এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:০৩263400
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৪:০২263399
  • দু তোমাকে যখন ১ঃ৫০এর পোস্টটা লিখছিলাম, তখন ঐ অপুর কথাই ভাবছিলাম। আর দীর্ঘশ্বাস ফেলছিলাম। অপু-ও তো ওর ঐ অজপাড়াগাঁয়ে বিশেষ বই ও পেত না। হরিহরকে পদ্মপুরাণ আনতে বলেছিল। লোকের থেকে চেয়ে যা পেত, তাই পড়ত। এটা বোধহয় ভিতরের একটা খিদে থাকে কারুর কারুর। অপু গরীব পুরুতের ছেলে হয়েও ঐ খিদের টানে বই পড়ত। অথচ বেশ স্বচ্ছল ঘরের ছেলে হয়েও সতু তো পড়ত না। এমনকি পরে যখন লীলার কথা আসে, তখন দেখি যে লীলা বড়লোকের মেয়ে, সে বাংলার থেকে ইংরাজি বইই বেশি পড়েছে।
    ইন ফ্যাক্ট অপুর কথা তো ছেড়েই দাও, আমি তো দিব্যি দুধেভাতে পালিত, সেই আমিও যখন আর পড়ার মত কিচ্ছুটি খুঁজে পেতাম না, তখন দিদার পাঁচালির ব্রতগুলো-ও পড়তে ভালো লাগত। অথচ আমার ছেলের বেশ হিংসে করার মতন বইএর পাহাড় থাকা সত্বেও তাকে তার নিজের পছন্দের বাইরে কিছু পড়াতে পারলাম না।
  • kumu | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৫৭263398
  • এই সময়ের পুজোসংখ্যা অনলাইনে পড়া বা কেনা জায়?
  • kumu | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৫৬263397
  • আহা tree grows in brooklin
    গতজন্মে পড়া।
  • lcm | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৫২263396
  • ছোটাই, থ্যাংকু। পড়েছি এর কয়েকটা, লিস্টটা টই হয়ে বেরিয়েছে, ওদিকে আমি অন্য পুজোসংখ্যা ঐসব খুঁজছি।
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৫০263395
  • কিন্তু দু, পথশিশু বা মজুরদের ছেলের কথা ছেড়েই দাও। আমি তো হাজার চেষ্টা করেও পেরে উঠলাম না আমার ছেলেকে বাংলা বই ভালোবেসে পড়তে শেখাতে। অ্যাত্তো রেজিস্ট্যান্স, যে কী বলব! ঃ( আজকাল আবার নতুন জেদ হয়েছে, নিজের যে ধরণের বই পড়তে ভালো লাগে, তার বাইরে কোনো ইংরেজি বই-ও পড়বে না। পাগলের মত পার্সি জ্যাক্সন, কেন ক্রনিকলস, হাঙ্গার গেমস, মেজ রানার এইসব গিলছে, কিন্তু তার বাইরে আর কিচ্ছুটি পড়বে না।
  • নেতাই | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৪৯263392
  • থ্যাংক্স
  • Du | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৪৯263394
  • তাই বা কি করে হয়। সে তো শুধু বাইবেলই পড়ত। ঐ একটা বই ই ছিল তার।সেটা তো বড় সহজ ভাষার নয়।
  • Du | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৪৬263390
  • আর ব্যাং, গতবারে প্ল্যান করে একসঙ্গে গেলেই হত।
  • lcm | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৪৬263391
  • উত্সব সংখ্যা কোথায়?
  • Du | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৪৫263388
  • অথচ ব্যাং, tree grows in Brooklyn এ দেখ জ্যানিটরের মেয়ে লাইব্রেরী ভর্তি বই পড়ল, লেখিকা হল। আমাদের অপু এত গরীব হলেও, বাবাকে কিন্তু তার জ্ঞানচর্চার ঐতিহ্য দিয়ে যেতে হয়। কেন? আমাদের সাহিত্য, আমাদের ভাষা কি ইংরিজির চেয়ে বেশি শ্রেনীবিভক্ত?
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৪৫263389
  • কুমুদি, থ্যাংকিউ। ঃ)
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৪৪263387
  • নেতাইয়ের জন্য


    এই যে আরো একটা
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৪১263386
  • দু কি আমাকে জিগালে? আমার যতটুকু অভিজ্ঞতা এই ব্যাপারে, উত্তরটা হল, না। আমি কখনও দেখি নি ভালোবেসে গল্পের বই পড়তে।
  • dd | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৩৮263385
  • বেশ, আমরা ভালো থাকবার চেষ্টা করবো। কিন্তু সেটা সম্ভব ? মা গো।

    ইদিকে কতিপয় অতীব কুচুটে হিংশুটে পেটি মাইন্ডেড লোকের জন্য ৬২৭ জন লোক খামোখা হেনস্থা হচ্ছেন। কারু কোনো হেল দোল নেই।

    আমি কতো লম্বরে আছি কে জানে। এয়ার্কি মেরে লোকে কইছে আমি ৬২৮। আর পারি নে।

    তবে গুচর উৎসব সংখ্যার, প্রথমে ভাবলাম টু মেনি লেখা আর প্রেসেন্টেশন ও বেশ খিটকেলে, এখন আস্তে আস্তে পড়ে দেখছি বিলকুল সব মেজাজী লেখা। নীরেট ভালো লেখা। গুড গুড।
  • Du | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৩৭263384
  • শরদিন্দু তো নাহয় ছোটদের জন্য লেখেন নি, কিন্তু এমনি বাংলা ছোটদের বই এমনি ঐশ্বর্য্য়্শালী যে পাতি বাংলা জানা লোকের পক্ষে এর রস নেওয়া একটু হয়ত কঠিন। তাই সেদিন জিজ্ঞেস করছিলাম, পথশিশু না হোক, এমনি মজুরের স্কুলে যাওয়া ছেলে, সে কি গল্পের বইগুলো এনজয় করতে পারে?
  • নেতাই | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৩৫263382
  • কাহানীর ফার্স্ট হাফ অসাম ছিল।
  • kumu | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৩৫263383
  • ব্যাংএর জন্য
    http://arunavasinha.in/tag/saradindu-bandyopadhyay/
    অরুণাভ সিনহার Rhythm of riddles নামে শরদিন্দু কাহিনীর একটি সংকলন আছে,আমাজনে পাওয়া যায়।
  • i | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৩৪263380
  • উৎসব স্পেশালে সোমনাথ রায়ের 'সিঁড়িতে' লেখাটি নিখোঁজ।
  • নেতাই | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৩৪263381
  • হিন্দিতে ব্যোমকেশ বক্সীর সিনেমা হচ্ছে?
    কত ব্যাকডেটেড হয়ে গেছি। কবে রিলিজ হবে?
  • i | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:৩১263379
  • উৎসব স্পেশাল লেখাপত্তর যতখানি পড়লাম, ভালো লাগল। সব পড়তে অনেক সময় লাগবে। সোসেনের নতুন লেখা শুরু হয়েছে দেখলাম, আরও কিছু টই এর দিকে চোখ গেল। চোখ রাখব।

    ভালো থাকবেন সবাই।
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:২০263378
  • আর আরো দুঃখের কথা কী বলব! শুধুমাত্র হিন্দিতে সিরিয়াল অলরেডি হয়ে গেছে এবং এখন দিবাকর ব্যানার্জী হিন্দিতে ব্যোমকেশকে নিয়ে সিনেমা বানাচ্ছে শুনে, আমাদের উনি ব্যোমকেশ পড়তে রাজি হয়েছেন। কিন্তু শরদিন্দুর বাংলা পড়ার সাধ্যি তো ওনার নেই, তাই এখন ইংরিজি অনুবাদ খুঁজতে হচ্ছে। ঃ((
    গন্ডালু ইংরিজিতে পড়ে খারাপ লেগেছে ওনার, ফেলুদাও ইংরিজিতে পড়ে ওনার খুব বোরিং ডিটেকটিভ বলে মনে হয়েছে, এখন ব্যোমকেশ ইংরিজিতে পড়ে সেটাও যদি ওনার ভালো না লাগে, তাহলে প্রচন্ড খারাপ লাগবে আমার।
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:০৬263377
  • দু, শুক্রবারে গান শুনিয়ে এনে, শনিবার থেকে ভূগোল নিয়ে চেপে ধর। ঃ)
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:০৪263376
  • এদিকে আমি পড়েছি মহামুশকিলে। দিবাকর ব্যানার্জীর সিনেমা তো বেশ ভালো লাগত। কিন্তু এই ব্যোমকেশ বক্সীর টীজার দেখে এমনি খারাপ লাগল যে কী বলব! রজিত কাপুরের সেই মায়ামোহ প্রায় কেটে যায় আর কি, ঐ টীজার দেখে। এবার টীজার দেখেই যদি অত খারাপ লাগে, সিনেমাটা না জানি আরো কত খারাপ হবে! এই ভয়েই হয়তো সিনেমাটা এলে দেখে উঠতে পারব না।

    একটাই সান্ত্বনা, কহানীর টীজার দেখেও খুব খারাপ লেগেছিল, বিশেষ করে ঐ হামি শোত্তি বোলছি গানটা। কিন্তু পুরো সিনেমাটা দেখতে খারাপ লাগে নি। আশা করি ব্যোমকেশ বক্সীটার ক্ষেত্রেও তাই হবে।
  • Du | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:০২263375
  • তা তো নিশ্চয়ই, কিন্তু আমার মাথায় এখনো ভুগোল টীচারের ক্রুদ্ধ স্বরের রেশ যায় নি। ঃ) কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যতই টীচার রাগী, ততই আমার ছেলে বিষয়টার থেকে দুরে চলে যেতে থাকে ঃ( এই ভুগোল ( সোশ্যাআল সায়েন্স) আগে ওর প্রিয় বিষয় ছিল। আমি ই অবাক হয়ে যেতাম কি করে কোথায় কি আছে, কোন দেশ কেমন সব ই বলতে পারে আরবিট।
    ইতিহাস দেখছি এবছর আবার ভালো লাগছে, পিটি এ তে গিয়ে বুঝলাম কেন।
  • তাপস | ২৯ অক্টোবর ২০১৪ ১৩:০১263374
  • সুমন দেখে আসেন, দেখিয়ে আনেন। মনে হয় ভাল হবে। তবে একটু সেনাইল মানুষ - এইটা মাথায় রেখে যাওয়াও
    ভাল
  • সে | ২৯ অক্টোবর ২০১৪ ১২:৫৬263373
  • আমি কোনোদিনো সুমন লাইভ দেখিনি। :-(
  • byaang | ২৯ অক্টোবর ২০১৪ ১২:৫৫263372
  • দু, নিশ্চিন্তি হয়ে নিয়ে যাও, তারপর একটা ম্যাজিক দেখবে। আমি গরমের ছুটির সময় কলামন্দিরে নিয়ে গিয়ে সেই ম্যাজিকটা দেখলাম।
  • pi | ২৯ অক্টোবর ২০১৪ ১২:৫১263371
  • অনেকদিন বাদে কবীর সুমন সন্ধেটা হয়তো ওর মনে থেকে যাবে, ফিজিক্স, ভূগোল এর নং টা না ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত