এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ৩১ অক্টোবর ২০১৪ ১১:১৮263760
  • এত ছোট বাচ্চাদের মধ্যেও পুরুষ অভিভাবকের কনসেপ্টটা আমার একেবারেই ভালো লাগছে না।
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ১১:১৪263759
  • ওহো, আমি ২১ রাতিখের খবরটার সাথে আজকেরট গুলিয়েছিলাম।
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১১:১৩263758
  • হালার কীবোর্ড। জ্বালিয়ে খেলে। আর ভুল সংশোধন করতে পারব না।
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১১:১২263757
  • আজ বিকালে পাড়ায় হ্যালোইন পালন হবে। তো গতবছর অব্দি ছেলেরা আলাদা দল বেঁধে এসেছিল, আর মেয়েরা আলাদা দলে। এবছর নাকি বাচ্চারাই ঠিক করেছে, প্রতিটা মেয়েদের দলের সঙ্গে একটা করে ছেলেদের দলও যাবে।
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১১:১০263756
  • পাই য়ের দেওয়া ইন্ডিয়ান এক্সপ্রেসের লিংয়ের খবরটা টিওআইতে গত কয়ক দিন অনেক আর্টিকল বেরিয়েছে। লিং দিতে ল্যাদ লাগছে। এমনকি আজকের ঘটনাটা নিয়ে যে লিংটা দিয়েছি, ততেও অর্কিড ইন্টারন্যাশনালের ঘটনাটার উল্লেখ আছে।
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ১০:৪৬263754
  • আগের রেপ কেসটার কী হল ?
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ১০:৪১263752
  • সকাল থেকে কী প্রচণ্ড সার্কাস হল !
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ১০:৪১263753
  • কী অবস্থা !

    দ্যাখ-মার সিস্টেম কী ?
  • hu | ৩১ অক্টোবর ২০১৪ ১০:৩৪263751
  • এই সরিয়ে আনার প্রবণতা থেকেই একদিন পর্দা আসবে আবার। পচন খুব গভীরে গিয়ে ধরেছে।
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১০:৩০263750
  • হুচি, তাচ্চেয়েও যেটা খারাপ, সেটা হল, একটা জিনিস ওদের মনে ঢুকছে। বাচ্চা মেয়েগুলো একা দাঁড়িয়ে সিকিউরিটী গার্ড, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান ইত্যাদি কারুর সঙ্গে কথা বললেও এইসব ছেলেগুলি তাদের বকাবকি করে সরিয়ে আনছে। বীণা সেদিন দুঃখ করছিল, "আমি তো ওদের বাড়িতে এইভাবে গরীব-বড়লোকের বিভেদ করতে শেখাই না, এগুলো কেন মনে ঢুকছে? কে শেখাচ্ছে এসব?"
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১০:২৬263749
  • আমি রোজ উঠতে বসতে ছেলের বাপকে শুধাই "হ্যাঁ গা, বলি আর কোনো চুলোয় আমাদের ঠাঁই হবে না, এই নরকে থাকতেই হবে?" তাও তো আজকাল ছেলের ইস্কুলের সব গল্প আপনাদের শোনাই না।
  • hu | ৩১ অক্টোবর ২০১৪ ১০:২৪263747
  • বাচ্চা ছেলেগুলোর কি এখন এসব ভাবার বয়স!! কি সাঙ্ঘাতিক অসুস্থ পরিবেশ!!
  • ন্যাড়া | ৩১ অক্টোবর ২০১৪ ১০:২৩263746
  • (অর্পণ কাকে লুজার বলল?)
  • ন্যাড়া | ৩১ অক্টোবর ২০১৪ ১০:২২263745
  • বেসিকালি আমাদের ছোটবেলায় একটা খুব এফেক্টিভ সিস্টেম ছিল। তার নাম "দ্যাখ-মার" সিস্টেম। বাজারে সব আলবাল এনজিও এসে সেসব টাইম-টেস্টেড সিস্টেমগুলো ভোগে যাচ্ছে। একটা জেনু এনজিও হলে তার সঙ্গে সতেরোটা ধান্দাবাজ এনজিও গজায়।
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৪ ১০:২০263744
  • মনে হচ্ছে এইবার পাকাপাকি দেশ ছেড়ে দিতে হবে। কলকাতায় কজন কাছের মানুষ না থাকলে কবেই ছেড়ে দিতাম।

    (আমি নিজেও তো লুজার)
  • d | ৩১ অক্টোবর ২০১৪ ১০:১৯263743
  • এই অসম্ভব অসুস্থ আবহাওয়ায় এই বাচ্চা ছেলেগুলোই যা একটু ভরসা।

    আর স্কুল বয়কট ঠিকই আছে। সমানে হয়েই চলেছে আর স্কুলের তরফে এই অদ্ভুত ব্যবহার!!
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১০:১৪263742
  • ঋভুর এক বন্ধু আছে পাশের বিল্ডিংয়ে, তার এক সাত বছরের বোন আছে। ওদের মা পরশু বলছিল যে এইসব ঘটনায় বাচ্চাগুলো-ও খুব সতর্ক হয়ে যাচ্ছে। ওরা ভাই-বোন যে স্কুলে পড়ে সেই স্কুলে ভাইটির যেসব ছেলে বন্ধুরা আছে তারা নাকি ক্লাসের মেয়েদের বা জুনিয়র মেয়েদের একা স্কুলের কোথাও থাকতে দিচ্ছে না বা যেতে দিচ্ছে না। কোনো মেয়ে টয়লেট যেতে চাইলে অম্নি একটা করে ছেলেও ছুতো করে ক্লাস থেকে বেরিয়ে মেয়েটির সাথে গিয়ে টয়লেটের বাইরে দাঁড়িয়ে থাকছে।
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১০:০৮263741
  • এলসিএম, এই অভিজ্ঞতা আমারও আছে। ছেলেকে যখন লাঠি দিয়ে পিঠে মারা হয়, এবং চোট পায়, সেইদিনই দুপুরে অ্যাপোলো হাসপাতালের ডাক্তার সব দেখেশুনে পরীক্ষা করে স্ক্যান,ফিজিওথেরাপি ইত্যাদি সব কিছু বললেও লিখিত কিছু দিতে রাজি হন নি প্রথমে। আমি রণচন্ডী রূপ নিলে অবশেষে বাধ্য হন।
  • lcm | ৩১ অক্টোবর ২০১৪ ১০:০৪263740
  • টাইম্‌স অফ ইন্ডিয়ার খবরটা পড়লাম। প্রথম যে গাইনোকোলজিস্ট বাচ্চাটিকে দেখেন তিনি লিখিত কোনো রিপোর্ট দিতে অস্বীকার করেন এবং পুলিশ তদন্তে সহায়তা করবেন না বলে জানান। এর পরে, সরকারি হাসপাতালের ডাক্তারেরা মেয়েটির মাকে বলেন, ফরেন্‌সিক এক্সপার্ট দিয়ে মেডিক্যাল এক্সামিনেশন করাতে।
    মেডিক্যাল সিস্টেম যদি এভাবে হেনস্থা করে তবে বিপদে পড়লে লোকে যায় কোথা !
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১০:০৩263739
  • তার কিছু বন্ধুর মা।

    উফ্ফ্ফ
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১০:০২263738
  • এই ফাঁকে বলে রাখি, আমার ছেলের ইস্কুলের জ্বালায় আমি এবং তার কিছু মা মনেপ্রাণে রাতদিন প্রার্থনা করি যে স্কুলটা ছয়মাসের, সাত মসের জন্য বন্ধ হয়ে যাক, পরীক্ষার সময় হলে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে বাচ্চারা। বাকি যা শেখার বাড়িতে বসেই শিখুক।
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১০:০০263736
  • দিচ্ছি
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ১০:০০263737
  • স্কুলে এরকম কোনো ঘটনা ঘটে নি, আমরা সব দিক খুব ভালো করে খতিয়ে দেখেই এমন বিবৃতি দিচ্ছে, বাচ্চা স্পেশ্যালি এবলড চাইল্ড, এসব কথার মানে কী?
  • hu | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:৫৮263734
  • বাচ্চাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে কি রকম?
  • Abhyu | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:৫৮263735
  • আর পারভারশানেরও তো কোনো সীমা পরিসীমা নেই
  • hu | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:৫৭263733
  • এই খবরগুলো শুনলে আশ্চর্য হয়ে যাই। ভালো ভালো দামী স্কুলে এসব কি করে হয়? কোন আর্থ-সামাজিক বঞ্চনার যুক্তিই তো এখানে কাজ করে না। শুধু একবারই ঘটল এমনও নয়। পরপর ঘটছে। কি করে হচ্ছে এটা?
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:৫৬263732
  • একটা ক্ষেত্রেও দেখলাম না
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:৫৫263730
  • ঘটনা ঘটল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত