এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০২ নভেম্বর ২০১৪ ২১:৫৫264120
  • আমি ওখানকার পুজো লাস্ট দেখেছি ২০১২তে, তখনও ব্যাঞ্জোই তো চলত। মানে ব্ল্যাঙ্কি যেটা বলছে, রিক্সায় বসে মন দিয়ে অর্ধেক কীবোর্ড আর অর্ধেক তার ওলা একটা যন্ত্র বাজায়।
  • Tim | ০২ নভেম্বর ২০১৪ ২১:৫৪264118
  • তবে ভাসানে হুল্লাট মাতলামো বাওয়াল আর বাঁদরামো হয় সেগুলো কেবল কাছ থেকে দেখলেই জানা যায়।
  • Blank | ০২ নভেম্বর ২০১৪ ২১:৫৪264119
  • আগে ভাসানের নাচ ছিল ব্যান্ডপার্টির সাথে। চোঙার মতন মাইকে। তারপরে এলো কীবোর্ড টাইপ বাজনা। একজন রিকশায় বসে বাজাবে আর তার আশে পাশে সবাই নাচবে।
    এখন এসেছে ডিজে। বিশাল বড় বড় কালো সব বক্স। রাস্তা কাঁপানো গান।
  • Tim | ০২ নভেম্বর ২০১৪ ২১:৪৫264117
  • আগে ভাসানের যে গান নাচ হতো তাতে এই পর্যায়ের আবাজ হতোনা। এসব ডিজেফিজে মনে হয় নতুন।
  • Abhyu | ০২ নভেম্বর ২০১৪ ২১:৪৪264116
  • আচ্ছা আমাকে একটু আলোকিত করা হোক। ডিজে মানে তো ডিস্ক জকি, নাকি? মানে যে বেছে বেছে কিছু গান চালাবে?
  • Abhyu | ০২ নভেম্বর ২০১৪ ২১:৪২264115
  • সে-র টইটাতে দমুদির লাস্ট পোস্ট - যখন খুলেছিলাম তখন এতোটা ভাবি নি। শুধু ওনার স্ট্রাগলটার কথাই মনে হয়েছিল। ভদ্রমহিলা অসাধারণ।
    খুব ভালো টই হয়েছে। :)
  • | ০২ নভেম্বর ২০১৪ ২১:৩৭264114
  • এই ডিজে এক ভয়ানক শব্দদৈত্য!! বাপরে! যে কোনো সুস্থ মানুষ খানিক শুনতে বাধ্য হলে অসুস্থ হয়ে পড়বে।
    মানুষের কানের ওপরে ভয়ানক বীভৎস অত্যাচার।
  • Blank | ০২ নভেম্বর ২০১৪ ২১:২৭264113
  • ওদের কান থাকে না। তার মধ্যে রুপোলি কি সব গুড়ো গুড়ো জিনিস মুখে হাতে মাখে। ঝিকমিক করে।
  • π | ০২ নভেম্বর ২০১৪ ২১:২৬264112
  • এবার ডিজে ( উন্নততর তাসা পার্টি) ও ঢাকী সহ ভাসানে গেলুম। শাশুড়ি, জা আর ননদদের সাথে দু এক পাক লুঙ্গি ডান্সও করে নিলুম।

    পুজোর ভাসানের আওয়াজ ভারি ভাল লাগে। পেলেই বারান্দায় ছুটে যেতে ইচ্ছে করে। এবারে গোয়ার ঐ পোর্তুগীজ বাংলোর বন্ধ ঘর থেকে গণেশপুজোর ভাসানের আওয়াজ পেয়ে এক লাফে মন ভালো হয়ে গেছিল।

    সেদিন দেখলাম অসমিয়া ভাসান। নীল নীল কী ঠাকুর বুঝলাম না। কিন্তু ভাসানের চরিত্তির সব জায়গায়ই এক ঃ)
  • Abhyu | ০২ নভেম্বর ২০১৪ ২১:২০264110
  • ওদের কানের প্রবলেম হয় না?
  • | ০২ নভেম্বর ২০১৪ ২১:২০264111
  • অ্যাঁ!!
    আগে তো সুন্দর ভ্যাঁপ্পোর২ করে তাসাপার্টির সঙ্গে সবাই নাচতেনাচতে যেতঃ( সে বিসর্জন কি উঠে গেছে?
  • Blank | ০২ নভেম্বর ২০১৪ ২১:১৭264108
  • দুটো কি তিনটে বড় গাড়ি তে আলো আর বিশাল বিশাল সব বক্স থাকবে। একজন করে ডিজে।
    তার পেছন পেছন ছেলে পিলেরা নাচতে নাচতে যাবে আর ঝিকমিকি আলো। পুর রাস্তা কাপবে।
  • Abhyu | ০২ নভেম্বর ২০১৪ ২১:১৭264109
  • অ্যাই তোমরা সবাই খালি খালি আমার বদনাম করো
  • | ০২ নভেম্বর ২০১৪ ২১:১৫264107
  • অভ্যু কে মাদুরধোলাই দিতে হয়। আমার নামে কুৎসা করছে! আমার বোন মাঝেসাঝে এখানে আসে :(((
  • | ০২ নভেম্বর ২০১৪ ২১:১৩264106
  • ডিজে সহযোগে ভাসান!!!! বাপরে
  • Blank | ০২ নভেম্বর ২০১৪ ২১:১২264105
  • আজকাল জগ্দ্ধাত্রী পুজো তেও আওয়াজ করে ভাসান হয় ঃ(
    আর এই এক ডিজে। পুরো বাড়ি কাপছে যেন।
  • | ০২ নভেম্বর ২০১৪ ২১:০৭264103
  • না ইকি! আমার ফিনাইল রান্নার জিনিষপত্রের ত্রিসীমানায় থাকে না।
  • Abhyu | ০২ নভেম্বর ২০১৪ ২১:০৭264104
  • যাগ্গে দমুদি আজ বাসন্তী হে ভুবনমোহিনী গাইতে গাইতে খাবে।
  • Abhyu | ০২ নভেম্বর ২০১৪ ২১:০৬264102
  • মিঠুদি তোমাদের টিয়া-পকৌড়ার আলোচনা ওনার কানে পৌঁছয় নি তো?
  • Abhyu | ০২ নভেম্বর ২০১৪ ২১:০৫264101
  • ফিনাইল কি ট্রাশ? ও দিয়ে বড়জোর সদা শ্যাম্পু করতে পারে নবনীতা দেবসেনের মতো। তখন ব্যাঙদি নিজের গাড়িতে করে ওকে রাইড দেবে (কারণ অন্য গাড়িতে ওকে উঠতে দেবে না)।
  • | ০২ নভেম্বর ২০১৪ ২১:০৪264100
  • এদিকে মাসির মুনু দেহ রেখেছেন। আজ ওদের বাড়িতে খুব বিরাট পারিবারিক গেটটুগেদার ছিলো। ঐটা মুনুর পারলৌকিক ক্রিয়া উপলক্ষ্যে কিনা এই কূট প্রশ্ন মনে উঁকি দিচ্ছে- কিন্তু মাসিকে ফোন করতে সাহস পাচ্ছি নাঃ(
  • π | ০২ নভেম্বর ২০১৪ ২১:০১264099
  • দমদি, ফিনাইল ছিটে তো আর দাও নি ! দিলে অবশ্য ব্যাঙদিকে পার্সেল করে পাঠিয়ে দিতে বলতুম।
  • Tim | ০২ নভেম্বর ২০১৪ ২১:০০264098
  • অভ্যু ফিনাইলের কথা লিখিস নি, ব্যাঙদি কিকরে আসবে? নিদেন ডেটলজল হলেও...
  • | ০২ নভেম্বর ২০১৪ ২০:৫৯264097
  • ভিনিগারে বেশ টকটক হবেঃ)
  • Abhyu | ০২ নভেম্বর ২০১৪ ২০:৫৮264096
  • বেগুন বাসন্তী? বেশ তো নামটা। রেসিপি দাও দেখি (ঠিকটা, যদিও আমার বাড়িতে ভিনিগার আছে)
  • | ০২ নভেম্বর ২০১৪ ২০:৫৬264095
  • অ। তাইলে ঠিক আছে।
    আরে সলিড বলেই তো পেল্লায় অবাক হলাম।

    এমনিতেই আজ বেগুন বাসন্তী রাঁধতে গিয়ে জলছিটের বদলে ভুল করে ভিনিগার ছিটে দিয়ে ফেলেছি। :-(
  • Abhyu | ০২ নভেম্বর ২০১৪ ২০:৫৩264094
  • দমুদি মাধ্যমিক পর্যন্ত বাংলা আমার সলিড (যদিও তারপরে আর এগোয় নি)। আর ইংরেজিও মাধ্যমিক পর্যন্ত (তাইতে এখনো প্রবলেম)।
  • Abhyu | ০২ নভেম্বর ২০১৪ ২০:৫২264093
  • দমুদি, ওটা যে ইচ্ছে করে লেখা সেটা বুঝলে না? :(
  • PM | ০২ নভেম্বর ২০১৪ ২০:৫১264090
  • পাকিস্তানে এক আত্মঘাতী বিষ্ফোরনে ৪৫ জন মৃত, শতাধিক আহত।

    মৃতরা মুলত টুরিস্ট যারা ওয়াঘা বর্ডারের বিখ্যাত প্যারেড সেরেমনি দেখতে। মানুষের প্রানের দাম কোথাও-ই নেই
  • | ০২ নভেম্বর ২০১৪ ২০:৫১264091
  • পুরুত সে পুজো কোনো মা পর্যন্ত পৌঁছে দেবেন না।সজোরে ঠকাস করে প্রত্যাখ্যানঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত