এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:১৭264630
  • ব্যাংদি, ইয়োডা হবে কি? কানগুলো দেখেছিলে?
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:১৬264629
  • আমাদের আবার নিচু ক্লাসে মানে ক্লাস ফাইভে সিক্সে বিজ্ঞানের খাতা দেখতেন খুবই খাট্ট্টামেজাজের এক সেলাই দিদিমণি। ঝড়াং ঝড়াং উত্তরগুলো কেটে কুটে প্রায় সবাইকে অত্যন্ত কম নম্বর দিতেন। তাঁর নাম আগে থেকেই ছাত্রীরা দিয়ে রেখেছিল "কেল্টিপিসি"।
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:১৪264628
  • বিন পরে খটমট করে হাঁটা কিন্তু খুব টাফঃ)
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:০৯264627
  • ওঃ, ইতিহাস পরীক্ষা!!!!! সে যে কী বস্তু! সেই ভয়ানক পাতা গোণা গ্রেডিং মিথ আর তাই শুনে সবাই প্রাণপণে পাতার পর পাতা লিখে যাচ্ছে- বাবরে আকবরে শহাজাহানে গুলিয়ে গিয়ে-উফ্ফ্ফ, ভাবলেও কেমন আতঙ্ক হয়।
    ঃ-০
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:০৪264626
  • মিঠু, সেই শিক্ষিকা মানে এখন তো ক্লাসে একটাই শিক্ষিকা, ক্লাস টিচার যে। না তাকে কিছু না বলে ডিরেক্টলি ইন-চার্জকে বলেছিলাম। আমাদের সামনে বলেনি। বললে খুবই বাজে হত।

    ব্যাংএর কথা শুনে প্রথমে অবাক হয়ে গিয়ে তারপর কেমন হাসি পেয়ে গেল! এত রিডিক্যুলাস যে আর কি প্রতিক্রিয়া হবে জানিনা! কীভাবে বাচ্চাদের স্পিরিট ভেঙ্গে দেওয়া যায়, তার কোর্স করানো হয় বোধহয় এইসব টিচারদের।
  • | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:০৩264625
  • পুরো ভূগোলে গোল,না কোনো বিশেষ প্রশ্নে?ঃ)
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৭:৫৭264623
  • আমিও মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দেখি।
  • | ০৬ নভেম্বর ২০১৪ ০৭:৫৭264624
  • স্বপ্নে আবার মাধ্যমিকের অংক পরীক্ষাই দেখি। ফেল করবো জেনে ঘুমের মধ্যেও হাত পা হিমশীতল হয়ে যায়ঃ)
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৭:৫৫264622
  • আমি প্রায়ই দেখি ভূগোলে ২৪ পেয়েছি, দেখে তীব্র আতঙ্কে ঘামতে ঘামতে নিজেকে ১৯৯১ থেকে ২০১৪য়ে নিয়ে আসি।
    এদিকে কাল জ্বরের ঘোরে পুরো ন্যাড়ামাথা একজনকে দেখলাম, সে একটা রেডিও সারাচ্ছিল, সেটা আমাদের ন্যাড়াবাবু, নাকি আমার অন্য এক বন্ধু ইন্দ্রনীল নাকি ইয়োডা সেটা ভেবে বার করতে গিয়েই ঘুমটা ভেঙে গেল।
  • | ০৬ নভেম্বর ২০১৪ ০৭:৪৯264621
  • আজ রাতে নির্ঘাত দুঃস্বপ্ন দেখবোঃ( এমনিতেই অংকে সুদকষা পারিনি দেখে গলা শুকিয়ে ঘুম ভেঙে যায়..
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৭:৪৭264620
  • ইনি আবার একদিন বিনে ঢুকে খটমট কর পায়ে বিন পরে বিন সমেত খটমট করে হেঁটে বেড়িয়েছেন বলে আরো ঝাড় খেয়েছেন। আমার শুনে রাগ করার কথা বা দুঃখিত হওয়ার কথা, কিন্তু সীনটা কল্পনা করেই এমন হাসি পেয়ে গেল যে ফ্যাকফ্যাক করে হেসেই ফেললাম।
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৭:৪৪264619
  • এখানে তো গোটা ছেলেটাকেই বিনে ঢুকিয়ে দেয়।
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৭:৪৩264618
  • ও অক্ষ, তাহলে শোনো, আমার ছেলের হাতের লেখা এখন এত খারাপ আর এত জঘন্য করে কাটাকুটি করে যে ওকে প্রায়ই ক্লাসরুমের ডাস্টবিনের ভেতরে ঢুকে দাঁড়িয়ে থাকতে হয় পুরো পিরিয়ড। নোংরা ছেলে বেঞ্চিতে বসতে ডিজার্ভ করে না, তাই।
  • | ০৬ নভেম্বর ২০১৪ ০৭:৩৭264617
  • অক্ষ, বুঁচির ক্লাশের সেই শিক্ষিকার সঙ্গে তোমরা দেখা করেছিলে? ঐ ইনচার্জ কি তোমাদের সামনেই ওকে ডেকে পাঠিয়েছিলেন? ট্র্যাশে ফেলে দিয়েছে পড়ে মনটা বেশ বিক্ষিপ্ত হয়ে গেলোঃ(
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৬:২৯264616
  • আরে দূর! সেতো অবলিগেটরি পেরেম পীরিত। নিজেদের বনে মাঠে গোঠে যমুনাতীরে যে "নিত্যলীলা নীলাচলে", "এই সেই মধু বৃন্দাবন যেখানে বিরহ নাই", "ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণবিরহ অনলে অঙ্গ যায় জ্বলিয়া" "আজু রজনী হামে ভাগে পোহায়লুঁ পেখনু পিয়া মুখচন্দা"--- সে কি আর বন্দী অবস্থায় হয়?

    ইন্দুরের মুখচন্দ্র ভাবতে গিয়েই হী হী হী ঃ-)
  • bhagidaar | ০৬ নভেম্বর ২০১৪ ০৬:১৬264615
  • -- পেরেম পীরীত শুনেছি ভালই করে
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৬:০০264614
  • ও, ল্যাবের ইঁদুর? ওরা বড়ো মনোকষ্টে থাকে। নাচতে গাইতে দৌড়াতে খেলতে পেরেম পীরিত করতে মারামারি করতে পারে না কিনা মন খুলে, তাই ঝিমিয়ে পড়ে।
  • Bhagidaar | ০৬ নভেম্বর ২০১৪ ০৫:৫৫264613
  • ইঁদুর নিয়ে কাজ করে।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৫:৪৫264612
  • বন্ধুর ইঁদুর কলোনী আছে????
  • bhagidaar | ০৬ নভেম্বর ২০১৪ ০৫:১১264611
  • -- আমার বন্ধুর ইঁদুর কলোনীর ইঁদুর গুলো সারাদিন চাকার মধ্যে গোলগোল ঘুরে যায়!
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৫:০৪264610
  • অক্ষদা, কোনো কোনো লোকে আগেকার দিনে যে বুড়ো বয়সে সংসার ছেড়ে কেন হিমালয়ে যেত, বুঝতে শুরু করেছি। একই জিনিস, একই ভাবে, গোল গোল ঘুরে করেই চলেছে করেই চলেছে লোকে, চাকার মতন ঘুরছে, এইসব দেখে কেউ কেউ হিমালয়ে চলে যেত। ঃ-)
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ০৪:১৯264608
  • একই জিনিস নিয়ে টইর পর টই খুলে, সেই একই কথা লোকে বলেই চলেছে, বলেই চলেছে!
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ০৪:১৫264607
  • আপ্নেরা পারেনও। হেই কুড়ি বছর আগে গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়েই চুমু খেয়েছি। ধুস!
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৩:২৮264606
  • আচ্ছা, কবীর সুমন আবার কী করলেন? ফেবুতে দেখি কেমন কেমন যেন করছে লোকে! এদিকে ঠিক বুঝতেও পারছি না কী করেছেন এবারে।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৩:২২264604
  • জটা, তা আর হবে না? শহরের নামটা দেখুন। যাকে বলে কালজয়ী এক প্রেমিকের নামে নাম। যদিও সে ব্যাটা নিজের দেশ ডুবালো, কিন্তু জব্বর প্রেমিক তো বটে।
    ঃ-)
  • জটাশঙ্কর ওঝা | ০৬ নভেম্বর ২০১৪ ০৩:২২264605
  • তবে ইবোলার বোলবোলা আসার আগেই এসব কলরব সেরে নেওয়া ভাল।
  • জটাশঙ্কর ওঝা | ০৬ নভেম্বর ২০১৪ ০৩:২০264603
  • আতোজ যা চাইছেন তা পাবেন প্যারিসে। আহা চুমু তো নয়, কাল যেন থমকে আছে।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৩:১৯264602
  • হু বুঝলাম। নানা ক্যাটেগরি আছে।
    ইন্টেন্স, লাইট, অ্যাফারমেটিভ, ফ্যা ফ্যা করা, হ্যা হ্যা করা, সিরিয়াস, গম্ভীর, নৈকট্যসূচক---ইত্যাদি।
    ঃ-)
  • aka | ০৬ নভেম্বর ২০১৪ ০৩:১৬264601
  • অনেকরকম আদব কায়দা। এক এক দেশে এক একরকম। ও সময়ের সাথে সাথে স্বাভাবিক ভাবে বদলায়, বদলকে অ্যাকসেপ্ট করারও দরকার সাথে আবার এরজন্য বিপ্লব করেও লাভ নেই। এই মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত