এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৩ অক্টোবর ২০১৪ ১২:৩৭262741
  • হ্যাঁ খুচিই ভালো। আমি তো তাই পয়েন আউট করলাম ঃ-)
  • T | ২৩ অক্টোবর ২০১৪ ১২:৩৩262739
  • আরে খুচিটাই ঠিক ছিলো।
  • jhumjhumi | ২৩ অক্টোবর ২০১৪ ১২:৩১262736
  • সক্কলেরে শুভ দীপাবলীর শুভেচ্ছা।
  • Ekak | ২৩ অক্টোবর ২০১৪ ১২:৩১262737
  • কুচি
  • T | ২৩ অক্টোবর ২০১৪ ১২:৩১262738
  • অ্যাই, কালীপুজো। সকাল থেকে ফুটুর ফুটুর হচ্চে। বেড়ালটা একটা নিরাপদ চেয়ার দেখে সরে পড়ল। সুশি ফুশি ভালো লাগে না। বোবা টানেল মার্কা একটা গান সকাল থেকে শুনছি। খেতে যেতে ইচ্ছে করছে না। মুন্ডু চাই। আপনারা কচ্চেন টা কি, আজকে অ্যাটলেটিকোর খেলা আছে। দড়াম করে গোয়াকে উড়িয়ে দেবো। আর এই এক ন্যাকা আকাশ হয়েছে এদিকে। ইস্‌, শালা কি বাড়ী যেতে ইচ্চে করছে। চিলেকোঠায় ঠাকুরের নড়বড়ে সিংহাসনের তলায় লাটাই আর লাল একতেল। ওফ্‌, এরপর ঘুড়িতে ক্যামেরা বসাবো। এইটা চরম হবে।
  • Tim | ২৩ অক্টোবর ২০১৪ ১২:২৮262735
  • খুচি ঃ-)
  • Ekak | ২৩ অক্টোবর ২০১৪ ১২:২৬262734
  • ওয়েস্টার একদম ফ্রেশ ভাল্লাগে। মানে ফ্রেশ ক্যাচ। একটু পুরনো হলেই একটা সালফার গন্ধ হয়। তখন ভাল্লাগেনা। আবার অনেক পুরনো হয়ে সবজে হয়ে গেলে পেয়াঁজ লঙ্কা খুচির সঙ্গে ফ্রাই ভালো। কাঁচা না।
  • Tim | ২৩ অক্টোবর ২০১৪ ১২:২২262733
  • এলসিএমদা জানে। বে এরিয়ার ঐ অসা রেস্তোরাঁয় এই সেদিন স্যালাড শ্রিম্প নিয়ে আমার নাড়াচাড়া এলসিএমদা দেখেছে।

    আর হাফ ঘটি না, কোয়ার্টার বলা যেতে পারে বড়োজোর, দিদা সূত্রে হুগলী থেকে (সে মহিলা অসামান্য রাঁধুনি হিসেবে ঘটি বাঙাল দুই বাড়িতেই সমাদৃতা)। বাকি সমস্তটাই বাঙাল।
    আর অখাদ্য মাছ রান্না আমার এক আত্মীয়া করতেন। তিনি আবার জন্মসূত্রে বাঙাল। এক্সেপশন প্রুভস দ্য রুল, কি আর করা যাবে।
  • lcm | ২৩ অক্টোবর ২০১৪ ১২:১৭262732
  • আমারো তাই। আমি কয়েকবার খেয়েছি, খারাব না, তবে তেমন আহামরি কিছুও নয়। সুনীল গাঙ্গুলি যেমন এক্কেবারে সুখ্যাতে উচ্ছসিত হয়েছিলেন তেমন কিছু না।
  • robu | ২৩ অক্টোবর ২০১৪ ১২:১৩262731
  • কাঁচা অয়েস্টার লেবুর রস দিয়ে খেয়েছি, খুব ডেলিকেট নয়।
  • hu | ২৩ অক্টোবর ২০১৪ ১২:১০262730
  • খ্যাক খ্যাক খ্যাক! এলসিমদা কাকে শোনাচ্ছে! গালাটা ব্রিজ জুড়ে মাছের রেস্টুরেন্ট হাতছানি দিচ্ছে, আর সে বালক সন্তর্পণে এড়িয়ে যাচ্ছে হাফ-ঘটি বাড়ির বিশুদ্ধতার পরীক্ষায় সেসব মাছ এবং তাদের রন্ধন প্রণালী উত্তীর্ণ হয়নি বলে। অপাত্রে ঢালিলে সুসির স্বাদ।
  • lcm | ২৩ অক্টোবর ২০১৪ ১১:৫৮262729
  • পাতলা বিফ বা ল্যাম্বের কাঁচা স্লাইস নাকি ২৪ ঘন্টা ভিনিগারে চুবিয়ে রাখলে প্রায় রান্নাই হয়ে যায়, রঙ-ও পাল্টে যায়। বলছে - ...vinegar causes the myoglobin in the meat to oxidize, as it does when cooked...। কালার্ড ভিনিগার বা বালসেমিক ভিনিগার দিলে খোলতাই রঙ হতে পারে।
    খেতে অতি অখাদ্য হবে বলে আমার ধারনা, কোনোদিন খাই নি।
    কাঁচা মাছের পাতলা স্লাইস অনেকে লেবুর রসে চুবিয়ে পরের দিন খেয়ে নেয়, অলমোস্ট রান্না। সুসি-তে অবশ্য এমনিই কাঁচা মাছের খুব পাতলা স্লাইস দেয়।
    কাঁচা অয়েস্টার লেবুর রস দিয়ে খাওয়া - সে তো নাকি ডেলিকেসি।
  • Tim | ২৩ অক্টোবর ২০১৪ ১১:৪৩262728
  • আরে হুহা ম্যারিনেট হয়েছে। আধঘন্টাটাক রোদে রেখে দিলেই খাওয়া যাবে।
  • hu | ২৩ অক্টোবর ২০১৪ ১১:৪১262727
  • টিমের 11.37ই কি পয়েন্ট। যার হাতে ম্যারিনেট করার ভার দিয়ে এসেছি তার পর রান্নাটুকুই সেফ, খাওয়ার কথা এখনই না ভাবাই ভালো।
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৪ ১১:৩৭262725
  • হুচিদিদি তো দেখি পৃথিবীর বিস্ময়! রেঁধেই আনন্দ। খাওয়া নিয়ে কোন চিন্তাই নেই।
  • Tim | ২৩ অক্টোবর ২০১৪ ১১:৩৭262726
  • যা ম্যারিনেট করেছি, ও আর রান্না না করলেও চলবে।
  • hu | ২৩ অক্টোবর ২০১৪ ১১:২৬262724
  • কেন রে? অক্ষদির কোর্মা কি শুঁটকির চেয়ে কিছু ফ্যলনা? আজ বাড়ি গিয়ে কোর্মা রাঁধব ভাবতেই কি আনন্দ হচ্ছে!
  • robu | ২৩ অক্টোবর ২০১৪ ১১:১৭262723
  • শুটকি মাছ আছে বলেই মাঝে মাঝে ভগবানে বিশ্বাস করতে ইচ্ছে হয়।
  • | ২৩ অক্টোবর ২০১৪ ১০:১৩262722
  • ওটা তো আবাপ'য় বেরিয়েছিল, পরশুদিন।
  • lcm | ২৩ অক্টোবর ২০১৪ ০৯:৫৫262721
  • ওটাইতো মুশকিল, দখিনে মাদ্রাস উঠে গিয়ে চেন্নই হয়ে গেল, কিন্তু এদিকে মাদ্রাসা বেড়ে গেল।
  • dd | ২৩ অক্টোবর ২০১৪ ০৯:৩৫262720
  • ব্ছর দুয়েক আগেও পচ্চিম বংগে মাদ্রাসা নিয়ে কিছু খবর আর দু একটা আর্টিকেল চোখে এসেছে।

    ফেসবুকে মুজিবর রহমান যা কয়েছেন হুবহু সেরকম। কৃতী ছাত্র ছাত্রীদের মধ্যে প্রচুর অমুসলিম থাকে। অনেকানেক অমুসলিম গ্রামবাসী তাদের ছেলে মে, স্পেশালি মে'দের মাদ্রাসাতে পড়াতেই বেশী পছন্দ করেন। এইসব লেখা ছিলো। রাকৃ মিশন যেমতি হিন্দু ধর্ম টর্ম বেশী করে মানলেও মুলতঃ সেকুলার, এবং আদৌ বিদ্বেষ শেখায় না, পচ্চিম বংগের মাদ্রাসাগুলিও মুলতঃ সেরম।

    কিছু জংগী ডেফিনিটলি এই মাদ্রাসার ফয়দা তুলেছে। সারা দুনিয়াতেই মাদ্রাসা হচ্ছে জংগীদের রিক্রুটমেন্টের একটা বড়ো হাতিয়ার। এটা ফ্যাক্ট। এখানেও বেশ কিছু জংগী স্কুল/আস্তানা চালু হয়েছে মাদ্রাসার নামে। এটা তো পরিষ্কার।

    মুষ্কিল হোলো সেগুলোকে আইসোলেট না করে সিদিকুল্লা আর তার কিছু বামপন্থী হিলেলি কমরেড বাওয়াল করছেন। আর এস এস বা বজরং দলকে গালি দিলেই কি অম্নি যতেক হিঁদু "আমার ধর্মকে অ্যাটাক কচ্ছে" বলে চেঁচায় না কি?

    গত কাল কংরেস থেকে ঐ বর্ধমানেই কাউন্টার সভা হয়েছে। মুসলিম নেতারা মাদ্রাসার আড়ালে জংগী স্কুলের নিন্দা করেছেন (আজকের বর্তমান পড়ুন)। এটাই বাঞ্ছনীয় ছিলো।
  • b | ২৩ অক্টোবর ২০১৪ ০৮:৫৪262718
  • এটা তো আবাপ-র খবর। ইন ফ্যাক্ট, সেমন্তী ঘোষের প্রবন্ধর পরেই ছিলো।
  • lcm | ২৩ অক্টোবর ২০১৪ ০৮:৫৪262719
  • বেশ।
    WBBSE - ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে এখন যে ১০০০০+ টা স্কুল আছে, তাদের সঙ্গে এই হাইমাদ্রাসা ৫১২টা স্কুল ঢুকিয়ে দিক। অতিরিক্ত বিষয় হিসাবে ইসলাম আর আরবী যেমন আছে থাকুক।
    আর সিনিয়র মাদ্রাসার ১০২টি স্কুল ঢুকে পড়ুক WBCHSE (কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন)-এর ৪০০০+ স্কুলের মধ্যে। অতিরিক্ত বিষয় যেমন আছে থাকুক।

    তাইলে তো আর ঝামেলা নাই।
  • pi | ২৩ অক্টোবর ২০১৪ ০৮:৪৫262717
  • এটা একজন শেয়ার করেছেন। হয়তো অনেকেই জানিনা।

    Mujibar Rahaman
    মাদ্রাসা সম্পর্কে আগে জেনে নেওয়া ভালঃ
    জঙ্গি কার্যকলাপে মাদ্রাসার যোগসূত্র উঠে এসেছে, তা সত্যিই উদ্বেগের। মনে হতেই পারে যে মাদ্রাসা গুলিই যেন জঙ্গি তৎপরতার মূল কেন্দ্র। বিষয়টি গভীর উদ্বেগের, কারণ এই প্রশ্নে ক্ষতিগ্রস্ত হতে পারে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য।
    মাদ্রাসা সম্পর্কে বিভ্রান্তির পিছনে রয়েছে মাদ্রাসা তথা ইসলাম ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে অ-মুসলিমদের একাংশের অজ্ঞতা ও উপেক্ষা। বিভ্রান্তি শুরু হয় ‘মাদ্রাসা’ শব্দটি থেকেই। বিদ্যালয়কে যেমন ইংরাজিতে স্কুল বলা হয়, তেমনই আরবিতে বলা হয় ‘মাদ্রাসা’। পশ্চিমবঙ্গে মূলত তিন ধনের মাদ্রাসা রয়েছে --
    ১) অনুমোদন প্রাপ্ত ও সরকারি অনুদান প্রাপ্ত।
    ২) অনুমোদন প্রাপ্ত, কিন্তু সরকারি অনুদানে বঞ্চিত।
    ৩) অনুমোদনবিহীন ও অনুদানবিহীন।
    রাজ্যে প্রথম ধরনের মাদ্রাসার সংখ্যা ৬১৪টি। যার মধ্যে হাইমাদ্রাসা ৫১২টি এবং সিনিয়র মাদ্রাসা ১০২টি। মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে সমান্তরাল ভাবে প্রতিষ্ঠিত হওয়া মাদ্রাসা শিক্ষা পর্ষদ-এর অধীনে থাকা হাই মাদ্রাসাগুলির পাঠ্যক্রম একেবারেই সাধারণ বিদ্যালয়গুলির অনুরূপ। বিদ্যালয়ে মাধ্যমিক স্তরে পড়ুয়ারা সাতশো নম্বরের যে আধুনিক পরীক্ষা দেয়, মাদ্রাসার পড়ুয়াদের তার সঙ্গে অতিরিক্ত একশো নম্বরের ‘ইসলাম পরিচয়’ ও ‘কমপালসারি অ্যাডিশনাল’ হিসেবে তৃতীয় ভাষা আরবি-র পরীক্ষায় বসতে হয়, যার নম্বর রেজাল্টের মোট নম্বরের সঙ্গে যুক্ত হয় না। পার্থক্য এইটুকুই। বিষয়টিকে বিশ্ববিদ্যালয় স্তরে সংস্কৃত শিক্ষার বিকল্প বলা যায়। হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিক স্তরের পাঠক্রম ও পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ ভাবে সাধারণ বিদ্যালয়ের মতো উচ্চ মাধ্যমিক কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন। এখানে ধর্মীয় শিক্ষার কোনও বালাই নেই। সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত কিছু হাই মাদ্রাসায় শিক্ষক-শিক্ষাকর্মীদের ৭০ থেকে ৮০ শতাংশই অ-মুসলিম। পড়ুয়াদের মধ্যেও অ-মুসলিম রয়েছে। সরকারি বেতন কাঠামোয় মাদ্রাসার শিক্ষকদের বেতন বিদ্যালয় শিক্ষকদের সমান। তাই অনেক উচ্চ ডিগ্রিধারী শিক্ষককেও হাই মাদ্রাসায় দেখা যায়।

    সৌজন্যে-Gouranga Mondal -- কাজি মাসুম আখতার
  • kumu | ২৩ অক্টোবর ২০১৪ ০৭:৪৪262716
  • সকলকে দীপাবলীর আন্তরিক ও অজস্র শুভেচ্ছা।জীবন আলোকময় হয়ে থাক।
  • Atoz | ২৩ অক্টোবর ২০১৪ ০৭:০৫262715
  • একক, আছেন? মানুষের ব্রেনে কোনো সুদিং চিপ বসানো যায়, কোনো মারাত্মক ডিসিশন নেবার আগে যেটা অ্যাকটিভেটেড হয়ে একটু দেরি টেরি করিয়ে দেবে যাতে আরেকটু পরিস্থিতি বিশ্লেষণের সুযোগ পায় মানুষটা? এইসব বন্দুক টন্দুক, দুম করে চালিয়ে দেওয়া, দুম করে অত্যাচার করে মেরে ফেলা এইসব ইমপালসে চলা জিনিস যাতে কিছুটা ম্যানেজ করা যায়?
  • aranya | ২৩ অক্টোবর ২০১৪ ০৩:০৪262714
  • এই বন্দুক কালচার :-(
  • a x | ২৩ অক্টোবর ২০১৪ ০২:৪৫262713
  • কাজে এসেছে বন্দুক নিয়ে। তর্কাতর্কি হয়েছে, পুরুষ ফার্মেসি টেক মহিলা টেককে গুলি করে নিজেকে গুলি করেছে।
  • Atoz | ২৩ অক্টোবর ২০১৪ ০২:৪০262711
  • আহ, আজ যদি আকা থাকতো, শ্যামনগরের গল্প বলতো। মন্দিরসমেত নাকি মা কালী ঘুরে গিয়েছিলেন রামপ্রসাদের গান শোনার জন্য, রামপ্রসাদ গঙ্গার পার ধরে গাইতে গাইতে আসছিল। ঃ-)
    বড়ই খটকা লাগে এই গল্পে, মন্দিরে গিয়েই তো শোনাতে পারতো রামপ্রসাদ!!! ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত