এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০১ নভেম্বর ২০১৪ ০৩:৩৮263910
  • আমি??? ঐ সিপিয়েম-তৃণমূল-দ্বন্দসমাসঃ উপনিবেশবাদ ও বাংলা শিশুসাহিত্য আমি পড়ি নাকি?
  • bhagidaar | ০১ নভেম্বর ২০১৪ ০৩:৩০263909
  • -- অভ্যুকে কাজ দিয়েছি লজ্জা টই-তে।
  • Abhyu | ০১ নভেম্বর ২০১৪ ০২:৫৮263908
  • একটু সেন্সর করে শুনতে হতে পারে (PG13)
  • a x | ০১ নভেম্বর ২০১৪ ০২:৪৪263907
  • কার বাড়ি?
  • # | ০১ নভেম্বর ২০১৪ ০০:৫৪263906
  • ATM card অ্যাপ্লাই করে দিলে বাড়িতে চলে আসবে বাই পোস্ট।
  • a x | ০১ নভেম্বর ২০১৪ ০০:৫০263905
  • ফেলো জলধরদের কাছে একটা প্রশ্ন আছে। দেশে বাবা/মা-র সাথে জয়েন্ট অ্যাকাউন্ট। যার সাথে অ্যাকাউন্ট সে হাসপাতালে। আপনি কি রিমোটলি (মানে এদেশে বসে) কোনোভাবে ঐ অ্যাকাউন্ট অ্যাকসেস করতে বা কাউকে টাকা তুলতে অথারাইজ করতে পারেন?
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ২৩:৫৩263904
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৪ ২৩:৫০263903
  • একটা কথা। সেই বিক্রমের কী হলো কেউ জানেন? বিক্রম মানে ভিকিদা বলে গুর্চতে পরিচিত। ওঁর আর কোনো লেখা তো দেখিনা!

    আর সেই ঋদ্ধিমান? তারই বা কী হলো? মাঝে মাঝে আগে দেখতাম লিখতে!
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৪ ২৩:২৪263902
  • রেহানার বিষয়টা নিয়ে প্লীজ কেউ কিছু লিখুন। ফেবুতে কাল ওঁর মা কে লেখা শেষ চিঠিটার কথা কেউ বলছিলেন।
    এদিকে বড়াই ও তো দেখি সেই তেহেরানে ললিতা পড়া বিষয়ে আর কিছুই লেখে না!!!!
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৪ ২৩:২১263901
  • আরে উনি স্বর্গে নাকি? ঃ-)
    স্বর্গে যাবার আগে কোথায় ছিলেন? কিছুদিন তো মনে হয় শুনলাম রাজনীতিতে ছিলেন।
  • জটাশঙ্কর ওঝা | ৩১ অক্টোবর ২০১৪ ২৩:১৯263900
  • প্রশ্ন হল যে স্বর্গে পাঠাল সে কোথায়?
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ২৩:০১263899
  • এতজের এই পোস্ট পড়ে স্বর্গ থেকে মুচকি মুচকি হাসছেন।
  • জটাশঙ্কর ওঝা | ৩১ অক্টোবর ২০১৪ ২২:৫৮263897
  • দেবি চৌধুরানি
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৪ ২২:৫৮263898
  • ফুলন দেবীর এখন কী খবর? উনি এখন কোথায়?
  • aka | ৩১ অক্টোবর ২০১৪ ২২:৫৪263896
  • মেয়ে ডাকাত হয়, উদাঃ ফুলন দেবী।
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৪ ২২:৪৫263895
  • সোসেন, পথশিশুদের নিয়ে একটা কথা জানতে ইচ্ছে করে।
    ঐ যে পথশিশুরা গ্যাং লিডারের নেতৃত্বে নিজের নিজের টেরিটোরিতে কাজ করে লড়াই করে মারামারি করে, এরা কি বেশীরভাগই ছেলে-শিশু নাকি ছেলে-শিশু মেয়ে-শিশু সব আছে? কোনো মেয়ে গ্যাং-লীডার হয়?
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ২২:১৯263894
  • সেদিন রাজ্যসভা টিভিতে নানা দলের লোকজনকে এনে হাজির করেছিল, এই নিয়ে বিতর্ক আলোচনায়, ভারতীয় রাজানীতিতে মেয়েদের প্রতিনিধিত্ব কম। তাতে একজন বললেন, যদ্দুর মনে পড়ছে তিনি মহিলাই, ভারতীয় রাজনীতিতে এত বেশি হিংসা, পেশী আস্ফালন, গুণ্ডাগিরি মেয়েদের কম আসার একটা কারণ। মানে আসতে চাইলেও মেয়েদের আসতে দেওয়া, উঠতে দেওয়া হয়না, সেই ফ্যাক্টরটা বাদ দিলেও মেয়েদের নিজেদেরই আসতে না চাওয়ার কারণ। অবশ্য সেটাও শুধু মেয়েদের নিজেদের না চাওয়াও নয়, ক'টা পরিবারে মেয়েদের রাজনীতি করাকে এনকারেজ করে ? এনকারেজ অনেক দূরের কথা, সে ছেলেদেরও বোধহয় করা হয়না, কিন্তু বাধা দেয়না ?
  • aka | ৩১ অক্টোবর ২০১৪ ২২:১৫263893
  • কল করতে করতে স্যাণ্ডউইচ অর্ডার দিয়ে খেতে গিয়ে দেখি বিরাট লম্বা পাঁউরুটির মধ্যে গোটা কতক চিজ। শুকিয়ে গলা কাঠ, মাগো আর কতকাল, মা?
  • ন্যাড়া | ৩১ অক্টোবর ২০১৪ ২২:১১263892
  • ওটা অন্য ডিবেট। দলের মধ্যে এমপাওয়ারমেন্ট না হলে বাইরে গলা ফাটান, যাকে বলে, "দ্বিচারিতা"।
  • | ৩১ অক্টোবর ২০১৪ ২২:০৪263891
  • হ্যাঁ ঐ সার্ভেটা আমি পড়তে শুরু করেছি। বাপরে! ৩৯৫ পাতা লম্বা!
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ২২:০৩263890
  • শুধু টপ পজিশনে ওঠা দিয়ে দেখেও হবেনা। সব স্তরে কীরকম রিপ্রেজেন্টেশন আসে, ডিসিসশন মেকিং পজিশনগুলোতে কতটা কি প্রতিনিধিত্ব, সেটাও দেখতে হবে, আর সেটা দেখা বোধহয় বেশি জরুরি। কারণ টপ এর প্রভাব কতটা পড়ে সেও দেখার বিষয়। এই উপমহাদেশে তো মহিলা প্রধানমন্ত্রীর অভাব হয় নাই, তাতে মেয়েদের অবস্থা তাতে কতটা কী ভালো হয়েছে, মানে এমপাওয়ারমেন্ট কতটা কী এসেছে কে জানে। মহিলা মুখ্যমন্ত্রী হলেও নারী নির্যাতন নিয়ে রাজ্য প্রশাসনিক স্তর থেকে কী করা হয়, কী ধরণের মন্তব্য আসে সেও দেখা গেল।

    পরশুই দিয়েছিলাম বোধয়, জানিনা এই সার্ভে কতটা ঠিকঠাক। বাংলাদেশ মেয়েদের রাজনৈতিক এমপাওয়ারমেন্টে প্রথম দশে। ভারত অনেক পিছনে।
  • | ৩১ অক্টোবর ২০১৪ ২২:০০263889
  • ঐসময়টায় মানে ঐ পঞ্চাশ ষাটের দশকে এইটা একটা মেয়েদের র‌্যাগ করার কমন আইটেম ছিল। মা'র কাছে শুনেছি উত্তরপাড়া কলেজেও নাকি মেয়েদের দিকের বেঞ্চে লালকালি ঢেলে রাখত মাঝেমধ্যেই ছেলেরা। ঐজন্য মেয়েরা বসার আগে একবার একটা কাগজ বুলিয়ে নিত বেঞ্চে।
    মা'দের সময় অবশ্য প্রফেসারের সাথে সাথে মেয়েরা ক্লাসে ঢুকত আবার ওঁর সাথেই বেরিয়ে নিজেদের কমনরুমে ফিরে যেত। :-))
  • ন্যাড়া | ৩১ অক্টোবর ২০১৪ ২১:৫৪263888
  • রাজনীতি ওভার-অল, ভারতের রাজনীতি আরও - অসম্ভব সেক্সিস্ট। তথাকথিত প্রগতিশীল বাম দলগুলোও কোন ব্যতিক্রম নয়। কজন মহিলাই পার্টির টপ এশেলনে উঠতে পারেন! সেইদিক দিয়ে, নেহেরুর ছেলে ছিল না বলেই হোক আর যে কোন কারণের হোক, কংগ্রেস কালচারে মহিলারা তাও কিছুটা প্রমিনেন্স পেয়ে থাকেন।
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৪ ২১:৫০263886
  • আর, সাম্প্রতিক বছরগুলোতে কসমোলজির ক্ষেত্রে অনেক নতুন নতুন ব্যাপারও সব আবিষ্কৃত হয়েছে। এখন অব্জার্ভেশন তো অনেক উন্নত হয়েছে, টেকনিকগুলো ও রিফাইন্ড। তাই অনেক নতুন কিছু জানা যাচ্ছে, সেইসঙ্গে পুরানো ধারণাগুলো ও বদলাচ্ছে।
  • শ্রী সদা | ৩১ অক্টোবর ২০১৪ ২১:৫০263887
  • কিকিদি, হ্যাঁ ঃ)
    তিতাসদা, ইন্টারস্টেলার অবশ্যই দেখতে যাব। অনেকদিন ধরে তক্কে তক্কে আছি ঃ)
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৪ ২১:৪৭263885
  • T,
    ঐ টইটা মিক্সচার হয়ে গেছে এখন। ঃ-)
    পরে কখনো আলাদা টই খুলে একেবারে শুরু থেকে ব্লক ব্লক ধরে ধরে লেখার একটা প্ল্যান আছে।
  • T | ৩১ অক্টোবর ২০১৪ ২১:৪৫263884
  • আতোজ কে। প্রসারণশীল মহাবিশ্ব লেখাটা 16 Aug 2006 -- 03:13 AM এর পর থেকে আবার ধরা যায় কি? দিব্যি পড়ছিলুম। ওই পোস্টের পর থেকে সব এলেমেলো হয়ে গেছে। আর কিছু জনতা পন্ডিতি দেখানোর চান্স পেলে...
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৪ ২১:৪৪263883
  • রেহানার বিষয়ে কোনো টই বা লিংক কিছুই গুর্চয় নেই দেখে বেশ অবাক হচ্ছি। কেউ প্লীজ আলো দেখান।
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৪ ২১:৩৫263882
  • বিলাতে নাকি অনেক আগে পার্লামেন্টের পুরুষরা সবাই মহিলাদের পার্লামেন্টে নেবার ঘোর বিরোধী ছিলেন। হি হি করতে করতে নাকি নিজেরা বলাবলি কত্তেন, পার্লামেন্টে মহিলা সদস্যারা যদি কয়েকজন থাকেন, তবে নাকি তাঁরা প্রত্যেক বছরই গর্ভবতী হবেন আর গর্ভবতী অবস্থায় পার্লামেন্টে আসবেন আর কী দৃশ্যই না হবে!

    অথচ বিলাতেই কিন্তু প্রাচীন ট্র্যাডিশনে যোদ্ধা মহিলাদের রীতিমতন একটা আমাজন টাইপ ইমেজ ছিল। বাস্তবেও রাণী বৌদেশিয়া ইত্যাদিরা বাঘিনীর মত্ন লড়েছেন ও নেতৃত্ব দিয়েছেন। অথচ কীরকম প্রেজুডিস এসে গিয়েছিল!
    তারপরে অনেক লড়েই সম্ভবত সদর্থক পরিবর্তন এসেছে।
  • | ৩১ অক্টোবর ২০১৪ ২১:২৭263881
  • ন্যাড়াদার ঐ জ্যোতি বোসের বিধানসভায় দাঁড়িয়ে পাঁড় মিথ্যা বলা দেখে মনে পড়ল ঐ সময় বা তার আগে কোনও এক বিধানসভায় কংগ্রেসের মহিলা বিধায়কের চেয়ারে নাকি কিছু বাম বিধায়ক লালকালি ঢেলে রেখেছিল। মহিলা না দেখে বসেই অস্বস্তি লেগে উঠে দাঁড়াতেই এরা আঙুল তুলে হি হি কর্তে হেসে ওঠে। মহিলাও নাকি অসম্ভব লজা পান ও বিব্রত অপমানিত বোধ করেন। পরে এটা বিধানসভার কার্য্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।
    এটা আবাপ'য় পড়েছিলাম।

    কেউ কি জানে এই বিধায়করা কারা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত