এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১৯ অক্টোবর ২০১৪ ২১:৩৪262350
  • ওঃ পেয়েছি।
  • π | ১৯ অক্টোবর ২০১৪ ২১:২০262349
  • এই ভোটে বিজেপিও করেছিল। যারা মিসড কল দিত, তারা সবাই সমর্থন জানানোর সাথে সাথে ক্যাম্পেনের অংশীদার হয়ে যেত, রেজিস্টারড হয়ে যেত, নিয়মিত ক্যাম্পেন মেসেজ পেত, তারা আবার সেগুলো ছড়াতো। এই করে প্রচুর লোকের কাছে পৌঁছিয়েছিল।
  • a x | ১৯ অক্টোবর ২০১৪ ২১:১৮262348
  • দক্ষিণ এশিয়া, ফিলিপাইন, আফ্রিকা, এরকম অনেক জায়গায় মিসড কল একটা কম্যুনিকেশনের ভাষা। পয়সা লাগেনা। যা জানানোর জানানো হয়ে গেল। বেশ সাবভার্সিভ লাগে আমার।
  • π | ১৯ অক্টোবর ২০১৪ ২১:১৬262347
  • গানের ওপারের সেই গোরার সিনেমা, বাকি লোক্জন কিছু চেনা মুখ, কিন্তু নাম জানিনা, ফুটপাথ আর বস্তির কিছু লোকজনের জীবনের গল্প, মাঝখান থেকে দেখলাম। সিনেমাটার নাম কী ? কারই বা সিনেমা? এসব সাবজেক্ট নিয়েও বাংলা সিনেমা হয় দেখেই অবাক হয়ে গেলাম।
  • | ১৯ অক্টোবর ২০১৪ ২১:১৩262346
  • আন্না হাজারেও তো মিসড কল দিয়ে সাপোর্ট জানাতে বলেছিল।
  • - | ১৯ অক্টোবর ২০১৪ ২১:১২262345
  • কিন্তু তার বাড়িতে রেগুলারই আগুন লাগত? আর সে খবর "দিত"? না কি একবারই "দিয়েছিল"? সত্যি কিপ্টে হলে কি আর অতগুলি বাড়ি বানাতে পারত? ? ঃ-)
  • Abhyu | ১৯ অক্টোবর ২০১৪ ২১:০৮262344
  • হ্যাঁ আমি শুনেছিলাম বটে কে যেন অ্যায়সা কিপটে যে বাড়িতে আগুন লাগলে দমকলকে মিসড কল দিত। সেটাই যে সিস্টেম সেটা বুঝি নি :(
  • | ১৯ অক্টোবর ২০১৪ ২০:৫৭262343
  • কি করি বলুন।আপনি সসেজ,বেকন আর আলুসেদ্ধ সহযোগে দেশে বসে আনন্দ পানঃ)
  • Arpan | ১৯ অক্টোবর ২০১৪ ২০:৪৪262342
  • হলধরবাউদের জ্ঞানদান পুণ্য কাজ।
  • | ১৯ অক্টোবর ২০১৪ ২০:৩৬262341
  • হতবাক ভাব দূর হইলোঃ)
  • | ১৯ অক্টোবর ২০১৪ ২০:০৫262340
  • মিসড কল হল গিয়ে মর্স কোডের মতন একটা কোড ল্যাঙ্গুয়েজ। চ্যানেলে চ্যানেলে ওটা সমর্থন কিম্বা ভোটগ্রহ?ণের জন্য ব্যবহৃত হয়। ঐ যে ডান্স বাংলা ডান্স জাতীয় অনুষ্ঠানে। আবার ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবার জন্যও মিসড কলের ব্যবহার আছে। ICICI এর এক্টা নঙে রেজিস্টারড মোবাইল থেকে মিসড কল দিলে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্ট ব্যালেন্স টেক্সট মেসেজ হয়ে চলে আসে, এরপর আরেকটায় মিসড কল দিলে মিনি স্টেটমেন্ট।
    মারুতিতে একটা নঙে যে কোনও মোবাইল থেকে মিসড কল দিলে ঘন্টা আধেকের মধ্যে একজন ফোন করে ডিটেইলস জেনে নিয়ে গাড়ীর ইন্শিওরেন্স বানিয়ে দেন বা রিনিউ করে দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে পে করে দিলেই হয়।
    এইরকম বিভিন্ন নঙে মিসড কল দিয়ে ট্যাক্সি বুক, খাবরদাবার অর্ডার ইত্যাদি বিবিধ কাজ করা যায়।
  • π | ১৯ অক্টোবর ২০১৪ ১৯:৫৭262339
  • রেজ্জাক মোল্লা নতুন দল বানালেন।
  • | ১৯ অক্টোবর ২০১৪ ১৯:৫৬262338
  • আচ্ছা।ধন্যবাদ।
  • π | ১৯ অক্টোবর ২০১৪ ১৯:৪০262337
  • আজকের এলজিবিটি ইস্যু নিয়ে সাপোর্ট জানানোর জন্য নংঃ 1800-833-4003
  • π | ১৯ অক্টোবর ২০১৪ ১৯:৩৬262336
  • মিসড কল দেওয়া মানে সাপোর্ট জানানো।
  • dd | ১৯ অক্টোবর ২০১৪ ১৯:২৭262335
  • ইগ্নোর। ইগনোর।
  • dd | ১৯ অক্টোবর ২০১৪ ১৯:২৬262334
  • কে চায়? কখোন চায়?

    বিশদে লিখো।
  • | ১৯ অক্টোবর ২০১৪ ১৯:০৫262333
  • নানা চ্যানেলে মিসড কল দিন এই নাম্বারে র মাহাত্ম্যটা কেউ বুঝিয়ে বলবে? মানে তাতে ঐ স্পেশ্যাল ইভেন্টের কিভাবে সুবিধা হয়? আর সঙ্গে কি টাকাও কেটে নেয়?
    এইটার মানে কি?
  • dd | ১৯ অক্টোবর ২০১৪ ১৮:৪৯262332
  • কয়েকটা কথা। না বল্লেই নয়।

    ১) আজ কল্লোল গৃহে লুরু ভাট ওসোম্ভোব জমেছিলো। শিবির আর কুমু। নতুনদের মধ্যে। প্লাস অগুন্তি পুরোনো পাপী।

    ২) চোন্দিলের ল্যাখাটা। ক্ষি বোলবো, এরম ওসোম্ভোব মজাদার পি এন পিসি লাস পড়েছিলাম, এই সময়ের দাড়ি সুমনের কুণাল ঘোষকে নিয়ে ল্যাখা (আরশোলা না ক্ষি জানি নাম দিয়ে), তার পরে আর পড়ি নি। বাংলা সংবাদ সাহিত্য অ্যাদ্দিনে সত্তিকারের কিউট হোলো।

    ৩) নাঃ। আর কিসু বক্তব্যো নাই
  • PM | ১৯ অক্টোবর ২০১৪ ১৮:৩১262331
  • কোলকতায় জনগন কি আস্ছে না?
  • সিকি | ১৯ অক্টোবর ২০১৪ ১৮:০৩262330
  • জমিয়ে চলছে - দুকুরে ফোন করেছিলাম। ব্যাংয়ের র‌্যাগিং চলছিল।
  • PM | ১৯ অক্টোবর ২০১৪ ১৭:৩৬262329
  • কেমন চলছে ব্যঙ্গলোরের ভাট? মিসাচ্ছি। ওখানকার সক্কলকে শুভেচ্ছা
  • b | ১৯ অক্টোবর ২০১৪ ১৪:২০262328
  • হায় গুরু। রোব্বারে তোমর দিকে কেহ চাহিয়াও দেখে না।
  • Du | ১৯ অক্টোবর ২০১৪ ১১:৫১262327
  • না প্পন, টিভি দেখবো। ছেলে তো গেছে ভিলাই।
  • π | ১৯ অক্টোবর ২০১৪ ১১:৪৯262326
  • এরকম একটা অনুষ্ঠানের খুব দরকার ছিল।
  • Arpan | ১৯ অক্টোবর ২০১৪ ১১:৪৩262325
  • দুদি আজ খেলা দেখতে যাবে?
  • Du | ১৯ অক্টোবর ২০১৪ ১১:৩৮262324
  • না, হোমোসেক্সুয়ালিটি নিয়ে - বাবা মা কিভাবে নেবেন
  • Du | ১৯ অক্টোবর ২০১৪ ১১:৩০262323
  • সত্যমেব কি parenting এর ওপর হচ্ছে? কেউ শুরু থেকে দেখছ / ছেন?
  • Arpan | ১৯ অক্টোবর ২০১৪ ১১:১৯262322
  • হ্যাঁ সকালে উঠেই পড়লাম।
  • kiki | ১৯ অক্টোবর ২০১৪ ১০:৫৯262321
  • কেসি,
    ঃ)

    ঋত্বিক সত্যি খুব সুন্দর বালক। গ্রীস ভাস্কর্যের মত। প্রিয়াংশু আরো সুন্দর, কিন্তু কি একটা ব্যাপার মিসিং। পেটানো চ্যায়রাটা কি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত