এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৬ নভেম্বর ২০১৪ ০৩:১৫264599
  • আমার অনেক মহিলা কলিগ আবার হাগ দেয়।
  • aka | ০৬ নভেম্বর ২০১৪ ০৩:১৫264600
  • আরে না না, সবই কিসই ইন্টেন্স হতে হবে কেন? চুমুও একধরণের অ্যাফারমেশন, নৈকট্যের পরিচয়। সবাইকে তো আর চুমু খাওয়া যায় না, এমনকি হামিও না।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৩:১৩264597
  • ঐ ম্যা অ ফ্যা কিস আবার পড়ে মনে হলো ফ্যা ফ্যা করা কিস। ঃ-)
  • Bhagidaar | ০৬ নভেম্বর ২০১৪ ০৩:১৩264598
  • হুম
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৩:০৯264596
  • তাহলে তাই হবে। ওরকম ম্যা অ ফ্যা কিস হয়তো আগে সিনেমায় বা বাস্তবে কোথাও দেখিনি। তাই পপা ম মা কেস হয়েছিল।
    তবে পরে এক বন্ধু কয়েছেন ব্যাপারটা কালচারাল শক, পুরো সব কিছু মিলিয়েই হয়তো। ঃ-)
  • Bhagidaar | ০৬ নভেম্বর ২০১৪ ০৩:০৬264595
  • না ইনজিরি সিনেমায় তো খুবই ম্যাটার অফ ফ্যাক্ট ভাবে পার্টনার কে কিস করা দেখানো থাকে। তাই "দেখে একেবারে পপাত চ মমার চ হয়ে যাচ্ছিলাম প্রায়। " এই রিয়াকশন আর কারুর থেকে পাইনি।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৩:০২264594
  • আরে ভাগীরাজ, সিনেমায় তো অন্য কথা! সেখানে তো আবেগ টাবেগের কেস থাকে, গল্প থাকে। আরো অনেক কিছু থাকে।
  • Bhagidaar | ০৬ নভেম্বর ২০১৪ ০৩:০১264593
  • এতজ কখনো এমেরিকা-বেসড ইনজিরি সিনেমা দেখেনি এদেশে আসার আগে??!!
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০২:৫৯264592
  • আসলে ব্যাপারটার ঐ ঘোর স্বাভাবিক নির্বিকার একটা হ্যান্ড শেকের মতন সামান্যীকরণ দেখে অতটা চমকে গিয়েছিলাম। যেন কিছুই না, বিদায়চুম্বন! ঃ-)
    এদিকে কালিদাসী কালচারের সৌজন্যে আমার কে জানি ধারণা ছিলো ব্যাপারটা হওয়া উচিত খুবই যাকে বলে ইন্টেন্স, পবিত্র, ব্যক্তিগত, আবেগ থরোথরো, বিদ্যুৎ চমকানো। ঐ যাকে বলে "একটি চুমুর দ্বিধা থরো থরো চূড়ে/ ভর করেছিল সাতটি অমরাবতী" ঐ টাইপের। ঃ-)
    তা না, খোলা রাস্তায় বিজনেসসুলভ গম্ভীর ও নির্বিকার, একেবারে ভিটামিন-সি ট্যাবলেট!!!
    ঃ-)
  • Ishan | ০৬ নভেম্বর ২০১৪ ০২:৫৩264591
  • পারি জানিনা, তবে আম্রিগায় আনকমন কিছু না।
  • জটাশঙ্কর ওঝা | ০৬ নভেম্বর ২০১৪ ০২:৪৭264590
  • আম্রিগায় নাকি রাস্তাঘাটে ওজিনিস খুব একটা চলেনা? চুমু খাইতে হইলে যাইতে লাগব প্যারী।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০২:৪৩264589
  • আমি তখন বিভুঁইয়ে সদ্য। তখন এক বুড়ো ভদ্রলোক আর তার বুড়ী স্ত্রী সকালবেলা একেবারে খোলা রাস্তায় নির্বিকারে চকাস করে ঠোঁটে চুমু খেয়ে গট গট করে চলে গেলেন যে যার আপিসের দিকে-দেখে একেবারে পপাত চ মমার চ হয়ে যাচ্ছিলাম প্রায়। ঃ-)
  • aka | ০৬ নভেম্বর ২০১৪ ০২:২০264588
  • হামি আর চুমু এক নাকি? হামি খেলে কক্ষনো পুলুশ ধরে না। তবে হ্যাঁ প্রেমিক প্রেমিকারা চুমু টুমু খেলে পুলিশ হ্যারাসমেন্ট বন্ধ হওয়া দরকার। তাবলে পাড়ায় দাঁড়িয়ে বউকে চুমু খাব এতো এখনও ভাবতে পারি নে।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০২:১৪264587
  • হামি মিছিল বলা উচিত। ফেবুতে দেখ্লাম সব হামি খাচ্ছে গালে। ঃ-)
  • aka | ০৬ নভেম্বর ২০১৪ ০২:১২264586
  • আজ দেখলাম কলকাতায় প্রকাশ্য চুম্বনের সপক্ষে মিছিল হচ্ছে। সেখানের ভিডিও তে দেখালো দুই দাড়িওয়ালা ছেলে খুব চুমু খাচ্ছে। কিন্তু একটা ছেলে ও একটা মেয়ে চুমুর বদলে শুধু হাগেই সীমাবদ্ধ।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০১:২১264585
  • এইসব টার্মগুলো মানে এই সব লেফট লিবারেল রাইট লিবারেটেরিয়ান রাইট কন্জারভেটিভ রাইট অ্যানার্কিস্ট লেফট অ্যানার্কিস্ট রাইট নিহিলিস্ত লেফট এক্সিস্টেন্শিয়ালিস্ট ইত্যাদিগুলোর একটা মানে-বই করে টই করে দিতে পারেন প্লীজ? যাকে বলে হেল্প লাইনের মতন আরকি, চট করে গিয়ে দেখে নিলাম দরকারে।
    ঃ-)
  • একক | ০৬ নভেম্বর ২০১৪ ০১:১২264584
  • লিবেরাল না :/ রাইট লিবারেটেরিয়ান | এলাইনড টু রথবার্ড।
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ০১:০৯264583
  • এরমধ্যে দুইদিন আমার মেয়ে কথা শোনেনি বলে, তার টিচার তার ক্লাসওয়ার্কের কাজ দলা পাকিয়ে ট্র্যাশে ফেলে দিয়েছে। শুনে তো প্রথমে আমরা হাঁ, বহুবার জিগালাম, তো সে একই কথা বলল। পরেরদিনই ইন চার্জ যে মহিলা তাকে ডিরেক্টলি বললাম, সেও বলল আই অ্যাম শকড, এবং টিচারকে ডেকে পরিষ্কার বলেছে এরকম যেন আর না হয়। মেয়ের অগোচরেই এইসব হল।
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ০১:০৪264582
  • ইয়ে এখানে ৬ বছরে ABCD শেখেনা তো, আরো আগে শেখে। ইনফ্যাক্ট, ৬-৭, গ্রেডঃ১-এ সিম্পুল টাইপ গ্রাফ বানাতে শেখে, তোমার ৭ জোড়া মোজা, অতীনের তোমার থেকে ২ জোড়া বেশি, ওর কত জোড়া মোজা তাহলে? এই সব অংক শেখে, ভাওয়েল, কনসোন্যান্ট, সেন্টেন্স কন্স্ট্রাক্শন এইসব শেখে তো।
  • সে | ০৬ নভেম্বর ২০১৪ ০০:২৫264581
  • টিভিতে বলল সোমবার অবধি এটা চালাবে। :-(
  • সে | ০৬ নভেম্বর ২০১৪ ০০:২৩264580
  • প্যারালাইজ করতে চায়। এখানে প্রচুর ইন্টারসিটি (IC) ও ইন্টারসিটি এক্সপ্রেস (ICE)জার্মানীতে যাতায়াত করে। ঐ ফাস্ট ট্রেনগুলো এতে লেট হবে বা ক্যানসেল হয়ে যেতে পারে। বিকল্প হচ্ছে ইন্টাররিগিও (IR)। চিন্তায় আছি।
  • জটাশঙ্কর ওঝা | ০৬ নভেম্বর ২০১৪ ০০:১৭264579
  • ট্রেন স্ট্রাইক জম্পেশ করতে ওরা বাস ও দলে ভেড়াবার চেষ্টা করছে।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০০:১৩264578
  • যখন যেমন তখন তেমন ঃ-)
  • pi | ০৫ নভেম্বর ২০১৪ ২৩:৫৭264577
  • এবার এই তকমাগুলোও এককথায় সেভাবে দেওয়া ঠিক নয় বোধহয়। ইস্যুর ভিত্তিতে এদিক ওদিক হয়েই যেতে পারে।
  • pi | ০৫ নভেম্বর ২০১৪ ২৩:৫৫264576
  • পুরানো ভাটলগ এতক্ষণে কিছু ক্লিয়ার করার সময় পেলুম। কিন্তু ডিডিদা এটা কী কয়েছেন ? এ কোশ্ন অনেকদিন আগেই উঠে গেছিল। আর সেদিনও ও বোধাহ্য এই নিয়ে কথা হল। এককই আছে জলজ্যান্ত উদাঃ, রাইট লিবারেল। আবার কাল না পরশুই তো পোস্ট করেছিলাম, এই সমকামিতা, কিস অব লাভ নিয়ে বেশ কিছু বামপন্থীর কত আপত্তি। ইন ফ্যাক্ট মনে পড়ল, কাগুজে গুরুর অন্য যৌনতায়, সমকামিতা নিয়ে নানা পার্টির সমর্থকদের মন্তব্যের একটা সংকলন ছিল। তাতে দেখা গেছিল বিজেপি আর এসিউসিআই র বক্তব্য পুরো এক। শুধু সমর্থক বলে না, পার্টি লেভেলেও তো !
    এমত আরো উদাঃ দেখতে ফেবু গ্রুপ যান। গুচ্ছ লেফ্ট কনসার্ভেটিভ, রাইট লিবারেল পাবেন।
  • Ishan | ০৫ নভেম্বর ২০১৪ ২৩:৫০264575
  • আমাচ্ছেলের এখনকার প্রজেক্ট হল একটি মুভির স্ক্রিপ্ট লেখা এবং তার ট্রেলার বানানো। ট্রেলার বানানো হয়ে গেছে। সেদিন দেখলাম। আমাকে আইমুভির উপরে চাট্টি ফান্ডাও দিয়ে দিল।
    পুরোটাই ইশকুলে করেছে এবং করছে।
  • সে | ০৫ নভেম্বর ২০১৪ ২৩:৩৯264574
  • ইস্কুলে বাচ্চা বয়েস থেকেই প্রোজেক্ট শেখাচ্ছে, চাকরিতেও তো প্রোজেক্ট থাকে। অসুবিধে হবে না।
  • ₹100000 | ০৫ নভেম্বর ২০১৪ ২৩:৩৮264573
  • ** ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৪ ২৩:৩৬264572
  • ইতিহাসের প্রোজেক্ট শুনলেই মনে পড়ে রিদ্ধিমানের সেই গল্প। এক শিল্পী দাদা তো মলাট এঁকে দিলেন, এক সুন্দরী মহিলা পতাকা হাতে, আর জনগণের একটা বিরাট দল তার সঙ্গে, যতই সুন্দরীর থেকে দূরত্ব বাড়ে ততই তারা কেলিয়ে পড়ে। ঃ-)
  • ₹100000 | ০৫ নভেম্বর ২০১৪ ২৩:৩৪264571
  • "এমিটিন খেকো বিলাই" নয়, আলিসায়েব লিখেছিলেন যে "এমিটিন ইঞ্জেকশন নিলে মানুষ নাকি মডলিন (maudlin) হয়ে যায়। তখন পাশের বাড়ির বিড়াল মারা গেলেও সে বালিশে মুখ লুকিয়ে কাঁদে"।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত