এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ২৯ অক্টোবর ২০১৪ ২১:৪০263520
  • সেও বটে।রাবণ রাজার জন্য তবে ডিজাইনার ছাতা ছিল।একটি মোটা দন্ড হতে দশটি ছাতা এঁকেবেঁকে বেরোত।
  • | ২৯ অক্টোবর ২০১৪ ২১:৩৭263519
  • না না ছত্রগুচ্ছ
  • | ২৯ অক্টোবর ২০১৪ ২১:৩৬263517
  • এই ছাত্রগুচ্ছ আমার বেশ পছন্দ হল।
  • | ২৯ অক্টোবর ২০১৪ ২১:৩৬263518
  • সেকি?তাইলে রাজছত্র কথাটা কোত্থেকে এলো?
  • kumu | ২৯ অক্টোবর ২০১৪ ২১:৩৫263516
  • অভ্যু, তখনো ছাতা আবিষ্কার হয় নাই।
  • তাপস | ২৯ অক্টোবর ২০১৪ ২১:৩০263515
  • পুরোটায় তৃণমূল বানান ভুল লিখে লাস্টে কাণ্ডারী বানান ঠিক লেখার ব্যাপারটা শেষ লাইনে চমকের মতন
  • Blank | ২৯ অক্টোবর ২০১৪ ২১:২৯263514
  • অনেকটা এমনি
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৪ ২১:২৮263513
  • এটা ফেবুতে পেলাম - নির্মল আনন্দে যাঅবে তো এটা?

    ২০০৬ এর বিধান সভা ভোটে স্রোতের বিপরীতে হাড় হিম করা লাল সন্ত্রাসের চরম বাধা হেলায় উড়িয়ে ভাঙরে ঘাসফুলের বিজয় কেতন উড়িয়েছিলেন........

    ভাঙ্গরের মা মাটি মানুষের আত্মরক্ষায় হার্মাদ সি পি এম এর চোখে চোখ রেখে তাদের ভাষাতেই প্রতিরোধ করেছিলেন লাল সন্ত্রাসের......

    ২০১১ তে দলের কিছু নেতার বিশ্বাসঘাতকতায় মাত্র ৫ হাজার ভোটে তিনি হেরে যান ভাঙ্গড় বিধানসভা কেন্দ্রে.......

    তাকে বাগে আনতে না পেরে তার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলি এবং বাজারি মিডিয়া বিভিন্ন সময়ে সত্য মিথ্যা মিলিয়ে নানান মুখরোচক কল্প কাহিনীর আশ্রয়ে বাজার গরম করে তার ভাবমূর্তির ক্ষতি করার আপ্রাণ চেষ্টা করা সত্বেও ২০১৩ র পঞ্চায়েত এবং ২০১৪ র লোক সভা ভোটে তিনি দলের সেনাপতি হয়ে ভাঙ্গড় এলাকায় দলকে বিশাল জয় এনে দেন.......

    আরাবুল ইসলাম সি পি এমের ইটের জবাব পাটকেলে দেওয়ায় বিশ্বাসি ছিলেন... … ভাঙ্গরের সর্বদা উতপ্ত জমিতে লাল সন্ত্রাসের অত্যাচারের তৃনমুলি উত্তর ছিলো আরাবুল..... ভাঙ্গরের প্রত্যন্ত এলাকায় সি পি এমের বোমা গুলির তৃনমুলি প্রত্যুত্তর ছিলো আরাবুলের বুক চিতিয়ে লড়াই করা যৌবনের সংঘঠন.......

    আরাবুল কে অস্বীকার করে তৃনমূল দলের সি পি এমের বিরুদ্ধে ভাঙ্গরের মাটিতে রক্তাক্ত লড়াই সংগ্রামের ইতিহাস লেখা সম্ভব নয়....

    তৃনমূল আরাবুলকে ঝেরে ফেলে দেয় নিই.... বাংলার পরিবর্তিত পরিস্থিতিতে তৃনমূল আরাবুলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের গুরুত্ব অনুধাবন করে এবং প্রাথমিক তদন্তে তার সত্যতা প্রমানিত হওয়ায় তাকে বহিষ্কার করেছে....

    তৃনমূল বাংলার রাজনীতিতে নতুন পথ দেখিয়েছে তার দক্ষ সংঘঠকের অন্যায় কে স্বীকার করে নিয়ে তাকে শাস্তির সম্মুখীন করে..... দলের সম্পদ বলে লুকিয়ে রাখে নিই .......

    আরাবুল এম এল এ ছিলেন,পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন অর্থাৎ জনগনের নির্বাচিত প্রতিনিধির যোগ্যতা তার ছিলো।।।। তপন, সুকুর, মজিদ, ডালিম,অনুজদের মতন সামান্য কীটপতঙ্গগুলিকেও সি পি এম শাস্তি তো দূরের কথা প্রতিটি অপরাধ সংঘঠিত করার পর তাদের দলের সম্পদ বলে বুক দিয়ে আগ্লে রেখেছিলেন....

    তৃনমূল বাংলার বুকে পরিবর্তনের একের পর এক উদাহরন রেখে চলেছে.... অবাধ গণতন্ত্রের সুযোগ নিয়ে বিরোধী দল এবং অতৃপ্ত আত্মার মিডিয়া জগতের সমস্বর কোলাহল সেই উদাহরনগুলিকে সাময়িক আড়াল করতে সক্ষম হলেও বাংলার মানুষ আগামীদিনে তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে সেই পরিবর্তনগুলি খুজে পাবেন.... আমাদের নিশ্চিত অপেক্ষা রইলো ঈ

    আরাবুল তার সি পি এমের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাসের মধ্যে দিয়ে তৃণমূলের প্রতিটি কর্মী নেতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন, কিন্তু তৃনমূল তার একদা নায়কের কোনোরকম পদস্খলনও মেনে নিতে রাজি নয় এটা দেখেও একজন তৃনমূল সমর্থক এবং পরিবর্তন পরবর্তী বাংলাবাসী হিসেবে গর্বিত হতে মন চাইছে ভীষন ভাবে.... বাংলায় আজ এই কঠিন, ভীষন কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতন একজন পথপ্রদর্শকের প্রয়োজন ছিলো….

    দিদি তুমি সত্যি সাধারণ বেশে অসাধারন এক মানবী.... বাংলার নবজাগরণের কাণ্ডারী।
  • Abhyu | ২৯ অক্টোবর ২০১৪ ২১:২৫263512
  • কুমুদি রাবণ রাজার ছাতা কেমন হত?
  • kumu | ২৯ অক্টোবর ২০১৪ ২১:২৩263511
  • একি কথা জিনিপাই,
    মাথা আছে,ছাতা নাই?

    মেল দেখেচি তো।ভয়ে উত্তুর দিইনি।এই শনিবার নাগাদ দেখচি।
  • Abhyu | ২৯ অক্টোবর ২০১৪ ২১:১৯263510
  • দমুদি, একটু মেল দ্যাখো। আর তো পারি না!
  • π | ২৯ অক্টোবর ২০১৪ ২১:১৮263509
  • আমার ছাতারা আমাকে মোটেও ভালোবাসেনা। সামান্যতম সুযোগে ছেড়ে চলে যায়।

    কিন্তু তুমি কি মেইল দেখা ছেড়ে দিয়েছ ?
  • কেসি পাল | ২৯ অক্টোবর ২০১৪ ২১:১৭263508
  • ওই ছাতা আমার !
  • | ২৯ অক্টোবর ২০১৪ ২১:১৬263507
  • হনুর সাথে আরো জনা দুই তিনের যোগাযোগ হবার পর এই তিনজনের কাউকেই আর দেখা যাচ্ছে না আর চতুর্থজনকে মাঝে সাঝে অল্প স্বল্প দেখা যাচ্ছে।
  • kumu | ২৯ অক্টোবর ২০১৪ ২১:১৫263506
  • হায় পাই,
    তোমারো কি ছাতা নাই?
  • তাপস | ২৯ অক্টোবর ২০১৪ ২১:১১263504
  • ব্যাং - ওয়েলকাম :-)
  • kumu | ২৯ অক্টোবর ২০১৪ ২১:১১263505
  • কালো ছাতা ?না লেডিস?
  • | ২৯ অক্টোবর ২০১৪ ২১:১০263503
  • কে সি পালের ছাতা? কেউ ফেলে গেছে কাবলিদার বাড়ী?
  • Abhyu | ২৯ অক্টোবর ২০১৪ ২১:০৫263501
  • আমার 08:54 PM কিন্তু জ্যান্ত বদমেজাজী মানুষের গল্প(ঘটনা)
  • π | ২৯ অক্টোবর ২০১৪ ২১:০৫263502
  • কাব্লিদাও জাস্ট অসা ঃ)

    কাব্লিদা, ওনার সঙ্গী যদি না আসে তো বোলো, আমি যখন যাবো, নিয়ে আসবো ঃ)
  • Abhyu | ২৯ অক্টোবর ২০১৪ ২১:০৪263500
  • হানুদা মাইরি জাস্ট অসাধারণ।
  • kiki | ২৯ অক্টোবর ২০১৪ ২১:০০263499
  • সেরেছে!!! অজ তো বুধবার। ও কাব্লিদা, আপ্নেরা কি এমন খেলেন!
  • π | ২৯ অক্টোবর ২০১৪ ২০:৫৯263498
  • বোঝো !! মোহর পয়েন্ট আউট করলো।
    সত্যি কাব্লিদা তুমি পারো !! ঃ))
  • Abhyu | ২৯ অক্টোবর ২০১৪ ২০:৫৪263496
  • আপনারা কাবলিদাকে জিজ্ঞাসা করেন যে ফোন নম্বর ভুল করে কেউ কিভাবে বস্টনে অন্যের বাড়ি থেকে যেতে পারে :)
  • kumu | ২৯ অক্টোবর ২০১৪ ২০:৫৪263497
  • ওনাকে রেখে দিন।বিপদে কাজে দেবে।
  • kumu | ২৯ অক্টোবর ২০১৪ ২০:৫২263495
  • কেডিদা!!!
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৪ ২০:৫০263494
  • সে কী কথা?
  • π | ২৯ অক্টোবর ২০১৪ ২০:৪৯263493
  • কাব্লিদা !!
  • π | ২৯ অক্টোবর ২০১৪ ২০:৪৮263492
  • এই স্মগের জন্য কতজনের যে কী ক্ষতি হবে, সেসব হিসেবও কষা হবেনা। সেদিনও গ্রেট লণ্ডন স্মগ নিয়ে পাবলিক হেল্থ স্টাডিটা পড়ছিলাম। অন্ততঃ এক লাখ লোকের ক্ষতি হয়েছিল, হিসেব বলে। হাজার দশেকেরও বেশি প্রিম্যাচিওরলি মারা গেছিলেন।
  • kd | ২৯ অক্টোবর ২০১৪ ২০:৪৬263491
  • গত রবিবারের ভাট-কালীতে এক কে সি পাল মহাশয় এসেছিলেন কোন এক ভাটুরের সঙ্গী হয়ে ৷ উনি হয়তো একটু বেশী নেশা করে ফেলেছিলেন তাই এখনও উনি এখানেই থেকে গেছেন ৷ উনি ওনার বাড়ির ঠিকানা জানাতে পারছেন না তাই ওনাকে নিজস্থানে পাঠানোর কোন ব্যবস্থাও করতে পারছি না ৷ যদিও আমি চেষ্টা করছি ওনাকে যত্নে রাখার, তবে ওনার সঙ্গী যদি ওনাকে বাড়ি নিয়ে যান, আমি বাধিত হবো ৷

    ইতিমধ্যে যদি পালমহাশয় অন্য কারুর সঙ্গী হয়ে চলে যান, আমার করার কিছু নেই ৷ উনি পরিনতবয়স্ক, ওনার ইচ্ছেকে আমি সন্মান জানাতে বাধ্য ৷
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত