এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anirban | ০৪ নভেম্বর ২০১৪ ০০:২৯264270
  • এরা কারা? মানে আগমার্কারা কারা? কোন গ্রুপ?
  • pi | ০৪ নভেম্বর ২০১৪ ০০:২৪264269
  • এই কিস অব লাভের প্রতিবাদে কলরবের আর শেষ নেই। কত 'যুক্তি' ! গোঁড়া ধার্মিকদের বাদই দিলাম, তাঁরা কী বলেন জানাই আছে, বলার যেটা সেটা হল বামপন্থীদের প্রতিক্রিয়া ! এসব আন্দোলন করার আমাদের সময় আসেনি, ক্ষেত্র প্রস্তুত হয়নি, এতে করে সমাজ পরিবর্তন হবেনা, মানুষের অন্ন বস্ত্রের সংস্থান হবেনা, তাই করা উচিত নয়, এসব তো আছেই, আরো একটু জিগালে বেরিয়ে পড়ছে আপত্তি আরো বেসিক জায়গায়। এসব নিয়ে আন্দোলন না, এসব ব্যাপারস্যাপারেই আপত্তি আছে। এসব পাশ্চাত্যের হনুকরণ ( ভারতীয় সংস্কৃতির পরিপন্থী সেটা অবশ্য বলেন না, বললে হিন্দুত্ববাদী হয়ে যাবার আশংকা আছে কিনা), এসব অশ্লীল, নোংরামো, পারভার্শন, ফালতু ফ্যাশন কিনা, আপত্তিটা নাকি সেখানে। হ্যাঁ, একেবারে আগমার্কা বামপন্থীদের কথা। আর হ্যাঁ, এই একই কথা তাঁরা এলজিবিটি আন্দোলন এবং সমকামিতা প্র্যাকটিস করা নিয়েও রেখেছেন।
  • aka | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:০৯264268
  • আর কি খবর হপ্তাহান্তে প্রোডাকশন মুভ হল, এক্ষণে অর্গ চার্ট সম্বন্ধে জ্ঞান শুনিয়া আবার নতুন কলে ঢুকি। মধ্যে খাওয়ারও প্রয়োজন।
  • Blank | ০৩ নভেম্বর ২০১৪ ২৩:০০264267
  • স্প্যামে ক্লিক কর্লে অমনি হবেই :-D
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৪ ২২:০২264266
  • কমরেড আকা, কী খবর?

    আমি এখন দিনের চান্নং কলটায় জয়েন করব। একঘন্টা আগে কানেক্ট করে বোকা বনে গেছিলাম। ডিএসটি চেঞ্জ মাথায় ছিল না।
  • aka | ০৩ নভেম্বর ২০১৪ ২১:৫৫264265
  • এবাবা স্যানের অ্যাকাউন্ট থেকে স্প্যাম হয়েছে, এবাবা।
  • san | ০৩ নভেম্বর ২০১৪ ২১:০৮264264
  • *******

    আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিসব স্প্যাম হয়েছে, এখানের অনেকের কাছেও সেসব গেছে - আজ যদি আমার প্রোফাইল থেকে কোনো লিংক পেয়ে থাকেন, কেউ ক্লিক করে ফেলবেন না। আমি যেগুলো ট্র্যাক করতে পেরেছি ডিলিট করেছি। খুবই দুঃখিত।

    ********
  • b | ০৩ নভেম্বর ২০১৪ ২০:৪৫264262
  • ভেবলীদির সাথে কি অপুদাও ছিলেন? কাজুকে জিজ্ঞাসা করলাম।
  • প্রাক্তন কলরবী | ০৩ নভেম্বর ২০১৪ ২০:৪৩264261
  • উত্তরগুলো গুগলাবার সময় নেইকো, কিন্তু বেজায় প্রশ্ন পাচ্ছে -

    ১)মাইথোলজি বুটিকের মালিক অপ্সরা অসওয়ালকে চেনেন কেউ?
    ২)তাঁর একটা কলকাতা লিঙ্ক রয়েছে। সেটা কি কেউ বলতে পারবেন? এখানে হোমটাউন কোলকাতাও বলেছে -
    http://www.popxo.com/2014/02/jetsetter-apsara-oswal-on-being-the-coolest-travel-companion/
    ৩)উনি কি বাঙ্গালী? কারন এখানে দেখছি উনি একটা উক্তি করেছিলেন এককালে - “I’m one of those pseudo-intellectual artist-type Bengalis”
    পাবেন এইখানে -
    http://www.grazia.co.in/blogs/another-day,-another-singapore
    ৪) চাঙ্গি গ্রুপের সঙ্গে ওই মাইথোলজি বুটিকের কোন যোগ আছে নাকি? জানেন কেউ?
    ৫) ভেব্লীদির পরিচিত কেউ গুরুতে নেই? ওনার সত্যিই এরকম হাতটানের অভ্যাস আছে কিনা সেটা কাছের লোকেরা বলতে পারবে।

    ওপরের প্রশ্নগুলোর কিছু কিছুর উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তবে ভেব্লিদিকে ফাঁসানোর নিতান্ত অপদস্থ করার থিয়োরী একেবারে উড়িয়ে দেওয়া যায় না। দরকার ছিল দ্রি বাবুকে, কিন্তু উনি এরকম তুচ্ছ ব্যাপারে হাত গন্ধ করবেন কি?

    ডিস্ক্লেমার - ভেব্লীদির সম্পর্কে একেবারেই জানি না, ওনার শিল্পকর্মও পুরো দেখি নি একটাও। তবে প্রতিবাদে পাশে হেঁটেছিলাম তো, তাই চোর ভাবতে হয়ত খারাপ লাগছে। :(
  • pi | ০৩ নভেম্বর ২০১৪ ২০:৩৮264260
  • কিস অব লাভ মনে হচ্ছে ভাইরাল হয়ে গেল। কোলকাতায় আরো দুটো ইভেন্ট হচ্ছে।
  • | ০৩ নভেম্বর ২০১৪ ২০:১৩264259
  • সেক্ষেত্রে ইচ্ছে করে ধুকিয়ে না নিলে ভুল করে ঢোকার প্রশ্ন নেই।

    যাই হোক পুরো সত্যিটা না জানা গেলেও কনক্লুশান একটা জানা যাবে আশা করি।
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৪ ২০:১১264258
  • ঝিকির ৭ঃ৪৬ - এখানেও এই নিয়ম। "ভুল" করে ব্যাগে আসার সুযোগ নেই ওয়ার্কফ্লোতে।
  • Kaju | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:৫৫264257
  • তাহলে যেখানে নিজের কেনার জিনিসই পে করার আগে হাতে নিতে পারছে না, অন্য জিনিস সঙ্গে করে জেনে / না জেনে আনবে কী করে? এটায় আবার ফাঁসানো এসে যাচ্ছে না?
  • jhiki | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:৫২264255
  • না, একেবারে কেনার পর জিনিসটা সাথে নিয়ে যেতে পারবে।

    তার আগে পরে মানাচ্ছে কী না দেখতে চাইলে সেলসপার্সনরা পরতে সাহায্য করে
  • Kaju | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:৫২264256
  • *নিজে হাতে ক্যাশ কাউন্টারে নিয়ে আসার
  • Kaju | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:৫০264254
  • মানে জিনিসটা নিজে হাতে নিয়ে আসার স্কোপই নেই রাইট? যেটা কিনছি সেটাও।
  • Abhyu | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:৪৮264253
  • আগে গুরুতে কেবলী পপুলার ছিল, এখন ভেবলী এসে গেলো
  • jhiki | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:৪৬264252
  • এখানে, সিঙ্গাপুরে যে সমস্ত জায়গায় গয়নাগাটি কেনাকাটা করেছি সেখানে শো কাউন্টার আর ক্যাশ কাউন্টার আলাদা। পছন্দ করে সেলসপার্সনকে জানালে ওরাঅ একটা হ্যান্ডবিল দেয়। সেটা ক্যাশ কাউন্টারে দেখিয়ে পেমেন্ট করতে হয়। তারপর শো কাউন্টারে এসে বিল দেখিয়ে জিনিসটা নিতে হয়। এই পদ্ধতিতে 'ভুল' করে জিনিস ব্যাগে যাওয়ার সুযোগ খুব অল্প।
  • Kaju | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:৪২264251
  • ইয়ে নামটা বলছি বলে আদিখ্যেতাটা কিন্তু আমি করছি না। আমার তো ওকে সহ্যই হয় না। এত যুক্তাক্ষর লেখার চে ভেবলি লেখা তাড়াতাড়ি হয়।
  • d | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:৪০264250
  • বাঙালির
  • pi | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:৩৯264249
  • নার্গিসের বেলাতেও উনি এবং ওঁর বন্ধুরা বলতেন ভুল করেই চলে গেছিল। এবং ভয়ের চোটে উনি 'স্বীকার' করে ফেলেছিলেন। কী সত্য বোধহয় কোনোদিনও জানা সম্ভব নয়।
  • d | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:৩৮264248
  • আ ডাকনাম। আঙালির ছেলেব্বিটি আদেখলামো।
    আমি ভাবছিলাম কোনো অভিনীত চরিত্র বুঝি।
  • | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:৩০264247
  • তা হবে হয়তো। আমার চেনাপরিচিত লোকজন ডাকে না।
    আর সাবু, মাধু এরা কে?
  • Kaju | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:২৯264246
  • কাছের দূরের সর্বত্রই লোকে ওই নামে ডাকে। বুম্বা, বেণু, সাবু, মাধু এগুলো সর্বজনবিদিত।
  • | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:২৮264245
  • দুটো জিনিস পাশাপাশি ছিলো। একটা হাতে করে কাউন্টারে এসে কিনলাম অন্যটা ভুল করে ব্যাগে রেখে দিলাম- হতেও পারে। তবে এরূপ এখানে হলে ভুলের জন্যে হাজতবাস নিশ্চিতঃ)
  • d | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:২৫264242
  • কিন্তু পাইয়ের লিংকে ঐ ছবিটা দেবার তাৎপর্য্য কী রে বাপু?
  • Kaju | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:২৫264243
  • এগুলো খুব সূক্ষ্ম ব্যাপার। কতটা কাছাকাছি ছিল জিনিস দুটো যে একটার সাথে অন্যটা 'ভুল করে' চলে এল বা আসতে পারে, এগুলো চুলচেরা অ্যানালাইজ করলেই বেরিয়ে যাবে। আর সিসিটিভিতে পষ্ট দেখা গেলে তো কথাই নেই ! এই সত্যি দেখা গেছে কিনা এটাও ঘোলাটে হয়ে আছে।
  • | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:২৫264244
  • ভেবলি ওনার ডাকনাম। কাছের মানুষজন ঐ নামেই ডাকেঃ)
  • d | ০৩ নভেম্বর ২০১৪ ১৯:২২264241
  • কিন্তু এই। ভেবলি। কেসটা কী?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত