস-ও রেপ নয় কেন?
  • মোহর | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:৪৪266884
  • d কে একঘর :)
  • d | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:৪২266883
  • মেয়েটি নিঃসন্দেহে সাহসের কাজ করেছে। ক্ষমতাসীন কারো বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সাহস লাগেই।

    কিন্তু এটাকে যাঁরা চুমু খেয়ে চাড্ডীদের ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ জুআনাচ্ছেন তাঁদের সাথে লড়িয়ে দিতে হোলো কেন? এই দুটোর মধ্যে মিলই বা কোথায় যে একটা 'বনাম' খাড়া করা যাবে?
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:৪০266882
  • সহবাস না করলে চাকরি দেবেনা, বা সহবাস করলে চাকরি পাইয়ে দেবে, এটাই তো অপরাধ। ধরলে এটার জন্য ধরা উচিত।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:৩৬266881
  • চাকরির টোপ মানে তো চাকরি পাবার টোপই হয় জানি। আর স্পষ্ট করে লেখাও আছে, চাকরি পাবার জন্যেই মেয়েটি এতদূর এসেছিল এবং চাকরি না পাওয়াতে অভিযোগ করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত