এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ৩১ অক্টোবর ২০১৪ ২১:২৫263880
  • হা হা হা হা...আয় আয় লুরু আয়। গুছিয়ে বোস। ইন্টারস্টেলার দেখতে যাই চ।
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ২১:২৪263879
  • বর্ন ফ্রি র এই লেখাটার কথাও মনে পড়ে যাচ্ছিল। ইন ফ্যাক্ট ভেবেছিলাম, ছেলেরা কাঁদবেনা কেন, সেই নিয়ে প্রশ্ন তোলা হবে, শর্ট ফিল্মটায়।
    http://www.guruchandali.com/default/2014/03/10/1394427564306.html#.VFOwwjSUde8
  • kiki | ৩১ অক্টোবর ২০১৪ ২১:২২263878
  • আতোজ,
    থেঙ্কু।ঃ)
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ২১:১৯263877
  • আজ নানা পোস্টে বাচ্চা ছেলেদের মুখে মেয়েরা ছিঁচকাঁদুনে, খালি কাঁদে এজাতীয় মন্তব্য শুনে মনে হল, এইসব ছেলেদের নিশ্চয় কোথাও না কোথাও (বাড়িতে বলছিনা) শেখানো হয় যে ছেলেরা কাঁদে না।

    এই ভিডিও টা দেখছিলাম।

    প্রথমাংশের সাথে একমত। মানে এমনটা ঘটেই থাকে। বা, এমনটাই ঘটে থাকে। সাধারণতঃ। তবে এটার শেষের সাথে পুরো একমত নই। 'লড়কে রুলাতে নহি হ্যায়' টাও কেমন যেন সেই একপেশে। মানে না কাঁদানোর সাথে পৌরুষকে অ্যাসোসিয়েট করা। হয় না কাঁদার সাথে, নয় না কাঁদানোর সাথে।
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৪ ২১:১৮263876
  • কিকি, বলতে ভুলেছি।
    ফেবুতে তোমার ভিয়েতনাম-কাহিনি পড়ছি, চমৎকার লাগছে। সব একসঙ্গে করে আবার পড়বো এক্দমে। ঃ-)
  • kiki | ৩১ অক্টোবর ২০১৪ ২১:১৩263875
  • সদা তালে লুরু চল্লি?
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৪ ২১:০৮263874
  • কেসি, আছেন?
    সেই খসড়া। ঃ-)
  • শ্রী সদা | ৩১ অক্টোবর ২০১৪ ২০:৩৯263873
  • এই অফিসে শেষদিন ছিল আজ। টিমের লোকজন ফেয়ারওয়েল দিল। একটা ইয়াব্বড় কার্ডে সবার সই, একটা বিরাট সাইজের ক্যাডবেরি সিল্ক, পেন। বেরোনোর সময় খারাপ লাগছিল খুব, এরকম অসাধারণ কাজের পরিবেশ আর হেল্পফুল টিমমেট লোকে খুব ভাগ্য থাকলে পায়। ক্ষী আর করা যাবে, সকলি ফুরায় ফুচকার প্রায়, পড়ে থাকে শালপাতা।
    সোমবার থেকে নতুন শহর, নতুন অফিস, নতুন লোকজন। লাইফ মুভস অন।
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ২০:৩৭263872
  • ভিসির পদত্যাগের ভোট হিসেব করে দেখলাম, যা ভোট পড়েছে তার ৯৬% হচ্ছে।
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ২০:৩৪263870
  • বাকিগুলো।
    Judicial Enquiry on16th Sept police attrocity and molestation by police personnel: YES= 2553, 98%

    Judcl enqry on 28th August molestation case: YES = 2527, 97%

    Remove all surveillance measure in campus: YES= 2359, 90%.
  • Tim | ৩১ অক্টোবর ২০১৪ ২০:৩৪263871
  • এইটা ভালো হয়েছে। ভাগ্যিস এক শতাংশ বিপক্ষে ভোট দিয়েছে। ভিসির সান্ত্বনা পুরস্কার।
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ২০:২৯263869
  • ফেটসুর গণভোট ১১,১২।
  • | ৩১ অক্টোবর ২০১৪ ২০:২৭263868
  • গুড। ডিক্লেয়ার করবে কখন?
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ২০:১৮263867
  • শুনলাম, ভিসি র পদত্যাগ চাই, বলেছে ৯৯% !
    আইসিসির পুনর্গঠন চেয়েছে ৯৮%।
    আর্টসের খবর।
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ১৯:৫২263866
  • সুজাত ভদ্রর তত্ত্বাবধানে কাউন্টিং চলছে। ৮৭% ভোট পড়েছে।
  • | ৩১ অক্টোবর ২০১৪ ১৯:৪১263865
  • গণভোটের ফাইনাল রেজাল্ট কখন জানা যাবে? আন্মন্দ'য় একটা ছোট্ট টিজার দেখাল।
  • | ৩১ অক্টোবর ২০১৪ ১৯:৩৯263864
  • গৌরী ধর্মপালের খবরটা আমিও কাল ফেবুতে দেখেছি, আজ কোনও কাগজে দেখেছি বলে তো মনে পড়ছে না। দিলেও হয়ত ছোট্ট করে কোথাও দিয়েছে।
  • kiki | ৩১ অক্টোবর ২০১৪ ১৯:৩৩263863
  • শ্রী শ্রী অ্যাকাডেমি

    http://www.ssa.org.in

    আমার পৈলানের অভিজ্ঞতা এত খারাপ ছিলো আর ছেলের যে অবস্থা হয়ে গেছিলো যে আমি ছেলেটা আদেও স্বাভাবিক হবে কিনা ভেবে অস্থির ছিলাম তখন। আর পুরানো নাম করা স্কুলে হয়ত ভর্তি করতে পারতাম অন্য উপায়ে, কিন্তু ছেলে সে পরিবেশ মানাতে পারত না। কারন ক্লাস ওয়ান পর্যন্ত সেইরকম স্কুলে পড়েছে। এই স্কুল স্ট্রেস ফ্রী এই ধরনের কিছু একটা অ্যাড করছিলো। কপাল ঠুকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু ওদের ক্লাস টিচার আমার ছেলেটাকে পুরো পাল্টে দিলেন। আমি মনে হয় সব সময় কৃতজ্ঞ থাকবো ওনার উপর। উনিই এখন ও ওদের ক্লাস টিচার, সায়েন্সের। খুব সুইট মহিলা, বাচ্চা গুলো তাই পাজিমো করে, সিম্পলি ম্যামকে দেখাতে তারা কত রাত পর্যন্ত পড়াশুনা করছে। বাঁদর একেকটা।

    স্কুলে একটু হোম টোম, ধর্মকর্মের ব্যাপার আছে, তবে তা অন্য ধর্মকে অসন্মান করতে শেখায় ও না, বা কোন চাপ ও দেয় না। আমার ছেলে আমার মতই এসব ব্যাপারে চরম উদাসীন। স্কুলেও প্রবলেম আসেনি।
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ১৯:০৭263862
  • গৌরী ধর্মপাল কাল মারা গেছেন শুনেছিলাম, কিন্তু খবরটা কোথাও দেখলাম না। মিস করে গেলাম নাকি খবরটা ভুল ?
  • Moumita Mitra | ৩১ অক্টোবর ২০১৪ ১৮:৫৭263861
  • আমি লেখা-লেখি করে থাকি। আমি অতি সম্প্রতি একটি ব্লগ খুলেছি। mitralap.blogspot.in.আপনারা আমার ব্লগে একটু আধটু ঘুরে বেরালে আর দু একটা মন্তব্য করলে খুব খুশি হব। আপাতত একটা কবিতা আপনাদের উপহার দিই।

    নিরুত্তর

    'তাহলে ঐ কথাই রইল'
    আঁকাবাঁকা, মেঠো, সিধে, বালি,ধুলি পথ- বলল আমাকে
    'আমরা তবে হারিয়ে গেলাম।'
    আমি ঠায় - মূর্খ মাথায় নিলাম সন্ধ্যা।

    একটু এগিয়ে যেতেই
    যখন বনের সব গাছে গাছে
    পাখিরা চেঁচিয়ে বাড়ি মাথায় করল;
    তখন তাদের লক্ষ ডানার হাত-তালিতে
    সব বৃক্ষের বক্ষ গেল খুলে-
    আর কলকল শব্দে আমায় নাইয়ে দিল
    সবুজ পাতার ঝরনা।
    আমি টলটলিয়ে গলে যাবার আগে, শুনতে পেলাম-
    'তাহলে ঐ কথাই রইল...

    'কোন কথাটা'
    'কোন কথাটা বল ?'
    আমি জিজ্ঞেস করলাম।
    কেউ কোনও উত্তর দিল না।

    কেবল
    জিজ্ঞাসাটা পাথরে চুমু খেয়ে ফেনার মত
    টুকরো টুকরো আদর হয়ে
    মিলিয়ে গেল
    অরণ্যানীর গর্ভে...
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ১৮:৫৫263860
  • কিকিদির ছেলের কোন স্কুল ? ভাল লাগলো।
  • kumu | ৩১ অক্টোবর ২০১৪ ১৮:৩০263859
  • নমষ্কার মৌমিতা,স্বাগতম।
    আসেন বসেন।
  • Tim | ৩১ অক্টোবর ২০১৪ ১৮:২৮263858
  • সে আমার মনে আছে যখন ইশকুলে পড়াতাম তখন অদিতিদি (বায়ো মিস) বলেছিলো। দুএকজন ছেলেপুলে নাকি প্রবল জানার ইচ্ছেতে তাড়িত হয়ে মিস কোথায় থাকেন দেখতে চলে গিয়েছিলো। এই বয়সে জানার ইচ্ছে অদম্য হয়।
  • Moumita Mitra | ৩১ অক্টোবর ২০১৪ ১৮:১৬263857
  • নমস্কার, আমি মৌমিতা মিত্র। গুরুচণ্ডালী-র সদস্য হতে পেরে গুরুতর আনন্দ লাভ করছি।
  • kumu | ৩১ অক্টোবর ২০১৪ ১৮:১৩263856
  • ৩ মাস স্কটিশে পড়িয়েছিলাম সেই একবেণী বেলায়।কাজু তখন জন্মায়নি।
  • mi | ৩১ অক্টোবর ২০১৪ ১৬:২৯263855
  • "From Benares to Mirzapur, mujrawaalis of today live on song and nostalgia, mourning the passing of their culture. As they prepare for the final farewell, we go in search of their last performances"
    The Link: <http://www.openthemagazine.com/article/living/the-last-mehfil>
  • Reshmi | ৩১ অক্টোবর ২০১৪ ১৬:২৭263853
  • কিকির ছেলের স্কুল তো দারুন! আমিও স্কুলের নাম জানতে চাই, যদিও লাভ কিছু নেই। দিল্লীতেও হয়তো এরকম স্কুল আছে, কিন্তু সেখানে তো আর ছেলেকে পড়াতে পারব না, বাড়ি থেকে বহুদূর হবে। কাছাকাছি ভালো (অ্যাকাডেমিকালি) যা স্কুল আছে সেগুলো একটাও কিকির বলা স্কুলের মত নয় ঃ(
  • Kaju | ৩১ অক্টোবর ২০১৪ ১৬:২৭263854
  • ছেলেপিলে একটু ব্যাদড়া পোকিতিরও হয়, 'দেখবি ম্যামকে রাত্তিরবেলা জ্বালাবো দেখবি ফোন করে, পড়ার কথাই জিগেস করব তো, কিস্যু হবে না দেখ না' এই করে করে, সব জানা আছে গুরু !

    হায় আমার সবই স্যার ছিল, কুনো ম্যাম আছিল না রে...ম্যাম ফাস আইল স্কটিশ কালেজে, তো তখুন কাঁহা হোয়াসসাপ ফ্যাঁসবুক? তাঁরে কি রেতের বেলা নাইট্রিক অ্যাসিড পটাসিয়াম সায়নাইডে ঢেলে তাতে কপার সালফেট ছড়ালে কী গন্দো বেরোয় জিগাবো ফোং করে? অত দম ছেলো না। আর হ্যাঁ তিনি কেমিস্ট্রির লেকচারার ছিলেন বটে, তবে আবার 'ম্যায় হুঁ না'-র সুস্মিতা সেনের মত ভাববেন না যেন !
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১৬:২৩263852
  • ঝিকি,

    এক্ষেত্রে মায়ের নাম থাকবে। কিন্তু মুশকিল অন্যখানে। এতটা সাহস কোনো মা দেখাতে চায় না। ফেক বাপের নাম দেয়, বা বায়োলজিক্যাল বাপের নাম, বা দত্তক দেওয়ায় বাচ্চকে।
    আমি এখন বাজারে যাবো, ফিরে এসে লিখছি।
  • ঐশিক | ৩১ অক্টোবর ২০১৪ ১৬:১৫263851
  • সোসেন দি বই এর নাম এট্টু ডিটেল দিলে ভালো হয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত