এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২১ অক্টোবর ২০১৪ ০৮:৩২262440
  • বঙ্কিম রচনাবলী তো নেটেই আছে।
  • 00 | ২১ অক্টোবর ২০১৪ ০৮:২৪262439
  • গুরুজনেরা - চন্দ্রশেখর উপন্যাস র একটা নরম কপি র হদিস দিতে পারেন কেউ ? আগাম ধন্যবাদ!
  • Arpan | ২১ অক্টোবর ২০১৪ ০৮:২১262438
  • সুমনের কোন দাবি দাওয়া নেই মানা গেল, তাহলে শুধুই কি অমরত্বের প্রত্যাশা?
  • Atoz | ২১ অক্টোবর ২০১৪ ০৮:০৫262437
  • কুমুদি, আরে না গো! এই অ আর আ মাত্র ধরে আছি, কোনোক্রমে। ঃ-)
  • kumu | ২১ অক্টোবর ২০১৪ ০৮:০১262436
  • আতুসি কি এজেড ?উনি অসাধারণ বাংলা লেখেন,অতএব পড়তেও পারেন।
  • Atoz | ২১ অক্টোবর ২০১৪ ০৭:৫৯262435
  • আহা হজবজ, বাইরের খবর না, ভেতরের খপর জানতে চাই তো! ঃ-)
  • hzbz | ২১ অক্টোবর ২০১৪ ০৭:৪৫262434
  • খবরের কাগজে তাড়া খবর অছে। আতুসি বাংলা পড়তে পারেনা হনুলুলুতে থাকে নাকি?
  • a x | ২১ অক্টোবর ২০১৪ ০৭:৩১262433
  • এদিকে কবীর সুমন বলেছে মমতাকে বিজেপি ফাঁসানোর চেষ্টা করছে। বর্দ্ধমানের ঘটনা বিজেপির সাজানো।
  • Atoz | ২১ অক্টোবর ২০১৪ ০৫:১৬262432
  • রেটোরিকাল??? কোন্‌টা?????
  • sinfaut | ২১ অক্টোবর ২০১৪ ০৫:০০262431
  • রেটোরিকাল প্রশ্নের কিই বা উত্তর হয়?
  • Atoz | ২১ অক্টোবর ২০১৪ ০২:১০262430
  • হ্যাঁ গো সেই আন্দোলনটার কী হলো?
    (নাটকের সেই অম্বা পাগলীর মতন অবস্থা আমার ঃ-) )
  • pi | ২০ অক্টোবর ২০১৪ ২৩:২৬262429
  • A hoax story about street artist Banksy being arrested in Watford has duped internet users.
  • h | ২০ অক্টোবর ২০১৪ ২৩:২৪262428
  • ব্যাংকসি অ্যারেস্টেড বলে একটা গুজব উঠেছে, এটা আশা করি গুজব। কোনো করনফারমেশন পাওয়া যাচ্ছে না।
  • cm | ২০ অক্টোবর ২০১৪ ২২:০৬262427
  • শিবসেনার মুখ্যমন্ত্রিত্ব চাই। ncp নিঃশর্ত সমর্থন ঘোষণা করার পরেও বিজেপি আস্তে যাচ্ছে মনে হয় ওদের ভেতর থেকেও চাপ আছে। ওরা বাকিটা খুচরো বাজারে কিনতে চাইবে।
  • sm | ২০ অক্টোবর ২০১৪ ২১:১৮262426
  • কম,বি জে পি কেন চাপে থাকবে, বোঝা গেল না। সম্ভবত বি জে পি, শিব সেনা জোট হবে। উদ্ধব বেশি খেলতে পারবে না কারণ দরকার পড়লে, এন সি পি সাপোর্ট দেবে। শিব সেনা জোট ভাঙবেনা বা ভাঙ্গার চেষ্টা করবে না।
    আর যদি বি জে পি, এন সি পি জোট হয়, তাহলেও বিজে পি র পোয়া বারো। কারণ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার খাতিরে, এন সি পি জোট ভাঙবেনা। যদি তার চেষ্টাও করে, তাহলে বিজেপি অনান্য খুচরো বিধায়ক আর এন সি পির দলভাঙ্গা কিছু বিধায়ক নিয়ে সরকার টিকিয়ে রাখবে। প্রফুল্ল বাবু তো এক পায়ে খাড়া হয়ে যাবে।
  • Ishan | ২০ অক্টোবর ২০১৪ ২০:৩৭262425
  • এই ৩৬৫ দিন আর্কাইভ করে রাখা উচিত।

    ওদিকে কালকে এককের আইডিয়া খুবই পছন্দ হয়েছে। ডিজিটাল টেকনোলজিকে অ্যানালগ কায়দায় ব্যবহারের পন্থা। :-)
  • cm | ২০ অক্টোবর ২০১৪ ২০:০৯262424
  • মহারাষ্ট্রের কেস বেশ জমেছে। NCP বাইরে থেকে নিঃশর্ত সাপোর্ট দেবে তবু নাকি বিজেপি তাকে চাপে রেখেছে। ওদের নিজের চাপ কে সামলায় তার ঠিক নেই।
  • | ২০ অক্টোবর ২০১৪ ১৯:৫৭262423
  • অসীম গিরির খবরটার জন্য ধন্যবাদ। ছবিগুলো ডাউনলোড করে জুম করে কিছুটা পড়া যাচ্ছে, তবে ঐ আর কি, কেমন ঝাপসামত।
  • Atoz | ২০ অক্টোবর ২০১৪ ১৯:৩৩262422
  • ওরে বাবা রে! ঃ-) ঃ-) ঃ-)
  • Bhagidaar | ২০ অক্টোবর ২০১৪ ১৯:৩০262421
  • এই গপ্পের সত্য-মিথ্যা জানিনা, কিন্তু আমার বাবা পিডাব্লুডি-তে চাকরি করতেন, কর্মসূত্রে এনার সঙ্গে ইন্টারএক্ট করতে হত। বাবা বাড়ি এসে বলেছিলেন অসম্ভব গালাগালি দ্যায়, সামনে বসে থাকা যায়না।
  • b | ২০ অক্টোবর ২০১৪ ১৯:২৪262420
  • কল্লোলদা-র বলা এই গল্পটা অনলাইনে ঘুরছেঃ সত্যি মিথ্যে যাচাই করবেন নাকি?

    "সেটা ৯০এর কোন একটা সময়। ল্যান্সডাউন রোডে রামকৃষ্ণ সেবাসদনে আয়ামাসি ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। তখন ‘পার্টি ইউনিটি’ নামে এক নকশাল গোষ্ঠী সে আন্দোলনে জুটে গেছিলো। আমি তখন এপিডিআরের সুবাদে ওদের সাথে আছি। ওদিকে আয়ামাসী-কর্মচারীদের সাথে কর্তৃপক্ষের মিটিং। তাতে দুজন আয়ামাসী, কর্মচারীদের সাথে আমি, পার্টী ইউনিটির একজন ও এলাকার সাংসদ মমতা।
    কিছুক্ষণ কথাবার্তার পর মহারাজেরা বেশ কায়দা করে নিজেদের দিকে আলোচনা ঘুরিয়ে দিলেন। একবারও অস্বীকার করছেন না যে আয়ামাসীরা ও কর্মচারীরা কম খুবই টাকা পান। কিন্তু ওরাই বা কি করেন!!
    - দেখুন, যে টাকাটা আয় হয় তার বেশীরভাগটাই হাসপাতালের উন্নতিতে ব্যয় হয়। আমরা সন্ন্যাসী। আমাদের তো ডাল-ভাত হলেই চলে যায়। বিশ্বাস না হয় আমাদের রান্না ঘরে এসে দেখুন। আর থাকার মধ্যে এই গেরুয়া বসনটি। টাকা বাড়াই কোংকোয়ে?
    ওদিকে, আয়ামাসী ও কর্মচারীটি মহারাজদের সাথেই মাথা নাড়ছেন। আমার নকশাল বন্ধুটি এহেন "নিও প্রলেতারিয়েৎ" দের সামনে খুব অসহায় হয়ে পড়ছে, যাদের "গেরুয়া বসন ছাড়া হারাবার কিছু নাই"।
    এমতাবস্থায় মমতা প্রাথম কথাটি কইলেন মহারাজদের দিকে তাকিয়ে,
    - এ বান#@%ৎ মহারাজেরা খুব হা&#মীতো!!!
    মিটিং সেদিনকার মতো ভন্ডুল হয়ে গেলো।

    পরে অবশ্য দাবীর প্রায় ৫০% মেনে নিয়েছিলো কর্তৃপক্ষ।"
  • Ekak | ২০ অক্টোবর ২০১৪ ১৫:২৫262417
  • মালালার নোবেল পাওয়া নিয়ে অধিকাংশ ইন্ডিয়ান এর মাইন্ড সেট অদ্ভূত। যেন মালালা কে ইউএসের প্রজেকশন হিসেবে প্রমান করতে পারলেই জিতে যাবে। এটা ভেবে দেখবেনা যে ভারতের ও এরকম স্টেপ নেওয়া উচিত ছিল অনেক আগে। পাকিস্তান-বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রের থেকে ফিগার তুলে এনে প্রমোট করা উচিত ছিল। এটাই রাস্তা।
  • de | ২০ অক্টোবর ২০১৪ ১৪:৪৭262415
  • "এইসময় পূজাবার্ষিকী" কি নেটে আছে কোথাও?

    এরকম আরো অনেক মালালা আর জিয়াউদ্দিন চাই - তবে যদি এই উপমহাদেশের কিসু হয়!
  • Du | ২০ অক্টোবর ২০১৪ ১৪:৪৩262414
  • ভাই বোনের সঙ্গে ঝগড়া হওয়াটাতো খুবই স্বাভাবিক। আর মজা করেই বললো তো ঃ)
  • সে | ২০ অক্টোবর ২০১৪ ১৪:২৭262413
  • বইটায় বেশ কিছু ফোটোগ্রাফ আছে।
    হ্যাঁ, ওর বাবা খুব প্রোগ্রেসিভ মনের মানুষ।
    মালালাও সেদিন লাইভ ইন্টারভিউয়ে বলল, আগে আমি ডাক্তার হতে চাইতাম, এখন অবশ্য পোলিটিশিয়ান হতে চাই। তারপরেই দুদেশের প্রধানমন্ত্রীদের টিভির ক্যামেরার সামলে খোলাখুলি আমন্ত্রণ জানালো অসলোয় নোবেল শান্তি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে। বলল আপনারা আসুন দুজনে। এত স্মার্ট মেয়ে। দুটো দেশের মধ্যে শান্তি মৈত্রী আনতে এমনি সাহসী স্মার্ট কিশোররাই ভরসা। পারলে এরাই পারবে বলে আমার বিশ্বাস।
  • de | ২০ অক্টোবর ২০১৪ ১৪:১০262412
  • আই অ্যাম মালালা কিনেছি - পড়ে ওঠা হয়নি এখনো - পড়তে হবে। টাইমসের এই লেখাটা পড়ে মালালার বাবাকে খুব পছন্দ হোলো।
  • সে | ২০ অক্টোবর ২০১৪ ১৩:৪৯262411
  • মালালার ইন্টারভিউ টিভিতে লাইভ দেখিয়েছিলো, নোবেল পাবার খবরের পর। ইস্কুলের শেষে মালালা ইন্টারভিউ দিতে আসে। প্রথমে ইংরেজিতে তারপরে ঊর্দুতে। সেখানে ও কিন্তু একবার বলল ওর ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়। আই অ্যাম মালালা বইটা সহজ ভাষায় লেখা। সেখানে ওর বেড়ে ওঠার পরিবেশ, ওর বাড়ী, ওর বেড়ে ওঠায় ওর বাবার প্রগতিশীল ব্যবহার ও মনের পরিচয়, সমস্তই লিপিবদ্ধ আছে। খুব ভালো লাগে বইটা পড়তে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত