এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dddd | ৩১ অক্টোবর ২০১৪ ১৬:১২263848
  • কিকি, অাপনার ছেলে কোন স্কুলে পড়ে? অামার ছানার জন্য স্কুল খুঁজতে শুরু করেছি। অাপনার কথা ষুনে বেশ ভালো লাগল।
  • ঐশিক | ৩১ অক্টোবর ২০১৪ ১৬:১২263849
  • ও কিকি দি কোন ইস্কুল?
  • jhiki | ৩১ অক্টোবর ২০১৪ ১৬:১২263850
  • সে, ভারতে যে কোন লিগ্যাল ড্কুমেন্টে ছেলে বা অবিবাহিতা মেয়ের নামের সাথে 's(d)/o বাবার নাম', বিবাহিতা মেয়েদের ক্ষেত্রে 'w/o স্বামীর নাম' লেখা হয়।

    অবিবাহিতা মায়ের সন্তানের ক্ষেত্রে কার নাম লেখা হয়? এই বিষয়ে কোন ঘটনা জানো?
  • Kaju | ৩১ অক্টোবর ২০১৪ ১৬:১০263847
  • বাপরে খুব 'পড়ুয়া' ছেলেপিলে তো ! রাত সাড়ে বারোটায় তার প্রশ্ন পেল, তখুনি জিগেস না করলে কি ফার্স্ট হওয়া আটকে যাচ্ছিল? ম্যাম-ও তো তেমনি !
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৫৭263846
  • এই এফিডেভিট সমস্ত আনওয়েড মাদারদের লাগবেই লাগবে যদি নাবালকের পাসপোর্ট করাতে চায়, বেশ্যা হোক, কি ধর্ষিত, কি স্বেচ্ছায় মাতৃত্ব। সরকার বিবাহবহির্ভূত সন্তান এনকারেজ করে না। ডিস্‌কারেজ করে। তাই এত ঝামেলা পাকিয়ে রেখেছে বলে আমার ধারণা।
    স্কুলে ভর্তির ক্ষেত্রেও কেন বাপ মা দুজনের ইন্টারভিউ লাগে? এখানেও একই গল্প। বিধবার সন্তান বা পস্‌থুমাস চাইল্ড, বা মা মরে গিয়েছে, কই এদের ক্ষেত্রে তো কোনো ঝামেলা হয় না!
  • kiki | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৫৫263845
  • ক্লাস টিচারের সাথে হতচ্ছাড়াগুলো হোয়াটসাপে জুড়ে রয়েছে, ম্যাম এবার করুন মুখে জানালেন রাত সাড়ে এগারোটায় ও নাকি হতভাগা ছেলে ম্যামকে প্রশ্ন করেছে, ছেলে জানালো ম্যাম ও উত্তর দিয়েছেন, বারোটার পরেও ছেলেপিলেরা জ্বালিয়ে থাকে।

    টিচারস ডের দিনেও নিজে হাতে বানানো কার্ড ছাড়া অন্য কিছু পাঠানো বারন থাকে।
  • d | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৫৪263844
  • সে'র 3:43 হ্যাঁ এটা সম্ভবতঃ ঠিক।
  • সিকি | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৫৩263842
  • ব্যাং, আমাকে রোববারের নেমন্তন্নটা পাঠিয়ে দাও। লুরুতে আমার অনেক নন-গুরু বন্ধু আছে - ফরোয়ার্ড করে দিই।
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৫৩263843
  • ঝিকি,

    লাগবে। এর আগে একেবারেই দিতো না।
    আমারটায় দিয়েছিলো, এফিডেভিট দেবার পরে। সেই এফিডেভিট আমার কাছে এখনো আছে, যদি না ফেলে দিয়ে থাকি।
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৫২263841
  • বর্ণ ইন্টু ব্রথেল্স্‌ এর সেই ছেলেটি এখন নিউ ইয়র্কে ফোটোগ্র্যাফি পড়ছে ইউনিভর্সিটিতে। ওর প্রথম পাসপোর্ট বেরোনোর সময়ের ওর মাকে লিখে দিতে হয়েছিলো অনেক কিছু।
    বার্থ সার্টিফিকেট ছিলো না, রেশন কার্ড ইত্যাদি লেগেছিলো।
  • jhiki | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৫০263840
  • সে, আমি বলতে চেয়েছি, তোমাদের মত কেসে, যেখানে বাবার নাম ও বাবা হওয়ার প্রমাণ আছে, সেখানে হয়ত আর নতুন করে কোন এফিডেবিট লাগবে না।
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৪৯263839
  • আরবদেশে মজুর বা উটের রেসের জকি বাচ্চাদের পাসপোর্ট বেরোনোর কোনো সমস্যা নেই। সব চ্যানেল করা থাকে। তাদের বাপ মায়েরো পাসপোর্ট নেই।
    সোজা পথে পাসপোর্ট করাতে গেলে এসব কাগজপত্র এপিঠ ওপিঠ লাগে।
  • kiki | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৪৭263838
  • PTM, ধুস্স
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৪৩263836
  • রেপ্‌ড্‌ লিখলে সমস্যা আছে। হয়ত প্রমাণ চাইবে। (হয়ত)।
    কারণ এদের ধারণা, "রেপ্‌ড্‌" লিখে কোনো মা তার সন্তানকে নিয়ে পালিয়ে যেতে চাইছে। বাবাকে না জানিয়ে। কারণ, সন্তানের ওপর আইনের অধিকার সর্বাগ্রে পিতার। ফাদার ইজ্‌ দ্য লিগ্যাল গার্ডিয়ান। মাদার ইজ্‌ দ্য "ন্যাচারাল" গার্ডিয়ান।
  • kiki | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৪৩263837
  • গম্ভীর লোকজন আমার কথার উত্তর ই দেয় না। সে যাক, আমাগো কলকাতা তো তালে স্বর্গ। এখানে মেয়েরা সমানে ছেলেদের উপর হুজ্জুতি করে চলেছে, আমাদের সময়ের মতন।বরম আরো ডাকাত হচ্ছে একেকটা। মানে আমি যেগুলোকে দেখি।

    আর আমার ছেলে ক্লাস সেভেন থেকে যে স্কুলে পড়ছে বেঙী সেথায় ছেলেকে ভর্তি করতে পারে। যদিও নতুন স্কুল, ঋভুরাই ফার্স্ট ব্যাচ যাবে। আর মারোয়ারী(প্রচন্ড রকম পুরুষতান্ত্রিক হয়) বাচ্চাতে ভরে থাকে। ঋভু ক্লাস এইটে একদিন বাড়ী ফিরে বললো, মা মেয়েদের ন্যাপী কেন লাগে ম্যাম বলে দিয়েছে। খুব সহজ ভাবে। কোন অস্বস্তি, লজ্জা এসব দেখিনি। আমরা যতবার ইটিএমে যাই, আমাদের বাচ্চাদের কি অসুবিধা তাই বার বার করে জিজ্ঞাসা করা হয়। আমার বাচ্চার মত দুর্বল বাচ্চাদের ওদের কাউন্সেলর যিনি আছেন তিনি খুব ভালোভাবে বাচ্চাদের সাথে কথা বলেন। আজ অবধি কোন চাপ দিতে দেখিনি। প্রজেক্ট কেবল ছুটি তে দেওয়া হয়। তাও এইরকম, ক্লাস সেভেন আর এইটে ইংলিশ গল্পের বই এর নাম বলে দেওয়া হয়েছিলো। সেগুলো পড়ে কয়েকটা ক্যারেকটার নিয়ে, তুমি যদি এ হতে কি করতে, এরকম লিখতে বলা হয়। অঙ্কে হয়তো একটা ঘরের মাপ, তার দরজা আর জানলার মাপ দেওয়া আছে, কিছু মাপ ওয়ালা আসবাব সাজাতে বলে দেয় যাতে সব চেয়ে বেশী জায়গা থাকবে ঘরে। ইতিহাসে একবার দিয়েছিলো, ভাবো তুমি হজরত মহম্মদের সময় মক্কায় ছিলে, না এরকম কিছু, নিজের জীবন নিয়ে লেখ। আর তিনটে হয়তো প্রজেক্ট থাকে। এস ইউ পি ডব্লিউ পুরো স্কুলেই করানো হয়, শেষটা হয়তো বাড়ী এসে করে। ফাইল ব্রাউন পেপার দিয়েই মলাট করতে হবে। কোন কাজ করা চলবে না। মোটকথা বাচ্চারাই সব করে।

    স্কুলের প্রাইজ ও অদ্ভুত ধরনের, ফার্স্ট, সেকেন্ড বলা হয় না। আর বই পড়ার, লিডারসিপের এইসব প্রাইজ ও আছে। দেখা যায় লিডারশিপ মেয়েদের মধ্যেই বেশী, ওরা ঝপাঝপ প্রাইজ গুলো নিয়ে যায়। ম্যামরা আমাদের সাথে মিটিং এ বারবার বাচ্চাদের রিল্যাক্সের সময় দিতে বলে দেন। এমনকি ওদের বেশ কয়েকটা কেরিয়ার কাউন্সেলিং এর ব্যবস্থাও রাখা হয়েছিলো। বাচ্চাদের যেন কিছুতেই মা বাবারা চাপ না দেয়। মেয়েদের যেন ওরা স্বাভাবিক ভাবে দেখতে শেখে, এটাও আমাদের বারবার বলে দেওয়া হয়। এসব।
  • d | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৪২263835
  • কিন্তু তেমন সন্তান তো আরবদেশে মজুর হয়েও যেতে পারে, যেমন বাংলাদেশ থেকে অজস্র গরীব লোকে যায়!!
    আর তেমন লোকে বিদেশ গেলেই বা ভারত সরকারের সমস্যা কী? বরং রেমিট্যান্সের পয়সাকড়ি আসার সম্ভাবনা বাড়ে তো।
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৪০263834
  • ঝিকি,

    না। তা নয়। বিবাহিত দম্পতির সন্তান হলে দুজনের পাসপোর্ট ই লাগবে নাবালকের পাসপোর্টের জন্যে। অবিবাহিত দম্পতি হলে তখন ব্ল্যাঙ্ক রাখা যেতে পারে, প্রোভাইডেড মা যদি ঐ সব সমস্যা পোয়াতে রাজি থাকে। মাত পিতার একজন মৃত হলে ডেথ সার্টিফিকেট লাগবে।
  • d | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৩৯263833
  • এই গল্প তো জানি এবং সেই সময়ও সে বলেছিলেন যে ভারতের সমস্ত পাসপোর্ট অফিসে ওঁর কেসটা এগজাম্পল হিসেবে পাঠানো হয়েছিল যাতে ভবিষ্যতে এইভাবেই হয়।
    এর থেকে আমি ধারণা করেছিলাম যে পথটা উনি তৈরী করে দিয়েছিলেন সেটা আস্তে আস্তে মসৃণ হয়ে উঠেছে নিশ্চয়।

    কিন্তু আজকের খবরটা দেখে মনে হচ্ছে যে পথে আরেকটা ব্লকার না হলেও অত্যন্ত অপ্রয়োজনীয় পথর বসানো হয়েছে। was she raped এর উত্তরে যদি কেউ yes বলে তাহলে সেইটা জেনে পাসপোর্ট অফিসের ঠিক কী উপকারটা হবে??
    অদ্ভুত মধ্যযুগীয় চিন্তাধারা!!!!
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৩৮263832
  • এধরণের পাসপোর্ট ফর্ম/আইন কেন আছে তার পেছনে মূল কারণটা এইরকম। ভারতের সমাজে বেশ্যা ও ধর্ষিত মহিলা ব্যতীত অন্যান্যরা বিবাহের পূর্বে সন্তান জন্মাতে সাহস পায় না। এবং বেশ্যারা সমাজের নীচু শ্রেণীতে থাকে, তাদের সন্তানদের পাসপোর্টের দরকার হতেই পারে না, এমনটিই ধারণা আইনপ্রণেতাদের। দুই, বিবাহ বহির্ভূত ধর্ষিত নারীর সন্তান (বিবাহ বহির্ভূত ধর্ষনের ফলে জাত সন্তান, অ্যাবর্ট করা না হয়ে থাকলে) ও খুবই দুঃখ কষ্টের জীবন যাপন করে। তার জন্মপত্রিকায় পিতার নাম থাকে না, ফলে পদে পদে তাকে সমাজের (পড়ুন আইন ও দেশের লোকজন, সমাজ) বাধা পেতে হয়, শিক্ষা পায় না ভালো করে, বিদেশ যাবার সম্ভাবনাও অসম্ভব, তা সে পাসপোর্ট কেন বানাবে?
  • jhiki | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৩১263831
  • ১৫ বছরে তাহলে এইটুকুই পাল্টেছে, বাবা-মায়ের দুজনেরই পাসপোর্ট লাগবে না, কিন্তু বাবার নাম ব্ল্যাঙ্ক (গুরুর নয়) রেখে দিলে সাথে এফিডেবিট দিতে হবে।
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:৩০263830
  • সাকসেশন ল এর সঙ্গে জড়িত।
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:২৯263829
  • ভারতীয় আইনে বিবাহবহির্ভূত সন্তান তার বায়োলজিক্যাল পিতার নাম ব্যবহার করবার অধিকার পায় না।
  • Du | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:২৬263828
  • ব্ল্যাংক কেন দিল? ওদের প্রেজুডিসের জন্য?
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:১৮263827
  • মোস্ট ইম্‌পর্ট্যান্ট পয়েন্ট ভুলে মেরে দিয়েছি।
    ঐ পাসপোর্টে ফাদার্স নেম ব্ল্যাঙ্ক ছিলো।

    মেয়ে জীবনে একটিবার মাত্র ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেছিলো, দিল্লীর ইমিগ্রেশন পেরোতে।
    সেই ইমিগ্রেশনে ওকে আটকে দেয়।

    সেটা অন্য গল্প।
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:১৬263826
  • b,
    :-)))
  • b | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:১৪263825
  • সে-এর এক একটা অভিজ্ঞতা পড়লে মনে হয়... বাপস! এসব কিছুই পোহাতে হবে না আমাকে। ভাগ্গিস আমি একজন আপার কাস্ট, হিন্দু, মেল, উইদিন টপ সেভেন্টি ইনকাম পার্সেন্টাইল!
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১৫:০০263824
  • সেই সন্ধ্যায় সেই "প্রথম" পাসপোর্টের কপি যাবতীয় পাসপোর্ট অফিসকে অবিলম্বে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আরপিও।
    যাতে এইভাবেই অন্যান্য কেসেও পাসপোর্ট বানানো যায়।
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১৪:৫৮263823
  • তিন চারটে পোস্ট পরপর আসে নি, মাঝে অন্য পোস্ট এসে যাওয়ায়। তবে বুঝতে আশাকরি অসুবিধে হবে না।
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১৪:৫৬263822
  • কোর্ট হচ্ছে খুব নোংরা জায়গা। এফিডেভিটের নন্‌ জুডিশিয়াল স্ট্যাম্প পেপার সেখানে ব্ল্যাক করা হয়, টাইপিস্টদের কাছেই থাকে। ওদের কাছেই দালাল মুহুরি থাকে যারা সেই এফিডেভিট ফার্স্ট ক্লাস মেট্রোপোলিটান ম্যাজিস্ট্রেট কে দিয়ে সই করিয়ে আনে সঙ্গে অশোকস্তম্ভের সীলমোহর।
    কিন্তু মুহুরি ও দাললারাও এই কেস নিতে সাহস পেলো না।
    হাকিম খুব রাগী লোক কিনা।
    রাগী হাকিম আনওয়েড মাদারের কাগজপত্র দেখলে যদি আরো রেগে যায়।
    আমাকে অ্যাপিয়ার হতে হবে।
    অ্যাপিয়ার হলাম।
    ভগবানের মতো ক্ষমতাবান হাকিম বসে আছেন, একটার পর একটা এফিডেভিট তার হাতে সাপ্লাই করছে গুন্ডামতন একটা লোক, তার কথা বলার ধরণ, স্বভাব আচরণ, অত্যন্ত কদর্য, আবার হাকিমের সঙ্গে খুব মিষ্টি ব্যবহার করছে। লোকটা বোধয় পেশকার শ্রেণীর। ঘুষের টাকাটা ওকেই দিতে হয় দালালের মাধ্যমে। ওটাই নিয়ম। তারথেকে ভাগাভাগি হয়ে হাকিমের পকেটেও যায়।
    ঘুষ ম্যান্ডেটরী, ঐ টাইপিস্ট থেকে শুরু করে, নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের টাকা, মুহুরির ফি, উকিলের ফি, সমস্তর মধ্যেই ঘুষটা মাস্ট, ওটা নিয়েই হিসেবটা করা থাকে। ওটা না দিলে এফিডেভিট হবে না। হুজুর রেগে যেতে পারে। রেগে গেলে পুরো কাগজ ছিঁড়ে কুটিকুটি করে দেবেন, নয়ত কালি দিয়ে কেটে দেবেন, তখন ফের আসতে হবে আবার গোড়া থেকে সব করতে হবে। হুজুরের সময় নষ্ট করা চলবে না।
    আমারো সমস্তই ইন্‌ক্লুড করা ছিলো মনে হয়, নইলে ঐ অবধি পৌঁছতেই পারতাম না। মুহুরির ফি তেই সব ইন্‌ক্লুডেড ছিলো। কিন্তু তাও আমার বিপত্তি হোলো।
    আমার কাগজটা যেই গুণ্ডামত পেশকার হুজুরের হাতে দিলো, হুজুর তো বাক্‌রহিত!
    ইশারায় পেশকার আমায় হুকুম করল সমনে আসতে। সামনে গিয়ে দাঁড়ালাম।
    হুজুর চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, এখানে কী লেখা আছে? বিয়ে না করে বাচ্চা হয়েছে?
    হ্যাঁ।
    কী?
    ইয়েস।
    কেন?
    (বোঝো! ইচ্ছে করছে ঝ্যাঁটা মারি, কিন্তু সেসব ইচ্ছে গোপন করে বললাম) ওটা আমার সিদ্ধান্ত।
    কেন?
    (আমি চুপ)
    আপনার প্রোফেশান কী? (পাশের সেই পেশকারের দিকে জিজ্ঞাসু চোখে চোখে কথা)
    চাকরি করি, প্রাইভেট অফিসে।
    না স্যার, প্রস্টিটিউট নয় (পেশকার বললেন)
    এরপরে তিনি (হুজুর) আমাকে কিছু শব্দ ঐ কাগজেই হাতে লিখে দিতে বলেছিলেন। লেখা হয়ে গেলে সই ও অশোকস্তম্ভ নেমে এলো কাগজের ওপরে।
    সেটা নিয়ে দৌড় দৌড় দৌড় ব্রেবোর্ণ রোড।
    সেই সন্ধ্যেয় পাসপোর্ট বানিয়ে তবে শান্তি।

    মেয়ে প্রতিজ্ঞা করেছিলো যেমন করে হোক এই জঘন্য দেশের নাগরিকত্ব সে ত্যাগ করবেই। মেয়ে তার কথা রেখেছে।
  • Reshmi | ৩১ অক্টোবর ২০১৪ ১৪:৪৮263821
  • ওকে। থ্যান্কু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত