এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৫ নভেম্বর ২০১৪ ১০:২৮264420
  • তা ক্যান হইব, আমগো প্রতিবেশী কইলেন তার পোলার স্কুলে নাকি প্রতি সপ্তাহে একটু একটু করে দেখানো হয় সিনেমা
  • lcm | ০৫ নভেম্বর ২০১৪ ১০:২৭264419
  • ঈশান ঠিক কইসে।
    তবে গত শতাব্দীতে তিনখানা টার্নিং পয়েন্ট - যেখানে আম্রিগার লেফ্ট-রাইট বিভাজন স্পষ্ট থেকে স্পষ্টতর হইসে।
    ১) গ্রেট ডিপ্রেশনের পরবর্তী ইকনমিক পলিসি, সোশ্যাল সিকিওরিটি ব্যব্স্থার পত্তন ইত্যাদি।
    ২) দ্বিতীয় বিশযুদ্ধের পর হিরোসিমা/নাগাসাকি
    ৩) '৫০-'৬০ দশকের সিভিল রাইট্‌স মুভমেন্ট, এম এল কে ...
    ৪) ভিয়েতনাম যুদ্ধ
  • | ০৫ নভেম্বর ২০১৪ ১০:২৪264418
  • স্কুলের বাছাদের জন্যে মন্দ না- তবে আড়াই ঘন্টা ইতিহাস ক্লাস যে কারুর পক্ষেই চাপের।
  • Ishan | ০৫ নভেম্বর ২০১৪ ১০:২২264417
  • তবে ভেবে দেখলাম, অ্যাকচুয়ালি সিরিয়াসলিই চাওয়া উচিত। একটা বঙ্গানুবাদ হলে আরও ভালো। কেশিকে কিচ্ছু বলা যায়না। হয়তো জোগাড় করেই ফেলল। লোকটা জিনিয়াস, সে আমি আগেই বলেছি।
  • d | ০৫ নভেম্বর ২০১৪ ১০:১৯264415
  • এহে বইম্যালা তো সোজা হিসেব। ২৮শে জানু শুরু হবে আর ৮ই ফেব শেষ হবে।
  • lcm | ০৫ নভেম্বর ২০১৪ ১০:১৯264416
  • ক্যান লিংকন সিনেমা খারাবটা কি। স্কুলে ইতিহাস কেলাসে নাকি দেখায়।
  • | ০৫ নভেম্বর ২০১৪ ১০:১৬264412
  • খবরদার! লিংকন দেখো না। বই পড়া বেটার হবে।
  • Ishan | ০৫ নভেম্বর ২০১৪ ১০:১৬264413
  • আমেরিকায় রিপাবলিকানরা দাসপ্রথার বিরুদ্ধে ছিলেন। সিভিল রাইটসের পক্ষে ছিলেন। ডেমোক্রাটরা উল্টোদিকে। এ হল উনবিংশ শতাব্দীর কথা। বিংশ শতকের গোড়ারও। গ্রেট ডিপ্রেশনের পর অবস্থাটা উল্টোয়। খুব নির্দিষ্ট করে বললে এফডিআর এর জমানায় প্রথম "ডেমোক্রাটিক" মুআনিফেস্টো দেখা যায়।

    এর নানাবিধ ব্যাখ্যা আছে। সবচেয়ে পপুলার যথারীতি, বামপন্থী ব্যাখ্যা। উজ্জীবিত তরুণ পুঁজিবাদ তার উত্থানের যুগে প্রগতিশীল ছিল, আর সাম্রাজ্যবাদ হয়ে প্রতিক্রিয়াশীল হয়ে পড়ল, এরই নানা রকমফের।

    খুব সংক্ষেপে, এই।

    আর কালকে আমি ই-বই ইয়ার্কি করে চাইলাম রে বাবা। :-)
  • dd | ০৫ নভেম্বর ২০১৪ ১০:১৬264414
  • ইয়েস। বই ম্যালা নাগাদ যাবার ইচ্ছে রয়েছে। ডিসেম্বর মাস থেকেই তোড় জোড় করে টিকিট কাটতে হবে। তাজন্ন ASAP বই ম্যালার তিথি নক্ষত্রো জানা দরকার।
  • | ০৫ নভেম্বর ২০১৪ ১০:১৫264410
  • লিবারেশান নিয়ে কী বক্তব্য?( কটু মন্তব্য কল্লে দুঃখ পাবো)
  • lcm | ০৫ নভেম্বর ২০১৪ ১০:১৫264411
  • অপ্পোন,
    খেলা উল্টানোর যে ইতিহাস ঈশান কইসে ওটা হল কিসু না - ঐ যে - দাসপ্রথার অবলুপ্তি নিয়া যে যে যুদ্ধ হয়েসিল না, সেই দীর্ঘ সিভিল ওয়ার - লিংকন - মারপিট, অড়াই, তক্কো, বিতোক্কের পরে লিংকন সাহেব বিল পাশ করাইলেন।
    তো সেই মহা-লিবারাল লিংকন ছিলেন গিয়া রিপাবলিকান।
    এই হল গিয়া সার গপ্পো।

    পারলে স্পিলবার্গের লিংকন দেইখ্যা নিও - একটু বোরিং সিনেমা - তবে ঐ ইতিহাস তো
  • dd | ০৫ নভেম্বর ২০১৪ ১০:১৪264409
  • হ্যা হ্যা। সিপুএম বাদ গেছে। সিপুএম,সিপিআই,আর এস পি সবাই কংরেসী।

    এর মধ্যে এক এস ইউ সি একদা নকুটে ছিলো। এখন তারাও কংরেসী হয়ে গ্যাছে।
  • d | ০৫ নভেম্বর ২০১৪ ১০:১১264408
  • আর ঈশানচন্দর কাল অদ্যপি প্রকাশিত না হওয়া বইয়ের ইপাব খুঁজছিল;। খ্যা খ্যা।
  • d | ০৫ নভেম্বর ২০১৪ ১০:১০264406
  • কিন্তু ডিডি কি ফেব-এ কলকাতায় যাচ্ছেন? তাইলে টিকিস মিকিস প্ল্যান করব আমিও।
  • b | ০৫ নভেম্বর ২০১৪ ১০:১০264407
  • আর শি পি এম? ডিডির লিস্টিতে শি পি এম নাই? হায়, কি দিনকাল।
  • Arpan | ০৫ নভেম্বর ২০১৪ ১০:০৭264403
  • বোধি, মেল করে দিয়েছি। একবার কথা কয়ে নিলে সুবিস্তা হবে মনে হয়।
  • d | ০৫ নভেম্বর ২০১৪ ১০:০৭264404
  • আমি বলছি শোনেন
    লিবারেল বলে এই দুনিয়াতে কুনো দল নাই, এক্কেবারে না। কিছু ছেঁড়াখোঁড়া মানুষ শুদু লিবারেল হয়। দল হলেই সেটি অন্ধ কনজার্ভেটিভ।
  • dd | ০৫ নভেম্বর ২০১৪ ১০:০৭264405
  • ধুর। এরা কেউ কিসু জানে না। সুদু এয়ার্কী ঠাট্টা করে।

    আর ইন্ডিয়া নিয়ে আমি সব জানি।

    মাওবাদীরা খুব মাওবাদী। তাদের খুব কাছেই আছে মমতা।বেশ নকুটে।

    এ ভিন্ন সকলেই কংরেসী। ভাজপা, মায়াবতী, জয়ললিতা, চন্দোবাবু, ওমোর আবদুল্লা,শিবসেনা ইস্তক প্রত্যেকে। বেসিকালি কংরেসী। ঐ ফোড়নে এট্টু আট্টু আলাদা গোছের।সে ও খুব সামান্য তফাৎ।
  • b | ০৫ নভেম্বর ২০১৪ ১০:০৬264402
  • আমি একবার কাব্লিদাকে লিখতে কয়েছিলাম। তা তিনি অভিমানভরে গুরুর পাতায় এ বিষয়ে কিছু লিখবো না, এরকম একটা স্ট্যান্ড নিয়েছিলেন।
    (সাল, তারিখ, লিংক নেই)।
  • Arpan | ০৫ নভেম্বর ২০১৪ ১০:০২264401
  • এই খেলা উল্টোনোর কেস আমিও অনেকবার শুনেছি। কোন হলধরবাউ কি অনুগ্রহ করে কিঞ্চিত আলুকিত করবেন এই নিয়ে?
  • Ishan | ০৫ নভেম্বর ২০১৪ ০৯:৫৭264400
  • আর ভারতীয় উপমহাদেশের কেস প্রচন্ড ঘাঁটা। শিবসেনা আর মাওবাদী ছাড়া কে যে কী কিছুই বুঝতে পারিনা।
  • | ০৫ নভেম্বর ২০১৪ ০৯:৫৪264399
  • না না, খুবই সরল গোলগাল চাষী। খামারে ভালো জাতের ঘোড়া, হুদো হুদো শুয়োর, মুরগি, নধর গোরুবাছুর সব আছে। ভালো ভালো বন্দুক। গায়ে অসম্ভব শক্তি- আর কি সুস্পষ্ট হাসি! আমার আগামীবার চাষীবউ হওয়ার ইচ্ছে আছেঃ)
  • Ishan | ০৫ নভেম্বর ২০১৪ ০৯:৫২264398
  • আমার ঠিক খেয়াল নাই, কিন্তু সিভিল ওয়ারে রিপাবলিকানরা দাসপ্রথা ইত্যাদির বিরুদ্ধে ছিলেন। আর ডেমোক্রাটরা স্লাইট উল্টোদিকে ছিলেন। খেলাটা উল্টেছে অনেক পরে। ফলে আমেরিকার কেসটা একটু আলাদা।

    কিন্তু ব্রিটেনে বা জার্মানিতে বা ফ্রান্সে তো মূলত মার্কসিস্টরা বিবর্তিত হয়ে লেফট লিবারাল হয়েছেন, সঙ্গে অন্য লিবারাল অংশগুলোও ক্ষয়ে গিয়ে এঁয়াদের সঙ্গে এসে জুটেছেন। উভয়ের উত্তরাধিকারই অন্তত একটু করে থেকে গেছে। সেইজন্য ইউরোপে মোটামুটি একইরকম ফর্মেশন।

    এই হল আমার সংক্ষিপ্ত ব্যাখ্যা। সাল-তারিখ দিয়ে প্রবন্ধ চাইলে এখন লিখতে পারবনা।
  • lcm | ০৫ নভেম্বর ২০১৪ ০৯:৪৯264397
  • সেই ঘ্যামা চাষীদের ভর্তুকি দেওয়া হয়েছে প্রায় ২৫০ বিলিয়ন ডলার বুশ সাহেবের সময় - তাইলে বুঝুন।
  • dd | ০৫ নভেম্বর ২০১৪ ০৯:৪৮264396
  • আম্রিগার চাষী? তারা কি সরোল গোলগাল চাষী ভাই না কি? তারা তো ফার্মার। বা এগ্রিকালচারালিস্ট।

    সংখ্যাতেও খুব কম। ঘ্যামা লবী। প্রচুর ট্যাকা।

    ওদের সাথে থাড ওয়ার্লডের সঃ গোঃ চাষীভাইদের গুলালে চলবে না।
  • lcm | ০৫ নভেম্বর ২০১৪ ০৯:৪০264395
  • আর তাছাড়া দেখেন, বুশ সাহেবের আমলে ---
    প্রথম কৃষ্ণকায় সেক্রেটারি অফ স্টেট (পাওয়েল সাহেব)
    প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা সেক্রেটারি অফ স্টেট (রাইস মেমসাহেব)
    প্রথম এশিয়ান ক্যাবিনেট মেম্বার - পরিবহন মন্ত্রী (মিনেটা সাহেব)

    তারপর ধরুন, বুশ-এর আমলে ফার্ম বিল - চাষীদের ভর্তুকি দেওয়া হয় বছর বছর বিলিয়ন বিলিয়ন ডলার।

    এবারে বলুন - ডান না বাম। কোন ফর্মুলায় ফেলবেন?
  • dd | ০৫ নভেম্বর ২০১৪ ০৯:৩৭264394
  • কমুনিস/আইসিস/বজরং দল - এঁয়ারা সব এক ধাঁচের। ইকনমিক্স আর সমাজ নিয়ে। একই গু। এ পিঠ ও পিঠ কিসু নয়।

    কিন্তু এখনকার লেপ লিবেরেল আর বাজারপন্থী (রাইটিস্ট হায় কেহ তো কহে না)।, তাদের আলাদা করে সোসাইটি নিয়ে ইস্যু গুলনো একই রকমের।স্টিরিও টাইপ।

    এক্ষেপশন তো থাকবেই। কিন্তু দেখুন্না আম্রিগাতেই, রিপাবলিকেন আর ডিমোক্রেটদের চলন বলন আলাদা টাইপের নয়? সেটার হোয়াট ইজ দ্য বিকস ? ইন্ডিয়াতেও।
  • ন্যাড়া | ০৫ নভেম্বর ২০১৪ ০৯:৩২264393
  • ডিডিদাদার বাঙালি তথাকথিত কম্যুনিস্টিদের দেখেও এই গভীর প্রশ্ন মনে এল?
  • lcm | ০৫ নভেম্বর ২০১৪ ০৯:৩০264392
  • ডিডিদা - আছে, আমি দেখসি।
    গোঁড়া ডানপন্থী কিন্তু প্রো-অবোর্শনিস্ট।
    এমন লিবারেল দেখসি যিনি প্রবল ধর্মবিশ্বাসী, প্রতি রোববার সকালে চার্চে যাওয়া চাই।
    দু দুবার চোখ বুজে ওবামাকে ভোট দিয়েছেন, কিন্তু গে-ম্যারেজ সাপোর্ট করেন না।
  • - | ০৫ নভেম্বর ২০১৪ ০৯:২৯264391
  • আমি ডিডির জন্য উত্তর লিখেছিলুম। যাগ্গে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত