এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মোহর | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:৩৫266880
  • the girl with the dragon tattoo :(
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:৩৪266879
  • 'মদ খাইয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল - সে চাকরি পেলে চাকরি টিকিয়ে রাখার দায়ে সেটা চেপে যেত ' এটা কোথায় পাওয়া গেল ?

    'চাকরির টোপ দিয়ে বারবার মদ খাইয়ে তাঁর সঙ্গে সহবাস করেন সহিদুল' এটার মানে এই হয় নাকি ?
    মদ খাইয়ে ধর্ষণ করা হলে এই টোপ প্রসঙ্গ আসছে কেন ?
  • sch | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:২৮266877
  • মেয়েটির শাস্তি হবে কি না সে বিষয়ে তো কিছু বলে নি।

    যতদূর জানি কেউ যদি ঘুষ নিয়েছে প্রমাণ হয় সে শাস্তি পায়। যে দিয়েছে সে পায় না।

    আবারও ভুল হচ্ছে - মদ খাইয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল - সে চাকরি পেলে চাকরি টিকিয়ে রাখার দায়ে সেটা চেপে যেত - এখন সেটা চাপছে

    আসল পয়েন্টটা কিন্তু এখনো মিস হয়ে যাচ্ছে। মেয়েটা কিন্তু একটা বিরাট কাজ করলো - ভবিষ্যতে অন্ততঃ ওই স্কুলে কেউ চাকরির জন্য এ ধরণের প্রস্তাব দেবে না।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:২৮266878
  • puro khabaraTaa diye dilaam:
    'শিলিগুড়ি: চাকরির টোপ দিয়ে এক কলেজ ছাত্রীকে দিনের পর দিন সহবাসে বাধ্য করার অভিযোগ উঠল তৃণমূলের হলদিবাড়ি ব্লকের প্রাক্তন সম্পাদক সহিদুল আলম প্রধান ওরফে কমলের বিরুদ্ধে। ছাত্রীটির দাবি, পুলিশে অভিযোগ জানানোর কথা বলায় রীতিমতো হুমকি দিয়ে তাঁর মুখ বন্ধ করার চেষ্টা করেন সহিদুল। ওই ছাত্রী তখন মরিয়া হয়ে লোকলজ্জা উপেক্ষা করে ওই নেতার সঙ্গে তাঁর সহবাসের ছবি ও কথোপকথন মোবাইল ফোনে ‘ভিডিও রেকর্ড’ করেন। যা দেখেই পুলিশ শেষ পর্যন্ত সহিদুলকে গ্রেফতার করেছে।
    বিএ দ্বিতীয় বর্ষের এই ছাত্রীটির সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন এলাকাবাসী ও পুলিশ-প্রশাসনের একটি বড় অংশ। তবে তার পর সহিদুলের উপর থেকে অভিযোগ প্রত্যাহারের জন্য তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ওই ছাত্রী। তাই ‘সাহসী’ মেয়ের চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছে গোটা পরিবার।
    শুক্রবার ওই ছাত্রী বলেন, “আমাকে হুমকি আগেও অনেকবার দেওয়া হয়েছে। তাতে যদি ভয় পেতাম, তা হলে ঝুঁকি নিয়ে ভিডিও তুলতে পারতাম না।” ওই ছাত্রীর শুভার্থীদের দাবি, সহিদুলকে বাঁচাতে তৃণমূলের কিছু নেতা সক্রিয়। তিনি বলেন, “তাই বাড়ির সকলের ভয়ের কথা পুলিশকে জানিয়েছি।” কোচবিহারের পুলিশ সুপার রাজেশ যাদব জানান, অভিযুক্ত এখনও জেলে রয়েছেন। তিনি বলেন, “ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব রকম পদক্ষেপ করছে।”
    তৃণমূলের হলদিবাড়ির ব্লক সভাপতি গোপাল রায়ের দাবি, “সহিদুলকে ২০১১ সালেই দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু সহিদুল তুফানগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায়প্রধানের ছায়াসঙ্গী হয়ে দলের বিভিন্ন কর্মসূচিতে ভিড়ত।” এলাকার দলের অন্য নেতারাও জানিয়েছেন, সহিদুল এলাকায় দাপটের সঙ্গেই তৃণমূল করতেন। ছাত্রীটি যে কলেজে পড়তেন, তার পরিচালন সমিতির সদস্যও ছিলেন সহিদুল। গোপালবাবু জানান, “অর্ঘ্যবাবুর সঙ্গী হওয়াতেই সহিদুল কলেজের কমিটিতেও ঢোকে।” সহিদুলের সঙ্গে সখ্য অস্বীকার করেননি অর্ঘ্যবাবুও। তিনি অবশ্য দাবি করেন, “সহিদুল গ্রেফতারের দু’দিন আগে সমিতি থেকে ইস্তফা দিয়েছে। এখন আইন আইনের পথে চলবে।” তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান, ওই ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে বলা হয়েছে।
    ঘটনার সূত্রপাত বছরখানেক আগে। ছাত্রীটি তখন এলাকার ওই কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। তিনি জানান, সে সময় কলেজে চতুর্থ শ্রেণির কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলে তাঁকে আবেদন করার পরামর্শ দেন পূর্বপরিচিত সহিদুলই। ছাত্রীটির অভিযোগ, এর পর থেকেই চাকরির টোপ দিয়ে বারবার মদ খাইয়ে তাঁর সঙ্গে সহবাস করেন সহিদুল। কিন্তু কলেজে ওই পদে অন্য একজনকে নিযুক্ত করা হবে জানতে পেরে ছাত্রীটি থানায় অভিযোগ জানাবেন বলে ঠিক করেন। কিন্তু প্রমাণ ছাড়া মামলা করার সাহস পুলিশের নেই বলে হুমকি দেন সহিদুল। তার পরেই জমানো টাকা দিয়ে একটি থ্রি জি মোবাইল কেনেন ওই ছাত্রী। গত ২৪ সেপ্টেম্বর সহিদুল তাঁকে ফের ডেকে পাঠালে তিনি মোবাইল ক্যামেরায় ঘটনা রেকর্ড করে নেন। ওই ছাত্রীর দাবি, ১৭ অক্টোবর থানায় গিয়ে অভিযোগ করতে গেলে পুলিশ তা নিতে ইতস্তত করে। তিনি বলেন, “তখন আমি আইসি-র ঘরে ঢুকে মোবাইলের ভিডিও চালিয়ে দেখালে তিনি স্তম্ভিত হয়ে যান।” সহিদুলকে গ্রেফতার করা হয়।
    ছাত্রীর বাবা-মা দুজনেই বৃদ্ধ। সামান্য চাষের জমির উপরে ৫ ছেলেমেয়ে নিয়ে সংসার। ছাত্রীটিই বড়। তিনি একটা চাকরি পেলে সংসারে দু’বেলার খাবার নিশ্চিত হতে পারে। সেই তাগিদেই এত দূর আসতে হয়েছে। এখন তাই শেষ দেখতে চান।'
  • d | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:২৬266876
  • মানে এই সুইডেনের সলিউশানটা
  • d | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:২৫266875
  • এইটা কবে যেন ভাটে দিলাম তো। সেইটে দেখে আবার একজন দেখি জবরদখলের জমিতে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাইল।

    স্চ-এর লিঙ্ক অফিস থেকে খুলবে না, কিন্তু পাই যা বলছে তাই যদি হয়, অর্থাৎ চাকরির জন্য মেয়েটি সহবাসে রাজী হয়েছিল, সেক্ষেত্রে একটি কন্ট্র্যাক্ট ভঙ্গ হয়েছে তো। প্রতারণাই হবে ধর্ষণ কেন? কেউ যদি নিজের শরীরকে কোনও প্রয়োজনে ব্যবহারযোগ্য মনে করেন, সেক্ষেত্রে আমি আপত্তির কিছু দেখছি না। আপত্তিকর হল প্রয়োজনটি না মেটায় সেটাকে 'ধর্ষণ' বলায়।
  • de | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:২৪266873
  • খুবই লজিক্যাল সল্যুশন!
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৩:২৪266874
  • মোহর, এটা খুব ইন্টারেস্টিং। একটা টই তুললাম, সেখানে দেবে ?
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১২:৪৭266871
  • সেটা প্রতারণা হতে পারে, ধর্ষণ কেন হবে ?
    আর এক্ষেত্রে প্রতারণাও কতটা হবে, জানিনা/
    আর বিটিডব্লু, এই কিছুর বিনিময়ে চাকরি দেওয়া এটা এমনিতেই অপরাধ।

    চাকরির জন্য ঘুষ দিলে কিন্তু যে চাইছে আর যে দিচ্ছে, দুজনেই দোষী হয়। ঘুষ নিয়ে চাকরি না দিলে ঘুষদাতা কি প্রতারণার অভিযোগ আনতে পারে ?
  • sch | ১৮ নভেম্বর ২০১৪ ১২:৪১266869
  • চাকরি পেলে ওটা চাকরির মূল্য হিসেবে ধরে নিতেন হয়তো -

    উত্তরটা শেষ প্যারায় আছে

    "ছাত্রীর বাবা-মা দুজনেই বৃদ্ধ। সামান্য চাষের জমির উপরে ৫ ছেলেমেয়ে নিয়ে সংসার। ছাত্রীটিই বড়। তিনি একটা চাকরি পেলে সংসারে দু’বেলার খাবার নিশ্চিত হতে পারে। সেই তাগিদেই এত দূর আসতে হয়েছে। এখন তাই শেষ দেখতে চান।"

    পেটের খাবার জোগাড় করতে শরীর বেচার ঘটনা নতুন নাকি। সেখানে পেমেন্ট না পেলে সেটা ধর্ষণ বলেই ধরা হবে - আর এখানে "পেমেন্ট" হল চাকরী

    সোনাগাছিতে গিয়ে আপনি কাউকে করার পর পে করতে না পারলে এই অভিযোগই আনবে বলে মনে হয় - ব্রীচ অফ কন্ট্রাক্টের নাম করে ক্রেতা সুরক্ষা আদালতে যাবে না
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১২:৪১266870
  • ডিঃ দিয়ে যাই, অভিযুক্ত টিএমসি না সিপিএম না বিজেপি না কংগ্রেসী, তাই দিয়ে আমার বক্তব্য বদলাবে না।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১২:৩৯266868
  • চাকরিটা পেল না বলে এটা ধর্ষণ হয়ে গেল, এটা মানতে অসুবিধে আছে।
    যদি আগেই মদ খাইয়ে সহবাসে বাধ্য করার জন্য অভিযোগ আসতো, তাতে পূর্ণ সমর্থন থাকতো।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১২:৩৬266867
  • 'কিন্তু কলেজে ওই পদে অন্য একজনকে নিযুক্ত করা হবে জানতে পেরে ছাত্রীটি থানায় অভিযোগ জানাবেন বলে ঠিক করেন।'

    মানে চাকরিটি পেয়ে গেলে এটা আর ধর্ষণ থাকতো না, বাধ্য করা থাকতো না, তাই তো ?
  • sch | ১৮ নভেম্বর ২০১৪ ১২:৩৩266866
  • উহু একটু রিড বিটউইন দ্য লাইনস করলে অন্য মানে দেখায়

    " চাকরির টোপ দিয়ে বারবার মদ খাইয়ে তাঁর সঙ্গে সহবাস করেন"
    সম্ভবতঃ চাকরির টোপ দিয়ে তাকে মদ খেতে বাধ্য করে এবং মদ্যপ অবস্থার সুযোগ নিয়ে তার সাথে সহবাস করে। এইটা অন্ততঃ আমি বুঝলাম। অনেক সময় যে ইচ্ছে না থাকলেও employer বা প্রস্পেকটিভ এমপ্লয়ারের সাথে মদ্যপান করতে বাধ্য হতে হয় এ তো নতুন কিছু নয়। একটা ভালো দেস্ক্রিপশান আছে সে'র চাগ্রীর গল্পে - এই গুরুতেই।

    হ্যা এবার যদি বলেন চাকরীর জন্যে সে টোপ গিলল কেন - তাহলে বলব "খিঁক"।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১২:১৭266865
  • একটা ভাল হলে অন্যটা কেন খারাপ হতে হবে বুঝিনা। দুটোই ভাল হতে পারে, দুটোরই আলাদা প্রয়োজনীয়তা থাকতে পারে।

    তবে এই চাকরির টোপ দিয়ে সহবাসের ব্যাপারটাও ঠিক বুঝলাম না। বা বুঝলেও খুব ঠিকঠাক লাগলোনা। চাকরি পাওয়ার জন্য সহবাসে রাজি হয়েছিলেন ? চাকরিটা উনি পেয়ে গেলেই ওঁর দিক থেকে আর কোন অভিযোগ থাকতো না তো। কিন্তু সেভাবে চাকরি পেলে সেটা তো আরেকটা অপরাধ হত !
  • সিকি | ১৮ নভেম্বর ২০১৪ ১১:০৮266863
  • এটা হুল্লাট কিন্তু :)
  • সিকি | ১৮ নভেম্বর ২০১৪ ১০:৫৯266861
  • মুলোর রাজত্বে সবই সম্ভব রে টিম :)
  • d | ১৮ নভেম্বর ২০১৪ ১০:৫৩266860
  • হুঁ দেখেছি, খুঁজছি আমিও।
  • # | ১৮ নভেম্বর ২০১৪ ১০:৪৯266859
  • ২০০৩ এর খবর। অর চেয়ে বেশি লিংক পেলাম না। কোর্টের খবর পেলে পুরোটা জানতে পারবেন।
  • d | ১৮ নভেম্বর ২০১৪ ১০:৪৪266858
  • থ্যাঙ্কস।
    এটায় তো বলছে ৪ জন নাকি ইয়েট টু বি অ্যারেস্টেড।
  • kc | ১৮ নভেম্বর ২০১৪ ১০:২৬266856
  • অসুখ গভীরে। অনেক গভীরে।
  • d | ১৮ নভেম্বর ২০১৪ ১০:২৫266855
  • জেল? ক বছর?
  • Du | ১৮ নভেম্বর ২০১৪ ১০:২৪266854
  • I know what you did ... এর মত ভুত আসা উচিত। ভুতেরাই এই সমস্যার সমাধান -
  • # | ১৮ নভেম্বর ২০১৪ ১০:২৩266853
  • ৬ জনের জেল হোয়েছিলো। বানতলা ঘটনায়।
  • d | ১৮ নভেম্বর ২০১৪ ১০:২০266852
  • * ফেসবুকে লিখলাম, আজ এখানেও লিখছি
    ** দোষীদের শাস্তি না হলে, এন আর এসের হবু ডাক্তারদের
  • d | ১৮ নভেম্বর ২০১৪ ১০:১৯266851
  • এই ঘটনাটা বানতলা মনে করিয়ে দিয়েছে। আচ্ছা বানতলার ঘটনায় কারো কি খুনের শাস্তি হয়েছিল?

    কালকে ফ্ছিলাম আজ এখানেও লিখছি, সবাই, যাঁরা বিচলিত হচ্ছেন তাঁরা দাবী করুন যে ঘটনার দোষীদের শাস্তি না হলীন আর এসের হবু ডাক্তারদের সবাই যেন বর্জন করেন, সর্বত্র বর্জন করেন। এরাই তো এরপরে নির্বিকারভাবে ভুল চিকিৎসা করে পার পেয়ে যাবে, মানুষ খুন তো এরা আরো করবে। অন্তত এই খুনটার কিনারা হোক।

    আর উচ্চপদস্থ, কোনও না কোনও পার্টির পতাকাচাটা লোক জানলে কেউই ক্যালায় না, ক্যালানোর মুরোদ হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত