এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৪৮264541
  • তাহলে আর মা-গুলো রেগে আছে কেন?
  • jhiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৪৬264539
  • চান্দু মিয়াঁ নন?
  • kiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৪৫264536
  • আরে কিচ্ছু করতে হবে না, চুপ করে বসে থাকো। তুমি তো কিছু করনি। প্রিন্স কে বুঝতে দাও। আর বন্ধুদের করুন মুখ করে বলো, কি খারাপ ব্যাপার বলো দেখি! মানে যেসব প্যারেন্টসরা তাদের বাচ্চাদের থেকেও ছোট বাচ্চা রয়ে গেছে, তাদের অত পাত্তা দেওয়ার কি আছে।
  • jhiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৪৫264537
  • সেতো জানার সাথে সাথেই করেছি।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৪৫264538
  • হ্যাঁ আমিও এই আলোটা চাই।
  • kiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৪৪264535
  • বেঙী,
    :D

    জটা কে, এই ব্যাপারে কি আমায় আলো দেওয়া যেতে পারে?
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৪৩264534
  • ঝিকি বেশি চিন্তা কোরো না। একটা গণমেসেজ পোস্ট করে দাও, যা হয়েছে তা তুমি সমর্থন কর না কোনোভাবেই, একথা জানিয়ে।
  • Tim | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৪০264533
  • পাই, গুড ছবিজ ঃ-)
  • jhiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৩৯264532
  • ঘুমোতে যাই, মেজাজ খারাপ হয়ে গেছে ঃ(
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৩৮264531
  • ওঃ কিকি শুধু আশা করল। মানে কনফিডেন্ট নয়, যেতে হবে কিনা সেই ব্যাপারে। বুঝলাম। ঃ))
  • জটাশঙ্কর ওঝা | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৩৭264530
  • বোঝাই যাচ্ছে টীচার স্ট্যাটিস্টিক্স জানেনা। সিঙ্গুলার অ্যাচিভমেন্ট আর গ্রস বিহেভিয়র গুলিয়ে ফেলেছে। তবে কনফিডেন্শিয়ালিটির অ্যাসুরান্স পেলে ঊর্দ্ধতন কতৃপক্ষকে জানাবার মানে হয়, নইলে নয়।
  • jhiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৩৬264528
  • সেই সব ভয়-ই পাচ্ছি!!

    তাও ভালো জানতে পারলাম, জানতে না পারলে আরো বাজে হত।

    যাইহোক, গ্রুপ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে, তাতে পার্টিসিপেট করব বলেছি।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৩৬264529
  • একটা অত্যাবশ্যক ডিঃ দিয়ে দিই। যা লিখেছি, ঝিকিকে লিখেছি। গত আট বছর ধরে যেমনটি হতে দেখেছি, তেমনটিই লিখেছি। দয়া করে আমার পোস্টের ব্যাখ্যা চাইবেন না আমার থেকে। দিতে পারব না। বসে বসে পাতার পর পাতা তক্কো চালিয়ে যাওয়ার মতন অবস্থায় নেই আপাতত।
  • jhiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৩৩264526
  • নাম ধরে, খাতা দেখিয়ে বলা কক্ষনো উচিত না, আর এরা তো ক্লাস থ্রি-র বাচ্চা!!

    অবশ্য ওদের ক্লাস টীচারটাও বাচ্চা। ত্রিশের আশেপাশের এক ছোকরা।
  • kiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৩২264524
  • আমার আবার উল্টো হয়। সবাই পারে, আপনার ছেলে পারে না, এটা শুনতে আমি এত অভ্যস্ত যে তাতে আর কোন হেলদোল ও হয় না।

    কিন্তু আমায় স্ন্যাপডিল আকাশ নীল এর বদলে ঘন নীল শাড়ি পাঠাইসে আর মেজাজ এত খারাপ যে সে নিয়ে আর পাল্টা পাল্টির ঝামেলায় গেলুম না। কি বিরক্ত! ব্লাউজ ও বানাইতে দিয়ে এলুম। মোস্ট প্রবাবলি সেটাও ঝোলাবে, বললাম সামনে বা পিছনে না করে বোতামঘর সাইডে করলে হয় না, তো দুপাশে চেন দিয়ে দেবে কইলো, সেটাও নাকি হাত পর্যন্ত! কি পদ হবে কে জানে! দিনটাই যা তা।

    আর কয়েকজন্ম পাপ করলে নর্মাল ডেলিভারি হয়। শুধু তো প্রসব ব্যাদনা নয়, তারপর প্রায় পুরো হাত ঢুকিয়ে গুঁতিয়ে পরিস্কার করবে, আর তারপর কি সব ভুলভাল অ্যানাস্থেসিয়া করে, যাতে পুরো সেন্স থাকে, সেভাবে সেলাই। মাগো! আর নরকে যেতে হবে না আশা করি।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৩২264525
  • তুমি টিচারকে পরিষ্কার জানিয়ে দাও, তুমি জিনিসটা পছন্দ কর নি। আর ভবিষ্যতে উনি যেন ওর খাতা অন্যদেরকে না দেখান।
    এর পরে যেটা হবে, সেটা হল, অন্য পেরেন্টরা তোমার ছেলেকে টিচারদের প্রিয়পাত্র, বাবামা টিচারকে তেল দেয় ইত্যাদি বলে ট্যাগিয়ে দেবে। ওর বন্ধুরাও। সেটা তো আরো খারাপ লাগবে বলে মনে হয়।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২১:২৭264522
  • সরি ঘুম চোখে ঠিক কেসটা বুঝতে পারি নি। আমার ক্ষেত্রে উল্টো কেস হয়েছিল। মানে আমাকে বলা হয়েছিল আমার ছেলে লিখতে পারছে না, স্কুলের উত্কর্ষতার লেভেল ছুঁতে পারছে না। তাই আমার অবিলম্বে সিরিয়াসলি ভাবনাচিন্তা করা উচিত ছেলের ভবিষ্যত নিয়ে।
    আমি তখন কেঁদেকেটে একসা করেছিলাম, ছেলেটাকে অহেতুক চাপ দিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম।
  • jhiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:২৭264523
  • সেসব তো বোধহয় যাদেরকে বলা হয়েছিল, তারা করেছে।

    আমি কী করি!!!

    সবাই প্রিন্সিপালকে একসাথে কমপ্লেন করতে যাবে বলছে। আমিও যাব বলেছি। এসব কথা আমার ছেলের কানে গেলে তো আরো বাজে হবে!
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২১:২৩264521
  • ও হরি এই একই কান্ড তো আমার ছেলে যখন এলকেজিতে পড়ত, তখন আমাদের সঙ্গেও হয়েছিল।
    কমপ্লেন করে লাভ হবে না। আমার ৮ বছরের অভিজ্ঞতা বলে, এইসময়ে উল্টে সেই টিচারকেই কড়া কথা শুনিয়ে দেওয়া উচিত।
  • jhiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:২২264520
  • মাদের হোয়াটস্যাপ গ্রুপে সবাই রেগে গেছে, আমার নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে ঃ(
  • jhiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:১৯264519
  • ব্যাঙ, বাজে বাওয়াল।

    গত সপ্তাহে ছেলের স্কুলে পিটিসি ছিল। সেখানে নাকি আমার পুত্তুররের খাতাপত্তর দেখিয়ে অনেক পেরেন্টকে বলা হয়েছে যে এ পারে, সুতরাং আপনার ছানা না পারলে সেটা তার দোষ!!
    এমতাবস্থায় আমার কী করণীয়? প্রিন্সিপালকে কমপ্লেন করব না টীচারের সাথে কথা বলব?
  • pi | ০৫ নভেম্বর ২০১৪ ২১:১৭264518
  • নাঃ, সব চুলে জট পড়েনা, তবে সব জটই জটা হতে পারে কিনা শিওর নই।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২১:১৫264517
  • ঝিকি এই যে আমি
  • jhiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:১১264516
  • ব্যাঙ তো আসেনা, জটাশ আপণি কি স্কুল সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন?
  • jhiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:০৮264515
  • তাহলে আমার মাথায় কোনদিন জটা পড়বে না, হিমালয়ে চলে গেলেও না ঃ)
  • জটাশঙ্কর ওঝা | ০৫ নভেম্বর ২০১৪ ২১:০৪264514
  • জটের হায়ার অর্ডার জটা। যাদের মাথা খুব ঘামে দিনে দুবেলা শ্যাম্পু না দিলে পাগল পাগল করে তাদের জট জটায় পরিণত হয়। মোস্ট অথেন্টিক খবর দিলুম।
  • jhiki | ০৫ নভেম্বর ২০১৪ ২০:৫৯264513
  • ব্যাঙ, এলে একটু টোকা দিও, আর ঘন্টাখানেক মত জেগে থাকব।
  • jhiki | ০৫ নভেম্বর ২০১৪ ২০:৫৮264512
  • জট এবং জটা এক তো নয় বটেই। আমি জানতে চাইছিলাম জট থেকেই কি জটার উৎপত্তি হয়?

    আমাদের মফঃস্বলে জটাধারী/ধারিনীরা খুব শ্রদ্ধা ও সম্মান পেত!
  • Tim | ০৫ নভেম্বর ২০১৪ ২০:৩৮264511
  • ন্যাক এবং ন্যাকার মত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত