এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | ২৯ অক্টোবর ২০১৪ ১৫:১১263429
  • ২ ৪৩ না পড়ে পতিক্কিয়া দিছিলুম। আগে দিতে শুর করেছি, আমার টাইপ করতে বেশি সময় লাগছে আজ। কিন্তু বারবার খেতাবপ্রাপ্ত হও - আশিব্বাদ করি -
    ইতি হতাশ্বাস
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৫:১১263430
  • কাজুকে অনেক অনেক অভিনন্দন
  • de | ২৯ অক্টোবর ২০১৪ ১৫:০৪263428
  • কাজু, কনগ্রা!!
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৪ ১৫:০৩263427
  • নো স্যার, ২ঃ৪৩-এর লাস লাইন। কেত্তন বিষয়ক। এখানে বসে ভাবছি আমার বাড়ির লোক কী অত্যাচারটা সহ্য করছে সারাদিন, আমি তো না হয় আপিসের কল্যাণে পালিয়ে বেঁচেছি।
  • তাপস | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:৫৭263426
  • "কখনো ছিল-ও না।" এই অংশটা? ওই অব্দি যাব কী রে ভাই - তার আগে "অনন্ত এক উৎপাদকে বিশ্লেষিত হয়ে চলেছি ক্রমাগত, যাকে সঠিক নাম দেবার মত কোনো গুণনীয়ক আমার নেই," এইটে পড়ে ভাবরসে ডুবুডুবু হয়ে গেলাম - তাআরপর সকলি সান্ধ্য - সন্ধেও বলা যায়
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:৪৮263425
  • তাপসদা লাস লাইনটা পড়ে নাই। কাল রাত থেকে আবার সেই কেত্তন, বলেছিলাম না গেল বছর। এই কালীপুজো যাবে, সব জায়গার প্যান্ডেল খুলে টুলে মাঠ ফাঁকা হয়ে যাবে, তখন এদের উৎপাত শুরু হবে।
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:৪৬263423
  • কুমুদি খুব চেষ্টা করেছেন কিন্তু, এ গেস করে বার করা কি সোজা, কার সাথে কী জুড়ে দিয়েছি, হুঁ হুঁ ! ঃ)
  • তাপস | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:৪৬263424
  • কাজু লিখল "বাড়ি ফিরলে বিপুল যন্ত্রণার দিন। " এই অংশ টুকু নিলে কীরকম বিবাহিত পুরুষদের সঙ্গে কাজু রিলেত করাচ্ছে বোঝা যায় ! কবিরা দ্রষ্টা এমনি এমনি বলে?
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:৪৩263422
  • না না এটা সত্যি আসলে আজকের ঘটনার সৎ স্বরক্ষেপ আমার মনে।

    আজকে বুইলেন আপিসে কী একখানা এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিল আমায়, আবার এক খানা নয়, দুখানা। অন্যটা গতবারের ছবি কম্পিটিশনের ক্যাপশন, সেটাও নাকি পছন্দ হইছে, কীসব বললাম টললাম ভ্যানভ্যান করে, কারুর কানে গেল-ও না, আমার তো আর তেমন ব্যারিটোন নয়। এত জেতার অব্যেস আছে আমার? সেই কবে স্কুলে ক্লাস নাইনে এরকম একই দিনে দুটো পেরাইজ পেয়ে ছিলুম, বাংলায় হায়েস্ট, নিয়ে ফিরতে না ফিরতেই ফের ডাকাডাকি, কৌশিক গুপ্ত বাংলা ইঞ্জিরি মিলিয়ে হায়েস্ট, কে যে সিলেক্ট করল, শুধু জিগেস করতাম 'কেন', এত ঝলমলানি ক্যারি করতে পারে সবাই না কেউ তোরে পোঁছে হতচ্ছাড়া? দিয়ে দিলেই হল?

    বাড়ি ফিরলে তো সেই নিচের ভূতের কেত্তন মাইকে কান ঝালাপালা করা, এসব পেয়ে তাদের কি থামাতে পারব একটু শান্তি চেয়ে?
  • kumu | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:৪১263421
  • কাজু বিদেশ যাচ্চ নাকি?
  • Tim | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:৪০263420
  • ফুটবল চলছে না বন্ধ আছে, দু দি?
  • Du | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:৩৮263419
  • বই তো পড়েই। কিন্তু আমরা যে বই আনছি সেটা যে একবারও গোটাটা পড়বে সে গ্যারান্টি নেই।
  • তাপস | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:৩১263418
  • কবিতাটা ভাল লাগল কাজু
  • Kaju | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:২৯263416
  • আজকে আমার খুব আনন্দের দিন, আবার সেই একই কারণে একটু আপশোসের আর বেশ খানিকটা দুঃখের দিন, বাড়ি ফিরলে বিপুল যন্ত্রণার দিন। একটি হীরকখন্ড আমাকে দিয়েছ, যার সহস্র রঙের কোন ছটা এই মুহূর্তে আমার মুখে পড়ছে, তাকে যৌগিক বলে ভাবতে গিয়ে দেখি অনন্ত এক উৎপাদকে বিশ্লেষিত হয়ে চলেছি ক্রমাগত, যাকে সঠিক নাম দেবার মত কোনো গুণনীয়ক আমার নেই, কখনো ছিল-ও না।
  • Tim | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:২৯263417
  • তবে এতে দুঃখের কিছু নেই। বন্ধুরা যা পড়ে, নিজের থেকে যা পড়ে মজা পায়, বা আদৌ না পড়ে অন্য যা কিছু করে আনন্দ পায় তাই করাই ভালো।

    লিমিটেড রিসোর্স থাকলে ভালোভাবে ইউটিলাইজড হবে এতো জানা কথাই। তবে এই করে করে অনেক শিখেছি।
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:২৪263415
  • জামাত নেতা মতিউর রহমান নিজামির ফাঁসির হুকুম হল বাংলাদেশে।
  • de | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:২২263413
  • এট্টু ধৈর্য্য ধরেন দাদা-দিদিরা -- লেগে থাকলে ঠিক হবে। ক্লাস এইট থেকে আমি পোচ্চুর চেঞ্জ দেখেছি - তদ্দিন এট্টু ধৈর্য্য ধরে পড়ে পড়ে শোনাতে হবে নানা জিনিস!
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:২২263414
  • ঠিক বলেছিস টিম। ঘরে একটা দুটো বই থাকলে হয়তো আর কিছু না পেয়ে তাইই পড়ত। কিন্তু এত এত অপশন পেয়ে এখন প্রবল নিজস্ব (বন্ধুদের দ্বারা প্রভাবিত) মতামত হয়েছে।
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:২০263412
  • আর আমার মুখে ভাটুরেদের গল্প শুনে তার মনে হয়েছে একমাত্র ব্ল্যাংকিই তার বন্ধু হওয়ার যুগ্যি, বাকি সবাই বোরিং। মাঝে মাঝেই বলে "আই ওয়ান্ট আ লাইফ লাইক আমি নেই"। মানে ব্ল্যাংকির ফেবু নাম।
  • Tim | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:১৯263411
  • অপশন, অপশনই হলো আল্টিমেট কালপ্রিট

    (বই পড়া প্রসঙ্গে বললাম)
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:১৮263409
  • আমার ঘরেও একই গল্প। ফেলুদা বা ব্যোমকেশ পড়ার মত অবিশ্যি বড় হয় নি ছোটগিন্নি, তবে টিনটিন আর অ্যাসটেরিক্স বেদম প্রিয়। বাংলা পড়াতে পারি নি। তাও তার বয়েসী অন্যান্য বাঙালি বন্ধুদের থেকে বেটার অবস্থা। বাংলা পড়তে পারে। ধীরেসুস্থে পড়ে নেয়। কিন্তু ভালোবাসাটা আসে নি। পড়তে চায় না।
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:১৮263410
  • দু, ঃ)
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:১৭263408
  • জোর করে হাতে হাঞ্চব্যাক অফ নোতরদাম ধরিয়েছিলাম। কয়েক পাতা পড়ে বলল "এটা তুমি ফেরত নিয়ে নাও, এ আমি শেষ করতে পারব না। খুব খারাপ।"
  • Du | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:১৫263407
  • আরে - এ তো পুরো কুম্ভমেলা কেস ঃ)
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:১৩263406
  • শুধুমাত্র শার্লক হোমস পাশ করে গেছেন। ওনাকে বোরিং অপবাদ পেতে হয় নি। অ্যাস্টেরিক্স-কেও। টিনটিন-কেও। বাকি সব নাকি বোরিং।
  • Du | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:১২263405
  • রাউলিং পড়ার আগেই সব পড়িয়ে দেওয়া উচিত ছিল ঃ)
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:০৯263404
  • নেতাইকে দেখে আমিও একটু কনফেস করে যাই। শুধু শুধু পেটের ছেলেটাকে দোষ দিয়ে লাভ নাই। আমি হাজার চেষ্টা করেও কথামৃত এবং গীতা পড়ে উঠতে পারি নাই। এবং কিছু বিখ্যাত কবির কবিতাও। তার জন্য আজও আমাকে ধিক্কার শুনতে হয়।

    অতএব আমাদের উনিও আমারই মত, ইহাই প্রমাণিত হইল। তবে ওর বয়সে ওর থেকে অনেক বেশ বই পড়া ছিল আমার। এ ছেলে বা তার বন্ধুদের দেখি আমাদের সময়ের বা তার আগের যে বইই আজকাল হাতে তোলে, তাইই বলে বোরিং।
  • Du | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:০৬263403
  • একই ব্যাং। এই সময়টা এইগুলো~ই পড়ে গেছে। এখন তো সময়ই নেই তাও দেখছি - নাম শুনে বই পড়ার একটু প্রবণতা এসেছে - কিন্তু বাংলা জাস্ট হল না। পড়ে শোনালে যেমন এনজয় করেনা তা নয় - কিন্তু কষ্ট করে পড়া আর হল না।
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:০৪263401
  • হ্যাঁ, দু, আমি পরের বারে কোলকাতায় গেলে, আর তখন এই ধরণের কোনো অনুষ্ঠান থাকলে বেশ প্ল্যান করে একসঙ্গে যাওয়া যাবে।
  • নেতাই | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:০৪263402
  • আমার একসময় গল্প বই পড়ার খুব শখ ছিল ঘনাদা থেকে জেমস হ্যাডলি চেজ। কোনো বাছবিচার কত্তাম না। একদিন বড় হয়ে হস্টেলে ঢুকলাম। বা হোস্টেলে ঢুকে বড় হয়ে গেলাম। তারপর তাস খেলায় মন দিলাম।

    তবে বেদ কোনো দিন পড়িনি। দাস ক্যাপিটাল ও না।

    অনেকদিন পরে পড়লাম দ্য মংক হু সোল্ড হিজ ফেরারি। হেব্বি বোরিং। এর থেকে ওল্ড মংক ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত