এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ১০:২৫264750
  • আরে যার বাবা-মা প্রকাশ্যে চুমু খাবে, সে তো এক টীনেজারও হতে পারে? সেক্ষেত্রে সে কী চোখে দেখবে ব্যাপরটা?
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ১০:২৪264749
  • বেশ তো। আমার একটা কমেন্ট - প্রশ্নের বদলে প্রশ্ন করা মানে হল গুলিয়ে দেওয়া - এটা পছন্দ হয় নি তোমার। হতেই পারে।
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ১০:২২264747
  • এলসিএম, আমার তো মনে হয় আমাদের সমাজে যেভাবে বেশিরভাগ বাড়িতে বাবা-মারা যেন অ্যাসেক্সুয়াল জীব, এভাবে পোর্ট্রে করা হয়, যেন সামান্যতম শরীরের ছোঁয়াও খুবই লজ্জার ব্যাপার এই ধারণাটাই অত্যন্ত অসুস্থ। আর এটা আজকের মনে হওয়া না, বহুকালেরই। মানে আমি যবে এই বাচ্চাদের বয়সে ছিলাম সেই বয়সেরই।
  • kc | ০৬ নভেম্বর ২০১৪ ১০:২২264748
  • কিছু লোক কিন্তু ঠারেঠারে অসভ্য কথা বলছে বলে মনে হচ্ছে।
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ১০:২১264743
  • মাঝখানে সেই ছাতা নিয়ে যুগল দেখলেই পুলিশ ধরত না? এইগুলোর জন্য পুলিশি হেনস্থারই সুবিধে হয়।
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ১০:২১264744
  • লসাগুদা, আপনার মন্তব্যগুলো আমার খোঁচা মনে হয়নি ভাবলেন কেন ? কোন একটা প্রশ্নে ডাইরেক্ট উত্তর চইতেই পারেন, কিন্তু সেটা নিয়ে আমার জেনেরাল স্টাইল কী ইঃ লেখাগুলো ও আমার ভাল না লাগতে পারে।

    'এই হল পাই-এর মুশকিল - সব গুলিয়ে দেওয়া।

    পাই-এর স্টাইলটা হল, অন্য কিছু নিয়ে পাল্টা প্রশ্ন করবে - তার পরে অভিযোগ করবে যে ওর প্রশ্নের উত্তর দিল না।'

    আপনার এই কথাগুলোয় খারাপ লেগেছে। আগেও বলেছেন। আগেও লেগেছে। ডায়রেক্টলিই বলে দিলাম।

    আর ডায়রেক্টলিই প্রশ্ন করছি, আমি ছোট পোশাক, হাত ধরাধরি নিয়ে প্রশ্ন তুললে সেটা আমার গুলিয়ে দেবার নেচার হলে, একই ধরণের অন্য পোস্টগুলো তা নয় কেন ? বা সেটা বলাকে খোঁচা মনে হল কেন ?

    আমি সত্যিই এই প্রশ্নগুলো আসবে মনে করি বলেই বলেছি, কোনকিছু গুলিয়ে দেবার জন্য বলিনি, এটাও ডায়রেক্টলি বললাম।
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ১০:২১264745
  • এ প্রশ্নের উত্তর বাচ্চা জানে।
    বাবা-মা পাব্লিক প্লেসে ঝগড়া করতে প্রবলেম হয় না, কিন্তু বাচ্চার হয় কি না বাচ্চা জানে।
  • hu | ০৬ নভেম্বর ২০১৪ ১০:২১264746
  • লসাগুদা, হাত ধরার প্রসঙ্গেই চলে আসছি আবার। সরি। চুমুতে উঠতে গেলে হাত না ধরে উপায় নেই। প্রকাশ্যে হাত ধরে হাঁটতে না পারা কি হিউম্যান রাইট ভায়োলেশন?
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ১০:২০264742
  • দ-দি না, ব্যাঙ ধড়েরও যত্ন আত্তির কথা বলল কীনা, তাই ;)
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১৮264741
  • কেন গুলিয়ে যাচ্ছে আমার কাছে সেটা বলি।
    বিধবার সাদা শাড়ী বা সমকামিকে সমকামি বলে লাঞ্ছনা - এগুলো অপ্রেসিভ ব্যাপার, হিউম্যান রাইট্‌স ভায়োলেশনের মধ্যে পরে।
    এই পাবলিক প্লেসে চুমুর কেসটা ঠিক তা নয়।
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১৭264738
  • অভ্যু ঃ-))
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১৭264739
  • এরা চান্স পেয়ে কিসব অসভ্য অসভ্য কথা বলছে!
  • Abhyu | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১৭264740
  • আমি খুবই ব্ন্হালভাবে নিচ্ছি
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১৬264737
  • প্রশ্নটার মানেই তো বুঝছিনা!! অসুবিধে বাবা-মার না হলে ছেলেপুলের কেন হবে!
  • d | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১৫264735
  • ঝিকি কি প্লাস্টিক সার্জারি করে শুধু মুন্ডুটুকু রিপ্লেস করতে চাইছে?
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১৫264736
  • অক্ষ - ব্রাত্যর প্রশ্নটা হল রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাবা-মা চুমু খেলে অস্বস্তি হবে কি না? ইয়েস/নো
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১৪264733
  • ব্যাঙ একটু বেশী ডিটেলে চলে গেছে, আমরা আপাততঃ মুন্ডুর নীচে নামিনি ;)
  • d | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১৪264734
  • হ্যাঁ এই 'বিধবা' কনসেপ্টটা ....
    এগুলোতে এখনও অনেকের অসুবিধে হয়। এছাড়াও 'আমাদের এলাকায় এইসব চলে না, পাবলিক ব্ন্হালভাবে নেয় না, আপ্নি শাড়ী পরে আqসবেন দিদিমনি' এটাও অনেকে বলে থাকেন। সেখানেও পাবলিকের মতকে গুরুত্ব দেবার কথা বলে অনেকে।
  • kd | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১৩264730
  • এই পিডিএ নিয়ে আমার কোন সমস্যা নেই, বলতে গেলে সাপোর্টই করি।
    শুধু মুশকিল হোলো, এই মুভমেন্টটা ঠিক কি চায় বুঝতে পাতছি না। এরা "লাইন"টাকে উড়িয়ে দিতে চায় না জাস্ট একটু-আধটু নীচে (বা উপরে, ডিপেন্ড্স অন হাউ ইউ লুক অ্যাট ইট) শিফ্ট করতে চায়?
    ছোট পোশাক কতখানি ছোট হ'লে ওকে, কেউ কি ঠিক করে দেবে? মিনিস্কার্ট যদি ওকে হয়, মাইক্রোমিনি উইদাউট প্যান্টি বা আরও বেশী এক্সপোজার ওকে হবে তো? পাবলিকলি চুমু খাওয়া ওকে হ'লে পাবলিকলি ওরাল সেক্স ওকে তো?

    কে দেবে এর উত্তর?
  • hu | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১৩264731
  • আহ! ব্যাঙদিটা কি সুইট ঃ-)
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১৩264732
  • আচ্ছা ব্রাত্য ঠিক কী বলতে চাইল? নিজেদের বাবা-মা-রা রাস্তায় চুমু খেলে মানবে কিনা? ল্লেহ!
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১২264728
  • মুন্ডু বদলানো! ওরে বাবা! না রে ভাই! বাঁচা রে দাদা! মুন্ডু বদলাতে চাইলে কি আর শুধু মুন্ডু আসবে? প্রতিটা মুন্ডুর সঙ্গে একটা করে ধড়ও ফ্রী আসবে যে! তারপর আবার সেই ধড়ের তোয়াজ-আত্তি কর রে! কক্ষনো না। নেভার।
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১২264729
  • এই শুরু হল পাই-এর খোঁচা দিয়ে কথা - ঐ যে বলেছিলাম গুলিয়ে দিচ্ছে - এই খোঁচা চলবে এখন --- শুধু একবার কোনো ব্যাপারে একটু নন-সাপোর্টি`ভ কিছু বলে ফেললেই হল
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১১264725
  • এই মুড়োঝ্যাঁটাটা ঠিক কী জিনিস ?
    ওহ, জাম্পুই পাহাড়ে এবার কত্ত ফুলঝাঁটাগাছ দেখলাম। পুরো পাহাড় ঝাঁটাময়।
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১১264726
  • এইজন্যই কবি মুখ বদলানোর পরামর্শ দিয়েছেন ঃ)
  • hu | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১১264727
  • বিধবা মানুষ সাদা থান না পরে রঙীন শাড়ি পরবে, টিপ পরবে, মাছ খাবে এতেও এককালে অনেক লোকের খুব অসুবিধে হত। তাঁরা এমন জিনিস দেখতে চাইতেন না। তাতে কি হল?
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১০264722
  • হ্যাঁ ছি, আমি না মেয়ের মা!
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১০264723
  • হুঁ আমি তো এইখানে মালয়ালিদের কথা কথায় ল্যাঃ বলতে শুনি।
    আমাদের "বোঝো!"র ইকুইভ্যালেন্ট।
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ১০:১০264724
  • কেন, কদিন পর পর মুন্ডুটা বদলালেই ইচ্ছে গুলো অন্যরকম হবে।
  • d | ০৬ নভেম্বর ২০১৪ ১০:০৯264721
  • হ্যাঁ ভালো হয়ে যাও, ঈমানের পথে এসো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত