এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৪ ১৯:০৮261960
  • টিভিতে দেখাচ্ছে।
  • cm | ১৬ অক্টোবর ২০১৪ ১৯:০৫261959
  • আমি দোকানে গেলেও বড় জুতো কিনি এবং তার পর প্রয়োজন মত মোজা পরেনি। প্যান্টও তাই বেল্ট দিয়ে কষে নি। পায়জামা পাঞ্জাবিতে এসব ঝামেলা নেই।
  • Abhyu | ১৬ অক্টোবর ২০১৪ ১৯:০১261958
  • আন্দাজমতো একটা জুতো কিনুন (যেমন রান্নায় বলে না, নুন আন্দাজমতো?)। এবার সেটা পরে দেখুন। বড় হলে একসাইজ ছোটো আরেকটা কিনুন। সেটাও বড় হলে আরো একসাইজ ছোটো আরেকটা। এই ভাবে বুঝে যাবেন কোন সাইজটা লাগবে।

    আর প্রথমটা ছোটো হলে এক সাইজ বড় কিনুন। বাকি সব ঐ ঐ ঐ ঐ।

    এই ভাবেই অনলাইন ব্যবসা বাড়বে। বিশ্বাস না হলে এই সময় পড়ুন। দেখুন যে পাড়ার দোকান সব উঠে যাবে। চাদ্দিকে শুধু অ্যামাজনের অরণ্য।
  • kiki | ১৬ অক্টোবর ২০১৪ ১৮:৫৭261957
  • একক,
    আমি জুতো গুলো দেখছিলাম। বুঝতে পারিনি ওদের মাপ। যাইহোক...........

    ঝিকি,
    না না, আমারো কোন রোম্যান্টিসিজম ই নাই। জানতে আগ্রহী ব্যস। তবে এক্কালে কালবেলা পড়ে আমি ও মনে মনে নকশাল হয়ে গেসলুম, তবে সেটা কতটা যুগ পরিবর্তনের খাতিরে আর কতটা অনিমেষের জন্য তা আর এখন মনে পরে না। :P
  • | ১৬ অক্টোবর ২০১৪ ১৮:৫৫261956
  • কুমু,জন্মদিনের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।
    রোদভরা পাহাড়ের পাশে একটা নীল জানলার ধার দিলাম সঙ্গে রঙিন পাতা ঝরা জঙ্গল। দু'দশটা কাঠবেড়ালি আর অনেক কাঠবাদাম ফাউঃ)
  • aka | ১৬ অক্টোবর ২০১৪ ১৮:৪৭261955
  • কুমুদি হ্যাপি বার্থডে।
  • pi | ১৬ অক্টোবর ২০১৪ ১৮:৩০261954
  • মশাল মিছিল চলছে।
  • Abhyu | ১৬ অক্টোবর ২০১৪ ১৬:৪১261953
  • শুভ জন্মদিন, কুমুদি। খুব আনন্দে থাকুন। একটা গান দিলাম
  • phutki | ১৬ অক্টোবর ২০১৪ ১৬:৩৬261952
  • কুমুদিইইইইইই, জম্মোদিনের একবাটি পায়েস।
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৪ ১৬:১৫261951
  • মাপের স্ট্যান্ডার্ড ওদের সাইটে দেওয়া থাকে, স্কেল দিয়ে নিজের পা ইঞ্চিতে মেপে নাও, সেই অনুযায়ী স্কেল দেওয়া আছে, স্কেলে ফেলে সাইজ বুঝে নাও।
  • Arpan | ১৬ অক্টোবর ২০১৪ ১৪:৫৭261950
  • পিছিয়ে পড়লাম।

    ঝিকিকে কোশ্নঃ ফ্লিপকার্টের কো ফাউন্ডার তো দুজন - শচীন আর বিনি বানসাল। এর মধ্যে পবনবাউর ছেলে কোনজন?

    যদ্দূর জানি এদের কেউই না! বংশীলালের নাতিকে চিনতাম, সে আমাদের সঙ্গে মাস কয়েক কাজ করেছিল, এখন আবার পারিবারিক ব্যবসায় ফিরে গেছে। সফটওয়্যারে পোষায়নি।

    শচীন বা বিনি ওরম কেউ হলে আশ্চর্যই হতাম।
  • Arpan | ১৬ অক্টোবর ২০১৪ ১৪:৫৩261949
  • কুমুদি, হ্যাপি বাড্ডে। খুব আনন্দে থেকো। গিফটটা সামনের সপ্তাহে লুরু পৌঁছে দিয়ে দেব। ঃ)
  • নেতাই | ১৬ অক্টোবর ২০১৪ ১৩:৪৬261947
  • কুমুদিকে শুভ জন্মদিন
  • Ekak | ১৬ অক্টোবর ২০১৪ ১৩:৪০261946
  • আলাদা আলাদা ব্র্যান্ড হলেও ইন্টারন্যাশনাল সাইজ দেওয়া থাকে তো। আর ইন্টারন্যাশনাল সাইজ বলতে কী মাপ বোঝায় সেটাও নেট এ পেয়ে যাবেন। যদ্দিন না থ্রি ডি ক্যামেরা দিয়ে ভার্চুয়াল অল্টার রুম আসছে তদ্দিন এইটুকু কষ্ট করতে হবে আরকি।
  • jhiki | ১৬ অক্টোবর ২০১৪ ১৩:৩৪261944
  • আমার ঐ রোমান্টিসিজমটাই নেই হয়ত :P

    তবে কালবেলা দিব্যি ভালো লেগেছিল ঃ)

    আমি আর একটা গঙ্গা/ তিস্তাপারের বৃত্তান্ত/দেখি নাই ফিরে পড়তে চাই.... বা আদাবের মত ছোটগল্প।
  • Blank | ১৬ অক্টোবর ২০১৪ ১৩:২৭261943
  • হেপ্পি জম্মদিন কুমুদি। অনেক কাঠবিড়ালি হোক, দিল্লী টা একটু ভালো জায়গা হোক - ইত্যাদি।
  • kiki | ১৬ অক্টোবর ২০১৪ ১৩:২৬261942
  • বালা তে দেখলাম লোকজন ব্যপক প্রশংসা করছে। আর ঐ নকশাল যুগ নিয়ে আমার অসীম কৌতুহল। সময়্টাকে নাকি বেশ ভালো ধরেছে। তোমার ভাল্লাগলো না বলছো?
  • jhiki | ১৬ অক্টোবর ২০১৪ ১৩:১৯261940
  • কিকি, তুমি 'দ্রোহজ' পড়তে চাইছ কেন? তোমার পোস্ট পড়ে দ্রোহজ পড়া শুরু করলাম, কয়েকপাতা পড়েই ঘুম পেয়ে গেল... আর পড়া এগোবেনা মনে হয়।
  • kiki | ১৬ অক্টোবর ২০১৪ ১৩:১৯261941
  • আচ্ছা এই স্ন্যাপডিল টিল থেকে জুতো জামা কেনে কিভাবে? মানে মাপ বোঝ কি করে? বাটার মাপ বললে হয়? জামার ও তো একেক ব্র্যান্ডের একেক মাপ হয়।
  • sosen | ১৬ অক্টোবর ২০১৪ ১৩:১৩261939
  • কুমুদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ছেলেদের শিগ্গির বে হোক। আমরা নেমন্ত খাই।
  • kiki | ১৬ অক্টোবর ২০১৪ ১২:৫৯261938
  • কুমুকে একখান মেসেজ পাঠিয়ে এসেচি। আর আজ সকালে এক বন্ধু এসে কাকতালীয় ভাবে জানায়ে গেলো তার পাশের্বাড়ির কাকু আমি যে ডাকতারের কাছে গেছি তার কাছে আক্কেল দাঁত (সে নাকি যে যায়, তার ই আক্কেল দাঁত তুলে দিতে বলে) তুলতে গিয়ে মহা কেলো বাধিয়েছে। মাড়ি ফালা ফালা করে দিয়েছে। ক্যান্সার হয়ে গেছে। এইসব শুনে ভাবচি নিতান্ত দায়ে না পরলে ঋভুর বারো ক্লাসের আগে দাঁত তুলবো না। তারপর যা হবার হোক। সে নিয়েও আজ ঝগড়া হয়ে গেলো। বারো ক্লাসের পর যা হয় হোক, ইত্যাদি থেকে শুরু। এই বরেরা চিরদিন বর না থাগলে কি প্রবলেম? বছর দশেক পর হয়ে যেতে পারে তো। ক্ষী বোরিং জীবন।এত করে বললাম আজ দাঁতে ব্যাথা, ঝগড়া করতে পারবো না, বলে কিনা এটাই আমার সুযোগ।উফ!

    বেঙী আর কেসি কেমন নিষ্ঠুর দেখো। এদিকে সেদিন ঋভু দিব্যি স্কুল খোলার কথা আমায় চেপে গেলো। পরে ডায়েরি দেখে, তার বন্ধুর মাকে জিগিয়ে ঘুমন্ত ছেলেকে চপস্টিক দিয়ে পিটিয়ে ঘুম থেকে তুললাম, তো তারপর দিন নির্বিকার ভাবে আমায় কুটুস কুটুস করে মারছিলো, আমি গর্জন করে বললুম, ছাড়, ব্যাথা লাগছে, বলে কিনা তোমার এতেই ব্যাথা লাগে! তাই আমায় ওরকম করে মেরে বুঝতে পারো না, আমার তো লাগেই না।তাই আমি কাল ঘুমের মধ্যে ভাবছিলাম তুমি আমাকে ড্রাম ভেবে পেটাচ্ছো কেন! তো এই ধেরে ছেলেকে কিভাবে ভয় দেখানো যায়?
  • ঐশিক | ১৬ অক্টোবর ২০১৪ ১২:৫৭261937
  • কুমুদিরে জন্মদিনের সোনার পাথরবাটি দিলেম, আরো লেখেন
    লুরু এলে কইবেন দেখা করুম
  • Kaju | ১৬ অক্টোবর ২০১৪ ১২:৫০261936
  • ও হ্যাঁ আজ তো কুমিদির জন্মদিন। আমার পরের সপ্তায়। ৯ আর ১৬।
    ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর ভালো ভালো লিখুন, বেশি বেশি এখেনে আসুন, আমাদের সবাইকে তরতাজা রাখুন আপনার অপর্যাপ্ত সাহচর্য আশীর্বাদ সব দিয়ে টিয়ে, আপ জিও হাজারো সাল, রফিসাবের গান আপনার হোক আজকের দিনটিতে। ঃ)
  • kumu | ১৬ অক্টোবর ২০১৪ ১২:৪৩261935
  • ডিডিদাকে থাংকু।
    রে রে একক শীগ্গিরি আমি লুরু যাচ্চি,এসেই পড়েচি প্রায়।
  • একক | ১৬ অক্টোবর ২০১৪ ১২:২৮261934
  • আহা ওপরেও তো কুমু। আপনাদের এত ব্যাখ্যা কত্তে হয় কেন :(
  • dd | ১৬ অক্টোবর ২০১৪ ১২:২৬261933
  • ইঁয়াও।

    ছোবিটা তো ঠিক, বুঝলেম নে।

    মনে হচ্ছে একটা ডাইনোসারসের মতন পেল্লায় উডপুসী, কুমুকে সোৎসাহে মুখের মধ্যে পুড়ে কচর মচোর করে স্রেপ নিপাট খেয়ে নিচ্ছে। কুমুর চশমা দুটো আহ্লাদে বিচকিত।

    কাঠব্যাড়ালের পিঠের উপর ঝাঁটা হাতে একজন। লরেন বাবু কি?

    আমি কখুনে কাউকে জন্মোদিনের/বিজয়ার/লববর্ষের ইঃ সম্ভাষণ করি না। তবু এক্ষেপশনে এবারে কুমুরে জন্মোদিনের আশীর্বাদ করি। মাথা ঠান্ডা হোক, সি ইও হও, সি ইওএ বউ মা ও শ্বাশুড়ী হও, ভালো ল্যাখো, ঘনো ঘনো ল্যাখো।মাঝে মধ্যে লুরুতে এসো।
  • d | ১৬ অক্টোবর ২০১৪ ১২:২৫261931
  • আব্বার কুমুর পৌষ্টিকতন্ত্র এঁকে দিয়েছে গো .....

    ইশ এই একক ভদ্দরলোকটিকে কোথাও দেখতে পেলেই আমি বেদম পেটাবো।
  • d | ১৬ অক্টোবর ২০১৪ ১২:২৫261932
  • আব্বার কুমুর পৌষ্টিকতন্ত্র এঁকে দিয়েছে গো .....

    ইশ এই একক ভদ্দরলোকটিকে কোথাও দেখতে পেলেই আমি বেদম পেটাবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত