এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:৫৫263731
  • তারচেয়েও দুঃখের কথা হল এখানে এই নিয়ে যতগুলো ঘটনা ঘাটল, কোনো একটা ক্ষেত্রেও দেখলাম, স্কুলের টিচাররা কেউ বাচ্চাগুলির পক্ষ সমর্থন করলেন, তাদের পাশে দাঁড়ালেন, স্কুল ম্যানেজমেন্টের বাচ্চাদের ঘাড়ে দোষ চাপানো বিবৃতির বিরুদ্ধে গিয়ে। ম্যানেজমেন্ট তো ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে বাচ্চাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে, সে নাহয় বোঝা গেল। কিন্তু টিচাররা, যারা বাচ্চাগুলোকে পড়িয়েছেন, তাদের সঙ্গে সময় কাটিয়েছেন, তারা? কোনো একটা ক্ষেত্রেও শুনলাম না ঐসব স্কুলগুলোর কোনো একজন টিচারও পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন।
  • Abhyu | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:৪৬263729
  • সত্যি ক দিন অন্তর অন্তরই এই রকম ঘটনা ঘটছে। কি বাজে। পশুরও অধম। বাবা-মা-রা করবে কি? বাচ্চাদের কোথায় পাঠাবে? জঘন্য।
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:৪৩263727
  • টিভিতে দেখাচ্ছে।
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:৪১263726
  • মোমবাতি জ্বেলে হাতের তালুগুলো সেই আগুনে কড়া করে সেঁকে নিন, পায়ের আঙুলগুলোকে কষে চিমটি কাটুন, পেটের উপর গদাম গদাম করে চারটে ঘুঁষি মেরে পিলেব্যাটার পিলে চমকে দিন, নিজের কঙ্কালটাকে হাড় হারানোর জন্য "লুজার" বলে গাল দিন।
    তারপরে দেখুন তো পোষায় কিনা?
  • Abhyu | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:৩৭263725
  • কিন্তু স্কুল বয়কট করে কি সমস্যার সমাধান হবে? এতো কেমন সর্ষের মধ্যেই ভুত মনে হচ্ছে। খুবই দুঃখজনক ঘটনা। কাগজে বেরিয়েছে?
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:৩২263724
  • মানে বেসিকালি শহর জুড়ে স্কুল বয়কটের ডাক। দমুকে বললুম।
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:৩১263723
  • ডিডিদা, তা কাল এ কথাগুলো খোলসা করে বললেই হত।
    যাই হোক, কী আর করবেন বলুন, লাইপ ইন জেনারেল অমনটিই হয়। ঐ লাইপটিকেই জড়িয়েমড়িয়ে ধরুন। দিব্যি কেটে যাবে। আমি অনেক দেখেচি, তাই বল্লুম।
  • dd | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:৩০263722
  • হাতের তালু গুলো শুখায়ে যাচ্ছে। কোনো কিরিমেই কিসু হসসে না। পায়ের আঙুল গুলো বেঁকে টেরে একটার ঘাড়ে অন্যটা উঠে যাচ্ছে। লিভারে একটা ফুসকায়িত ভাব। প্লীহা থম থম করছে। শরীরের হাড়গুলন গিঁট পাকিয়ে যাচ্ছে - গোটা তিনেক তো ডেফিনিটলি মিসিং।

    মাথার ভিতর পুরো মশারী।

    আর এঁয়ারা বলে ঘ্যান ঘ্যান কইরেন্না। ক্ষী স্বার্থপর।
  • baang | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:২৭263721
  • সিরিয়াস বলতে কাল রাত্তিরে সাড়ে এগারোটার সময় "স্কুলস অফ ব্যাঙ্গালোর"এর পাতায় দেখলাম, এখানে ইন্দিরানগরের কেম্ব্রিজ স্কুলে একটি ক্লাস ওয়ানের মেয়ের সঙ্গে একই ঘটনা ঘটেছে, টিচারকে গ্রেপ্তার করা হয়েছে।
    আজ সকালে ব্যাঙাচি স্কুলে চলে যাওয়ার পরে আমার কিছু বন্ধুদের থেকে ফোন পেলাম, যে মা-বাবাদের মধ্যে অসম্ভব আতঙ্ক ছড়াচ্ছে, এবং কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আজ বাচ্চাদের স্কুলে না পাঠানোর অনুরোধ জানানো হচ্ছে, এই মর্মে অনেকে মেল বা মেসেজ পেয়েছেন।
  • dd | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:১৫263719
  • এই য্যে বেং এয়েছে।

    বলে না কি আমি হেঁয়ালি করি। মোট্টে না।আমি পষ্টো কথা পষ্টো করে কই।

    দ্যাখো বাপু, আমার আর পোষাচ্ছে না। এই লাইপ ইন জেনেরেল। বেশ বাজে লাগছে। হ্যাক থু টাইপের।তার সাথে পেট কামড়ানি। আর মাথা টা টিপ টিপ করে ধরে থাকা।

    তো ঘ্যান ঘ্যান না করি, সত্তি কথাটা তো বলে যেতেই হবে।
  • | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:১২263718
  • অভ্যু আশা করি হনুর অনুমতি নিয়েই হনুর মেইল কনটেন্ট পাবলিক করছ?

    ব্যাঙ কী ঘটনা? মিস করেছি, সিরিয়াস কিছু নিশ্চয়।
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ০৯:০১263717
  • ঃ))
  • Abhyu | ৩১ অক্টোবর ২০১৪ ০৮:৫৭263716
  • *মিতাদিকে
  • Abhyu | ৩১ অক্টোবর ২০১৪ ০৮:৫৫263715
  • হানুদা মিতাকে শ্রদ্ধা করে লিখেছে "আজ তোকে ফোন করে বিস্ময়ে হতবাক করে দেবো" - সেই মেল পেয়ে মিতাদি কি করেছে জানা যায় না।
  • byaang | ৩১ অক্টোবর ২০১৪ ০৮:৫৪263714
  • লুরুর যেসব বাবা-মায়েরা এই পাতায় আছে, কেউ কি গতকাল রাত থেকে আজ সকালের মধ্যে কোনো মেসেজ বা ইমেল পেয়েছে, আজ কুচোদের ইস্কুলে না পাঠানোর অনুরোধ করা ইমেল বা মেসেজ? গতকালের ঘটনার প্রতিবাদে। আমার এখানকার কিছু বন্ধু পেয়েছে, কিন্তু আমি পাই নি।
  • kiki | ৩১ অক্টোবর ২০১৪ ০৮:২৮263713
  • আর আনারকলি কে আমি খালি নুরজাহান বলে ফেলছি, কিছুতেই মনে থাকেনা, একবার জাহাঙ্গীর ও বলে ফেলেছি, কোনো প্রতিকার আছে এর? শব্দরা আর কিছুতেই সঠিক সময়ে ধরা দিচ্ছে না।
  • kiki | ৩১ অক্টোবর ২০১৪ ০৮:১৪263711
  • যাগ্গে, আমি স্ন্যাপডিল থেকে একটা দারুন দেখতে আকাশনীল শাড়ি অর্ডার করেছি। ঠিক যেমন ছবি দেছে অমন জিনিস ই দেবে তো? আর বেশ কম দামে দিচ্ছে, কাচার পর রূপ পাল্টে যাবে নাতো! কারোর অভিজ্ঞতা আছে এ নিয়ে?
  • kiki | ৩১ অক্টোবর ২০১৪ ০৮:১১263710
  • সবার কি পোষাচ্ছে না? আমার কি এসব শুনে লজ্জা, দুঃখু এসব পাবার কথা ছিলো! না বলে দিলে বুঝি কি করে?
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৪ ০৮:০০263709
  • একক,
    সব গপ্পেই তো দেখি তাইলে পুরুষতন্ত্র! পারফেক্ট ওয়ার্ল্ড ড্রীম! সংগ্রাম আছে সংঘর্ষ নাই! সুখ আছে দয়ে পড়া নাই! অভাব নাই সম্পদ একেবারে পরিপূর্ণ।
    এমনকি ঐ যে বাকুনিন টাকুনিন নিয়ে যে দুনিয়ার কথা হচ্ছিল, একেবারে পার্ফেক্ট, নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা। সেও তো তাহলে পুরুষতন্ত্র!!!! মানে এই ব্যাপারটাই যদি তাই হয়।
    ঃ-)
  • Ishan | ৩১ অক্টোবর ২০১৪ ০৭:৫৮263708
  • আর ফেমিনিস্ট পর্নগুলিকে কোন বর্গে ফেলা হচ্ছে, সেটাও বলতে হবে।
  • aranya | ৩১ অক্টোবর ২০১৪ ০৭:১৫263707
  • পোটকে, থ্যাংকস ফর দ্য টিপস বাউট ডালাস
  • aranya | ৩১ অক্টোবর ২০১৪ ০৭:১৪263706
  • কাবলি-দা, হানু কোথায় আমি তো জানি না, আমারে ফোন করে নাই
  • Ishan | ৩১ অক্টোবর ২০১৪ ০৬:৫১263705
  • এর জন্য পুরুষতন্ত্র কাকে বলা হচ্ছে, সেটা আগে খোলসা করে বলতে হবে।
  • সে | ৩১ অক্টোবর ২০১৪ ০২:৩০263704
  • এর নাম লেট নাইট ডিস্‌কাশান।
  • একক | ৩১ অক্টোবর ২০১৪ ০২:২৮263703
  • ফ্লেভার হাজারো আছে কিন্তু সুপারস্ট্রাকচার ভাঙ্গে না | ভীসন কন্সারভেটিভ আর স্যানিটি কনসাস দুনিয়া পর্ন এর |
  • একক | ৩১ অক্টোবর ২০১৪ ০২:২৪263702
  • না,থাকা সম্ভব না | যে কারনে রুপকথা মানেই পুরুষতান্ত্রিক | ঐযে পারফেক্ট ওয়ার্ল্ড ড্রীম যেখানে কনডম নেই অথচ রোগ ও নেই বিদ্বেষ আছে কিন্তু সংঘর্ষ নেই ওই আনটাচবল স্ট্রাকচারটা পুরুষতান্ত্রিক স্বপ্ন | মেয়েরা এগ্রেসিভলি সেক্স এ পার্ট নিল কী না নিল সেটা বড় কথা না |
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৪ ০২:০৭263701
  • আচ্ছা, সব পর্ণোই কি পুরুষতান্ত্রিক পর্ণো? বিভিন্ন ধরণের ফ্লেভার নেই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত