এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ৩১ অক্টোবর ২০১৪ ১৩:০৮263790
  • সে, হ্যাঁ সেটা মনে আছে। কিন্তু তাতেও কি if she was raped? এর জবাব দিতে হয়েছিল? এইটা আগে কখনও দেখি নি মনে হচ্ছে।

    আর .... আর ১৫ বছর বাদেও মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে। উফফ!
  • একক | ৩১ অক্টোবর ২০১৪ ১৩:০৭263789
  • ব্যঙ্গের পোস্টে ওই বাচ্চা ছেলেদের প্রটেকশন দেওয়া পার্ট টা একদম ভাল্লাগলো না | পাক্কা chaddi বেস তৈরী হচ্ছে | এমনিতে বাঙ্গালোর chaddi তে ভর্তি |
  • Reshmi | ৩১ অক্টোবর ২০১৪ ১৩:০৬263788
  • সে তো আবার অন্যরকম একটা ট্রানজিশন, এতদিন একসঙ্গে একই ক্লাসে পড়র সুবাদে যে স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্ক হওয়া উচিত, যেখানে বন্ধুর সঙ্গে টিফিন শেয়ার করা যায়, টিভি সিরিয়াল, সিনেমা বা খেলা (বই বাদ দিলাম কারণ ও পাঠই নেই) নিয়ে আলোচনা করা যায়, সে রকমটা হবে কি?
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১৩:০৫263787
  • তবে গত দশ-পনেরো বছর ধরে সব পরিবর্তনের ধাক্কা সামলাতে সামলাতে আমার এটাই আজকাল মনে হয় যে সত্তরের দশকে-আটের দশকে আশপাশে যেসব বড়দের দেখতাম, তারা বোধহয় মানসিকতায় আজকের বড়দের থেকে একশো বছর এগিয়েছিলেন। এমনকি পুরোন বাংলা-হিন্দি সিনেমা বা সিরিয়াল দেখেও এমনটাই মনে হয়।
  • জটাশঙ্কর ওঝা | ৩১ অক্টোবর ২০১৪ ১২:৫৯263786
  • দু বছর গেলেই ফেজ ট্রানজিশন হবে
  • Reshmi | ৩১ অক্টোবর ২০১৪ ১২:৫৫263785
  • কো-এড স্কুলে পড়া সত্ত্বেও একই ক্লাসের ছেলে আর মেয়েদের মধ্যে প্রায় স্বাভাবিক কথাবার্তাও হয় না এ আমি আমার ছেলের ক্ষেত্রেও দেখছি। সেই একই যুক্তি, ওরা ছিঁচকাঁদুনে টাইপ, সবেতে কমপ্লেন করে ইত্যাদি। ছোট ক্লাসে কিন্তু এরকম ছিল না, যত বড় হচ্ছে, তত এটা বাড়ছে। ওর ক্লাসের কোন কোন মেয়ে যাদের আমরা ছোটবেলা থেকে চিনতাম তাদের কথা এখন জিগ্গেস করলে নয় দায়্সারা গোছের উত্তর দেয়, নয়তো বলে জানিন, স্কুলে এসেছে কিনা সেটাও খেয়াল করেনা!
    আমরা ছেলে কে মাঝে মাঝে এ নিয়ে বোঝাই, এই ভাবে জেনারালাইজ না করতে, মেয়ে হিসবে না দেখে বন্ধু হিসাবে দেখতে। কিন্তু তেমন সুফল হয়নি। আরো একটা ব্যপার আছে, এ ব্যাপারে প্রোঅ্যাক্টিভ হতে গেলে অন্য ছেলেদের থেকে আওয়াজ খাবার সম্ভাবনাও প্রচুর।
    এটা আমার স্কুলের ফেলিওর বলেই মনে হয়। টিপিকাল উত্তর ভারতীয় মানসিকতা এইসব ভাবতাম, কিন্তু এখানে যা পড়ছি, ছবিটা সব জায়্গাতেই কমবেশি একই রকম মনে হচ্ছে। আমি নিজে কোএড স্কুলে পড়িনি, কিন্তু কলেজের বন্ধুরা যারা পড়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু ঠিক এরকম হয়েছিল বলে মনে হয় না।
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ১২:৫৪263784
  • "name: d mail: country:
    IP Address : 131.245.74.136 (*) Date:31 Oct 2014 -- 12:14 PM
    "

    এটা তো পুরোনো খবর। এই নিয়ে বাংলালাইভেই তো লিখেছিলাম ২০০৩/৪ নাগাদ। আমাকেই তো মেয়ের পাসপোর্ট বানানোর জন্যে এসব ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছিলো ১৯৯৮ কি ১৯৯৯ এ।
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১২:৪৭263783
  • এপাতার কিছু কিছু বন্ধুকে নেমন্তন্ন পাঠালাম ফেসবুকে। যদিও জানি তারা অন্য শহরে, অন্য দেশে আছেন। পাঠানোর একটাই উদ্দেশ্য, খবরটা একটু ছড়িয়ে দিন আপনাদের পরিচিত লুরুর বাসিন্দাদের মধ্যে।
  • জটাশঙ্কর ওঝা | ৩১ অক্টোবর ২০১৪ ১২:৩৫263782
  • অবশ্যই চাইবে হাজারটা জায়গায় মায়ের মেডেন নাম জানতে চায়। গোটাটাই ইন্ডেক্সিং এর সুবিধার্থে অন্য কোন তাৎপর্য নাই। আর মা বাবা ছাড়া সন্তান হয় নাকি। ভবিষ্যতে হয়ত স্পার্ম বা ওভাম ডোনারের নাম আসতে পারে।
  • জটাশঙ্কর ওঝা | ৩১ অক্টোবর ২০১৪ ১২:৩২263781
  • তবে এ শুধু পরবর্তী ফেজের প্রস্তুতি মাত্র যখন মেয়ে দেখলেই হাঁ।
  • lcm | ৩১ অক্টোবর ২০১৪ ১২:৩১263778
  • বোঝো!
    আচ্ছা, আর মায়ের নাম ব্ল্যাংক রাখলে, বাবাকে জিগ্গেস করবে না যে কি ব্যাপার, তোমার বাচ্চা প্রমাণ দাও !
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১২:৩১263779
  • লুরুর জনতা-কে।
    ফ্রীডম পার্কে রোব্বার সকাল নটা থেকে এগারোটা একটা প্রতিবাদসভার আয়োজন করা হয়েছে। একটু খবরটা ছড়িয়ে দিন।
  • জটাশঙ্কর ওঝা | ৩১ অক্টোবর ২০১৪ ১২:৩১263780
  • ক্রাই বেবি, চ্যাটার বক্স গোছের অভিযোগের সত্যতাও তো থাকতে পারে। আমাদের স্কুলে স্পোর্টসে ক্লাস ধরে নয় হাইট অনুযায়ী গ্রুপ হত।
  • Kaju | ৩১ অক্টোবর ২০১৪ ১২:৩০263777
  • আমার বড় ভাইপো ব্যাটাও সেম কথা বলে ! মা কি মেয়ে নাকি, মা তো আলাদা। অন্যদের সহ্যই করতে পারে না। ওর ধরেন এই সাড়ে তেরো হোলো।
  • jhiki | ৩১ অক্টোবর ২০১৪ ১২:২২263776
  • আর কোন প্রাপ্তবয়স্ক, যে বাবার নাম ছাড়াই বড় হয়েছে, সে পাসপোর্ট বানাতে গেলেও কি তার মাকে এফিডেবিট দিতে হবে?
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১২:১৮263775
  • হ্যাঁ আজ সকালে এই খবরটা দেখে আমারও হেব্বি জ্বলল, কিন্তু ঐ কিছুই আর বলার নাই।
  • sosen | ৩১ অক্টোবর ২০১৪ ১২:১৪263774
  • না না নতুন ফোং কিনিনি। অনেক টাকা খরচ করেছি বলে ক্রেডিট কার্ড উপহার দিইচে। honor।
  • jhiki | ৩১ অক্টোবর ২০১৪ ১২:১১263772
  • মেয়েগুলো কী ভাবে জানিনা, কিন্তু আমার ছেলে ও তার বন্ধুরা মেয়েদের নিকৃষ্ট ভাবে... মাও তো মেয়ে বললে বলে মা আলাদা!!!

    এপাতাতেই ঈশানদা একবার বলেছিল যে আরেকটু বড় হলে শুধরে যাবে, সেই আশাতেই আছি....
  • d | ৩১ অক্টোবর ২০১৪ ১২:১০263771
  • সুষেণ নতুং ফোং কিনেছে। কী ফোং গা?
  • jhiki | ৩১ অক্টোবর ২০১৪ ১২:০৭263770
  • শুধু বিকেলে কেন, আমার ছেলে ও তার বন্ধুরা স্কুলেও ক্লাসের মেয়েদের সাথে খেলেনা। একজন মেয়ের সাথেই খেলে, কারণ তার ভাই ওদের ক্লাসে এবং গ্রুপে। মেয়েদের কথা জিজ্ঞেস করলেই বলবে ওরা ক্রাই বেবি আর চ্যাটার বক্স।

    এমনকী ওদের ফুটবল টীমে যে মেয়েগুলো আছে তাদের সাথেও টীমের ছেলেদের কথা বলতে দেখিনা ঃ(
  • sosen | ৩১ অক্টোবর ২০১৪ ১২:০৫263769
  • ফেমিনিস্ট পর্ন -ই বা কি?
    লুরুতে বাবা মারা ইস্কুল বয়কট করুন। একি কান্ড! রোজ রোজ!
  • sosen | ৩১ অক্টোবর ২০১৪ ১২:০১263768
  • ন্যাড়াদা, ঐটাই। আমার ফোং এ যদিও শুধু স্টাইলাস বিটা দেখাচ্ছে।
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১১:৪৮263767
  • মুখ খোলে না
  • d | ৩১ অক্টোবর ২০১৪ ১১:৪৬263765
  • হুঁ হুয়ের সাথে আমিও একমত। গুন্ডা মারকুটে মেয়ের সংখ্যা বাড়াতে হবে।
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১১:৪৬263766
  • এই ছেলেমেয়েদের অধিকাংশই কিন্তু বিদেশে তাদের জীবনের প্রথম পাঁচ, ছয়, সাত, আট বছর কাটিয়ে এসেছে। লুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, নয়ডা, গুরগাঁওয়ের এইসব অ্যাপার্টমেন্টের অধিকাংশ বাচ্চাই তাই। বেশিরভাগেরই বিদেশে জন্ম। পড়েও সব কোএড স্কুলে। তো বিকেলবেলার খেলার এই বিভাজনটা কেন এটা আমারও প্রশ্ন। বাবা-মা-রাও এগুলো শেখায় বলে মনে হয় না। আমার ছেলে আমার ভয়ে মুচ খুলে না। তার বন্ধুদের জিগিয়ে চিরাচরিত উত্তরই পেয়েছি। মানে ঐ মেয়েরা ডেলিকেট টাইপের।
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ১১:২৭263763
  • হু র দুটো পোস্টের সাথেই একমত। ছোট থেকেই পুরুষ রক্ষাকর্তা হবে এই কনসেপ্ট ঢুকে যাচ্ছে। ফরহান অখতারের মর্দ ক্যাম্পেনটা মনে পড়ে গেল।
    আর এই ছেলেমেয়েদের মধ্যে ফ্রি মিক্সিং যত কম হবে তত তো সমস্যা বাড়বে বই কমবে না। এখন যাওবা একসাথে আসছে, সেটাও একসাথে মেশার জায়গা থেকে নয়, প্রোটেকশন দেবার জন্য !
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১১:২৭263764
  • অধিকাংশই কোএডে পড়ে। কিন্তু বিকেলে খেলেও তো দেখি আলাদা আলাদা দলে। মানে ছেলেদের দু-তিনটে গ্রুপ চুটিয়ে ফুটবল বা ক্রিকেট খেলে, কোনোদিন দেখি না, কোনো মেয়ে সেখানে খেলছে। মেয়েরা আলাদা কোর্টে থ্রো বল বা ভলিবল খেলে। কেন আমাকে জিগিও না।
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১১:২৫263762
  • আমারও। আরো একটা খারাপ কথা শোনাই। পুরুষতন্ত্র না। অন্য ব্যাপার। পাড়ায় আঠেরোটা ব্লক আছে। তার মধ্যে দুটো ব্লক, সেগুলো চার-পাঁচ বেডরুমের। বছরখানেক হল লোকজন এসেছে সেই ব্লকগুলোয়। সেগুলো চার বছর আগে যখন তারা কিনেছিল তখনই দাম ছিল দেড় কোটি থেকে দুই কোটি। ফলে এখন কম করেও তিন থেকে চার কোটি দাম। সেগুলো এ-ব্লক। তো গত বছর অব্দি বাচ্চারা সব ব্লকেই যেত, টুবেডরুমই হোক বা থ্রী বেডরুম। এবার শুনছি সব বাচ্চাদের দলের প্রথম গন্তব্য এ-ব্লক। বাচ্চাদের ধারণা এ-ব্লকের লোকেরা নাকি টবলেরন, ফেরো রশেরের কমে কিছু দেবে না। ব্যাঙাচি কাল একথা বলতে গিয়ে থাবড়া খেয়ে গেল আমার হাতে।
  • hu | ৩১ অক্টোবর ২০১৪ ১১:১৯263761
  • ছেলে-মেয়ে আলাদা দলই বা কেন? এরা কি সবাই কো-এডে পড়ে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত