এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:৩৬261452
  • বড়ছেলে বে কর্তে চাইছে না তাতে তিনি ভারী উদ্বিগ্ন।আমার উদ্বেগের অভাবে আরো বিচলিত।এই নিয়ে তুমুল ভাবের আদানপ্রদানের সময় বল্লুম সেক্ষেত্রে ছোটজনের বিয়ে তাড়াতাড়ি দেয়া যাবে(পজিটিভ চিন্তা কিনা?)তা তিনি উত্তেজিত হয়ে শারদীয়া দেশটার ওপর কফির কাপ উল্টে একশা কর্লেন।
  • byaang | ১১ অক্টোবর ২০১৪ ০৯:৩৫261449
  • আজ আমি হুদহুদের সাথে আলাপ করিতে করিতে ব্যাঙ্গালোর অভিমুখে যাত্রা করিব।
  • aranya | ১১ অক্টোবর ২০১৪ ০৯:৩৪261447
  • অথবা হয়ত আমার দৃষ্টিভঙ্গী অনেক বদলে গেছে - কে জানে
  • Abhyu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:৩৪261448
  • কোত্থেকে কিনলে?
  • aranya | ১১ অক্টোবর ২০১৪ ০৯:৩৩261446
  • মৌষলকাল কিনে পড়লাম, উত্তরাধিকার-কালবেলা-কালপুরূষের সিকুয়েল -সে যে কি বোরিং
  • Abhyu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:৩২261445
  • আমারো বাড়িতে ব্যাটারি আছে, আর পাড়ায় ডক্টর
  • Arpan | ১১ অক্টোবর ২০১৪ ০৯:৩১261444
  • ব্যাটারি ডক্টর টাইপে জিনিস আমারো আছে একটা।
  • Abhyu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:৩০261443
  • বাহ অরণ্যদা, আমিও ঐ ভাবে ঘুমুতে ভালোবাসি। এমনকি গাড়ির পিছনের সিটে শুয়ে গপ্পের বই পড়তেও।
  • kumu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:২৯261442
  • হেহে অরণ্য আমার আপিসের জনতাও বলে।শুধু ঘরের লোকজনের অ্যাপ্রি পাইনা।
  • aranya | ১১ অক্টোবর ২০১৪ ০৯:২৮261440
  • এবার পুজোয় আমার বেশ বদনাম হয়েছে। দোষের মধ্যে লাঞ্চের পর শরতের রোদ্দুরে গাড়ীর সিটে হেলান দিয়ে ঘন্টা দুয়েক ঘুমিয়েছিলাম। লোকজন দেখে ফেলে পোচুর আওয়াজ দিল
  • Abhyu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:২৮261441
  • কাঁচ নামিয়ে মুণ্ডু ঢোকাতে দেবেন। গলা পজ্জন্ত ঢোকালেই আবার কাঁচ তুলে দেবেন।
  • lcm | ১১ অক্টোবর ২০১৪ ০৯:২৭261438
  • তরল গানের অন্য, সে হল রিদ্‌ম
  • | ১১ অক্টোবর ২০১৪ ০৯:২৭261439
  • ঐ যে বলেছি না ..... বলেছি না পরিসংখ্যানবিদেরা বেজায় জটিল প্রকৃতি। আরে টাইপ করবে কেডা?

    অর্পণ, এইটে দেখিনি। দেখবখনে খুঁজে। ব্যাটারি ডক্টর বলে বেশ ভাল একটা অ্যাপ পেলাম। পেছনের অকাজের অ্যাপগুলোকে কুটকুট করে বন্ধ করে করে ব্যাটারি বাঁচিয়ে রাখে।
  • kumu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:২৬261437
  • কাঁচ তো তোলা ছিল,এসি ছাড়া তিনি গাড়ী চালান্না।টোকা দিয়ে পুলুশ ইশারা কর্ল কাঁচ নামাতে।

    নিত্যকর্মে লেগে পড়ো হে কুমু,গুরু করে দিন কাটালে চলবে না।আজ আবার আপিসো আছে।
    কবে তৃষিত এ মরু ইত্যাদি।
  • Abhyu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:২৫261436
  • সুরেলা গান তরল হলেই বরং প্রবলেম।
  • lcm | ১১ অক্টোবর ২০১৪ ০৯:২৪261435
  • সুরেলা কঠিন গান হলে ঠিক আছে
  • Abhyu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:২২261433
  • যাই হোক, আমার বাপু সাউথিনীদের কঠিন গান শুনতে ভালোই লাগে।
  • aranya | ১১ অক্টোবর ২০১৪ ০৯:২২261434
  • কুমু খুবই ইতিবাচক ভাবনা-চিন্তার লোক
  • Abhyu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:২১261432
  • আরে কুমুদি জানেন তো আমি নারকেল নাড়ু খুবই, মানে খুবই, ভালো বানাই। শপার্স তো আসে না আজকাল, নইলে সাক্ষী দিত।
  • Abhyu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:২০261431
  • জাপানিরা বানাবে, নইলে ওদের গপ্প লেখ।
  • Abhyu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:১৯261429
  • কুমুদি আপনি যখন গাড়িতে থাকবেন না তখন ড্রাইভারকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাবেন। পুলিশ গাড়িতে মুণ্ডু গলালেই যেন গাড়ির কাঁচটা তুলে দেয়। পুলুশের মুন্ডুটা গাড়ির মধ্যে আর বাকিটা বাইরে, কাঁচ দিয়ে আটকে তারপরে ভক্তিগীতির ক্যাসেট চালাতে বলবেন।
  • kumu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:১৯261430
  • আর আমি নোট নিই কাগজে পিন্সিলে।জানিয়ে গেলাম।পরে সিটি আমার মত করে ডাইরিতে তুলে দিই।
  • kumu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:১৭261428
  • আহা অভ্যুকে একশিশি নারকোল নাড়ু দিলাম।
    এইটা শুনতে শ্যামলদাও খুবি ভালোবাসবেন।
  • Arpan | ১১ অক্টোবর ২০১৪ ০৯:১৬261427
  • অভ্যুকে ঙ। পোস্ট-ইট থেকে সফট কপি বানাবে কেডা?
  • b | ১১ অক্টোবর ২০১৪ ০৯:১২261425
  • অভ্যু, শক্ত গান গাওয়া দোষের কিছু নয়। কিন্তু রবীন্দ্রসংগীতে সুর আর লিরিক্যাল কাব্যগুণের একটা ট্রেড অফ আছে বলে মনে হয়।
    "হে মহা প্রবল বলী/ কত অসংখ্য তপন তারা চন্দ্র/ধারণ করে তোমার বাহু" শুনতে, পড়তে আড়ষ্ট লাগে, কিন্তু
    "তাই তো তুমি রাজার রাজা হয়ে/তবু আমার হৃদয় লাগি/ ফিরছো কত মনোহরণ বেশে/ প্রভু নিত্য আছো জাগি" শুনলে আস্তিক হবার লোভ লাগে।
  • kumu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:১১261424
  • কাল রাত্তির সাড়ে নটা নাগাদ পার্লামেন্টের সামনে নির্জন অন্ধকারমত রাস্তা দিয়ে আসচি,দুই রোগা টিংটিং চেহারার পুলিশ ল্যাগরব্যাগর করে এসে ব্যারিকেডের সামনে গাড়ী আটকাল।ড্রাইভারকে কিছু পুছতাছ করতে যাবে এমন সময় পেছনের সীটে আমার দিকে চোখ পড়ায় কেমন হয়ে গিয়ে যে যার মুন্ডু বাইরে টেনে নিয়ে হাত নেড়ে দিল।

    ভারী চেহারার কিছু সুবিধেও আছে।
  • Abhyu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:১০261423
  • ন্যাড়াদা অ্যাপ পেলে ভালো, নইলে একটা পোস্ট-ইট নিয়ে মিটিনে যাবেন, তাতেই নোট নেবেন। সে কিছু খারাব হবে না।
  • | ১১ অক্টোবর ২০১৪ ০৯:০৭261422
  • ন্যাড়াদা অ্যাপ তো জানিনা। আমি এই মিটিনে বসে স্ক্রীন শেয়ার করে কিছু দেখানোকালীন টুকটাক নোট নেবার জন্য স্টাইলাসওয়ালা একটি ফোন নিলাম। তো সেটা আমার আরশোলার পায়ে কালি মাখিয়ে ছেড়ে দেওয়া টাইপ লেখাও প্রায় ঠিকঠাক পড়ে ফেলে সেভ করে নিচ্ছে।
    এটাকে আরেকটু সাহায্য করবার জন্য কোনও অ্যাপ আছে কিনা সেইটে এখনও খুঁজে দেখা হয় নি।
  • Abhyu | ১১ অক্টোবর ২০১৪ ০৯:০৫261421
  • এই রায়্মশাইকে নিয়ে JKG খুব কুণ্ঠিত হয়ে থাকতেন - অতো বড় গুণী মানুষকে ঠিক সম্মান করা হচ্ছে না, আর উনিও সেই সুযোগে নানা আবদার করতেন। যথা, ওনার পাড়ার স্কুলের ফাংশনে আই এস আই এর ডিরেক্টর প্রাইজ দেবেন। তথাস্তু। গিয়ে দেখা গেল - তিনশো জন ছাত্রছাত্রী সবাই প্রাইজ পাবে। রায়মশাইয়ের একগাল হাসি আর JKGর একগাল মাছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত