এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:২৯262980
  • বেল ভালো, সকালবেলায় খুব আরাম হয় ঃ)
  • Abhyu | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:২৮262977
  • পাকলে শুধু মাছই না, আমও জমে, জামও। তবে সবচেয়ে জমে কাঁঠাল।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:২৮262978
  • ঝিকি,
    তক্রের অন্ত= তক্রান্ত! ঃ-)
  • Tim | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:২৮262979
  • সেকেনটাতো একটা দেশের নাম
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:২৭262976
  • আমি আবার বেল দেখলেই উল্টোদিকে দৌড় দিই। ঃ-)
  • jhiki | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:২৬262975
  • তাহলে অন্ত কী? বা পশ্চাৎ?

    দধির অগ্র, তক্রের অন্ত ঃ)

    এতে আবার অন্ত্যমিল নেই ঃ-)
  • | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:২৫262974
  • হ্যাঁ বেলের পানাও হতে পারে বটে। হওয়াই সম্ভব। আমি কেন যেন ওটাকে কাগজি লেবু দেওয়া ঘোল ভাবতাম।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:২২262973
  • অগ্র আর শেষ দুটোই সাধুভাষা তো!
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:২১262972
  • এই সেরেছে! তক্রকে আমি ভেবেছিলাম বেলের সরবৎ! ঃ-)
  • | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:১৯262971
  • ঘোলের সাধুভাষা হল তক্র, শরদিদ্ন্দু বলে দেছেন। কপিত্থ সুরভিত তক্র।
  • jhiki | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:১৪262970
  • :D

    আমি অগ্র আর শেষ -এর কথা বলছিলাম।
  • cm | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:১৩262969
  • খালি কই কেন মাছ পাকলেই জমে। রুই, কাতলা, ইলিশ, চিতল এমনকি পুঁটি অব্দি।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:১২262968
  • ঘোলের সাধুভাষা কী? ঘৌলক? ঃ-)
  • jhiki | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:১১262967
  • 'দধির অগ্র, ঘোলের শেষ'- গুরুচন্ডালি হয়ে গেল না?
  • jhiki | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:০৯262965
  • পাকা কই
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:০৯262966
  • ঝিকি, লাস্ট লাইন আমি শুনেছিলাম
    "দধির অগ্র, ঘোলের শেষ।"
    ঃ-)
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:০৮262964
  • হ্যাঁ, পাকা রুই। ঃ-)
  • jhiki | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:০৭262962
  • সে আমার দোষ নয়, ছোটবেলায় শিখেছিলাম-
    কচি পাঁঠা, বৃদ্ধ মেষ;
    দই-এর আগা, ঘোলের শেষ।
  • Abhyu | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:০৭262963
  • name: byaang mail: country:

    IP Address : 132.172.203.100 (*) Date:22 Aug 2014 -- 11:48 PM

    আমি এবার সেই ছাগলের গল্পটা বলবই বলব।

    ব্যাঙাচির অন্নপ্রাশনের কদিন আগে মায়ের সঙ্গে গেছি মানিকতলায়। ব্যাঙাচির নতুন বালিশ, পাশবালিশ, ছোটো তোশক এসব করাতে বালিশ-বিছানার দোকানে। তো দোকানের লোক বললে "কাল থেকে দোকান বন্ধ থাকবে, এখনই দোকানের পিছনে কারখানায় চলে যান, হাতে হাতে করিয়ে নিন।"

    সামনেই ইদ, মহালয়া, গান্ধীজয়ন্তী আরো কী কী সব ছুটি একটানা ছিল। আর কারখানা মানে একটা বারো বাই বারো ঘর। আমি দাঁড়িয়ে আছি, মা একটা টুলে বসে আছে, আর কারিগর তুলো ধুনছে। আর ঘরের কোনায় একটা এত বড় ধুমসো রামছাগল বসে আছে। আর তার সামনে এত এত নানারকমের আনাজ - বরবটি, টমেটো, গাজর কী নেই! সে ননস্টপ খেয়েই চলেছে আর কারিগরও এক মনে তুলো ধুনে চলেছে। আর ছাগলের গায়ের গন্ধে আমি ওড়না নাকে চেপে আর মা আঁচল নাকে চেপে অপেক্ষা করছি।

    বোর হতে হতে মাথায় কুচিন্তা এল। জিগালাম, "ছাগলটা আপনার? কী নাম? মানে ছাগলটার কী নাম?"

    কারিগর উত্তর দিল "আমার ছাগল। নাম রাখি নি। ছাগল বলেই ডাকে সবাই।"

    মা দেখি মুখে আঁচল চেপে থর থর করে কাঁপছে, মানে হাসছে।

    আমি আবার জিগালুম, "তা এ যে এত খাচ্ছে, শিগ্গিরি একে কাটা হবে বুঝি?"

    মা লাফিয়ে এসে আমার মুখ প্রায় চেপে ধরে আর কি! বলে "ছি ছি! ও কী কথা! ও ওনার পোষা, কত আদরের ছাগল!"

    কারিগর মাথা নেড়ে বলে "না দিদি ঠিকই বলেছেন। আর দুদিন পরেই কাটব, এখন খাইয়ে নিচ্ছি।"

    মায়ের দিকে একটা "হল তো?" চাউনি দিলুম।
  • cm | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:০৬262961
  • বৃদ্ধের কদর মৎস্যকূলে।
  • cm | ২৪ অক্টোবর ২০১৪ ২৩:০৫262960
  • মেষ ও কচিই ভাল।
    A sheep in its first year is called a lamb; and its meat is also called lamb. The meat of a juvenile sheep older than one year is hogget; outside North America this is also a term for the living animal.The meat of an adult sheep is mutton, a term only used for the meat, not the living animals.

    Lamb is the most expensive of the three types, and in recent decades sheep-meat is increasingly only retailed as "lamb", sometimes stretching the accepted distinctions given above.
    তথ্যসূত্র,
    http://en.wikipedia.org/wiki/Lamb_and_mutton
  • jhiki | ২৪ অক্টোবর ২০১৪ ২২:৫৯262958
  • কিন্তু বৃদ্ধ মেষ ছাড়া বোধহয় বাকী সব বৃদ্ধরাই জঘন্য খেতে.....
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৪ ২২:৫৯262959
  • এককের কাছে একটা প্রশ্ন। ঐ বৌদ্ধযুগের আগে সব চাষাদের গান কেন? ঐ যে অমন সব প্রাসাদ, পুরী, রথ, ঝলমলঝলমল সব ব্যাপার, নানা প্যাঁচালো সব মন্ত্রতন্ত্র ষড়যন্ত্র ইত্যাদি-ওসব?
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৪ ২২:৫১262957
  • মারাত্মক। অথচ তাদের কাছে রীতিমতন দারুণ ব্যাপার। কৌমসমাজের ব্যাপার, সবাই সবার আত্মীয়। ভাবুন একবার, এক বৃদ্ধ অথবা বৃদ্ধা আগুন ঘিরে নাচতে নাচতে বলে যাচ্ছে "আহ, আমার সময় হয়ে গেছে, এই জীর্ণ দেহ ছেড়ে এইবার আমি ছেলেপিলে নাতিনাতনিদের নবীন অঙ্গে অঙ্গে বেঁচে থাকবো।" মারা গেলেন তিনি, গোটা গ্রামের সব নাতিপুতি ছেলেপিলে মিলে তাকে ভক্তিভরে খেয়ে নিলো!
  • jhiki | ২৪ অক্টোবর ২০১৪ ২২:৪৭262956
  • কী ভয়ানক রিচুয়াল!
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৪ ২২:৪৫262955
  • কোনো কোনো জনজাতির মধ্যে সংস্কার ছিল মৃত প্রিয়জন বা মৃত প্রিয় পোষা পশুপাখি জীবন্তদের মধ্যে বেঁচে থাকে যদি তাকে খেয়ে খেলা হয়। সেইমতন সব মৃতদেরই রিচুয়াল মেনে খেয়ে ফেলা হতো।
  • jhiki | ২৪ অক্টোবর ২০১৪ ২২:৪০262954
  • ফার্মিং ব্যবসা। ওখানে পশুপাখিদের আদরের নামে ডাকা হয়না।
  • jhiki | ২৪ অক্টোবর ২০১৪ ২২:৩৭262952
  • যাঃ, জেনেশুনে একটা বৃদ্ধ বা অসুস্থ পশুপাখি খেতে যাবো কেন? পোষা ইত্যাদি নিয়ে বাওয়াল নেই, তবে পোষা হলে তার বদভ্যাস গুলো-ও জানা থাকবে, তাই প্রাণে ধরে খাওয়া যায় না।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৪ ২২:৩৭262953
  • পশুপাখির ফার্মিং ব্যাপারটা একধরনের পোষাই তো! এই যে আব্রাহাম যশুয়া রা, ভেড়া চরাতেন, এসব তো পোষা ভেড়া। চরাতেন, দেখভাল করতেন, তারপরে জবাই করে নানা রিচুয়াল মেনে খেয়ে ফেলতেন! পশুগুলো এমনি মরে গেলে খাওয়ার ব্যাপারে মনে হয় কিছু সংস্কার ছিল, হয়তো খাওয়া হতো না, দূরে ফেলে আসতো। তবে খাবারের টানাটানির দিনে কী করতো কেজানে! হয়তো খেত।
  • cm | ২৪ অক্টোবর ২০১৪ ২২:৩১262951
  • আমি পাখায় লেগে চড়াই মারা যাওয়ায় তাকেও কবর দি। অবশ্য উদ্দেশ্য ছিল পরে কঙ্কালটা একটু খুঁটিয়ে দেখব। তবে সব সমেত মাটি হয়ে গিয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত